Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

মেসি-দি মারিয়া নৈপুণ্যে বড় জয়ে প্রস্তুতি আর্জেন্টিনা

মেসি-দি মারিয়ার নৈপুণ্যে বড় জয়ে প্রস্তুতি আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি November 17, 2022

২০২২ কাতার বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে প্রত্যাশামাফিক দাপুটে পারফরম্যান্স উপহার দিল আর্জেন্টিনা। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে চারবার বল পাঠানো আলবিসেলেস্তেরা দ্বিতীয়ার্ধে গোল করল আরও একটি। শক্তিতে পিছিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা।

বুধবার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তাদের পক্ষে জোড়া গোল করেন দি মারিয়া। একবার করে জালের ঠিকানা খুঁজে নেন হুলিয়ান আলভারেজ, অধিনায়ক মেসি ও হোয়াকিন কোরেয়া।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

এবারের বিশ্বকাপে দুইবারের আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আর এক সপ্তাহও বাকি নেই। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল চারটায় তারা মুখোমুখি হবে সৌদি আরবের। এর আগে অনুমিত হলেও আরব আমিরাতের বিপক্ষে গোল উৎসব নিশ্চিতভাবেই উজ্জীবিত করবে তাদের। এই জয়ে টানা অপরাজিত থাকার যাত্রাকে ৩৬ ম্যাচে উন্নীত করল আর্জেন্টিনা। ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শের দ্বারপ্রান্তে পৌঁছে গেল তারা।

বরাবরের মতো বল দখলে প্রাধান্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচের ৬০ শতাংশ সময়ে বল নিজেদের পায়ে রাখে স্কালোনির দল। তারা প্রতিপক্ষের গোলমুখে ১৫টি শট নিয়ে লক্ষ্যে রাখে সাতটি। অন্যদিকে, আরব আমিরাতের নেওয়া নয়টি শটের তিনটি ছিল লক্ষ্যে।

এই ম্যাচে সব মিলিয়ে ১৭ জন খেলোয়াড়কে মাঠে নামান আর্জেন্টাইন কোচ। বলার অপেক্ষা রাখে না যে উদ্দেশ্য ছিল বিশ্বকাপের আগে তাদেরকে পরখ করে দেখা। বিরতির পর আর নামেননি দি মারিয়া। নিয়মিত একাদশের স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ অবশ্য বেঞ্চেই থাকেন। আর পুরো ফিট না হওয়ায় বেঞ্চেও ছিলেন না পাওলো দিবালা ও ক্রিস্তিয়ান রোমেরো।

মেসি ও দি মারিয়ার সঙ্গে আক্রমণভাগে সুযোগ পাওয়া ম্যানচেস্টার সিটির তরুণ স্ট্রাইকার আলভারেজ ম্যাচের ১৭তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তার গোল অবদান রাখেন দুই অভিজ্ঞ তারকাই। পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে ডানদিকে মেসির উদ্দেশ্যে বল বাড়ান দি মারিয়া। মেসি ডি-বক্সের মধ্যে খুঁজে নেন আলভারেজকে। গোলরক্ষকের পায়ে লেগে আলভারেজের শট পৌঁছায় জালে।

আট মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন দুর্দান্ত পারফর্ম করা জুভেন্তাসের উইঙ্গার দি মারিয়া। বামপ্রান্ত থেকে মার্কোস আকুনিয়ার ক্রসে বাঁ পায়ের চোখ ধাঁধানো ভলিতে আরব আমিরাতের গোলরক্ষক খালিদ ঈসাকে পরাস্ত করেন তিনি। ৩৬তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান দি মারিয়া। আলেক্সিস মাক আলিস্তার ডি-বক্সের ভেতরে পাস দেন তাকে। এরপর এক ডিফেন্ডার ও গোলরক্ষক কাটিয়ে এবং আরেক ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে নিশানা ভেদ করেন দি মারিয়া।

