Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

একই সিনেমায় দেখা যাবে শাহরুখ ও আল্লু অর্জুনকে

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দ্য কিং ইজ ব্যাক। বয়কট ও ফ্লপের মাঝে প্রমাণ করে দিয়েছেন তিনি সেরাদের সেরা। বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘জাওয়ান’ সিনেমা নিয়ে। এ ছাড়া হাতে আছে বেশকিছু নতুন প্রজেক্ট।

পাঠান সিনেমার অভাবনীয় সাফল্যের পর এবার দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার ও দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে কাজ করছেন শাহরুখ খান।

শোনা যাচ্ছে এই সিনেমায় ক্যামিও চরিত্রে ধরা দেবেন আল্লু অর্জুন। আর শাহরুখের সিনেমার মধ্য দিয়েই বলিউডে ডেবিউ করবেন আল্লু। এই ক্যামিও চরিত্রটির জন্য আল্লুর কাছে প্রস্তাব নিয়ে এসেছিলেন খোদ অ্যাটলি কুমার। তবে আল্লু অর্জুন ক্যামিও চরিত্রে কাজটির জন্য রাজি হয়েছেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি।

বর্তমানে আল্লু ব্যস্ত রয়েছেন ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিংয়ে। করোনা আবহের মাঝে মুক্তি পেয়েও দারুণ সাড়া ফেলেছিল সিনেমাটি। প্রথম সিকুয়েলের সঙ্গে মিল রেখে দ্বিতীয় সিকুয়েলেও থাকছে রাশমিকা মানদানা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নাট্যশিল্পীর কেন্দ্রীয় পরিষদে শিল্প সংস্কৃতি উন্নয়নে অনুষ্ঠান আয়োজন ৩ই জানুয়ারি

স্টক নিউজ বিডি January 2, 2023

বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ, কেন্দ্রীয় পরিষদ শিল্প সংস্কৃতির উন্নয়নে আগামী ৩রা (তিন) জানুয়ারি ২০২৩, সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ন’টা অবধি “সাহিত্যসভা” নামে একটি অনুষ্ঠান আয়োজন করেছে, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, ১/ই/১, পরিবাগ, শাহবাগ, ঢাকায়।
সেখানে নাটক বিষয় নিয়ে আলোচনা চলবে। নাটকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় মানুষ বীর মুক্তিযোদ্ধা, নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আব্দুল হাই দূর্বার। তাঁকে সহযোগিতা করবেন নাট্যকার, নির্দেশক, অভিনেতা, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মহিউদ্দিন ছড়া।

আপনাদের সবার আমন্ত্রণতো থাকছেই সেই সাথে আপনি আপনার নাটক প্রিয় বন্ধুদেরকেউ অংশগ্রহণ করাতে পারবেন এ সাহিত্যসভায়।

অনুষ্ঠানটি সার্বিক দায়িত্বে থাকবেন বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ, কেন্দ্রীয় পরিষদের উপ-মহাসচিব অধ্যক্ষ এডভোকেট লুৎফুল আহসান বাবু, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মহাসচিব মীর নাসির আহম্মদ নিউটন, পৃষ্ঠপোষকতায় রয়েছেন চেয়ারপার্সন আলেয়া ফেরদৌসী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হারুন টিটো।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
alia bhatt

মাতৃত্ব তার জীবনে কী পরিবর্তন এনেছে, জানালেন আলিয়া

স্টক নিউজ বিডি December 8, 2022

এক মাসও হয়নি, মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এরই মধ্যে তাকে মুম্বাইয়ের যোগ প্রশিক্ষণ শিক্ষাকেন্দ্রে যাওয়া শুরু করেছেন। মা হওয়ার পর দ্রুত নিজেকে আবার পাল্টে ফেলতে চাইছেন আলিয়া। তারই ফাঁকে মাতৃত্ব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, জীবনের এই নতুন পর্যায় তাকে অনেকটাই বদলে দিয়েছে।

মা হওয়ার পর নিজের প্রথম সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’

