Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শিক্ষার্থী

accident

৫ বছরে সড়কে ৩৯ হাজার ৫২২ প্রাণহানি, ৩৯৪১ জনই শিক্ষার্থী

স্টক নিউজ বিডি July 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিগত পাঁচ বছরে দেশের সড়ক-মহাসড়কে ২৮ হাজার ২৯৯ সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত এবং ৫৮ হাজার ৭৯১ জন আহত হয়েছেন। এর মধ্যে হতাহত শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯৪১ জন।

নিরাপদ সড়কের দাবিতে তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের ৫ বছর পূতি উপলক্ষে শুক্রবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলা হয়, ২০১৮ সালের ২৯ জুলাই দেশের ইতিহাসে সর্ববৃহৎ তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়কের অঙ্গীকার করলেও তা বাস্তবায়নে ব্যর্থতার কারণে সড়কে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বিগত ৫ বছরে দেশের সড়ক-মহাসড়কে ২৮ হাজার ২৯৯ সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সব দাবি-দাওয়া সরকার মেনে নিলেও কোনোটি বিগত ৫ বছরে বাস্তবায়ন হয়নি। ফলে সড়কে প্রতিদিন অসংখ্য তাজা প্রাণ ঝরছে। সড়কের বিশৃঙ্খলায় যানজট, যানজটে আটকে পড়ে মানুষের হাজারো কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সরকারের পরিকল্পনার গলদে ফিটনেস বিহীন লক্কড়-ঝক্কড় যানবাহন ও ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। এরই সঙ্গে পাল্লা দিয়ে যানজট ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও সরকার নানান মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়ে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমছে বলে জাহির করে জনগণের সঙ্গে তামাশা করছে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি করে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ পাস করা হলেও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের নানা বাধা ও পুরোনো পদ্ধতিতে এ আইন প্রয়োগের ফলে এ সেক্টরে কাঙ্ক্ষিত ফলাফল মিলছে না। তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন আমাদের নীতিনির্ধারকদের চোখ খুলে দিয়েছে বলে যারা জানিয়েছিলেন, ধীরে ধীরে তারা আবারো ঘুমিয়ে পড়েছে। ফলে সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বেপরোয়াভাবে বেড়েছে। সঠিক নেতৃত্ব ও গবেষণার অভাবে সরকার সড়ক নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় বার বার ব্যর্থ হচ্ছে দাবি করে অনতিবিলম্বে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সবচেয়ে বেশি ফেল ঢাকা বোর্ডে, জিপিএ-৫ কম সিলেটে

স্টক নিউজ বিডি July 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকা শিক্ষাবোর্ডে। আবার অনুত্তীর্ণ পরীক্ষার্থী সংখ্যায়ও সর্বাধিক ঢাকা শিক্ষাবোর্ডে। অর্থাৎ ঢাকা শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।

এ বছর ঢাকা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৩০৩ শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭, যশোর শিক্ষাবোর্ডে ২০ হাজার ৬১৭, কুমিল্লা শিক্ষাবোর্ডে ১১ হাজার ৬২৩, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১১ হাজার ৪৫০, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ১৩ হাজার ১৭৭, দিনাজপুর শিক্ষাবোর্ডে ১৭ হাজার ৪১০, সিলেট শিক্ষাবোর্ডে ৫ হাজার ৪৫২ এবং বরিশাল শিক্ষাবোর্ডে ৬ হাজার ৩১১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে ঢাকা শিক্ষাবোর্ডে ফেল করেছে ৯৩ হাজার ৪৯৪ শিক্ষার্থী। ঢাকা শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ১৬ হাজার ৪২৬ জন। রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল করেছে ২৪ হাজার ৬৬৭ জন, পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩ হাজার ৬২৫। কুমিল্লা শিক্ষাবোর্ডে ফেল করেছে ৩৯ হাজার ৪১৯, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৬২৫ জন।

যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৭৫৯, ফেল করেছে ২১ হাজার ৫৪৬ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফেল করেছে ৩৩ হাজার ২৯৭ জন, পরীক্ষার্থী ছিল এক লাখ ৫৩ হাজার ৩৮৩। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ফেল করেছে ১৭ হাজার ৮২৫, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৮৭২ জন।