প্রথমার্ধের শেষদিকে স্কোরলাইন ৪-০ করেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। দি মারিয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে পড়েন পিএসজির এই ফরোয়ার্ড। এরপর ডানদিকে কোণাকুণি দৌড়ে ডান পায়ের জোরালো শটে কাঁপান জাল। জাতীয় দলের জার্সিতে ১৬৫ ম্যাচে এটি তার রেকর্ড ৯১ নম্বর গোল। এর মধ্যে চলতি বছর মাত্র সাত ম্যাচ খেলেই জালের দেখা পেলেন ১১বার।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০তম মিনিটে গোল আদায় করে নেন বদলি নামা হোয়াকিন। মাঝমাঠে রদ্রিগো দে পল পায়ের কারুকাজ দেখিয়ে রক্ষণচেরা পাসে খুঁজে নেন তাকে। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে তার শট ঈসাকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ব্যবধান আরও বাড়াতে পারত আর্জেন্টিনা। তবে ফ্রি-কিকসহ মেসির একাধিক প্রচেষ্টা অল্পের জন্য থাকেনি লক্ষ্যে।

বিরতির পর ব্যবধান কমানোর বেশ কিছু সুযোগ স্বাগতিকদের সামনে এলেও তারা সেসব লুফে নিতে পারেনি। হারিব আল-মাজমির দূরপাল্লার বুলেট গতির শট বাধা পায় গোলবারে। ব্রাজিলে জন্ম নেওয়া ফরোয়ার্ড কাইয়োকে হতে হয় হতাশ। একবার ফাঁকায় থাকলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত সেভে তিনি গোল পাননি। আরেকবার সতীর্থের ক্রসে ছোট ডি-বক্সের ভেতরে তার আলতো টোকা অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বকাপ জিতবে ব্রাজিল দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে আর্জেন্টিনা

‘বিশ্বকাপ জিতবে ব্রাজিল, দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে আর্জেন্টিনা’

স্টক নিউজ বিডি November 15, 2022

আগামী কাতার বিশ্বকাপ নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। কে জিতবে আগামী ফুটবল বিশ্বকাপ— এ নিয়ে মাতামাতির শেষ নেই। একেকজন একেক রকম মত দিচ্ছেন। কেউ বলছেন ব্রাজিল জিতবে। কেউ বাজির ঘোড়া হিসেবে মানছেন আর্জেন্টিনাকে।

তবে সাবেক অস্ট্রোলিয়ান অধিনায়ক টমি ক্যাহিলে বলছেন ভিন্নকথা। তিনি বলেছেন, আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপে ব্রাজিল জিতবে, এটিই হবে তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।

তার মতে, আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেবে।

তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। তিনি জানান, ‘আমি আশা করব অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করবে। কারণ প্রত্যেকেই চায় তার দেশ ভালো করুক।’

আর্জেন্টিনাকে হারাতে হলে কী করতে হবে, সে টোটকাটাও জানিয়ে দিলেন দলকে। বললেন, ‘আমরা যদি মেসিকে আটকে দিতে পারি, তা হলে আমরা আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব।’

অস্ট্রেলিয়ার ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন টমি ক্যাহিল। তিনি জানালেন, আফ্রিকান দলগুলোও এবার ছেড়ে কথা বলেব না। যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকাবেন, তখন দেখবেন, সেখানে বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়ে যাচ্ছে।

তার ভবিষ্যদ্বাণী, সৌদি আরব আর কাতার খেলবে শেষ ষোলোয়। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দেবে।

তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডে খেলেছি, কিন্তু আমি এখন কাতারে থাকছি আর অ্যাস্পায়ার অ্যাকাডেমিতে কাজ করছি।

আগামী ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনালে খেলবে ব্রাজিল আর বেলজিয়াম বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।

ক্যাহিল বলেন, ‘আমি বেলজিয়ামের ভক্ত। তাদের স্কোয়াড আর ম্যানেজমেন্ট যেমন, তার দুটিই খুবিই ভালো হয়েছে। তবে যখন আপনি ব্রাজিলের বিপক্ষে খেলেবেন, তখন দেখবেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতারও সম্ভাবনা তাদেরই বেশি।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকিস্তানকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্টক নিউজ বিডি November 13, 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংলিশরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ দুইবার শিরোপা জিতেছিল।

