Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

নগদ লভ্যাংশ

Aamra Technologies

আমরা টেকনোলজির লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

আজ কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

করোনা মোকাবেলায় সরকারের সার্বক্ষণিক সঙ্গী জেএমআই গ্রুপ: ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক

স্টক নিউজ বিডি October 28, 2021

টানা ৫ বারের মতো ৩০% নগদ লভ্যাংশ দিচ্ছে জেএমআই সিরিঞ্জ

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকেই সার্বক্ষনিক সরকারের পাশে আছে জেএমআই গ্রুপ। করোনা মোকাবিলায় কার্যক্রমের শুরু থেকেই শিল্প গ্রুপটির বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে ভাইরাসপ্রতিরোধি মাস্ক, গ্লোভসসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবারহ করেছে। এমনকি চলমান কোভিড-১৯ প্রতারোধি গণটিকাদান কর্মসূচিতেও দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে অটো-ডিজেবল সিরিঞ্জ সরবারহ করেছে জেএমআই।

বুধবার বিকেলে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক এর আগে তিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত শিল্প গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের বোর্ড সভায় অংশগ্রহন করেন।

মো. অবদুর রাজ্জাক জানান, জেএমই কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নয়, এই শিল্পগ্রুপের অধীনে রয়েছে ২০টিরও বেশি উৎপাদনমুখী শিল্প-কারখানা। এসব কারখানায় সাড় সাত হাজারের বেশি কর্মী নিয়োজিত আছেন। জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক,থাইল্যান্ড এবং চীনের সরাসরি বিদেশি বিনিয়োগ আছে জেএমআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের ৩৬টি দেশে। করোনর সময় যখন সারাদেশ খারাপ সময় পার করেছে, তখনও একদিনের জন্য বন্ধ হয়নি জেএমআই গ্রুপের শিল্প-কারখানা। চাকুরিচ্যতে করা হয়নি কোন শ্রমিককে।

এক প্রশ্নের জবাবে জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, করোনার টিকা দিতে লাগে এডি সিরিঞ্জ। বর্তমানে এই পণ্যের বিশ্বব্যাপী তীব্র সংকট চলছে। কোথাও মিললে পরিবহন খরচ অনেক বেশি। এজন্য অনেক উন্নত দেশেও টিকাদান কার্যকম ব্যাহত হচ্ছে। অথচ বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আমাদের কারগরি সক্ষমতা রয়েছে এডি সিরিঞ্জ উৎপাদনে। তাই সিরিঞ্জ নিয়ে অনেকটাই নিশ্চিন্ত সরকার। আমাদের সরবারহ করা সিরিঞ্জ দিয়ে এখন পর্যন্ত সারাদেশে সুষ্ঠভাবে এগিয়ে চলছে গণটিকাদান কার্যক্রম। বর্তমানে মাসে দুই কোটি পিস এডি সিরিঞ্জ সরবারহ করছি আমরা। “

মো. আবদুর রাজ্জাক বলেন, ‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‍‌‌‌‌‌”গত ২৮ সেপ্টেম্বর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৮০ লাখের বেশি মানুষকে কোভিড-১৯ প্রতিরোধী টিকিদান কর্মসূচিতেও সরকারের পাশে সার্বক্ষণিক উপস্থিতি আমাদের। প্রথম ডোজ দেওয়ার সময় মাত্র ৪৮ ঘন্টার মধ্য়ে দেশের ৬৪ জেলায় নির্ধারিত কেন্দ্রে প্রয়োজনীয় সিরিঞ্জ পৌঁছে দিয়েছি আমরা। ২৮ অক্টোবরের দ্বিতীয় ডোজ টিকাদানের জন্য় এক কোটি সিরিঞ্জ সরবারহ করেছি।”

জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক আরও জানান, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌”এডি সিরিঞ্জ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে আমাদের সক্ষমতা থাকায় সরকার ও দেশ তিনভাবে উপকৃত হচ্ছে। প্রথমত আমাদের শিল্প-কারখানায় কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের, দ্বিতীয়ত আমদানি বিকল্প পণ্য উৎপাদন হওয়ায় করোনার মতো মহামারির সময়ও নির্ভার থেকে বিদেশি মুদ্রা সাশ্রয় করেছে সরকার এবং তৃতীয়ত সরকারের হতের নাগালে পণ্য পৌঁছে দিচ্ছি আমরা।”

এদিকে বুধবার বিকেলে অনুষ্ঠিত জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড-এর পরিচালনা বোর্ড সভায় টানা পঞ্চম বছরের মতো বিনিয়োগকারীদের জন্য় ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৬-১৭ অর্থবছর থেকে প্রতিবছর ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়ে আসছে জেএমআই সিরিঞ্জ।

বুধবার সভায় প্রতিষ্ঠানটির সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। এসময় জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা শূন্য পয়সা। আগের অর্থবছরে যা ছিলো ৪ টাকা ৩৫ পয়সা। গত ৩০ জুন ২০২১ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মুল্য ( এনএভিপিএস ) ছিলো ১২২ টাকা ৭০ পয়সা।

ভার্চুয়্যাল মাধ্যমে অনুষ্ঠিত বোর্ড সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক আব্দুল হক, এটিএম সেরাজুল সালেকিন চৌধুরী এবং মুস্তাফিজুর রহমান, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা রনজিৎ চক্রবর্তী এবং সচিব মোহাম্মাদ তারেক হোসেন খান।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Baraka-power-limited

বারাকা পাওয়ারের ১০% লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৯৬ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৫৮ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Queen

কুইন সাউথ টেক্সটাইলের ২০% লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা শুধু বোনাস পাবেন।

আজ কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৯৬ পয়সা।

লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তীতে জানাবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৪% লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯২ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫৬ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্যারামাউন্ট টেক্সটাইল

প্যারামাউন্ট টেক্সটাইলের ২৫% লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৪ টাকা ২৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৪ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
download

ফাইন ফুডের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডের পরিচালনা বোর্ড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১১৩ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৬১ টাকায়।

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
genex-infosy

জেনেক্স ইনফোসিসের ২০ % লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস।

আজ কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ১১ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ২২ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইফাদ অটোসের

ইফাদ অটোসের ১১% লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় ২ টাকা ১৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮১ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bppl

বারাকা পতেঙ্গার ১২% লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৬ টাকা ৪৭ পয়সা। গত বছর একই সময়ে ছিলো ৪ টাকা ৩৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৮ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য