Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ঢাকা

বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

ফের বাড়তে পারে বৃষ্টি

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবণতা কমে গেছে। তাপমাত্রাও অনেকটা বেড়ে গেছে। তবে আগামী দু-দিনের মধ্যে বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সারাদেশেই বৃষ্টি বেড়েছিল। বিশেষ করে উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছিল। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটার ছাড়িয়ে যায়। বিপর্যস্ত হয়ে পড়েছিল চট্টগ্রামের জীবনযাত্রা। সেখানে কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে বন্যা।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সব বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বৃষ্টি কম। এসময়ে সবচেয়ে বেশি ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে।

বুধবার সকাল থেকেই ঢাকা ছিল বৃষ্টিহীন। তবে বিকেলের দিকে ঢাকার বেশিরভাগ অংশে এক পশলা তুমুল বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে যাত্রাবাড়ী, ডেমরা ও সায়েদাবাদ এলাকায় কোনো বৃষ্টি হয়নি।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নীলফামারীর সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

২০০ টাকা ছুঁয়েছে ডাবের দাম

স্টক নিউজ বিডি August 9, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডেঙ্গুর কারণে অস্বাভাবিক বেড়েছে ডাবের দাম। ১৪০ টাকার নিচে বাজারে কোনো ডাব নেই। এ দামে যেগুলো মিলছে, সেগুলো ছোট-মাঝারি আকারের। আর বড় সাইজের একেকটি ডাবের দাম ২০০ টাকা পর্যন্ত উঠেছে।

বিক্রেতারা বলছেন, এমনিতে আষাঢ়-শ্রাবণ মাসে ডাবের ফলন কম থাকে। এরমধ্যে চাহিদা তুঙ্গে উঠেছে। এসময় কয়েকদিন বৃষ্টির কারণে পিচ্ছিল গাছে উঠে ডাব পাড়া কমেছে। এ কারণে বাজারে আরও কমে গেছে সরবরাহ। সবমিলে এমন ঊর্ধ্বগতি।

মগবাজারের বিক্রেতা সুমন মিয়া বলেন, এই ডেঙ্গু ডাবের দাম বাড়িয়ে দিয়েছে। প্রতি বছর এসময় ডাবের দাম সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে এ সময় ডেঙ্গুর প্রকোপ হয়। সেজন্য চাহিদা বাড়ে।

তিনি বলেন, ডাব সরবরাহকারী কয়েকটি জেলায় টানা বৃষ্টি হচ্ছে। ফলে সেখানে গাছ থেকে ডাব নামানো সম্ভব হচ্ছে না। তাই সরবরাহ আরও কমেছে, যেখানে চাহিদা কয়েকগুণ বেশি।

এদিকে রোগের প্রকোপ বাড়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতাল এলাকায় দেখা গেছে, সেখানেও আগের চেয়ে ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রাকৃতিক এ পানীয়।

আগারগাঁওয়ে শিশু হাসপাতাল এলাকায় রাস্তার পাশে ডাব বিক্রি করছিলেন এক বৃদ্ধ। তিনি তার ভ্যানে থাকা ছোট আকারের একেকটি ডাবের দাম চাইলেন ১৩০ টাকা করে। মাঝারি আকারের ডাবের দাম চাইলেন ১৫০ টাকা আর সবচেয়ে বড় আকারের ডাবের দাম চাইলেন ২০০ টাকা।

ঢাকা মেডিকেল কলেজ এলাকায় গিয়েও ডাবের একই রকম দাম দেখা গেছে।

গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের চারদিকে প্রায় ১০ থেকে ১২টি ডাবের দোকান রয়েছে। সেখানে ১২০ টাকার নিচে কোনো ডাব পাওয়া যায়নি মঙ্গলবার। তবে এখানে ডাবের দাম হাসপাতালগুলোর সামনের দোকান থেকে ২০-৩০ টাকা কম দেখা গেছে।

অন্যদিকে রাজধানীর কারওয়ান বাজার দেশের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা ডাবের বাজার। সেখানেও ডাবের দাম বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কমবেশি ডাব আসলেও সেগুলো বেশি দামে কেনাবেচা হচ্ছে।