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় তারা। পাকিস্তানের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। ২৮ বলে মাত্র ৩২ রান করে ফেরেন অধিনায়ক বাবর আজম। ১৪ বলে ২০ রান করেন শাদাব খান।

১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে শিরোপা নিজেদের করে নেয় ইংল্যান্ড। দলের জয়ে ৪৮ বলে অপরাজিত ৫১ রান করেন বেন স্টোকস। এছাড়া ১৭ বলে ২৬ রান করে ফেরেন অধিনায়ক জস বাটলার।

শিরোপা নিশ্চিতে মামুলি স্কোর তাড়া করতে নেমে শাহিন আফ্রিদি ও হারিস রউফের গতির মুখে পড়ে ৪৫ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড।

ইংল্যান্ড শিবিরে শুরুতেই আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে অ্যালেক্স হেলসকে বোল্ড করে ফেরান তিনি। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ৪৭ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলা হেলসকে এদিন মাত্র ১ রানে সাজঘরে পাঠান আফ্রিদি।

ইনিংসের চতুর্থ ওভারে ফিল স্টলকে আউট করেন হারিস রউফ। দলীয় ৩২ রানে ৯ বলে ১০ রান করে ফেরেন তিনি।

জয়ের লক্ষ্যে শুরু থেকে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে যাওয়া ইংল্যান্ড অধিনায়ককে আউট করেন হারিস রউফ। তার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৬ রান করে ফেরেন বাটলার। তার বিদায়ে ৫.৩ ওভারে ৪৫ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়েন বেন স্টোকস। ব্রুককে আউট করে এই জুটি ভাঙেন শাদাব খান। ২৩ বলে ২০ রান করে ফেরেন হ্যারি ব্রুক। তার বিদায়ে ৮৪ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।

১৩তম ওভারে শাদাব খানের বলে লংঅফে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন হ্যারি ব্রুক। বলটি দেখে শুনে তালুবন্দি করতে গিয়ে দুই হাঁটু গেড়ে বসে পড়েন আফ্রিদি।

তখনই চোটাক্রান্ত হন পাকিস্তানের এই তারকা পেসার। ক্যাচটি নিয়েই মাঠে শুয়ে পড়েন। পরে তাকে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায়। এই চোট নিয়ে ফের মাঠে নেমে বোলিং করতে গিয়ে ওভার শেষ করতে পারেননি আফ্রিদি। চোট নিয়ে ফের মাঠ ছাড়েন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএলই ভারতীয় তরুণ পেসারদের ধ্বংস করে দিচ্ছে

স্টক নিউজ বিডি November 13, 2022

স্পোর্টস ডেস্ক : সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয় পাকিস্তানের। অন্যদিকে দুর্দান্ত খেলে সেমির পথেই এগিয়ে যাচ্ছিল ভারত।

কিন্তু সেমিফাইনালের এক ম্যাচেই দৃশ্যপট পাল্টে গেল। ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে ভরাডুবি হয়ে এখন বিশ্বকাপের ফাইনালের দর্শক হয়ে থাকতে হচ্ছে রোহিত-কোহলিদের।

ইংল্যান্ডের কাছে এভাবে নাস্তানাবুদ হওয়ার পর ভারতীয় দল নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে ভারতীয় বোলিংয়ের দুর্বলতাকে সামনে তুলে আনছেন অনেকে।

বিশ্লেষকদের প্রশ্ন, কুড়ি ওভারের মধ্যে ইংল্যান্ডের একটি উইকেট শিকারের মতো কোনো বোলার নেই ভারতের? ভারতীয় বোলারদের এই দৈন্যদশা!

