Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ঢাকা

উত্তরা-চকবাজারের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি ন্যাপের

স্টক নিউজ বিডি August 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় প্রাইভেটকারের যাত্রীদের হতাহতের ঘটনায় ও পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাপ। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

মঙ্গলবার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

তারা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত না করে নির্মাণ কাজ করার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে, ফলে এটা নিছক দুর্ঘটনা না, এটি অবহেলাজনিত হত্যাকাণ্ড। এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাদের শাস্তির আওতায় আনতে হবে।

চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, সরকারের পক্ষ থেকে কোন শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় বার বার এ ধরনের অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনা ঘটেই চলছে।

এ সময় নিরাপত্তা নিশ্চিত না করে কারখানা চালানো ও উন্নয়নের নামে এ ধরনের হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।

একই সঙ্গে এ ধরনের নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কারখানা মালিক যাতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে কাজ করে তার জন্য রাষ্ট্র-প্রশাসন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও মহাসচিব।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লোডশেডিংয়ে সেবা বন্ধ, চায়ের দোকানে অফিস করছেন ইউপি চেয়ারম্যান

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সোমবার, বিকেল ৩টা। সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে মানুষের জটলা। কেউ বসে আছেন কেউবা দাঁড়িয়ে। কেউ বার বার বিরক্তি প্রকাশ করছেন। একটু এগিয়ে যেতেই কয়েকজন বলে উঠলেন, আজ আর কাজ হবে না। প্রতিদিন কি আসা যায়? সকাল থেকে বসে আছি। এই আসে এই যায়। একবার গেলে তার কোনো খবর থাকে না। এভাবে আর জীবন চলে না।

এমন কথা কার উদ্দেশ্যে বলছেন জানার কৌতুহল বেড়ে গেল। মনির হোসেন নামের একজনের কাছে জানতে চায়লে তিনি বলেন, এতদিন চেয়ারম্যান আর মেম্বারের স্বাক্ষরের জন্য যে কোনো কাজে দেরি হতো। এখন ঘণ্টার পর ঘণ্টা বসে আছি বিদ্যুতের জন্য। কয়েক দিন টানা এসেও বোনের জন্মনিবন্ধনের কাজটি শুরুই করতে পারলাম না।

বিদ্যুতের লোডশেডিং এখন জাতীয় সংকট। নির্ধারিত সময় পর পর বিদ্যুৎ আসা-যাওয়া করে। লোডশেডিংয়ের সময় বন্ধ থাকে সব ধরনের সেবা। এতে করে ইউনিয়ন পরিষদটিতে সেবা নিতে আসা মানুষগুলো পড়েন চরম বিড়ম্বনায়। বিদ্যুৎ চলে গেলেও নেই বিকল্প কোনো ব্যবস্থা। আইপিএস কিংবা জেনারেটর আধুনিকতার কোনো ছোঁয়া নেই এখানে। তাই বাধ্য হয়েই ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা এই ইউনিয়নের বাসিন্দাদের।

সেবা নিতে আসা আব্দুর রহিম বলেন, জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করার জন্য এসেছিলাম। এ যেন এক যুদ্ধ। তীব্র গরমে আর সেবা প্রদান বন্ধ থাকায় বিপদে পড়েছি। না পারছি চলে যেতে, না পারছি কাজ করাতে।

লিপি আক্তার বলেন, সংসারের কাজ রেখে সকালেই চলে এসেছিলাম। ভেবেছিলাম দুপুরের মধ্যে চলে যাবো। কিন্তু বিদ্যুতের কারণে কাজ করতে পারছি না। শিল্পাঞ্চলের ইউনিয়ন পরিষদে এখনো আইপিএস কিংবা জেনারেটর নেই। এটা ভাবাই যায় না। গরমে অসহ্য হয়ে চেয়ারম্যান স্বয়ং গাছতলায় চায়ের দোকানে অফিস করছেন।

লিপির কথা মতো পরিষদ থেকে বের হয়েই পাশের ছোট্ট চায়ের দোকানে দেখা মিললো শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজের। তিনি কিছু দাপ্তরিক কাজ সারছেন চায়ের দোকানে বসেই। সেখানে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, গরমে ভেতরে টেকা যায় না।

আইপিএস কিংবা জেনারেটরের কথা বলতেই তিনি বলেন, এখনও ভবনই হয়নি। একটি ছোট টিনশেড ঘরে কার্যক্রম চালাতে হচ্ছে। ভবন আধুনিক হলে সবই আধুনিক হয়ে যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
nasim

ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ৩ দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে এসেছেন। সফরে তার সঙ্গে দেশটির দু’জন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সকাল সোয়া ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে-মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরকালে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কয়েকটি বৈঠক হবে। যার মধ্যে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত ইস্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদেরও বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশ থেকে মালদ্বীপে কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বৈঠক করবেন মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে। সেখানে স্বাস্থ্যসেবা তথা বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হবে। এছাড়া শিক্ষামন্ত্রী ড. দীপু মনিও বৈঠক করবেন।
সেখানে উচ্চশিক্ষা তথা এমবিবিএস, প্রাইমারি ও কারিগরি শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ। সোলিহের ঢাকা সফরের প্রায় আট মাসের মাথায় এলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে মালদ্বীপের সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তিতে বাংলাদেশ থেকে নতুন করে জনবল নিয়োগ, অবৈধ কর্মীদের বৈধতা প্রদান ও ফেরানোর প্রক্রিয়া যুক্ত ছিল। বেসরকারি হিসেব বলছে, মালদ্বীপে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী রয়েছে। তাদের বেশিরভাগই দেশটির নির্মাণশিল্পে কাজ করছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে ৮০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গ্রেফতার

রাজধানীতে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের

স্টক নিউজ বিডি November 1, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। খবর ডিএমপি নিউজের। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ১ হাজার ১০৫ পিস ইয়াবা, ২৭ বোতল ফেনসিডিল ও ৫৬ কেজি ৮১০ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য