সেখানে আড়তদাররা জানান, বরিশাল, ভোলা, বাগেরহাট, নোয়াখালী, ফরিদপুর, যশোর ও ময়মনসিংহ থেকে ডাব আসছে। কিন্তু আঞ্চলিক ওই বাজারগুলোতেই দাম বেশি। গত দুই সপ্তাহে পাইকারিতে ডাবের দাম ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

পাইকারি বিক্রেতা খালেক হোসেন বলেন, এখানে শ হিসেবে ডাব বিক্রি হয়। বড় সাইজের প্রতি একশ ডাব পাইকারি ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এত দাম আগে কখনো ছিল না। কিছুদিন আগেই দুই-তিন হাজার কম ছিল।

ওই বাজারে মাঝারি সাইজের প্রতি একশ ডাব ৯ হাজার থেকে ১২ হাজার এবং ছোট সাইজের ডাব ৮ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এসব ডাব বিক্রি হচ্ছে রাজধানীর খুচরা বিক্রেতার কাছে।

ডাবের পাইকারি বিক্রেতা সুমন সরকার বলেন, এখন চাহিদা তুঙ্গে। বছরের এসময় নানান ধরনের জ্বর ও অন্যান্য রোগের প্রকোপের কারণে দাম বাড়ে। প্রতি বছর এখন এসময়টাতে চড়া দাম থাকে।

প্রতিদিন ডাবের পানি পান করেন এমন একজন আব্দুল খালেক। তিনি বলেন, বড় সাইজের একটি ডাব তিন চার বছর আগে ৫০ টাকা ছিল। এরমধ্যে প্রায় তিনগুণ দাম বেড়েছে। অসুখের কারণে আমার মতো যাদের প্রতিদিন ডাব খেতে হচ্ছে তারা খুব অসুবিধায় আছি। এখন সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে সবকিছু।

এদিকে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হিসাবে, ২০০৯ সালে ঢাকায় একটি ডাবের দাম ছিল ২২ টাকার মতো। সেটা ২০২০ সালে গড়ে ৭৪ টাকায় বিক্রি হয়। বর্তমানে গড় দাম ১০০ টাকার নিচে হবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় একটি রেস্টুরেন্টে ফ্যানের সুইচ চালু গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজান (২২) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকাল দশটার দিকে ঘটে এ ঘটনা। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আরিফ জানান, মিজান রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করতেন। সকালে ফ্যানের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু ১০ আগস্ট

স্টক নিউজ বিডি July 29, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া আগামী ১০ আগস্ট শুরু হবে। এর আগে চলতি সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। তবে নীতিমালায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১০ আগস্ট থেকে কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। দু-একদিনের মধ্যে একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করা হবে। এবারের ভর্তির নীতিমালাও অন্যান্যবারের মতোই থাকবে।’

শুক্রবার (২৮ জুলাই) এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। গত বছর (২০২২ সাল) পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪।

এদিকে, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। ফলে এবার এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। পূর্ণ নম্বরের ওপর প্রশ্নপত্র ও সব বিষয়ের পরীক্ষা হওয়ায় এবার ফলাফল নিম্নমুখী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ঢাকা সামার কন মঞ্চে নজর কেড়েছে কসপ্লের

স্টক নিউজ বিডি July 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ড্রাগন বল সুপার হিরো’র ব্ল্যাক গোকু, অ্যাটাক অন টাইটান থেকে মিকাসা একারমেন, চোজি আকিমিচি, ররোনোয়া জরো, সিজুকুর মতো অ্যানিমে ও কার্টুন চরিত্রগুলোকে বাস্তবরূপে ঠিক অবিকল সাজ আর পোশাক পরে ঘুরতে দেখা যায় ‘ঢাকা সামার কন ২০২৩’ মঞ্চে। টিভিতে দেখা নিজেদের পছন্দের চরিত্রের মতো করে সেজেগুজে তরুণ-তরুণীরা এ ফেস্টিভ্যালের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চলতি মাসের ১৩, ১৪ ও ১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল ৩ এবং ৪ এ নানান রকম বিনোদনের উপকরণ ও কার্যক্রম নিয়ে তিনদিন ব্যাপী দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ‘ঢাকা সামার কন ২০২৩’ শিরোনামের এই পপ কালচারাল উৎসবে দেশের ৩০টি ব্যান্ড মঞ্চ মাতিয়েছে। পপ সঙ্গীতের পাশাপাশি এই আয়োজনে নজর কেড়েছে কসপ্লে। যেখানে কার্টুন, সিরিজ থেকে পছন্দের একেকটি চরিত্রের মতো করেই নিজেদের সাজিয়ে তোলেন কসপ্লেয়ারেরা।