এমন প্রশ্নে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম দুষলেন ভারতের ফ্রাঞ্চাইজি প্রিমিয়ার লিগ আইপিএলকে।

তার মতে আইপিএলে ভারতীয় তরুণ ক্রিকেটারদের যেভাবে অর্থে ডুবিয়ে দেওয়া হয় তাতেই স্কিল হারায় তারা। বড় টুর্নামেন্টে জিততে না পারার কারণ এই আইপিএলই।

এ স্পোর্টসের প্যাভিলিয়ন শোতে ওয়াসিম বলেছেন, ‘২০০৮ সাল থেকে আইপিএল শুরু হয়েছিল কিন্তু তারপর থেকে তারা আর টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। তাহলে বলাই যায় যে আইপিএলের ফলে ভারতীয় ক্রিকেটে বড় প্রভাব পড়েছে। ’

আইপিএলই ভারতীয় তরুণ পেসারদের ধ্বংস করে দিচ্ছে বলে মত এ সাবেক পাকিস্তানি অধিনায়কের।

ভারতীয় পেসার আভেশ খানের উদাহরণ টেনে ওয়াসিম বলেন, আমি তাদের সঙ্গে কথা বলছিলাম যে ভারতীয় পেস বোলাররা যারা আসে, যা আমি লক্ষ্য করেছি, তাদের উদাহরণ হিসাবে আভেশ খানের মতো একজন পেস বোলার রয়েছে। সে ১৪৫ কিলোমিটার বেগে বল করতো, ১৪০এর বেশি গতিতে ধারাবাহিক করতেন, কিন্তু এক মৌসুমের পরে এখন ১৩০-এ নেমে এসেছে। এক মৌসুমেই গতি হারায় তারা। ’

ওয়াসিম আকরাম আরও বলেন, ‘প্রথমে বিসিসিআইকে খতিয়ে দেখতে হবে কেন এমন হচ্ছে। কারণ তারা প্রায় ১২-১৩ কোটি টাকা পাচ্ছে। আমি টাকা নিয়ে কিছু মনে করি না, তবে আমি মনে করি তরুণ খেলোয়াড়দের জন্য ক্যাপ থাকা উচিত। এমনকি আইপিএলে যে নতুন ছেলে আসছে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। যাতে সে বুঝতে পারে ক্ষুধা কি জিনিস। ’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা, হতাশ পাকিস্তানি সমর্থকরা

স্টক নিউজ বিডি November 12, 2022

অপেক্ষার প্রহর গুণছে সবাই। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।

ফাইনাল শেষে বিশ্বকাপের শিরোপায় চুমু কে খাবেন? বাবর আজম নাকি জস বাটলার!

সে প্রশ্নের জবাব জানা যাবে, আগামীকাল রোববার বেলা ২টার শুরু হতে যাওয়া মহারণের পর।

তবে তার আগেই হতাশ পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা। কারণ, ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত দুই অনফিল্ড আম্পায়ার তাদের পছন্দের নয়।

ফাইনাল ম্যাচের আম্পায়ারদের নামের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে, ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার মারাই এরাসমাস এবং শ্রীলংকার কুমার ধর্মসেনা।টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ফাইনালের ম্যাচ রেফারি শ্রীলংকার রঞ্জন মাদুগালে।

রিজার্ভ (চতুর্থ) আম্পায়ার হিসেবে আইসিসি নির্বাচিত করেছে অস্ট্রেলিয়ার পল রেইফেলকে।

আর অনফিল্ড আম্পায়ারদের নাম শুনেই হতাশ হয়েছেন পাকিস্তানি সমর্থকরা। কারণ, বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মারাইস ইরাসমাসের অধীনেই খেলেছিল পাকিস্তান। সে ম্যাচে মারাইসের ওপর প্রভাব বিস্তার করেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি।

ম্যাচের শেষ ওভারে স্পিনার মোহাম্মদ নওয়াজের ফুল টস বলটিকে ছক্কা হাঁকান কোহলি। এরপর নো-কল করে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন কোহলি। কোহলির কথায় সাড়া দিয়ে ওই বলকে নো-বল বলে অভিহিত করেছিলেন মারাইস।

এরপর ম্যাচটি হেরে যায় পাকিস্তান। পাকিস্তানি ভক্তদের অভিযোগ ছিল, কোহলির নির্দেশে আম্পায়ার নো-বল দিয়েছেন। নো বল না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

শ্রীলংকার কুমার ধর্মসেনাকে নিয়েও চলছে অন্যরকম আলোচনা। এই সেই আম্পায়ার যিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ‘ভুল’ সিদ্ধান্তে ওভার-থ্রোয়ে ৫ রানের বদলে ৬ রান উপহার দিয়েছিলেন। তার সেই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে বিস্তর বিতর্ক দেখা দেয়। ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পিছনে সেই বাড়তি ১ রানের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই।