এছাড়া দিনাজপুর শিক্ষাবোর্ডে ফেল করেছে ৪৬ হাজার ১৪২ জন, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৪৯১। সিলেট শিক্ষাবোর্ডে ফেল করেছে ২৬ হাজার ২২৬ জন, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজার ৫৩২। বরিশাল শিক্ষাবোর্ডে ৮ হাজার ৮৫৭ শিক্ষার্থী ফেল করেছে, পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজার ১৯৬ জন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ হয় গত ২৮ মে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। ৯টি সাধারণ, একটি মাদরাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ

স্টক নিউজ বিডি July 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, গত ২২ জুলাই দুপুর ১২টা থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এদিকে, শিক্ষার্থীদের বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টার মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। কৃষি গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড শুরু

আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) থেকে তারা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

গুচ্ছভূক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১০ জুলাই।

জানা গেছে, এবার কৃষি গুচ্ছে ৮৪ হাজার ৫১টি আবেদন জমা পড়লেও নির্দিষ্ট ফি পরিশোধ করেছেন ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। গতবারের চেয়ে আবেদন সংখ্যা বেড়েছে দুই হাজার ৭২টি। আসনপ্রতি লড়াবেন ২৩ শিক্ষার্থী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নতুন পাঠ্যক্রম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন পাঠ্যক্রমে যা নেই তা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি।

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে সরকার। একটি চক্র এই শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করতে চায়।

মন্ত্রী আরও বলেন, নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ। কিন্তু এ বইয়ে যা নেই তা নিয়ে প্রচারণা যারা চালাচ্ছে তারা চিহ্নিত। তারা নতুন এ শিক্ষাক্রমকে বাস্তবায়ন করতে দিতে চায় না। কারণ এ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ভাবতে শিখবে এবং চিন্তা করতে শিখবে। শিক্ষার্থীদের এ বিকাশ সাধিত হলে, তাদের ‘মগজধোলাই’ পদ্ধতি আর চলবে না। এজন্যই তারা এর বিপক্ষে।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব অসঙ্গতি আছে সেগুলো সংশোধন করা হচ্ছে।

ডা. দিপু মনি বলেন, ২০৩১ সালের মধ্যে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবো। আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। প্রাথমিক ও মাধ্যমিকের বর্তমান শিক্ষাক্রম সেই লক্ষ্য বাস্তবায়নেই তৈরি হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রাসিক মেয়রের শুভ কামনা

স্টক নিউজ বিডি November 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৬ নভেম্বর) থেকে। পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, তোমরা একাডেমিক শিক্ষা জীবনের আরেক গুরুত্বপূর্ণ ধাপ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ। আশা রাখি, সিলেবাস অনুযায়ী তোমরা নিজেদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভালোভাবেই প্রস্তুত করেছ। তোমরা যারা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে রইলো অনেক শুভ কামনা। তোমরা ভালো ফলাফল করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে- এই প্রত্যাশা করি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জানুয়ারির ১ তারিখেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, বছরের শুরুতে ১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে। কাগজের সংকট নিয়ে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে।

আজ শনিবার (২৯ অক্টোবর) রাজধানী গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভা ২০২১ ও বইমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে এটি সারা বিশ্বের কাছে বিস্ময়কর। আমাদের অর্থনৈতিক, সামাজিক ও মানব উন্নয়ন সূচকের সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে। একইভাবে আমাদের জ্ঞানভিত্তিক সমাজ তৈরির যে প্রচেষ্টা সেখানেও উন্নতি করেছি।

