Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

প্রসেনজিৎ-শ্রাবন্তীর সঙ্গে কলকাতার সিনেমায় সিয়াম

প্রসেনজিৎ-শ্রাবন্তীর সঙ্গে কলকাতার সিনেমায় সিয়াম

স্টক নিউজ বিডি July 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বর্তমান সময়ের চিত্রনায়ক সিয়াম। এবার তিনি কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই সিনেমায় সিয়ামের নায়িকা উঠতি চিত্রনায়িকা আয়ুষী তালুকদার। তবে সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি।

পারিবারিক গল্পের এই সিনেমায় মূল পাত্র-পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী। একটি সংকটকে ঘিরে দুই জেনারেশনের গল্পের সিনেমাটির শুটিং আগামী আগস্টে লন্ডনে শুরু হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘এই সিনেমা নিয়ে অনেকদিন ধরে পরিকল্পনা চলছে। করোনার প্রথমদিক থেকে সিনেমার প্রযোজক শ্যামসুন্দর দে দাদার সঙ্গে গল্প নিয়ে, চরিত্র নিয়ে কথা হচ্ছিল। এটি পারিবারিক গল্পের একটা সিনেমা। দুই জেনারেশনের গল্প। এই সিনেমায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি কলকাতার সিনেমার সাইনবোর্ড। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছি।’

সবশেষ সিয়াম আহমেদের মুক্তি পাওয়া সিনেমা ‘পাপ-পুণ্য’। এ ছাড়া সম্প্রতি তিনি হিন্দি ভাষার ‘ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার)’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নরেশ বাবু, পবিত্রা লোকেশ

অভিনেত্রীর সঙ্গে হোটেলে নরেশ বাবু, জুতা নিয়ে মারতে গেলেন স্ত্রী

স্টক নিউজ বিডি July 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ একটি রুম থেকে পুলিশ সদস্যরা বের করে নিয়ে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নরেশ বাবু ও অভিনেত্রী পবিত্রা লোকেশকে। রুমটির দরজার পাশে নরেশ বাবুর তৃতীয় স্ত্রী রামায়াকে দুই নারী পুলিশ সদস্য ধরে রেখেছেন; বার বার চেষ্টা করেও ছুটতে পারছেন না তিনি।

এদিকে লিফটের কাছে গিয়ে রামায়ার দিকে ঘুরে শিস বাজান নরেশ। এরপর পুলিশ নরেশ ও পবিত্রাকে লিফটে উঠিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। অন্য একটি ভিডিওতে জুতা নিয়ে নরেশের দিকে তেড়ে যেতে দেখা যায় রামায়াকে। দুটি ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।

নরেশ বাবু দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সৎ ভাই। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন তিনি। এর আগে দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তৃতীয় স্ত্রী রামায়ার সঙ্গে তার এখনো বিচ্ছেদ হয়নি। কিন্তু দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন ধরে জোর গুঞ্জন উড়ছে, কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে সম্পর্কে রয়েছেন নরেশ বাবু। তারা গোপনে বিয়েও করেছেন। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেছেন নরেশ-পবিত্রা। কিন্তু গতকাল মহিশূরের একটি আবাসিক হোটেল একসঙ্গে ছিলেন নরেশ-পবিত্রা। এ খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে হাজির হন রামায়া, তারপরই এই কাণ্ড ঘটে।

অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন পবিত্রা লোকেশ। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকারু বারি পাতা’। এ সিনেমায় মহেশ বাবুর মায়ের চরিত্রে দেখা যায় তাকে। পবিত্রা ব্যক্তিগত জীবনে সুচেন্দ্র প্রসাদের সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে তার দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আফরান নিশো

সিনেমার জন্য বডি ট্রান্সফরমেশন করছি: আফরান নিশো

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে এবার সত্যি সত্যিই ভার্সেটাইল অভিনেতা আফরান নিশোকে দেখা যাবে সিনেমায়। এ কথা তিনি নিজেই একটা বেসরকারি সংবাদ পত্রিকাকে জানিয়েছেন।

