Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজনীতি

ওবায়দুল কাদের

বিএনপির মুখে অসাম্প্রদায়িকতার কথা শোভা পায় না: কাদের

স্টক নিউজ বিডি October 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না।

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতির যাত্রা শুরু হয়েছে, তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না। দেশবাসী ভালো করেই জানে, বিএনপি এদেশের সাম্প্রদায়িক রাজনীতির ভরকেন্দ্র। যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করেছে।’

বুধবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীরসহ তাদের নেতৃবৃন্দের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পিছনের দিকে নিয়ে যায়। ১৯৭২ সালে প্রণীত সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে রাজনীতিতে ধর্মের অপব্যবহারের বৈধতা দেন। সেই দলের নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কুমিরের মায়াকান্না মাত্র।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের জন্য বিএনপি মহাসচিবের ছদ্মবেশ ধারণ দেশের জনগণের সঙ্গে এক ধরনের পরিহাস। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে আওয়ামী লীগের হাত ধরে। তাই গণতন্ত্র বিকাশ ও তা সমুন্নত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগই সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। বিপরীতে বিএনপি কখনোই জনগণের শক্তিকে পরোয়া করে না; সর্বদা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখল করে রাখার বা করার অপতৎপরতা চালিয়ে যায়।

তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিনত হয়। তারা ক্ষমতাসীন হয়ে সন্ত্রাসী ও উগ্রবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ কায়েম করেছিল। বিরোধী মতকে দমন করতে ২১ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের পাশাপাশি সকল ধরনের অপচেষ্টা চালিয়েছিল। গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে জবাবদিহি ও দায়বদ্ধতার টুঁটি চেপে ধরে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। আর আজ বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক যুগেরও বেশি সময় ধরে উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার এদেশের জনগণের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ এদেশের গণমানুষের প্রতিনিধিত্ব করে; আর শেখ হাসিনা হলেন তার কেন্দ্রবিন্দু। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় দৈনিক ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে বাংলাদেশে নারীদের বিস্ময়কর অগ্রগতি, শিক্ষা ও দারিদ্র্য নিরসন, সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি বিশ্বমঞ্চে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের জন্য সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করা হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করেন এবং জনগণের উপরই আস্থা রাখে। তাই জননেত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলতে পারেন ‘জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকবো, না দিলে আফসোস নেই’।’

বিবৃতিতে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার আছে বলেই বাংলাদেশ একের পর এক উন্নয়নের মাইলফলক অর্জন করছে; বিশ্বসভায় প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনা আছেন বলেই দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। এদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে পিতা মুজিবের মতো তিনিও বদ্ধপরিকর। তাই দৃঢ়ভাবে বলতে চাই, কোন অশুভ শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে নস্যাৎ করতে চাইলে তাদেরকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যুবলীগ চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টক নিউজ বিডি October 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার যোহর নামাজবাদ হযরত শাহ নূরী (রহঃ) মাদ্রাসা ও এতিমখানায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীব এর আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুল হক, ওয়ার্ড যুবলীগ নেতা হেলাল খান, ইকবাল গাজী, হাতিরঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন অপু, ঢাকা মহাঃ দক্ষিণ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক সৈয়দ মোক্তাদির সাদ, উপ ক্রিড়া সম্পাদক আকিব, ঢাকা মহাঃ উত্তর ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা আল নাফিস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এর রোগ মুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হযরত শাহ নূরী (রহঃ) মাদ্রাসা ও এতিমখানার ইমাম হাফেজ নোমান সিদ্দিকী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কোভিড আক্রান্ত যুবলীগ চেয়ারম্যানের আরোগ্য কামনায় দোয়া

স্টক নিউজ বিডি October 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান শহীদ শেখ ফজলুল হক মণি’র সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস্ পরশ এর আশু আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি গত ২৯ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

শনিবার (১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা শেখ ফজলে শামস্ পরশ করোনায় আক্রান্ত। আমি তাঁর আশু আরোগ্য কামনায় যুবলীগের সকল স্তরের নেতা-কর্মী ও দেশবাসীর নিকট দোয়া চাই।

তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীতে অসাম্প্রদায়িক বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রতিবারের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। গত বছরের চেয়েও এবারও সারাদেশে আরও অধিক সংখ্যক পূর্জামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।

তিনি বলেন, অসম্প্রদায়িক এই বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে বিশৃঙখলা সৃষ্টি করতে পারে।। এক্ষেত্রে যুবলীগের প্রতিটি নেতা-কর্মী ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক গোষ্ঠীকে মোকাবিলা করার জন্য প্রয়োজনে মন্দির পাহারায় থাকবে এবং শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীরা যাতে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে সেটির জন্য যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা সোচ্চার থাকবে এবং এই উৎসবের সাথে শরীক হবেন।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ নবী নেওয়াজ, মোঃ এনামুল হক খান, মোঃ মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, সাংগঠনিক কাজী মোঃ মাজহারুল ইসলাম, মোঃ সাইফুর রহমান সোহাগ, মোঃ জহির উদ্দিন খসরু, মোঃ সোহেল পারভেজ, আবু মুনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মিল্টন, ত্রাণ ও সমাজল্যাণ সম্পাদক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোঃ মহিউদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হাসান সুপ্ত, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, গোলাম ফেরদৌস ইব্রাহিম, মোঃ মাইদুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, আলমগীর হোসেন শাহ জয়, মোঃ রাশেদুল ইসলাম সাফিন, মোঃ মনিরুজ্জামান পিন্টু, কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম, কায়কোবাদ ওসমানী, অ্যাড. মোঃ নাজমুল হুদা নাহিদ, মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, অ্যাড. মোঃ গোলাম কিবরিয়া, প্রফেসর ড. মোঃ আরশেদ আলী আশিক, রাজু আহমেদ ভিপি মিরান, গিয়াস উদ্দিন আজম, মোঃ মুজিবুর রহমান, ইঞ্জি. মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, মানিক লাল ঘোষ, মোঃ নূর হোসেন সৈকত, মোঃ মুজিবুর রহমান মুজিব, মোঃ তারিক আল মামুন, এ বি এম আরিফ, মোঃ ওলিদ হোসেন, মোঃ বজলুর করীম মীর, ডাঃ মোঃ আওরঙ্গজেব আরু, মোঃ আসাদুজ্জামান সুমনসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত যুবলীগ: শেখ পরশ

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চতুর্থ শিল্পবিপ্লবের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা, বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর, গণতন্ত্রের মানসকন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস্ ক্লাব মাঠে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে আলোচনা সভা ও অসহায় দুঃস্থদের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সঞ্চালনা করেন-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

যুবলীগ চেয়ারম্যান এ সময় বলেন, বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্প বিপ্লবের ফলে। বর্তমান বিশ্বও টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির উপর। এখন পর্যন্ত বিশ্বজুড়ে তিনটি শিল্পবিপ্লব ঘটেছে। যা বদলে দিয়েছে বিশ্বের গতিপথ, বিশ্ব অর্থনীতির গতিধারা। চতুর্থ শিল্পবিপ্লব হচ্ছে ম্যানুয়াল জগৎ ছেড়ে ভার্চুয়াল জগতের আরও বিস্তৃত পরিসর। যেখানে মানুষের আয়ত্তে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস। যা সম্পূর্ণরূপেই মানব সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে। প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রযুক্তি নির্ভর ও দুরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশও রয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্পবিপ্লবের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ প্রস্তুত রয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমে যুবলীগের ডাক্তারদের সমন্বয়ক টিম প্রায় ৬০০ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বের কারণেই করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ। করোনা মহামারিকালে আর্থিক খাতকে সচল রাখতে তিনি বেশ কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। তিনি খাদ্য উৎপাদনকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা তার মানবিক গুণাবলি দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেছেন। বঙ্গবন্ধু যেমন আজীবন শোষিত-বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন। ঠিক একইভাবে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শোষিত-বঞ্চিতদের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা এমন এক নেত্রীকে অনুসরণ করি যিনি আজীবন এদেশের মানুষের জন্য ত্যাগ-তিতিক্ষা করে যাচ্ছেন। আমাদের প্রজন্মের তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি আশা করি এদেশের যুবসমাজ জননেত্রী শেখ হাসিনার দেখানো পথ অনুসরণ করে জনগণের অধিকার আদায়ের প্রশ্নে সর্বদা সোচ্চার থাকবে। এটাই হোক বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনে আমাদের অঙ্গিকার।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, এদেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য একটি মানুষ দিনরাত পরিশ্রম করছেন। তারই অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। আজকে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন। জন্মদিন পালন তো দূরের কথা, তিনি কখনো জন্মদিন বিষয়টা নিয়ে ভাবেন না। অথচ এদেশের আর একজন নেত্রী আছেন, যিনি এতিমের টাকা আত্মসাৎকারী, দুর্নীতিবাজ সেই নেত্রী ৫টি ভূয়া জন্মদিন পালন করে। জন্মদিনে কেক কেটে জাতির সাথে তামাশা করেন। তারা খুনি, মিথ্যাবাদী। এদেশের জনগণের উপর জুলুম-অত্যাচার করা যাদের নেশা।