এ প্রসঙ্গেই আলিয়ার কাছ থেকে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা পালন করবে। উত্তরে আলিয়া বলেন, ‘আমি যেভাবে কোনো চরিত্র নির্বাচন করি, তার ওপর আমার মা হওয়ার বিষয়টি কেমন প্রভাব ফেলবে, তা আমি জানি না।’

তিনি বলেন, ‘মাতৃত্ব জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে। মনে হয়, আগের থেকে আমার মন এখন আরও উন্মুক্ত হয়েছে। তাই এর পর আমার সফর কোন দিকে বাঁক নেবে, তা নিয়ে আমি বেশ উত্তেজিত।’

বছরটা আলিয়ার ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন তার ঝুলিতে রয়েছে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ও ‘ব্রহ্মাস্ত্র’, তেমনি অন্যদিকে রয়েছে ‘আর আর আর’-এর মতো ব্লকবাস্টার ছবি। গ্যাল গ্যাডোর সঙ্গে হলিউডের ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিংও শেষ করেছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দেশে ফিরে আবারও জেরার মুখে নোরা ফাতেহি

স্টক নিউজ বিডি December 3, 2022

কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল মঞ্চে লাইভ পারফরম্যান্স করে দেশে ফেরার পর আবারও ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

বহুল আলোচিত ২০০ কোটি রুপির একটি অর্থ পাচার মামলার জেরে শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের।

ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে, দিন কয়েক আগেই কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল মঞ্চে লাইভ পারফরম্যান্স করে সদ্যই দেশে ফিরেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী ফিফার মঞ্চে পারফরম্যান্স করে এলেন।ফিফার মঞ্চে লাইভ পারফরম্যান্স করে ভারতকে বিশ্বের দরবারে আরও অনেকটা এগিয়ে দিলেন অভিনেত্রী।

আর সেখান থেকে দেশে ফিরেই ইডির পক্ষ থেকে তলব পড়ে নায়িকার। যদিও কিছুদিন আগেই এই মামলার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। এই একই মামলায় নোরা ফাতেহিকেও জেরা করেছিল ইডি।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর নোরাকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লিউ) শাখা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

এছাড়াও গত বছর ১২ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ধারা ৫০-এর অধীনে নোরার বক্তব্য রেকর্ড করেছিল ইডি।

সে সময় তিনি বলেছিলেন, লীনা পাওলোস (মামলার মূল হোতা সুকেশের স্ত্রী) তাকে গুচির একটি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন।

নোরা আরও জানিয়েছিলেন, লীনার ফোনে লাউড স্পিকারে সুকেশ তাকে বলেছিলেন, তারা তার ভক্ত এবং ভালোবাসার প্রতীক হিসেবে তাকে একটি বিএমডাব্লিউ গাড়ি উপহার দিতে চান।

এই অর্থ পাচার মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে অভিযুক্ত করে গত ১৭ আগস্ট আদালতে চার্জশিট জমা দেয় ইডি।

গত ১৫ নভেম্বর জ্যাকলিনকে দুই লাখ রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দিল্লির পাটিয়ালা আদালত।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হিন্দি সিনেমায় জয়া আহসান, নায়ক পঙ্কজ ত্রিপাঠি

হিন্দি সিনেমায় জয়া আহসান, নায়ক পঙ্কজ ত্রিপাঠি

স্টক নিউজ বিডি November 30, 2022

আর্থিক কেলেঙ্কারির বিষয়কে কেন্দ্র করে ‘করক সিংহ’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

সিনেমাটির ব্যবস্থপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সূত্রে এমন খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ জয়া আহসান। সিনেমাটিতে আরও কাজ করেছেন ‘দিল বেচারা’ সিনেমার সঞ্জনা সাংভি।

তবে সূত্রটি আনন্দবাজারকে জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইয়ে শুরু হতে চলেছে সিনেমাটির শুট। তারপর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিনের শিডিউল রয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় যাবেন পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জনা সাংভিরা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