এ বেপরে আফরান নিশো জানান, এরই মধ্যে বেশ কয়েকটি গল্প রয়েছে আমার কাছে। কয়েকটি পছন্দও হয়েছে। সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে চরিত্রের জন্য বডি ট্রান্সফরমেশন শুরু করছি। ওজন কমাচ্ছি। আশা করি, এ বছরের যে কোনো সময় আমার ভক্তদের সিনেমার সুখবরটা দিতে পারব।

এরই মধ্যে নতুন দুটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন আফরান নিশো। ‘কাইজার’ ও ‘সিন্ডিকেট’ নামে দুটি ওয়েব সিরিজ। ৮ জুলাই ‘কাইজার’ হইচইয়ে মুক্তি পাবে। অন্যদিকে ক্রাইম থ্রিলারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সিন্ডিকেট’। এটিও খুব শিগগির চরকিতে মুক্তি পাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আমার পছন্দের উপর মায়ের আস্থা ছিল না: জাহ্নবী

আমার পছন্দের উপর মায়ের আস্থা ছিল না: জাহ্নবী

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ জাহ্নবী এখন প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। প্রথম ছবি মুক্তির আগেই হারান মাকে। কিন্তু মায়ের স্মৃতি এখনও তার টাটকা। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা ডুব দেন মায়ের স্মৃতিতে।

বলেন, “মায়ের সঙ্গে সব বিষয় নিয়েই আলোচনা করতাম। কাজ থেকে বিয়ে। সবকিছু।”

এ প্রসঙ্গেই কথা নায়িকা হাসতে হাসতে বলেন, “আমার পছন্দের উপর মায়ের একদম ভরসা ছিল না। মা বলতেন, আমি খুঁজে দেব তোমার বর। কারণ আমি না বুঝে খুব সহজেই মানুষকে ভালবেসে ফেলি।”

নিজের বিয়ে নিয়ে সব মেয়েদেরই নানা স্বপ্ন থাকে। তেমনই স্বপ্ন দেখেন জাহ্নবীও। তিনি বলেন, “কাছের মানুষদের উপস্থিতিতে খুব ঘরোয়াভাবে বিয়ে সারতে চাই।”

বিয়েতে কাঞ্জিভরম শাড়ি পরবেন নায়িকা। তিরুপতিতে বিয়ে করার স্বপ্ন এই অভিনেত্রীর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঈদে আসছে আফরান নিশোর ‘হট টেম্পার’

ঈদে আসছে আফরান নিশোর ‘হট টেম্পার’

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ কথায় কথায় রেগে যান আফরান নিশো। এমনকি এই বদরাগের জন্য ভেস্তে যায় তার সাজানো সংসারটাও। নিয়মিত ঝগড়া করেন অফিস সহকর্মীদের সঙ্গেও।

এমনই এক আজব চরিত্রে আসছে ঈদে দেখা যাবে ভার্সেটাইল অভিনেতা আফরান নিশোকে। যাতে নিশোর প্রেমিকা, বস ও স্ত্রীর ভূমিকায় দেখা যাবে সাফা কবিরকে।

দু’জনকে নিয়ে ‘হট টেম্পার’ নামের এই ঈদ নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিএমভির ব্যানারে সদ্য নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ।

নাটকটি প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘কম বেশি সবারই মাথা একটু গরম থাকে। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের মন-মেজাজ বিনা কারণেও খিটখিটে হয়ে থাকে। আমাদের গল্পে জায়েদ তথা নিশো তেমনই একজন। অন্যদিকে তার প্রেমিক বা স্ত্রী নীতু মানে সাফা কবির ঠিক তার উল্টো। সবসময় মাথা ঠাণ্ডা রেখে সবকিছু সামলে চলেন। এই দুটো চরিত্রকে আমি সংসার ও অফিসের মধ্যে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছি। সেই চেষ্টার ফল দেখতে পারবেন দর্শকরা।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ‘হট টেম্পার’ মুক্তি পাচ্ছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ব্রাড পিট

শিগগিরই অভিনয় ছাড়ছেন ব্রাড পিট!

