Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

তাইওয়ান

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়।

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া শেষ, চলবে নিয়মিত টহল
তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করেছে চীন। তবে দ্বীপটির চারপাশে নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। চীনের তীব্র আপত্তি উপেক্ষা করে গত ২ আগস্ট তাইওয়ান সফরে যান মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এতে ক্ষুব্ধ হয়ে গত ৪ আগস্ট থেকে দ্বীপটির আশপাশের ছয়টি অঞ্চলে ‘অভূতপূর্ব’ মাত্রায় সামরিক মহড়া শুরু করে বেইজিং।

জুলাইয়ের তীব্র তাপপ্রবাহে ব্রিটেনে হাজারো মানুষের মৃত্যু হতে পারে
ইউরোপের অধিকাংশ দেশের মতো ব্রিটেনেও গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভূত হয়েছে। গত ১৯ জুলাই তাপমাত্রা পরিমাপ স্কেলে পারদ ৪০ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এটি ২০১৯ সালের সর্বোচ্চ রেকর্ড ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে গেছে। বিপদের শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। কেননা, ৯ আগস্ট ব্রিটেনের আবহাওয়া অফিস আগামী দিনে আরও চরমভাবে তাপমাত্রা বাড়ার সতর্কতা জারি করেছে।

ইমরান খানের বাড়ি ঘিরে পুলিশি পাহারা
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিল গ্রেফতার হওয়ার পর তার বাড়ি ঘিরে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসাধারণকে উসকানি দেওয়ার অভিযোগে মঙ্গলবার (৯ আগস্ট) শাহবাজ গিলকে গ্রেফতার করে ইসলামাবাদ পুলিশ।

দুর্নীতির অভিযোগ খণ্ডাতে সাক্ষ্য দেবেন ট্রাম্প
পারিবারিক ব্যবসা পরিচালনায় দুর্নীতির অভিযোগ খণ্ডনে সাক্ষ্য দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের একটি তদন্তের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ আগস্ট) তিনি এই অভিযোগ খণ্ডন করবেন বলে আশা করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, তার মালিকানাধীন ট্রাম্প অর্গানাইজেশন ঋণের ক্ষেত্রে সুবিধা পেতে সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছে এবং কর পরিশোধের ক্ষেত্রে কম দেখিয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

কত সম্পত্তির মালিক মোদী?
এক জনসভায় দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে জি’(আমি গরিব মানুষ, কিছু হলেই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব)। সে সময় তিনি তার বিরুদ্ধে আনা দুর্নীতির বিভিন্ন অভিযোগও অস্বীকার করেছিলেন। নিজেকে ‘ফকির’ হিসেবে উল্লেখ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে থাকা সম্পত্তির হিসাব দিয়েছে কেন্দ্র। আর সেই হিসাব বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লাখ রুপির বেশি।

থাইল্যান্ড যাচ্ছেন গোতাবায়া রাজাপাকসে?
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর ছেড়ে এবার থাইল্যান্ডে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতেও সাময়িক আশ্রয় চাইতে পারেন তিনি। দুটি সূত্রের বরাত দিয়ে কলম্বো গেজেট জানিয়েছে, বৃহস্পতিবার (১১ আগস্ট) থাইল্যান্ডে পৌঁছাতে পারেন গোতাবায়া।

ট্রানজিট ফি নিতে না পেরে ইউরোপে তেল সরবরাহ বন্ধ করলো ইউক্রেন
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ পাইপলাইনের ট্রানজিট ফি নিতে পারছে না ইউক্রেন। সে কারণে এবার মিত্র দেশগুলোতেই তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফ্ট গত মঙ্গলবার (৯ আগস্ট) এ কথা জানিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হাঙ্গেরি এবং স্লোভাকিয়াও ট্রানজিট ফি ইস্যুতে তেল সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রিসে নৌকাডুবে অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
গ্রিসে একটি নৌকাডুবে অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছে। এজিয়ান সাগরের কার্পাথোস দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। বুধবার এক উপকূলরক্ষী কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে ৫০ জনের বেশি যাত্রী নিখোঁজ হয়েছে। নৌকাটি তুরস্ক থেকে ছেড়ে যাওয়ার পরই দুর্ঘটনা ঘটে। এদিকে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী।

বুরকিনা ফাসোয় বিস্ফোরণে ১৫ সেনা নিহত
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি ওৎ পেতে রাখা ইলেক্ট্রিক ডিভাইস বিস্ফোরণে অন্তত ১৫ জন সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর তরফে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির মধ্য-উত্তরাঞ্চলের বাম প্রদেশের একটি গ্রামীণ সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই অঞ্চলে প্রায়শই বেসামরিক লোক ও সেনা সদস্যরা সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার স্বীকার হন। জানা গেছে, ২০১৫ সালের পর থেকে আল-কায়েদা ও আইএসের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে এ অঞ্চলে।

