স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৬ লাখ ২৮ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৭২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সব থেকে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটি আজ ১১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটি আজ ৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। কোম্পানিটি আজ ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