তিনি উপস্থিত সুবিধাবঞ্চিতদের উদ্দেশ্যে বলেন, জিয়াউর রহমান যেমন ছিলেন বঙ্গবন্ধু হত্যাকারী, তার ছেলে তারেক রহমানও ২১ শে আগস্টের হত্যাকারী। এদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। যেন বাংলার বুকে আর কোন আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করার সুযোগ না পায়। তারা যেখানেই জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে যুবলীগের নেতা-কর্মীরা সেখানেই তাদের প্রতিহত করবে।

এছাড়াও বক্তব্য রাখেন-ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান এমপি। আরও উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী, মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, ডাঃ হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফরিদ রায়হান, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ মাহফুজার রহমান উজ্জ্বল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণা বৈদ্য, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, আব্দুর রহমান জীবন, আলমগীর হোসেন শাহ জয়, আহতাসামুল হাসান ভূইয়া রুমি, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, নির্বাহী সদস্য রাজু আহমেদ ভিপি মিরান, ইঞ্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল, কেন্দ্রীয় সদস্য সৌরিং আরেং সেং, ডাঃ মফিজুর রহমান জুম্মা, নাজমুল হাসান, মোঃ কাইফ ইসলাম, মোঃ রিপন শেখ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের কাজী জহিরুল ইসলাম মানিক, মুজিবুর রহমান বাবুল, আক্তারুজ্জামান আক্তার, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, মোহাম্মদ মামুন সরকার, শাহাদাত হোসেন সেলিম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এম এইচ পাটোয়ারী বাবু, উপ-দপ্তর সম্পাদক এইচ এম কামরুজ্জামানসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ডসমূহের নেতৃবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগ নামলে অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না: তথ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি September 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ রাজপথে নামলে অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজপথের দল। আমরা যদি আজকে আমাদের নেতাকর্মীদের সারাদেশে রাজপথে নামার জন্য ঘোষণা দেই তখন অন্য কাউকে আর খুঁজে পাওয়া যাবে না।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি আওয়ামী লীগকে রাস্তায় পরীক্ষা দেয়ার আহ্বান জানিয়েছে এ বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা রাজপথে যুদ্ধ করতে চাই না, আমাদের কর্মীদেরকে সংযত হওয়ার নির্দেশনা দিয়েছি। আর বিএনপি তো রাজপথেই আছে এবং রাজপথে থাকতে গিয়ে তারা ২০১৩, ১৪ ও ১৫ সালে রাজপথের গাছপালা পর্যন্ত উপড়ে ফেলেছে, পুলিশ বক্স ভাংচুর করেছে। আমরা চাই তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, এতে সরকারের পুলিশ প্রশাসনসহ সবাই তাদেরকে সহযোগিতা করবে এবং করছে।’