চীনে নতুন আতঙ্ক ল্যাঙ্গিয়া ভাইরাস
করোনাভাইরাসের পর এবার চীনে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ল্যাঙ্গিয়া ভাইরাস। ইতোমধ্যেই দেশটিতে ৩৫ জন এই নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাইপেই টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির শ্যানডং এবং হেনান প্রদেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এই ভাইরাসটি সম্ভবত প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
markin biman

তাইওয়ানের আকাশসীমায় ৩০টি যুদ্ধবিমান উড়িয়েছে চীন

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ তাইওয়ানের আকাশসীমায় ৩০টি যুদ্ধবিমান উড়িয়েছে চীন। বিবিসির খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারির পর তাইওয়ান সীমানায় চীনের এটা সর্ববৃহৎ হানা।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ঘটনায় চীনের ২২ যুদ্ধবিমান, সাবমেরিন বিধ্বংসী জাহাজ ছাড়াও ইলেকট্রনিক যুদ্ধসংক্রান্ত সরঞ্জামাদি ছিল।

এই ঘটনার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান নিয়ে বেইজিংকে হুঁশিয়ারি দেন। এছাড়া একইদিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাইওয়ানের নেতাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সেখানে যান।

বিবিসি বলছে, তাইওয়ানের আকাশসীমায় চীন সাম্প্রতিক সময়ে যুদ্ধবিমান পাঠানো জোরদার করেছে। যদিও বেইজিংয়ের দাবি, তারা প্রশিক্ষণ মহড়া দিচ্ছে। তবে চীনের মহড়ায় ক্ষুব্ধ তাইওয়ানে উদ্বেগ বাড়ছে।

তাইওয়ান নিজেদের বলে দাবি করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে ভূখন্ডটি নিয়ে নিবে বলেও জানিয়েছেন শি জিনপিং।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
স্বাধীনতার পথে হাঁটলে তাইওয়ানের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে: চীন

স্বাধীনতার পথে হাঁটলে তাইওয়ানের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে: চীন

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্বাধীনতার পথে হাঁটলে তাইওয়ানের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। আন্তর্জাতিক খেলাধুলায় তাইওয়ানের দলের নাম পরিবর্তনের চেষ্টারও তীব্র সমালোচনা করেছে বেইজিং।

এদিকে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে বড় নৌ মহড়ায় তাইওয়ানকে আমন্ত্রণ জানিয়ে প্রতিরক্ষা বাজেটে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পশ্চিমাদের হুমকি ধামকি ও চোখ রাঙানি সত্ত্বেও তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় বেইজিং। চীনকে ছেড়ে স্বাধীনতার পথে হাঁটলে শক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন সরকার।

বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াওগুয়াং বলেন, তাইপে যদি রেড লাইন ক্রস করে তাহলে তার পরিণাম হবে ভয়াবহ।

তিনি বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি যদি স্বাধীনতার উসকানি সৃষ্টি করে, শক্তি দেখানোর চেষ্টা করে অথবা কোনোভাবে রেড লাইন ক্রস করে, তাহলে আমরা শক্ত ব্যবস্থা নেব। সামনের দিনগুলোতে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এবং বাইরের হস্তক্ষেপ বেড়ে যেতে পারে। আগামী বছর তাইওয়ান প্রণালীর পরিস্থিতি অনেক বেশি জটিল এবং উত্তপ্ত হয়ে উঠবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shing jin ping

শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে এক করা হবে: শি জিন পিং

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তাইওয়ানকে ফের চীনের সাথে একত্র করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জি পিং। শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে এক করা হবে বলে জানিয়েছেন তিনি। তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড সংখ্যক বিমান পাঠানোর পরদিনই এমন মন্তব্য করেছে চীন।

১৯৪৯ সাল থেকে তাইওয়ান চীন থেকে আলাদা হওয়ার পর নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে। তবে বেইজিং বরাবরই তাইওয়ানকে নিজেদের মাতৃভূমি বলে দাবি করে আসছে।

চীন বলছে বিচ্ছিন্নতার বিরুদ্ধে বেইজিংয়ের সবসময় গৌরবময় ঐতিহ্য রয়েছে। শি জিন পিং বলেন, “তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদ মাতৃভূমির পুনর্মিলন অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। শান্তিপূর্ণ “পুনর্মিলন” তাইওয়ানের জনগণের সামগ্রিক স্বার্থকে ভালোভাবে পূরণ করবে। চীন তার সার্বভৌমত্ব এবং একতা রক্ষা করবে।”

এক দেশ-দুই ব্যবস্থা’ নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চান চীনা প্রেসিডেন্ট। যে ব্যবস্থা হংকংয়েও চালু আছে।

এদিকে তাইওয়ান বলছে,দেশটির ভবিষ্যৎ তার জনগণের হাতেই রয়েছে। তাইওয়ান তাদেরকে বরাবরই স্বতন্ত্র বলে দাবি করে আসছে। সেই সাথে চীনকে অনুপ্রবেশ, হয়রানি এবং উস্কানিমূলক পদক্ষেপ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তাইওয়ান।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য