Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শেয়ারবাজার

আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

স্টক নিউজ বিডি October 12, 2026

স্টক নিউজ বিডি: বিশেষ প্রতিবেদন: পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা IPO প্রক্রিয়ায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে Confidence Power and Energy PLC.। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির আসন্ন আইপিওকে কেন্দ্র করে আগামী ১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টায় রাজধানীর Radisson Blu Water Garden Hotel-এর Grand Ballroom-এ রোড শো আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের Public Offer of Equity Securities Rules, 2025 অনুযায়ী যোগ্য বিনিয়োগকারীদের এ রোড শোতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও—দাম নির্ধারণে নজর

Confidence Power and Energy PLC-এর আইপিও Book-Building Method-এ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফলে কোম্পানিটির শেয়ার ইস্যু মূল্য নির্ধারণের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বিডিং প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কারা অংশ নিতে পারবেন রোড শোতে?

যোগ্য বিনিয়োগকারী হিসেবে বেশ কয়েকটি শ্রেণির প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীর কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

• মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার;
• অ্যাসেট ম্যানেজার;
• স্টক ডিলার;
• ব্যাংক;
• আর্থিক প্রতিষ্ঠান;
• বিমা কোম্পানি;
• ফান্ড ম্যানেজার;
• Alternative Investment Fund ও অন্যান্য Collective Investment Scheme;
• কমিশনে নিবন্ধিত সিকিউরিটি কাস্টডিয়ানের কাছে হিসাব থাকা অনাবাসী বাংলাদেশি (NRB);
• National Pension Authority;
• স্বীকৃত Provident Fund;
• Approved Pension Fund ও Approved Gratuity Fund;
• এবং কমিশন অনুমোদিত অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠান।

অর্থাৎ, সাধারণ বিনিয়োগকারীদের জন্য সরাসরি আইপিও আবেদন পর্যায়ে যাওয়ার আগে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে বুক বিল্ডিং প্রক্রিয়াটিই এখানে গুরুত্বপূর্ণ ধাপ।

Confidence Power and Energy PLC-এর আইপিও রোড শো আয়োজন নিঃসন্দেহে কোম্পানিটির পুঁজিবাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

ইস্যু ম্যানেজার ও রেজিস্ট্রার

Confidence Power and Energy PLC-এর আইপিওর Issue Manager হিসেবে রয়েছে UCB Investment Limited এবং Registrar to the Issue হিসেবে রয়েছে Prime Bank Investment PLC।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জিকিউ বলপেনের মুনাফায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 11, 2026

নিজস্ব প্রতিবেদক | স্টক নিউজ বিডি: পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য সব শেয়ারহোল্ডারের অনুকূলে ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের অর্থবছরের ঋণাত্মক অবস্থা থেকে ইতিবাচক ধারায় ফিরেছে। প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) এসব তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত সভায় ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশের সুপারিশ করে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ লোকসান থেকে মুনাফায় ফেরার ইঙ্গিত দিয়েছে কোম্পানিটির আর্থিক ফলাফল।

এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৩ টাকা ৬০ পয়সা, যা আগের অর্থবছরের ১৩৫ টাকা ৮১ পয়সার তুলনায় ৭ টাকা ৭৯ পয়সা বেশি।

অন্যদিকে, পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ৫৮ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এ সূচকটি ঋণাত্মক ৩১ পয়সা ছিল। ফলে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের ক্ষেত্রেও উন্নতির চিত্র উঠে এসেছে।

কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের জন্য সব শেয়ারহোল্ডারকে ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। আগের অর্থবছরে স্পন্সর ও পরিচালক বাদে অন্যান্য শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৮ কোটি ৯২ লাখ ৮০ হাজার ৯১০ টাকা। মোট শেয়ারসংখ্যা ৮৯ লাখ ২৮ হাজার ৯১টি। এর মধ্যে স্পন্সর ও পরিচালকদের হাতে রয়েছে ৩৩ লাখ ৭২ হাজার ৩৪০টি শেয়ার এবং সাধারণ জনগণ, প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার হাতে রয়েছে ৫৫ লাখ ৫৫ হাজার ৭৫১টি শেয়ার।