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম ব্রাড পিট। তিন দশকের বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা ছড়াচ্ছেন। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন অভিনেতা। অভিনয় কমিয়ে দিয়েছিলেন, প্রকাশ্যেও খুব একটা দেখ যায়নি তাঁকে। দীর্ঘদিন পর ‘জিকিউ’ ম্যাগাজিনকে এক খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন অভিনেতা। তবে সেখানে ভক্তদের জন্য দিয়েছেন বড় এক দুঃসংবাদ। শিগগিরই অভিনয় ছাড়ছেন ব্রাড পিট! ৫৮ বছর বয়সী এই অভিনেতা ক্যারিয়ারের পুনরুত্থান চাইছেন না। সাক্ষাৎকারে ‘ট্রয়’ অভিনেতা বলেন, ‘আমি মনে করি আমার অভিনয় ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি, শেষ সেমিস্টার বা ট্রেমিস্টার চলছে। এখন সিনেমা নির্বাচন কেমন হবে? আমি কীভাবে এটাকে দেখতে চাই?’

ব্রাড ২০২০ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন। এই সিনেমার পরিচালক কুয়েন্টিন ট্যারান্টিনো তাঁর প্রিয় অভিনেতার একজনের বিদায়ের ইঙ্গিতে মর্মাহত। ব্রাডের ঘোষণার পর দেওয়া এক সাক্ষাৎকারে প্রখ্যাত এই পরিচালক বলেন, ‘সে চলে গেলে হলিউড বড় পর্দার জনপ্রিয় তারকাদের একজনকে হারাবে।’ তিনি আরও বলেন, ‘সে অন্য ধরনের এক মানুষ। সত্যি বলতে, আমি ভাবতে পারি না যে আপনি তাঁকে কীভাবে বর্ণনা করবেন।’

অভিনয় ছাড়া ব্রাড তাঁর প্রযোজনা সংস্থা প্ল্যান বি নিয়েও বেশ ব্যস্ত। চলতি বছর তাঁর প্রযোজিত ছবিগুলোর মধ্যে অন্যতম মেরিলিন মনরোর জীবন অবলম্বনে অ্যান্ড্রু ডমিনিকের ‘ব্লন্ড’। এ ছাড়া রয়েছে সারাহ পলির ‘ওমেন টকিং’।

চলতি বছর ব্রাড পিট অভিনয় করেছেন ডেভিড লিচের ‘বুলেট ট্রেন’ ও ডেমিয়েন শ্যাজেলের ‘ব্যাবিলন’-এ। ২ মার্চ প্রকাশিত হয় ‘বুলেট ট্রেন’র প্রথম অফিশিয়াল ট্রেলার। ছবিটি ৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে ২৫ ডিসেম্বর পর্দায় আসবে ‘ব্যাবিলন’।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রণবীর-আলিয়া

গত দুই বছর আমার জন্য অনেক বেশি বাজে সময় ছিল: রণবীর কাপুর

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ‘সঞ্জু’ ছবির পর বড় পর্দায় আর দেখা যায়নি বলিউড সুপারস্টার রণবীর কাপুরকে। প্রায় চার বছর পর আবার রুপালি পর্দায় ফিরতে চলেছেন তিনি। ‘শামসেরা’, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে তাঁকে। তবে এই চার বছরে রণবীরের জীবনে অনেক কিছু বদলে গেছে। গতকাল শুক্রবার ‘শামসেরা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রণবীর গণমাধ্যমকে জানালেন এই চার বছরে তাঁর জীবনে বদলের কিছু কথা।
মুম্বাইয়ের আইম্যাক্সে ধুমধাম করে মুক্তি পেল করণ মালহোত্রা পরিচালিত ‘শামসেরা’ ছবির ট্রেলার। এই পিরিয়ড ড্রামাভিত্তিক ছবিতে রণবীরকে দেখা যাবে ‘শামসেরা’ নামে এক দুর্ধর্ষ ডাকাতের ভূমিকায়। এই ছবিতে তিনি প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে রণবীরকে।

এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে রণবীর খোলামনে নিজের জীবনের কথা বলতে গিয়ে বলেন, ‘গত দুই বছর সবার জন্য কঠিন সময় ছিল। তবে আমার জন্য অনেক বেশি বাজে সময় ছিল। আমি আমার বাবাকে হারিয়েছি। আজ তিনি থাকলে আমার এই ছবি দেখে খুশি হতেন। কিন্তু এই বছর আমার জন্য অনেক কিছু ভালো বয়ে এনেছে। আলিয়ার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার জীবনে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে। আর আমার ক্যারিয়ারের দুটি বড় ছবি মুক্তি পেতে চলেছে। কোভিডের জন্য ছবি দুটি আটকে ছিল। এই ছবি দুটিতে ভিএফএক্সের অনেক কাজ আছে। মাত্র ৪৫ দিনের ব্যবধানে আমার দুটি ছবি আসতে চলেছে।’