আর রোববার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ডই।

টি-২০ বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিসিয়াল:-
অন-ফিল্ড আম্পায়ার: মরিস এরাসমাস ও কুমার ধর্মসেনা।
তৃতীয় আম্পায়ার: ক্রিস গ্যাফানি।
চতুর্থ আম্পায়ার: পল রেইফেল।
ম্যাচ রেফারি: রঞ্জন মদুগালে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফুটবল বিশ্বকাপ-২০২২

বিশ্বকাপে দল ঘোষণা করল কাতার

স্টক নিউজ বিডি November 12, 2022

ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশ কাতার উদ্বোধনী ম্যাচ খেলবে আগামী ২০ নভেম্বর। এদিন তারা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। দেশটি প্রথমবারের মতো অংশ নিচ্ছে ফুটবল বিশ্বকাপে। এ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্বাগতিকদের কোচ ফেলিক্স সানচেজ।

গ্রুপ ‘এ’ তে তাদের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক সেনেগাল ও নেদারল্যান্ডস।

কাতারের ২৬ সদস্যের দল
গোলরক্ষক : সাদ আল শিব, মেশাল বারশিম, ইউসুফ হাসান।

ডিফেন্ডার : পেড্রো মিগুয়েল, মোসাব খেদার, তারেক সালমান, বাসাম আল-রাবী, বাউলেম খাউখি, আবদেলকারিম হাসান, ইসমাইল মুহাম্মদ, হোমাম আহমেদ, জসেম জাবের।

মিডফিল্ডার : আলী আসাদল্লা, আসিম মাদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল হাজারী, মোস্তফা তারেক, করিম বাউদিয়াফ, আব্দুল আজিজ হাতেম।

ফরোয়ার্ড : নায়েফ আল হাধরামি, আহমেদ আলাদিন, হাসান আল-হাইদোস, আকরাম আফিফ, আলমেজ আলী, মুহাম্মদ মুনতারি, খালেদ মনির।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হার্দিকের ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত

স্টক নিউজ বিডি November 10, 2022

ম্যাচটি হারলে হয়তো ভারতীয় ব্যাটারদের ধীরগতিতে রান তোলার বিষয়টিই সামনে আসবে।

স্কোরবোর্ডে ১০০ রান জমা হতে ১৫ ওভার শেষ হয়ে যায় ভারতের। হয়তো বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া হাত না খুললে সেটাও জমা করা যেত না।

এমন পর্যায়ে অতিমানবীয় ইনিংস খেলেছেন হার্দিক পাণ্ডিয়া। ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় মাত্র ৩৩ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।

হার্দিকের টর্নেডো ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৬৮ রান তুলতে পেরেছে টিম ইন্ডিয়া।

ফলে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ১৬৮ রান পুঁজি পেয়েছে রোহিত শর্মার দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে ইংল্যান্ডের প্রয়োজন রান ১৬৯।

অ্যাডিলেড ওভালে বৃহস্পতিবার টসে জিতে আগে ফিল্ডিং নেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। আর তার সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ দেন ইংলিশ বোলাররা।

বেন স্টোকস, ক্রিস ওকস, আদিল রশিদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪ ওভার শেষেও দলীয় সংগ্রহ একশো ছাড়াতে পারেনি ভারত। হারিয়েছে দুই ওপেনারসহ ৩ উইকেট।

শুরুতেই ভারত শিবিরে আঘাত হানেন ওকস। ওকসের প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারের ৪র্থ বলে কিপার বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল মাত্র ৫ বলে ৫ রান করে।

এরপর বিরাট কোহলির সঙ্গে ৫৬ রানের জুড়ি গড়ে আউট হয়ে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা।

৮ম ওভারের ৫ম বলে জর্ডানকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে স্যাম ক্যারেনের হাতে ধরা পড়েন রোহিত। ৪ বাউন্ডারিতে ২৮ বলে ২৭ রান করেছেন হিটম্যান।