তিনি বলেন, ‘কিন্তু বিএনপি আসলে চায় একটা সাংঘর্ষিক রাজনীতি। তাদের উদ্দেশ্য হচ্ছে পুলিশের সাথে সংঘর্ষ করা, মানুষের সাথে সংঘর্ষ করা। তারা চায় যাতে আরো প্রাণহানি ঘটে। আমি কিছু ভিডিও ক্লিপ দেখেছি, যদিও এখনো চূড়ান্ত হয়নি কিন্তু অনেকেই বলেছে মুন্সিগঞ্জে যে ছেলেটি মারা গেছে সে তাদেরই ইটের আঘাতে মারা গেছে।’

তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি যখন সমাবেশ করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা সমাবেশ পন্ড করে, যখন পুলিশের ওপর হামলা পরিচালনা করে, জনগণের সম্পত্তির ওপর হামলা পরিচালনা করে ভাংচুর করে, অগ্নিসংযোগ করে, তখন জনগণ তাদের প্রতিহত অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। আর জনগণের সাথে যদি আমাদের নেতাকর্মীরা থাকে বিএনপি পালাবার পথ খুঁজে পাবে না। তাদের এই ‘খালি কলসি বাজে বেশি’ ধরণের হুমকি-ধামকি প্রায় সাড়ে ১৩ বছর ধরে শুনে আসছি। দেশে শান্তি, স্থিতি রক্ষা সরকারের দায়িত্ব। সেটি বজায় রাখতে সরকার যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটি অত্যন্ত সংযতভাবে সবসময় করে আসছে।

নির্বাচন উপলক্ষে রাজনীতি সরব হয়ে উঠছে এমন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল অতীতের তুলনায় বেশি সরব হবে, এটিই স্বাভাবিক এবং এটি গণতান্ত্রিক রীতিনীতি চর্চারই অংশ। সুতরাং গণতান্ত্রিক রীতিনীতির চর্চা করে কেউ যদি আন্দোলন করে, সরকারের সমালোচনা করে, সরকারের বিরুদ্ধে বলে, তাতে কোন আপত্তি নেই। সেটি করতে গিয়ে যদি সাংঘর্ষিক রাজনীতি করে সেখানেই বিপত্তি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর চলমান যুক্তরাষ্ট্র সফর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফরটি এখন পর্যন্ত অত্যন্ত সফল। তাঁর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠক হয়েছে। অনেক দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের সাথে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২ তারিখ সেখান থেকে রওনা হওয়ার কথা রয়েছে। আসার পর তিনি সবিস্তারে বলবেন, তবে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত সফল একটা সফর হচ্ছে এবং এ কারণে যারা বিদেশিদের কাছে বারংবার ধর্ণা দেয় তাদের চেহেরাটা ফ্যাকাশে হয়ে গেছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাতিসংঘের বাগানে বঙ্গবন্ধুর নামে সেই বেঞ্চ ও গাছ পরিদর্শন শেখ হাসিনার

জাতিসংঘের বাগানে বঙ্গবন্ধুর নামে সেই বেঞ্চ ও গাছ পরিদর্শন শেখ হাসিনার

স্টক নিউজ বিডি September 26, 2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের বাগানে গত বছর একটি ‘হানি লোকাস্ট’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তার বাণীসংবলিত একটি বেঞ্চও উন্মুক্ত করেন তিনি।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের উত্তর লেনের বাগানে লাগানো সেই ‘হানি লোকাস্ট’ গাছটি এবং পাশেই স্থাপিত বঙ্গবন্ধুর বাণী সম্বলিত বেঞ্চ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের চলতি ৭৭তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন প্রাক্কালে প্রধানমন্ত্রী কয়েকজন সফরসঙ্গীসহ সেখানে উপস্থিত হয়ে বেশ কিছুক্ষণ নিরবে অবস্থান করেন। সেসময় তিনি জাতিরজনকের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন। বেঞ্চটি উৎসর্গ করা হয় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাছটি রোপন করেন শেখ হাসিনা নিজে।
জানা যায়, গাছটি ৩০ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছতে পারে। এর আয়ুস্কাল ১২০ বছর পর্যন্ত হয়ে থাকে। এই দীর্ঘ সময়ে বৃক্ষটি শান্তির বার্তা বহন করবে। একইসাথে মানবতার জন্যে নিবেদিতদের নির্মল-পরিবেশে প্রশান্তির ক্ষেত্র বিস্তৃত করবে। জাতিসংঘ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় অর্থাৎ সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করে। এর ৮ দিন পরই বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার দরাজ কন্ঠে বাংলায় ভাষণ দেন। এজন্যে সেপ্টেম্বর মাসটি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বাঙালিরা।