টাইটানিকের জন্য স্ক্রিন টেস্ট দিতে চাননি ডিক্যাপ্রিও

স্টক নিউজ বিডি November 28, 2022

জেমস ক্যামেরনের টাইটানিকে জ্যাকের চরিত্রে লিওনার্দোকে ছাড়া কাউকে আজ আর ভাবা যায় না। কিন্তু সিনেমাটিতে তার যাত্রা সরল ছিল না। শুরুতেই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল জেমস ক্যামেরনের সঙ্গে। সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিতে রাজি ছিলেন না লিওনার্দো। জিকিউ ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি এসব বিষয় নিয়ে কথা বলেছেন জেমস ক্যামেরন। তিনি জানান, ‘‌আমি বলেছিলাম টেস্ট না দিলে আমি তোমাকে কাস্ট করতে পারব না।’

ক্যামেরন যখন এ সিনেমার আয়োজন করছিলেন, ডিক্যাপ্রিও ততদিনে পরিচিত ও জনপ্রিয় অভিনেতা। মজার ব্যাপার, সিনেমার জন্য প্রথমে নায়িকাকে নির্বাচন করেছিলেন ক্যামেরন। রোজের চরিত্রে কেট উইন্সলেট অভিনয় করছেন তা নিশ্চিত করে তার বিপরীতে নায়ক খুঁজছিলেন ক্যামেরন। এ সময় একটি মিটিং আয়োজন করেন তিনি। সেখানে ডিক্যাপ্রিওর আসার কথা। ক্যামেরন বলেন, ‘‌সাক্ষাৎটা খুব মজার ছিল কেননা আমি আমার কনফারেন্স রুমে বসে আছি এবং অভিনেতার জন্য অপেক্ষা করছি। আমি আশপাশে তাকিয়ে উপস্থিত নারীদের দেখলাম এবং তারা সবাই লিওর সঙ্গে দেখা করতে উৎসুক।’ ডিক্যাপ্রিও সবাইকে মুগ্ধ করতেন।

লিওনার্দো বুঝতে পারেননি যে তার মতো অভিনেতাকে স্ক্রিন টেস্ট দিয়ে রোল নিতে হবে। তিনি যখন ক্যামেরনের সঙ্গে দেখা করেন, পরিচালক তখন ক্যামেরা রেডি করে ভিডিও রেকর্ডের জন্য প্রস্তুত হচ্ছিলেন। ক্যামেরন স্মৃতিচারণ করে বলেন, ‘‌আমি তাকে বললাম যে পাশের রুমে গিয়ে আমরা একটা টেস্ট নেব। আপনি কয়েক লাইন সংলাপ বলবেন আর তা রেকর্ড করা হবে।’ লিওনার্দো অবাক হয়েছিলেন এবং বলেন, তিনি এভাবে কাজ করেন না। ক্যামেরনও তৎক্ষণাৎ হাত মিলিয়ে বলেছিলেন, ‘‌আসার জন্য ধন্যবাদ।’

ক্যামেরনের আচরণে অবাক হয়েছিলেন ডিক্যাপ্রিও। টেস্ট না দিলে রোলটা পাবেন না সেটা জেনে সহজে মানতে পারেননি তিনি। ক্যামেরন তাকে জানিয়েছিলেন পোস্ট প্রোডাকশনে গিয়ে নিজের কাস্টিং সম্পর্কে আফসোস করতে চান না তিনি। তাই এখন টেস্ট নেয়াই ভালো। এরপর টেস্ট দিয়েছিলেন ডিক্যাপ্রিও। ক্যামেরন বলেন, ‘‌সে এসে একটা নেতিবাচক ভাব নিয়ে দাঁড়িয়ে ছিল কিন্তু আমি অ্যাকশন বলতেই সব বদলে গেল। কেট আর লিও অসাধারণ কাজ করেছিলেন এবং আমি নিশ্চিত হয়েছিলাম একেই আমার সিনেমার জন্য প্রয়োজন।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গিটার বাজিয়ে ৪ দিনে মিলিয়ন ভিউজের অধিকারী রোমো রোমিও