কসপ্লে প্রতিযোগিতায় একক অংশগ্রহণে ছিল ১৫০ জন, শিশু ১০ জন এবং দলীয় ১২টা গ্রুপ। কসপ্লেয়ারদের মধ্যে থেকে একক, দলীয় এবং শিশু এই তিন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

গান পরিবেশনার পাশাপাশি এই ফেস্টিভ্যালে তিনদিনই অনেক আয়োজন ছিল। যেমন- কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনা ইত্যাদি।

এই ফেস্টিভ্যালের আয়োজন করে দেশের শীর্ষ স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ কোম্পানি মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এ প্রজন্মের তরুণদের মাঝে কসপ্লেকে আরও জনপ্রিয় করে তোলা এবং সবাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা। বর্তমান প্রজম্মের মধ্যে কসপ্লের আগ্রহ দেখে সত্যিই ভালো লাগছে।

তিনি আরও বলেন, সকল প্রকার বিনোদনের সমারহ নিয়ে প্রথমবারের মতো এই ফেস্টিভাল আয়োজন করা হয়েছে। পছন্দের সুপারহিরোর পারফর্মেন্সের পাশাপাশি দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলায় পরিনত হয় ঢাকা সামার কনের মঞ্চ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ার ইনডেক্সের তথ্য অনুসারে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা দ্বিতীয় দিনের মতো আজও শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা।

৩২৯ স্কোর নিয়ে আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকার বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঢাকা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩২৯ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ শ্রেণিতে ছিলো। ২৬৬ স্কোর নিয়ে এ তালিকায় পরের স্থানে রয়েছে ঘানার আক্রা। এরপরই রয়েছে চীনের বেইজিং, যার স্কোর ২২৩।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয় যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মতে, বায়ুদূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর ৮০ হাজার মানুষ মারা যাচ্ছেন।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

এর আগে পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। বসন্তকালে এসে তা আরও খারাপ অবস্থায় গিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন। তিনি বুধবার বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। দুই পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের বলেন, এফওসি সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজ এখন চলছে। সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা জরুরি: পরিকল্পনামন্ত্রী

স্টক নিউজ বিডি September 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সমাজের দুর্বল ও পিছিয়ে পড়ার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা জরুরি বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে মানবাধিকার ও সুশাসন নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের জন্য ফাউন্ডেশন’ মানুষের জন্য কাজ করছে। সংস্থাটি দারুণ ভূমিকা পালন করছে। আমরা সরকারে আছি আমাদের এক ধরনের কাজ করতে হয়, মানুষের জন্য ফাউন্ডেশনের এক ধরনের কাজ করতে হয়। তবে আমরা যেখানেই থাকি না কেন কাজের বহুমাত্রিকতা থাকা প্রয়োজন আছে।

সম অধিকার প্রতিষ্ঠা প্রসঙ্গে এম এ মান্নান বলেন, সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্বল মানুষকে সমান সারিতে নিয়ে আসতে হবে। কাউকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। সমান অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সমাজের সব স্তরে কাজ করছে সরকার। সামাজিক ওই স্থিতিশীলতার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

মন্ত্রী বলেন, আমি সরকারে সাময়িক আছি, তবে রাজনীতিতে আছি দীর্ঘদিন ধরে। বহুমাত্রিক চিন্তা ও চেতনা নিয়ে কাজ করছি। সবার স্থান আওয়ামী লীগে। মাঝে মাঝে হুমকির সম্মুখীন হয়ে থাকি। মানুষ জাতির জন্য কাজ করছে শেখ হাসিনা। আমাদের করণীয় সম্পর্কে দুর্বলকে সমানস্থলে নিয়ে আসতে হবে। এটা না হলে সবাই হুমকির সম্মুখীন হবে। সামাজিক ঐক্য দরকার। আসাদের দৃষ্টির প্রসার দরকার।