ভারত দলের সবচেয়ে বড় আতঙ্ক সূর্যকুমার যাদবকে বড় ইনিংস খেলতে দেননি স্পিনার আদিল রশিদ। ১২তম ওভারের দ্বিতীয় বলে সল্টের হাতে ক্যাচ তুলে দেন সূর্য। ১০ বলে ১৪ রান করে থেমেছেন সূর্য।

এর পর থেকে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে এগিয়ে যেতে থাকেন কোহলি। ১৮তম ওভারের শেষ বলে কাঁটায় কাঁটায় ফিফটি করে আউট হয়ে যান কোহলি।

জর্ডানের ওয়াইডিশ ইয়র্করে ভালো টাইমিং ছিল কোহলির। কিন্তু শর্ট থার্ডে দাঁড়িয়ে থাকা আদিল রশিদের দুর্দান্ত এক ডাইভে শেষ হয় কোহলির ইনিংস। ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৪০ বলে ৫০ রান এসেছে ভারতের সাবেক অধিনায়কের ব্যাট থেকে।

কোহলির পর ব্যাট হাতে নেমেই বাউন্ডারি হাঁকান ঋষভ পন্ত। স্যাক কুরানের ওই ওভার থেকে ২০ রান নিলেন হার্দিক-পন্ত। এর আগের ওভারে (১৮) কোহলির উইকেট হারালে ১৫ রান নিতে পারে ভারত।

শেষ ওভারটি দুর্দান্ত করেছেন জর্ডান। তৃতীয় বলে প্যান্টকে রানআউট করে দেন জর্ডান। প্যান্ট ফিরেছেন ৪ বলে ৬ রান করে। কিন্তু তাতে রান থামেনি ভারতের। ৪র্থ ও ৫ম বলে যথাক্রমে চার ও ছক্কা হাঁকান হার্দিক। শেষ বলেও বল সীমানার বাইরে পাঠিয়েছিলেন তিনি। তবে হিট উইকেট আউট হয়ে যান হার্দিক।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিশ্বকাপে বাবর ব্যাট হাতে ব্যর্থ রিজওয়ান রান পেলেও পরিচিত ছন্দে নেই

স্টক নিউজ বিডি November 9, 2022

স্পোর্টস ডেস্কঃ সব ফরম্যাটে বর্তমান পাকিস্তান দলের সাফল্য নির্ভর করে বাবর-রিজওয়ান জুটির ওপরে। তবে চলতি টি-টোয়েটি বিশ্বকাপে এ ধারণা বদলে গেছে। বিশ্বকাপে বাবর ব্যাট হাতে ব্যর্থ। রিজওয়ান রান পেলেও পরিচিত ছন্দে নেই।

অন্যদিকে বোলাররা বরাবর নির্ভরতা দেন পাকিস্তানকে। এবারও তার অন্যথা হয়নি। শাহিন আফ্রিদি শুরু থেকে তার কারিশমা দেখাচ্ছেন। হ্যারিস রউফ, মুহাম্মদ ওয়াসিমরাও যোগ্যসঙ্গ করছেন তাকে।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন শাদাব খান। বড় মঞ্চের প্লেয়ার শাদাব দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রায় প্রতি ম্যাচে উইকেট তো নিচ্ছেনই, ব্যাট হাতেও ভালো পারফরম্যান্স করছেন। তা ছাড়া সিডনির ২২ গজে স্লো বোলাররা বিশেষ সুবিধা পেতে পারেন। সে কারণেই নিউজিল্যান্ডকে চমকে দিতে পারেন শাদাব।

শাদাব এখনো পর্যন্ত চলতি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি ১০ উইকেট নিয়েছেন। ভারতের বিপক্ষে একেবারে প্রথম ম্যাচে উইকেট পাননি তিনি। তবে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ৩টি করে উইকেট দখল করেন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে তুলে নেন ২টি করে উইকেট। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঝোড়ো হাফসেঞ্চুরিও করেন শাদাব।

শাহিন আফ্রিদি ৫ ম্যাচে সাকল্যে ৮ উইকেট নিয়েছেন। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে যে ২টি ম্যাচ পাকিস্তান হেরে যায়, সেই ২টি ম্যাচে কোনো উইকেট পাননি শাহিন। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ১টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ও বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট দখল করেন তিনি।

রিজওয়ান ৫ ম্যাচে ১০৩ রান সংগ্রহ করলেও তার স্ট্রাইকরেট মোটে ১০০। অর্থাৎ ১০৩ বল খেলে তিনি ১০৩ রান সংগ্রহ করেছেন। বাবর আজম ৫ ম্যাচে সাকল্যে সংগ্রহ করেছেন ৩৯ রান।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জিততে জিততে হেরে যাওয়ার প্রবণতা কবে বন্ধ হবে?