স্টক নিউজ বিডি November 26, 2022

গিটার বাজিয়ে মিলিয়ন ভিউজ পাওয়া অসম্ভব একটি ব্যাপার । কিন্তু এই অসাধ্য কাজটি সম্ভব করেছেন বাংলাদেশের রকষ্টার ‘রোমো রোমিও’ । রিসেন্ট তার বাজানো “আমার সোনার বাংলা” গিটার ইন্সট্রুমেন্টালটি ফেইসবুকে ভাইরাল হয়েছে । মাত্র চার দিনে মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে ।

বাংলাদেশের তিনি প্রথম গিটারিষ্ট যিনি গিটার বাজিয়ে শ্রোতাবৃন্দদের মুগ্ধ করে মাত্র দিনের মধ্যে মিলিয়ন ভিউজ পেতে সক্ষম হন । এখন পর্যন্ত বাংলাদেশের কোনো গিটারিষ্ট গিটার বাজিয়ে মিলিয়ন ভিউজ এর সফলতা লাভ করেননি । ২০১২ সালে চ্যানেল আই গেট সেট রকে বিচারক আইয়ুব বাচ্চু রোমিওকে “গিটার ক্রাইয়ার” উপাধি দিয়েছিলেন ।

https://fb.watch/h1YZm7orRO/
0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সানিয়াকে শুভেচ্ছা জানালেন শোয়েব

বিচ্ছেদের জল্পনার মধ্যেই সানিয়াকে শুভেচ্ছা জানালেন শোয়েব

স্টক নিউজ বিডি November 15, 2022

শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিচ্ছেদের গুঞ্জনে ছেয়ে গেছে খেলার জগৎ। অনেকের দাবি, তাদের নাকি বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

গুঞ্জন নিয়ে এখনো তারা কেউ মুখ খোলেননি। তবে তার মধ্যেই স্ত্রী সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শোয়েব। টুইটারে লিখলেন— ‘তোমার জীবন সুখের হোক।’খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার ভারতীয় টেনিস তারকা সানিয়ার ৩৬তম জন্মদিন। তাকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বামী শোয়েব।

পাক ক্রিকেটার টুইটারে লিখেছেন— ‘সানিয়া, শুভ জন্মদিন। তোমার জীবন সুখে ভরে উঠুক। সুস্বাস্থ্যের অধিকারী হও, এ কামনা করি। আজকের দিনটি দারুণভাবে উপভোগ করো।’

তিনটি মাত্র লাইনে সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব। তাদের বিচ্ছেদের জল্পনায় যা নতুনমাত্রা যোগ করেছে। বিচ্ছেদ কি তবে হয়েই গেছে? সেই জল্পনাই কি আরও উসকে দিলেন পাক ক্রিকেটার?

এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সানিয়া-শোয়েবের অনুরাগীদের মনে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই কিছু দিন আগে সানিয়া ও শোয়েবের একসঙ্গে একটি ‘টকশো’-তে হাজির হওয়ার কথা ঘোষণা করা হয়। শনিবার রাতে ‘উর্দু ফ্লিক্স’ নামে একটি ওটিটি মাধ্যমে এ ঘোষণা হয়। অনুষ্ঠানটির নাম ‘দ্য মির্জা মালিক শো’।

এই শোর জন্যই বিচ্ছেদের কথা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন না ভারত-পাক তারকা জুটি। তাতে আইনি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কয়েকটি সংবাদমাধ্যম জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক সানিয়া-শোয়েবের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন— দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। তারা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।

গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার রাতে শোয়েবের টুইট তাদের বিবাহবিচ্ছেদের জল্পনাকে আলাদা মাত্রা দিয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সানিয়া। সেখানে শোয়েবের কোনো নামগন্ধ নেই। এ ছবিও প্রশ্ন তুলে দিয়েছে, তারা একসঙ্গে থাকছেন কিনা, তা নিয়ে।

ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, ভাঙা হৃদয় কোথায় যায়? আল্লাহকে খুঁজতে।

ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছিলেন— যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।