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয়। আর এই ছবি মুক্তির আগে দুজনের বিয়ে হয়ে গেছে। এই বিয়ে রণবীরকে বদলে দিয়েছে, তা নিজের মুখে জানিয়েছেন তিনি। আলিয়ার সঙ্গে তাঁর বিয়ের প্রসঙ্গ উঠতে এই বলিউড তারকা বলেন, ‘আগে আমি বলতাম যে জীবনভর শুধু “ডাল-ভাত” কেন খাব। জীবনে কখনো কখনো টেংরি কাবাব, কিমা পাও, হাক্কা নুডলস খেতে হয়। কিন্তু বিয়ের পর অভিজ্ঞতা থেকে বুঝেছি যে ডাল-ভাতই সেরা।’

‘শেরশাহ’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। এই প্রথমবার সঞ্জয়ের দত্তের সঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন রণবীর। সঞ্জয় দত্ত প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমার ঘরে একসময় সঞ্জয় দত্তের পোস্টার থাকত। তিনি আমার বড় দাদা, বন্ধু, অভিভাবক সবকিছু। আজ তাঁর সঙ্গে একই পর্দায় আসতে পেরে দারুণ খুশি।’ ‘শেরশাহ’ ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় ২২ জুলাই মুক্তি পাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
amir khan

তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন আমির

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বলিউডের মিস্টার পারফেকশনিষ্ট আমির খান। ক্যারিয়ারে আকাশচুম্বী সফলতা পেলেও দাম্পত্য জীবনে ভাগ্য সহায় হয়নি তার। একে একে দুটি দাম্পত্যে ইতি টেনেছেন। সম্প্রতি গুঞ্জন, এবার তৃতীয় বিয়ের পথে এই অভিনেতা। এ নিয়ে অনুরাগীদের উত্তেজনা এবং কৌতূহল তুঙ্গে। কিন্তু সত্য কি? প্রকৃত খবর কোনোভাবেই কানে আসছিল না।

আমির এবং কিরণের বিয়ে ভাঙার পর থেকেই তাদের ভক্তদের অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। আবার কেউ কেউ খুব স্বাভাবিকভাবেই গ্রহণও করেন, কিন্তু সমালোচনার ঝড় ওঠে বেশকিছু কানাঘুষা খবরে। আমির নাকি বিয়ে করছেন তার দঙ্গল সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখকে। ব্যাস! এ নিয়েই গুজব শুরু এবং সংসার ভাঙার তীক্ষ্ম দায় সোজা ফাতিমার দিকে। কীভাবে এত বছরের একটা সম্পর্ক ভেঙে দিয়ে নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন আমির এ নিয়েও চর্চা কম হয়নি। তবে এবার জল্পনার অবসান। তৃতীয় বিয়ের খবরটি একেবারেই মিথ্যা, সেটি জানিয়েছেন আমির নিজেই।

এ গুজবের পর থেকেই অভিনেত্রী ফাতিমা সানাকে নানা ধরনের কটু কথা থেকে কুরুচিকর মন্তব্য অনেক কিছুই শুনতে হয়েছে। এ প্রসঙ্গে আমির জানান, ঘটনার সত্য-মিথ্যা না জেনেই মানুষ তার (সানা) সম্পর্কে অহেতুক খারাপ কথা বলছে। আর যারা নতুন করে জানছেন তাদের চোখে খারাপ হয়ে যাচ্ছেন সানা। আমাকে জিজ্ঞেস করলেই সঠিক তথ্য দিতে পারি, অযথা কারও জীবন নিয়ে গুজব ছড়ানো কোনো মহান কাজ নয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রাক্তন স্বামীর উপর রেগে গিয়ে ঝগড়া করলেন অভিনেত্রী সামান্থা