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: একটি ম্যাচ জিতলে আরো দশটি ম্যাচ জয়ের আত্মবিশ্বাস বাড়ে। ক্রিকেটে এমনটাই দেখা যায় শক্তিশালী দলগুলোর ক্ষেত্রে। তারা প্রতিটি জয়ে খুঁজে পায় স্বস্তিও। আর ক্রিকেটে এমন রোমাঞ্চকর মহূর্তগুলো তো থাকবেই। রোমাঞ্চকর মহূর্ত না থাকলে খেলার আনন্দই যে উপভোগ করা যায় না।

কিন্তু বাংলাদেশ দলের ক্ষেত্রে তা পুরোপুরি উল্টো। টাইগারদের ম্যাচে এতো অতিরিক্ত রোমাঞ্চ আর নাটকীয়তা জন্ম নেয়, যা বিষাদে পরিণত হয়।

এ পর্যন্ত যতগুলো ম্যাচ বাংলাদেশ জিতছে, ঠিক ততোগুলো ম্যাচেই দর্শক এবং বিসিবির সকল কর্মকর্তাসহ সবাইকেই আতঙ্কের মধ্যে থাকতে হয়।

এই তো, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বিসিবির সভাপতি তো বলেই দিলেন যে, তার জ্ঞান হারা হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিলো।

এদিকে দর্শকদের নাকি হার্ট অ্যাটাক করারও অবস্থা চলে আসছিলো। কেনো এমনটা হয়? একটা জয় পেতে কি এতোটা রোমাঞ্চ আর নাটকীয়তার প্রয়োজন আছে?

এ যেনো বর্ষাকালের বৃষ্টির মতো অবস্থা হয়ে যায় বাংলাদেশের ম্যাচে। যেসব ম্যাচে খুব সহজে জেতার সম্ভাবনা থাকে, সেগুলোতে পুরো ম্যাচজুড়ে লড়াই করে জিততে জিততে এসে শেষ দিকে পানিতে ডুবিয়ে দেয়। এই যেনো তীরে এসে তরী ডুবানো।

এমন কিছু ম্যাচ ইতিহাস হয়ে থাকবে, যেগুলো তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ। যেমন-

নিদাহাস ট্রফির ফাইনাল ২০১৮:
প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে শেষ বলে ভারতের দরকার ছিলো ৫ রানের। কার্তিক শেষ বলে ছক্কা মেরে ভারতকে জিতিয়ে দেন শিরোপা।

তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর-২০১৯:
১৭৫ রানের টার্গেট দেয় ভারত। জবাবে বাংলাদেশের শেষ ৩০ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫০ রান। কিন্তু দীপক চাহারের বোলিং তোপে বাংলাদেশ শেষ ৮ উইকেট হারায় মাত্র ৩৪ রানে।

আর, বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ১৫১ রানের টার্গেটে খেলা শুরু করে বাংলাদেশ। শেষ বলে এসে ৫ রানে হেরে যায় বাংলাদেশ।

এছাড়াও, ২০১৬ সালেও টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে শেষ ওভারের অবিশ্বাস্য নাটকীয়তায় মাত্র ১ রানে হেরে যেতে হয় টাইগারদের।

২০১০ সালে টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১৭২ রান তাড়া করতে নেমে জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত ১৫১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

২০১২ সালে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯১ রানের তাড়া করতে নেমে জিততে জিততে ১৩২ রানেই থামে বাংলাদেশের ইনিংস। একই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১৭৫ রান করেও বোলিং দুর্বলতায় হারতে হলো।