কোম্পানিটির হিসাব অনুযায়ী, প্রস্তাবিত ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশের বিপরীতে মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ কোটি ১১ লাখ ৬০ হাজার ১১৪ টাকা।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর ২০২৬ সকাল ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশের যোগ্যতা নির্ধারণের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬।

ইপিএস ও পরিচালন নগদ প্রবাহের ঋণাত্মক অবস্থা থেকে ইতিবাচক ধারায় ফেরা কোম্পানিটির আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা নির্দেশ করে। পাশাপাশি শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বৃদ্ধি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে। তবে ইপিএস মাত্র ১২ পয়সা হওয়ায় ঘোষিত নগদ লভ্যাংশের স্থায়িত্ব, ভবিষ্যৎ মুনাফার প্রবৃদ্ধি এবং নগদ প্রবাহের ধারাবাহিকতা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

উল্লেখ্য, ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশটি পরিচালনা পর্ষদের সুপারিশ; চূড়ান্ত অনুমোদনের জন্য এটি বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এনআরবি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি October 11, 2026

এনআরবি ব্যাংক পিএলসি-এর বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০) জনাব ইস্তেকমাল হোসেন উপস্থিত ছিলেন। গত শনিবার ১০ অক্টোবর ২০২৬ রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়াম বাংলাদেশ লিমিটেডে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসপিসিডি) মোহাম্মদ আবদুর রব এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০)  মো: মাহফুজুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  জনাব তারেক রিয়াজ খান সভাপতিত্ব করেন। 

এবারের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন- ২০২৬-এর প্রতিপাদ্য ছিলো  “ ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকারদের ডিএনএ’র অংশ”। 

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিএসডি-১০) জনাব ইস্তেকমাল হোসেন দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, ‘ব্যাংকারদের ডিএনএ-র অংশ হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা’—সময়ের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মেলনের মূল প্রতিপাদ্য হিসেবে বেছে নেওয়ায় তিনি এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসপিসিডি) জনাব মোহাম্মদ আবদুর রব ঝুঁকি-ভিত্তিক তদারকি, নিয়ন্ত্রণমূলক বিধি-বিধান পরিপালন এবং ঝুঁকি শনাক্তকরণ ও তা প্রশমনের কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন; পাশাপাশি তিনি দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি-সচেতনতা ও জবাবদিহিতা অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (বিএসডি-১০) জনাব মো. মাহফুজুর রহমান এমন প্রধান ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন, এবং এনআরবি ব্যাংককে এই বিশেষ দিকগুলোকে মনোগোদ দেয়ার পরামর্শ প্রদান করেন। 

সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারেক রিয়াজ খান বলেন  ” ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাকে টোন অফ দা টপ’ হিসেবে উল্লেখ করেন এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশপাশি আমাদের লক্ষ্য ব্যাংকে একটি ঝুঁকি ব্যবস্থাপনা কেন্দ্রীক মনোভাব এবং পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেক কর্মকর্তা যথাযথ ঝুঁকি সনাক্ত করবে এবং তা দ্রুততম সময়ে প্রশমিত করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঝুঁকি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখবে”। 

এই উদ্যোগের মাধ্যমে এনআরবি ব্যাংক পিএলসি করপোরেট সুশাসন জোরদার করা, ঝুঁকি ব্যবস্থাপনার সক্রিয় সংস্কৃতি গড়ে তোলা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী টেকসই ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি October 11, 2026

ডাচ্-বাংলা ব্যাংক-এর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ ৯ অক্টোবর ২০২৬ তারিখে বুরো ট্রেনিং সেন্টার, কুমিল্লায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়।

ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য “বেস্ট সলিউশন পার্টনার” তথা “বিশ্বস্ত সহযোগী” হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন সহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করতে তিনি সকলকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান।

কনক্লেভে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ তাঁদের নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কনক্লেভে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দ, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি, ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 10, 2026

বিশেষ প্রতিবেদন | স্টক নিউজ বিডি: দেশের বস্ত্র খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক ফলাফলের ভিত্তিতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে স্পন্সর ও পরিচালকদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আজ ১০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত লভ্যাংশ আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনসাপেক্ষে বিতরণ করা হবে।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ১ টাকা ২৫ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ২১.৩৬ শতাংশ। আয় বৃদ্ধির পাশাপাশি অর্থায়ন ব্যয় কমে আসা এবং করসংক্রান্ত সমন্বয় মুনাফার উন্নতিতে ভূমিকা রেখেছে।

আয় বৃদ্ধিতে ইতিবাচক বার্তা

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আর্থিক তথ্যে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে ২২ টাকা ৭২ পয়সা হয়েছে। আগের অর্থবছর শেষে এ সূচক ছিল ২২ টাকা ৪৩ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ২৯ পয়সা।

এনএভিপিএসের এ বৃদ্ধি কোম্পানিটির সম্পদমূল্যে সীমিত অগ্রগতির ইঙ্গিত দেয়। অন্যদিকে, শেয়ারপ্রতি আয় বৃদ্ধির মাধ্যমে কোম্পানিটির মুনাফা অর্জনের সক্ষমতায় উন্নতির চিত্র উঠে এসেছে। তবে এসব সূচকের পাশাপাশি কোম্পানির ভবিষ্যৎ আয়, নগদ প্রবাহ, উৎপাদন ব্যয় এবং ঋণ ব্যবস্থাপনার ধারাবাহিকতা পর্যবেক্ষণ করা প্রয়োজন।

তবে অর্থবছরজুড়ে মেয়াদি ঋণ সম্পূর্ণ পরিশোধের ফলে অর্থায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। এ ছাড়া প্রযোজ্য করহার পরিবর্তন, ন্যূনতম করসংক্রান্ত বিধান এবং বিলম্বিত করের পুনর্মূল্যায়ন কোম্পানিটির কর-পরবর্তী মুনাফায় প্রভাব ফেলেছে। এসব বিষয় মিলিয়ে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় বেড়েছে।

বিশ্লেষণ বলছে, বিক্রয় বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং পণ্যের বিক্রয়মূল্য ধরে রাখতে পারলে ভবিষ্যতে মুনাফার মার্জিন আরও উন্নত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এ সম্ভাবনা বাস্তবায়ন নির্ভর করবে বাজার পরিস্থিতি, কাঁচামালের মূল্য, উৎপাদন দক্ষতা ও পরিচালন ব্যয়ের ওপর।

২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৩ টাকা ৩১ পয়সা।

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের প্রস্তাব

২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ এবং স্পন্সর ও পরিচালকদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

প্রকাশিত তথ্যমতে, সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ কোটি ৪৪ লাখ ২ হাজার ২৮৬টি শেয়ারের বিপরীতে মোট ৫ কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৫১৪ টাকা ৬০ পয়সা নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, স্পন্সর ও পরিচালকদের ২ কোটি ৫১ লাখ ৯৩ হাজার ৯৫টি শেয়ারের বিপরীতে প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ ১ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ১৬৬ টাকা ৫০ পয়সা।

এ লভ্যাংশ প্রস্তাব শেয়ারহোল্ডারদের জন্য নগদ প্রাপ্তির একটি সম্ভাবনা তৈরি করেছে। তবে লভ্যাংশ চূড়ান্তভাবে কার্যকর হওয়ার জন্য বার্ষিক সাধারণ সভায় অনুমোদন প্রয়োজন।

১৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা, রেকর্ড ডেট ৫ নভেম্বর

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফলে  একদিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে, নিট সম্পদমূল্যে উন্নতি হয়েছে এবং মেয়াদি ঋণ পরিশোধের ফলে অর্থায়ন ব্যয় কমেছে।