গত বছর বৃক্ষটি রোপনের সময় শেখ হাসিনা বলেছিলেন, কেউ তাদের অবসর সময়ে বেঞ্চে বসে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে পারে, শুধুমাত্র নিজের সাথেই নয়, সারাবিশ্বের মানুষের সাথেও। জাতির পিতা সর্বদা শান্তি নিশ্চিত করতে এবং দরিদ্র মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে লড়াই করেছেন। বাংলাদেশের মানুষের কথা চিন্তা করার পাশাপাশি বঙ্গবন্ধু সারাবিশ্বের নিপীড়িত, দরিদ্র ও ক্ষুধার্তদের কথাও ভাবতেন।

শেখ হাসিনা বঙ্গবন্ধুর বৈদেশিক নীতি তুলে ধরেন যা সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে দ্বন্দ্বের নীতি অনুসরণ করে। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জীবনের লক্ষ্য ছিল সবার সাথে বন্ধুত্ব লালন করা, কারণ এটি শান্তি নিশ্চিত করবে। তিনি তার সমগ্র জীবন শান্তি বজায় রাখার সংগ্রামে কাটিয়েছেন। শান্তি ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না, আমরা ভালো করেই জানি।

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবের সেই নীতি আলোকে এবারও সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপন করেছেন শেখ হাসিনা। এদিকে, জাতিসংঘ সফর শেষে গত শনিবার সন্ধ্যায় শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে লাভ নেই

স্টক নিউজ বিডি September 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ যখন রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়েই নামবে বলে মন্তব্য করেন তিনি।

রোববার সচিবালয়ে তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের উদ্দেশে একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় কথায় সরকারের পদত্যাগ চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, “সরকার কেন পদত্যাগ করবে? আর কার কাছে পদত্যাগ করবে?”

তিনি বলেন, “সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে, যাথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে। নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই।”

তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত ইস্যু। এ নিয়ে মাতামাতি করে কোন লাভ নেই বলে উল্লেখ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ বিশ্বাস করে তাদের উন্নয়ন ও অর্জনের সাথে এদেশের জনগণ রয়েছে, কাজেই অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশ বিরোধী অপপ্রচারের সমুচিত জবাব দিন : প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি September 25, 2022

সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে এবং বিশ্বে বাংলাদেশ যে মর্যাদা ও সম্মান অর্জন করেছে তা ধরে রেখে মাথা উঁচু করে বিশ্বব্যাপী চলার আহ্বান জানান তিনি।নিউইয়র্কে তার অবস্থানকালিন হোটেল থেকে শনিবার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেয়া ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তাৎক্ষণিক উপযুক্ত জবাব দিন।”প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী ও জাতির পিতার খুনিদের আত্মীয়-স্বজনদের পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অর্থপাচারকারিসহ নানা অপরাধীরা রযেছে এই অপপ্রচারের নেপথ্যে।তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বেশিরভাগকেই অপকর্মে জড়িত থাকার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বা অপরাধ করে দেশ ছেড়ে পালিয়েছে।”সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সরকার এবং বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অন্যদের সবক দিচ্ছেন এমন ব্যক্তিদের চরিত্র ও অপকর্ম জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন,‘তাদের কথায় কর্ণপাত করবেন না, বরং আমাদের উন্নয়নকে জনগণের সামনে তুলে ধরুন’।শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের প্রতি তাঁর সরকারের করা উন্নয়ন কর্মকান্ডকে সকল স্থানে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন,”বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আপনার এলাকার কংগ্রেসম্যান, সিনেটর এবং নির্বাচিত প্রতিনিধিদের অবহিত করুন এবং তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন’।তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ও আওয়ামী লীগ সরকারের আমলে বাজেটের আকারের তুলনামূলক চিত্র দেখে তাদের দ্বারা কতটা উন্নয়ন হয়েছে তা বিচার করতে পারবেন।তিনি বলেন, বিএনপি আমলে বাজেটের আকার ছিল মাত্র ৬০ হাজার কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট ছিল ছয় লাখ কোটি টাকার ওপরে।প্রধানমন্ত্রী বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণœ রেখে সারাবিশ্বে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে যে মর্যাদা ও সম্মান অর্জন করেছে তা সমুন্নত রাখার জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি।তিনি মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প থেকে তাদের তহবিল প্রত্যাহারের বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়ায় প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান , যা পরবর্তীতে কানাডার আদালতেও ভুয়া প্রমাণিত হয়েছে।বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিয়েছে এবং প্রমাণ করেছে যে বাংলাদেশ যা বলে তা করার ক্ষমতা রাখে।