প্রাক্তন স্বামীর উপর রেগে গিয়ে ঝগড়া করলেন অভিনেত্রী সামান্থা

স্টক নিউজ বিডি June 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ খেপে গেলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোমবার অভিনেতা নাগা চৈতন্য আর শোভিতা ধূলিপালার নতুন প্রেম নিয়ে যখন মুম্বাই ইন্ডাস্ট্রি উত্তাল, তখন নাগা চৈতন্য এই গুঞ্জনের জন্য দায়ী করলেন তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সামান্থা প্রভুকে।

নাগা জানিয়েছেন, তার (নাগা) আর শোভিতার মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। এই গুজব সামান্থার পরামর্শে তার প্রচার টিম কোনও উদ্দেশ্য নিয়েই ছড়িয়ে দিয়েছে।

নাগার এই বক্তব্যে বেজায় চটেছেন সামান্থা। তিনি টুইটে নাগার নাম না করেই কড়া জবাব দিয়েছেন।

সামান্থা লিখেছেন, “মেয়েদের নিয়ে গুজব তৈরি হলে তা সত্যি হয়। ছেলেদের নিয়ে গুজব হলে তা তৈরি করা হয়েছে বলে ধরে নেওয়া হয়। এবার বড় হও। যে দু’জনের কথা বলা হচ্ছে, তারা অনেক দিন আলাদা হয়ে গিয়েছে। নিজের পরিবার আর কাজে মন দাও!”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shushant and riya

সুশান্ত মৃত্যু মামলায় মাদক যোগ, রেহাই পাচ্ছেন না রিয়া ও তার ভাই

স্টক নিউজ বিডি June 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংক্রান্ত মাদক মামলায় রেহাই পেলেন না রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। শাহরুখ খান-পুত্র আরিয়ান মামলায় এনসিবির মুখ পোড়ার পর সুশান্ত মাদক মামলা নিয়ে বেশ চাপে ছিল ভারতের কেন্দ্রীয় সংস্থা। তবে বুধবার মুম্বাইয়ের আদালতে এই মামলার যে ড্রাফট চার্জ পেশ করেছে এনসিবি সেখানে নাম রয়েছে রিয়া ও তার ভাই শৌভিকের।

সরকারি আইনজীবী অতুল সরপান্ডে আদালতকে জানান, চার্জশিটে যে সকল (৩৩ জন) অভিযুক্তের নাম রয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য তথ্য-প্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এরপর সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী ও তার পরিবারের নামে পুলিশে অভিযোগ দায়ের করে মৃত অভিনেতার পরিবার। রিয়ার বিরুদ্ধে আর্থিক তসরূপের তদন্ত শুরু করে স্থানীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থাটির হাতে রিয়ার মাদকযোগ সংক্রান্ত তথ্য এলে স্বতঃপ্রণোদিত হয়ে এনসিবি এই মামলা হাতে তুলে নেয়। পরবর্তীতে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার হাতে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তী। ২০২০ সালে ৭ সেপ্টেম্বর এনসিবির হাতে গ্রেফতার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলবন্দি থাকার পর ৫ অক্টোবর শর্তসাপেক্ষে জামিন পান অভিনেত্রী।
সূত্রের খবর, এদিন মুম্বাইয়ের বিশেষ এনডিপিএস আদালতে সরকারের পক্ষ থেকে রিয়া ও শৌভিকের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবন এবং সুশান্তের জন্য সংগ্রহ ও কেনার চার্জ গঠনের আবেদন জানিয়েছে। সরকারি আইনজীবীর কথায়, এদিন আদলতের সকল অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের কথা থাকলেও তা সম্ভব হয়নি কারণ বেশ কয়েকজন অভিযুক্ত অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন আদালতে।

সেই মামলার শুনানি নিষ্পত্তি না হলে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করবে না আদালত, জানান বিচারক ভিজি রঘুবংশী। আগামী ১২ জুলাই এই মামলার শুনানি হবে। বুধবার আদালতে হাজির ছিলেন শৌভিক-রিয়াসহ মামলার অপর অভিযুক্তরা।

গত বছর মার্চ মাসে রিয়া, শৌভিক-সহ মোট ৩৩ জনের বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দাখিল করে এনসিবি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য