শোয়েব মালিক ও সানিয়া মির্জার ১২ বছরের দাম্পত্য জীবন এখন কোন অবস্থায় আছে তা নিয়ে বেশ কিছু দিন ধরে দুই দেশের সংবাদমাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়াচ্ছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাজ-পরীমনির মাঝে মিম

রাজ-পরীমনির মাঝে মিম

স্টক নিউজ বিডি November 12, 2022

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি ও মিমের দ্বন্দ্বে সিনেমাপাড়া ও সোশ্যাল মিডিয়ায় স্নায়ুযুদ্ধ বেশ জমে উঠেছে। মূলত ফেসবুকে দুই নায়িকার পাল্টাপাল্টি স্ট্যাটাসে তাদের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে।

মূলত স্বামী অভিনেতা শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের টানাপোড়েন। পরীমনির মতে রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার পর মিম ও রাজকে নিয়ে আবারও নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি।

ফেসবুক পোস্টে পরীমনি বলেন, ‘আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল— আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি— রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।’

তিনি বলেন, ‘তোমার মাও সেদিন আমাদের লিভিংরুমে আমার সঙ্গে এ নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন-২ এর জন্য তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম— রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

মিমকে উদ্দেশ করে পরীমনি বলেন, ‘কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ— সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই— এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’

তিনি আরও লেখেন, ‘আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন, তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অভিনেত্রী তিশা

ইডেন কলেজে অভিনেত্রী তিশাকে ঘিরে তোলপাড়

স্টক নিউজ বিডি November 7, 2022

টিভি নাটকে অভিনয় করেই পেয়েছেন তারকাখ্যাতি। পরবর্তীতে সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তার অভিনয় গুণে এখন দেশ কিংবা দেশের বাইরে রয়েছে জনপ্রিয়তা। মাঝে ব্যক্তিগত ব্যস্ততা থাকায় শুটিং থেকে দূরে ছিলেন। এখন আবার ধীরে ধীরে শুটিংয়ে ফিরছেন তিনি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ নভেম্বর) সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। এই সিনেমার মুক্তিকে কেন্দ্র বর্তমানে চলছে প্রচার-প্রচারণা। আর তাইতো রোববার (৬ নভেম্বর) প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে শুরু করে ঢাকার প্রচার কার্যক্রম। সিনেমাটি মুক্তি ও মুক্তির পরবর্তী সময় পর্যন্ত সারা দেশব্যাপী থাকবে এর ধারাবাহিকতা।

এদিকে ইডেন কলেজে প্রচারণার সময় অভিনেত্রী তিশাকে ঘিরে ধরেন সেখানকার ছাত্রীরা। মূলত প্রচুর পরিমাণে ভক্ত রয়েছে তিশার। আর তাই সামনে পেয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় ছাত্রীবাসে। কেউ তিশার সঙ্গে কথা বলেছেন, কেউ ছবি তুলেছেন আবার কেউ কেউ সিনেমা দেখার বায়নাও করেছেন। বলা চলে তিশাকে কাছে পেয়ে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় হাজারও শিক্ষার্থীর কন্ঠস্বর প্রচারণা কার্যক্রমকে উৎসব মুখর করে তোলে। প্রিয় শিল্পী ও কলাকুশলীদের সাথে ছবি তুলতেশিক্ষার্থী ও শিক্ষকেরা মাঠে নেমে আসেন।

এই প্রচার কার্যক্রমে তখন শুধু নুসরাত ইমরোজ তিশাই ছিলেন না। সেখানে আরও ছিলেন সিনেমার অভিনেতা মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদারসহ অনেকেই। প্রচারণার সময় উপস্থিত ছাত্রীদের হাতে সিনেমার টিকিটও তুলে দেন তারা।

প্রসঙ্গত, তিশার শুরুটা হয়েছিল গান দিয়েই। খুব অল্প সময়ের মাঝে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দাগ কেটেছেন দর্শকদের মনে। ছোট পর্দা, মডেলিং কিংবা বড় পর্দায় সব অঙ্গনেই সফল তিশা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য