সংগঠনের মাধ্যমে মানুষের জন্য ফাউন্ডেশন- এমজেএফ সারাদেশের প্রায় ৩০ লাখ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা। তাদের দাবি, সংস্থাটির মাধ্যমে প্রায় ২২ লাখ মানুষ বিভিন্ন ধরনের সরকারি সেবা ও সুবিধা পেয়েছেন।

দারিদ্র্যকে জয় করেছেন প্রায় ৪ লাখ মানুষ। ৮৫ হাজার প্রান্তিক শিশু শিক্ষার সুযোগ পেয়েছে। ৫০ হাজার মেয়ে বাল্যবিয়ে থেকে রক্ষা ছাড়াও প্রায় ৪ লাখ শ্রমিকের মানসম্মত কাজ নিশ্চিত হয়েছে। সংস্থার অধীনে প্রায় ৮৩ হাজার তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

মানুষের জন্য ফাউন্ডেশনের যাত্রা অবশ্য একটু ভিন্নভাবে; ইউকেএইডের সহায়তায় ২০০২ সালে ‘কেয়ার’-এর একটি প্রকল্প ‘মানুষের জন্য’ হিসেবে। তবে ২০০৬ সালেই স্বতন্ত্র সংস্থা হিসেবের আত্মপ্রকাশ ঘটে। এর উদ্যোক্তা ছিলেন মানুষের জন্য সংগঠনের বর্তমান নির্বাহী পরিচালক শাহীন আনাম। এরপর থেকে নেটওয়ার্ক গড়ার মধ্য দিয়ে আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে মানবাধিকার এবং সুশাসন নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করছে মানুষের জন্য ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের জন্য ফাউন্ডেশনের ২০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংঘতি প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, দুর্নীতি বিরোধী আর্ন্তজাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিদ্যুৎ সাশ্রয়ে যেসব কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিপর্যায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টা অনেকখানি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করবে।’

মঙ্গলবার (২৩ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

নসরুল হামিদ লেখেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তিপর্যায়েও আমরা যদি অভ্যাসে ছোটখাটো কিছু পরিবর্তন আনি, বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করি, খেয়াল করে লাইট-ফ্যানগুলো বন্ধ করি, ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি না চালাই, দিনের আলো বেশি ব্যবহার করি, তাহলে সবার এ ছোট ছোট কন্ট্রিবিউশন মিলে দেশের অনেকখানি জ্বালানি সাশ্রয় করবে।

সরকার বিদ্যুৎ সাশ্রয়ে নানা উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি জনগণকেও সবসময় সচেতন হতে আহ্বান জানিয়ে আসছেন প্রতিমন্ত্রী। অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে এবং বাসাবাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এলইডি লাইটসহ বিদ্যুৎ সরঞ্জাম ব্যবহার করা উচিত। একান্ত প্রয়োজন ছাড়া এসি বন্ধ রাখা, তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপরে রাখা। বিদ্যুৎ সাশ্রয়ী ইনভারটারযুক্ত এসি ও ফ্রিজ ব্যবহার করা।

তিনি বলেন, কাজ ছাড়া অফিসের কম্পিউটর ও ল্যাপটপ পাওয়ার সেভিং মুডে রাখা। রুম থেকে বের হওয়ার আগে ফ্যান, লাইট বন্ধ করা। আলোর উজ্বলতা বাড়াতে দেয়ালে উপযুক্ত রঙ ব্যবহার করা। দিনের আলোকে সর্বোচ্চ ব্যবহার করা। নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো। এসব অবলম্বন করলে বিদ্যুৎ সাশ্রয়ীয় হয় সহজে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একদিনে রেকর্ড ১৫৩ ডেঙ্গুরোগী হাসপাতালে

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ সংখ্যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে সারা দেশে ৫১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু করে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ১০৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৫১৬ জন। তাদের মধ্যে ৪৩০ জন ঢাকায় ও ৮৬ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট চার হাজার ৭৭২ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চার হাজার ২৩৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনাভাইরাস মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ কম ছিল। তবে ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে মারা যান ১০৫ জন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য