২০১৪ সালে টি-টোয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে ১০৮ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে হংকং জিতে যায়।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানের হারে বাংলাদেশ। আরব আমিরাতে অনুষ্ঠিত একই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও দুর্বল বোলিংয়ে শেষ পর্যন্ত লড়াই করে হারতে হলো বাংলাদেশকে।

এভাবে একের পর এক জিততে জিততে হারের ঘটনা কবে বন্ধ হবে বাংলাদেশের? কোনোভাবে এই নাটকীয় হার থেকে বের হতে পারছে না টাইগাররা। এসব ম্যাচগুলো শেষ পর্যন্ত যখন নাটকীয়তার জেরে হেরে যায়, তখন পুরো ম্যাচের আনন্দ যেন বিষাদে পরিণত হয়। দিন শেষে দর্শক-সমর্থকদের শুধু মন খারাপ করা ছাড়া আর কিছুই করার থাকে না।

অথচ শুধু খেলোয়াড়দের নয়, দর্শকদেরও হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থাও সৃষ্টি হয় এসব ম্যাচ দেখে। বাস্তবে এসব নাটকীয় ম্যাচ হারে কোনো অভিজ্ঞতা কি হচ্ছে সাকিবদের? আদৌ নয়। শুধু দিনের পর দিন এভাবে হারের বৃত্তেই আটকে আছে তারা।

আর দিন শেষে খেলোয়াড় বা অধিনায়কের সেই গদবাঁধা বক্তব্য- ‘আমাদের এখনো শেখার অনেক কিছু বাকি আছে, আমাদের আরো স্মার্ট হতে হবে, আজকে ব্যাটিং আর একটু ভালো হলে স্কোর আরো বড় হতে পারত, আমাদের লক্ষ্য এই বিশ্বকাপ নয়, পরবর্তী বিশ্বকাপ টার্গেট, এই সিরিজের অগ্নি পরীক্ষার মাধ্যমে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে’ ইত্যাদি নানা রকম লুকোচুরি বক্তব্য দিয়ে শুধু হারটাকে লুকিয়ে রাখা।

প্রতিটি ম্যাচে বুকের হার্টবিট বাড়িয়ে জিততে জিততে হেরে যাওয়া ম্যাচগুলো থেকে অনুশোচনা এবং বিশ্লেষণ করবে নিজেদের ব্যর্থতা খুঁজে নতুনত্ব কিছু শেখার অভিজ্ঞতা আজও দেখা যায়নি। কারণ, একই ভুল প্রতিটি খেলোয়াড় প্রতিটি ম্যাচেই করে যাচ্ছেন। পরিবর্তন হয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ভাবনা নেই কারও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিসিবি

যে দুটি বিষয়ে আইসিসির কাছে অভিযোগ করবে বিসিবি

স্টক নিউজ বিডি November 3, 2022

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের বিপক্ষে ব্যাট করার সময় অক্ষর প্যাটেলের বলে একটি ফেক ফিল্ডিং হয়েছিল বলে দাবি টাইগারদের। সেই সময় আম্পায়ারকে অভিযোগ করেন নাজমুল হোসেন শান্ত, তবে সে অভিযোগ নিয়ে কোনো ভ্রূক্ষেপই করতে দেখা যায়নি মাঠের আম্পায়ারদের। পেনাল্টি রান দিলে স্কোরবোর্ডে যোগ হত ৫ রান।

এ ছাড়া বাংলাদেশকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। ঠিক এ দুই ইস্যুতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার অভিযোগ জানানোর বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা তুলতে চায় বাংলাদেশ। আপনারা জানেন, এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে সামনে। তবে একটা জিনিস দিনশেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত। অবশ্য মানুষ মাত্রই ভুল হয়।’

এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি নিজেদের মধ্যে। অভিযোগ করার সুযোগ আছে কিনা দেখছি। বর্তমান যে নিয়ম, তাতে এ ব্যবস্থা এখন সম্ভবত নেই। তার পরও বিষয়টি আমরা দেখছি।’

নুরুল হাসান সোহান বলেছিলেন, ‘মাঠ যে ভেজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি… একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। যেটি আমাদের দিকে আসতে পারত। দুর্ভাগ্যবশত সেটিও আসেনি।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য