প্রধানমন্ত্রী আবারও জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্বে আসন্ন তীব্র খাদ্য সংকট সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে ভবিষ্যতে তা থেকে বাঁচতে সবাইকে আরও বেশি করে খাদ্য উৎপাদনের আহ্বান জানান।তিনি বলেন, ‘যেহেতু একটি প্রকট খাদ্য সংকট আসন্ন, তাই দেশে আপনার স্বজনদের বলুন, বিভাজনের কারণে দেশের কোন জমিই অনাবাদী রাখা যাবেনা। তাছাড়া বাংলাদেশ ইতোমধ্যে একটি ডিজিটাল দেশে রপান্তরিত হয়েছে।ভোট কারচুপি ও মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি গুম, খুন এবং দুর্নীতি, অর্থ পাচার এবং অস্ত্র বাণিজ্যসহ সব ধরনের অপকর্মের রাজনীতি চালু করা সত্ত্বেও নির্বাচনী প্রক্রিয়া, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলার জন্য শেখ হাসিনা বিএনপির কঠোর সমালোচনা করেন।তিনি বলেন, ‘ভোট কারচুপিতে বিএনপি চ্যাম্পিয়ন ছিল। তারা ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা তৈরি করেছিল। প্রধানমন্ত্রী বলেন, দেশের সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় অধিষ্ঠিত সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য রাজনীতিতে হত্যা, গুম, দুর্নীতি, মানি লন্ডারিং এবং ঋণ খেলাপি সংস্কৃতির মতো সব খারাপ কাজের সূচনা করেছিলেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন জিয়াউর রহমান সেই বিচার বন্ধ করে দেন এবং তাদের উপদেষ্টা ও মন্ত্রী বানিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, খালেদা ও এরশাদ একই কাজ করেছেন।তার (জিয়াউর রহমানের) স্ত্রী খালেদা জিয়া এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলায় এবং তার ছেলে তারেক রহমান মানি লন্ডারিং এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বাংলাদেশ সরকার ইতোমধ্যে জিয়ার আরেক ছেলে প্রয়াত কোকোর কাছ থেকে অবৈধভাবে চুরি করা ২০ কোটি টাকা ফেরত এনেছে।প্রধানমন্ত্রী বলেন, তারা (জিয়া পরিবার) এত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে যে তারা যুক্তরাষ্ট্রে তাঁর ছেলেকে (জয়) অপহরণ ও হত্যার উদ্দেশ্যে জয়ের তথ্য সংগ্রহে এক এফবিআই কর্মকর্তাকে নিয়োগ করেছিল।আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল সবসময় জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী। তিনি বলেন,‘আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে বন্দী অবস্থা থেকে জনগণের ভোটাধিকারের ক্ষমতা ফিরিয়ে দিয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ এখন আর্থ-সামাজিকভাবে উন্নত হচ্ছে।