তিনি বলেন, আমরা যখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তখনো বর্তমান সরকার বই থেকে দূরে যাওয়ার কথা বলেনি। ঠিক তেমনি বইয়ের চাহিদার কারণে প্রকাশনা শিল্প গত কয়েক বছরে উন্নত ও আধুনিক হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের শিক্ষা পরিবারের সদস্য। তাদের এই আয়োজনে সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো: আরিফ হোসেন ছোটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সহসভাপতি কায়সার-ই-আলম প্রধান, শ্যামল পাল, মির্জা আলী আশরাফ কাশেম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মাজহারুল ইসলাম ও সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি, বাংলাদেশ পুস্তক বাঁধাই মালিক সমিতি, নয়াবাজার পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পুরান ঢাকা কালি ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি ও ঘড়ি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সাধারণ সভায় উপস্থিত হয়ে প্রথমে এ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীমূলক বইমেলা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি ছোটনসহ কর্মকর্তাগণ শিক্ষামন্ত্রীকে নিয়ে মেলা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে ‘প্রকশনা শিল্পের বর্তমান পরিস্থিতি ও আমাদের ভাবনা’ শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি শ্যামল পাল।

বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালকরা, দেশের ৬৪ জেলা ও উপজেলা শাখাসমূহের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক পুস্তক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাবি শিক্ষার্থীর মৃত্যু ঘটনা তদন্তে হল প্রশাসনের কমিটি গঠন

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে শহীদ হবিবুর রহমান হল প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দিতে বলা হয়েছে।

আজ শনিবার (২২ অক্টোবর) সকালে হল প্রশাসনের এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে হল প্রশাসনের পক্ষ থেকে আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক গৌতম দত্তকে তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন, আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক মো. আনাম শাহরিয়ার রাব্বি ও সহযোগী অধ্যাপক মো. আশিক শাহরিয়ার।’

উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার দিকে হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শাহরিয়ার। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যৌন হয়রানির অভিযোগে শাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় জড়িত ৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, আজকে আমাদের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে দুটি পৃথক ঘটনায় (যৌন হয়রানি) লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ১ শিক্ষার্থীকে এক বছরের জন্য ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ জনকে দুই বছরের জন্য এবং ৩ জনকে এক বছরের জন্য একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ জারি থাকা কালীন তারা ক্যাম্পাসে ও হলে প্রবেশ করতে পারবে না।

বহিস্কৃতরা হলেন, মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুস্তাকিম সাকিব (১ বছর), লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুমন দাশ সুবির (১ বছর), ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম (২ বছর), মো. জায়েদ ইকবাল তানিম (২ বছর), মো. ইমাম হোসেন ইমরান (১ বছর), মো. রিফাত হোসেন (১ বছর), মো. বিশাল আলী (১ বছর)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

স্নাতক-সমমানে ভর্তিতে দরিদ্র-মেধাবীদের সহায়তা দেবে সরকার

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্নাতক ও সমমান শ্রেণিতে ভর্তিতে দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের সহায়তা দেবে সরকার। সে লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদরাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তিসহায়তা করা হয়। এরই মধ্যে সব বিশ্ববিদ্যালয়/মাদ্রসায় ভর্তি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে।

আরও বলা হয়, ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে (স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থী) আগামী ২৮ অক্টোবর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এ নির্দেশনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়টি জানানোর অনুরোধও করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চক্রাকার বাসে হাফ ভাড়ার দাবিতে গুলশানে শিক্ষার্থীদের অবস্থান

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চক্রাকার বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানী-গুলশান-২ সড়কে অবস্থান নিয়েছেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এ সময় বনানী থেকে গুলশান-২ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ান্দোলনে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা।

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুজাহিদ হাসান জাগো নিউজকে বলেন, সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়া নেওয়া হয়। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু গুলশান-বনানী-নতুন বাজার এলাকায় চলাচলকারী ‘গুলশান চাকা’, ‘ঢাকা চাকা’ বাসে হাফ ভাড়া নেওয়া হয় না। আবার এই দুটি কোম্পানির বাস ছাড়া অন্য কোনো কোম্পানির বাস গুলশান-বনানীতে ঢুকতে পারে না। বাধ্য হয়ে শিক্ষার্থীদের এই বাসে চলতে হয়। এখন থেকে তাদের হাফ পাস কার্যকর করতে হবে। এর আগে সোমবার (২২ আগস্ট) এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ সড়কে অবস্থান নেন তারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য