বিএনপি-জামায়াত জোট বারবার অগ্নিসংযোগ, সন্ত্রাস ও হত্যার সংস্কৃতির আশ্রয় নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু জনগণ কখনই তাদের কর্মকান্ড সাড়া দেয় না। কারণ তারা হত্যা, দুর্নীতি, অর্থ পাচার এবং অস্ত্র ব্যবসাসহ প্রতিটি অপকর্মের সাথে জড়িত।তিনি বলেন, তাঁর সরকার সবসময় ন্যায়ের পক্ষে। তাই জাতির পিতা হত্যা মামলার বিচার করেছে এবং যুদ্ধাপরাধীদের বিচারের সূচনা করেছে।বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধু হত্যা এবং যুদ্ধাপরাধের বিচার না হওয়ার অভিশাপ থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশের অর্থনীতি আরও প্রাণবন্ত হয়েছে এবং উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে।’ প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের মানুষকে একটি সুন্দর ও উন্নত জীবন দিতে পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশের একজনও গৃহহীন ও ভূমিহীন থাকবে না উল্লেখ করে তিনি বলেন, তাঁরা ইতোমধ্যে ১০ লাখ পরিবারকে বিনা খরচে বাড়ি দিয়েছেন এবং জীবন ও জীবিকা নির্বাহের জন্য আয়ের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন ভালো অবস্থায় আছে।’তিনটি ব্যাংকসহ প্রবাসীদের সুবিধার্থে বর্তমান সরকারের বিভিন্ন প্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করে যাচ্ছে । সংকটকালীন সময়ে দেশের পাশে থাকার জন্য শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের নিজ দেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টক নিউজ বিডি September 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য রাখেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলার মুক্তিকামী, দেশপ্রেমী জনতার পাশে পবিত্র দায়িত্ব হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা দাঁড়িয়েছে। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকে ঐক্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের এই সমাবেশে আমরা বাংলার যুবসমাজ ও বাংলার মানুষের কাছে বলতে চাই, বিএনপি-জামাত একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষক। বাংলা ভাই, আব্দুর রহমানের মত জঙ্গি সৃষ্টিকারী, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারী, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ নানা অপকর্মে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি-জামাত। সেই বিএনপি-জামাত আজকে নতুন করে বাংলাদেশকে আবারো বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করতে জঙ্গি হামলার চক্রান্ত করছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাধাগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামাতের নেতারা বক্তব্য দেন রক্ত যত লাগে দেব, সরকারের পতন করে ছাড়বো। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপি-জামাতের রক্ত দেওয়ার কোন ইতিহাস নাই। তাদের আছে শুধু দেশবিরোধী ষড়যন্ত্রের ইতিহাস।

তিনি মির্জা ফখরুলের উদ্দেশ্যে বলেন, আপনি পাকিস্তান আমলে ভাল ছিলেন। এই কথার মাধ্যমে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমকে অপমান করেছেন। আমি যুবলীগ নেতা-কর্মীদের বলতে চাই, আজকের পর থেকে ঢাকা শহরের কোথাও মির্জা ফখরুলকে সমাবেশ করতে দেওয়া হবে না, যতদিন না তিনি দেশের মানুষের কাছে ক্ষমা না চান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস মোঃ রফিকুল ইসলাম, ড. সাজ্জাদ হায়দার লিটন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শামছুল ইসলাম পাটোয়ারী, সহ-সম্পাদক আলমগীর হোসেন শাহ জয়, বাবলুর রহমান বাবলু, কার্যনিবাহী সদস্য ইঞ্জি. মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, ডাঃ আওরঙ্গজেব আরুসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর দিবাস্বপ্ন ভেঙে দিতে হবে: আমু

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তিকে ঐক্যবদ্ধ করে চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে যারা দেশকে নব্য পাকিস্তান বানানোর দিবাস্বপ্ন দেখছে তাদের স্বপ্ন ভেঙে দিতে হবে।

সোমবার (২৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করে বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন, তারা আবারও সক্রিয় হয়ে উঠেছেন। তাদের দিবাস্বপ্ন ভেঙে দিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমির হোসেন আমু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকে জাতীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবি তুলছেন। যে যত কথাই বলুক না কেন সংবিধানের বিকল্প কিছু হতে পারে না। নির্বাচন সংবিধান মেনেই হবে।

শারীরিক অসুস্থতার কারণে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ আরও অনেকে। প্রধান বক্তা ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আাগামী জাতীয় নির্বাচনের আগে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র আরও শক্তিশালী হবে। তাদের মোকাবিলায় দেশবাসীকে সজাগ থাকতে হবে।

গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্ব প্রেস ক্লাবের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য