স্টক নিউজ বিডি

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ মন্ত্রী

স্টক নিউজ বিডি October 10, 2026

শিল্পখাতে নবায়নযোগ্যন জ্বালানি শক্তির ব্যলবহার বৃদ্ধি, বিদ্যুচৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশবান্ধব উৎপাদন ব্যয়বস্থা গড়ে তোলার মাধ্যকমে টেকসই উন্নয়নের পথে এক নতুন মাইল ফলক ও দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুনৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব্যলবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যদ পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম‘ প্রযুক্তি ব্যহবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

এই সোলার ইকোসিস্টেম ব্যাবস্থায় নিজস্ব কারখানায় রূফটপ, ফ্লোটিং বা ভাসমান সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়নের মাধ্যকমে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুিত উৎপাদন করছে ওয়ালটন। যা দেশের বড় এক জেলা শহরের মোট বিদ্যুেত চাহিদার সমান। ওয়ালটনের উৎপাদিত সৌরবিদ্যুরতের বড় অংশ নিজস্ব উৎপাদন কার্যক্রমে ব্য্বহারের মাধ্যযমে কারখনার জ্বালানি সাশ্রয় করার পাশাপাশি নেট মিটারিং ব্যছবস্থার মাধ্যৎমে জাতীয় গ্রিডেও বছরে গড়ে প্রায় ১১৫০ মেগাওয়াট-ঘন্টা সৌরবিদ্যুুৎ সরবরাহ করছে।

সোলার ইকোসিস্টেম ব্যরবস্থায় ওয়ালটন শুধু শতভাগ পরিববেশবান্ধব সৌরবিদ্যুরত উৎপাদনই করছে না; বাসাবাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যতবস্থা, খাদ্যন সংরক্ষণ, বিনোদন, রান্নাবান্না, আলোকসজ্জ্বা, কাপড় ধোয়া ইত্যাাদি দৈনন্দিন কাজে জ্বালানি সাশ্রয়ী সোলার প্যা নেল, ইনভার্টার, ব্যা টারিসহ সৌরশক্তি নির্ভর পণ্যরও উৎপাদন করছে।
শনিবার (১০ অক্টোবর, ২০২৬) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’ এর উন্মোচন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ।

সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি‘র চেয়ারম্যাযন এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যােন এস এম আশরাফুল আলমম, ম্যা নেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ তান্না। উদ্বোধনের পরে ওয়ালটনের সোলার ইকোসিস্টেমের সৌরবিদ্যুত উৎপাদন প্যা নেল, সোলার পাওয়ার ক্যা বলস, স্টোরেজ ইনভার্টার ব্যা টারি, সোলার হাই-ব্রিড প্রযুক্তিনির্ভর ফ্রিজ, এসি ও স্মার্ট টিভিসহ সৌরবিদ্যুসত চালিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, ওভেন, রাইস কুকার, বিএলডিসি ফ্যা ন, সোলার বেজড প্যা ডেস্টাল ও টেবিল ফ্যা ন, বাল্ব, স্ট্রিট লাইটসহ ইত্যালদি পণ্যে র সর্বাধুনিক প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয় সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি সোলার হাইব্রিড প্রযুক্তিনির্ভর এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর ও স্মার্ট টেলিভিশনে সৌরবিদ্যুৎ ও প্রচলিত গ্রিড বিদ্যুতের সমন্বিত ব্যবহারের মাধ্যয়মে বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সুযোগ তৈরি করায় ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সোলার পরিবেশবান্ধব বিদ্যুৎ। সোলারের মাধ্যমে ওয়ালটন যেটা করছে, সেটা সারা বাংলাদেশে হতে যাচ্ছে। সোলারের মাধ্যমে আগামি এক দুই বছরে দেশে বড় অংকের বিদ্যুৎ উৎপাদন হবে। এরফলে কম খরচে জনগণের চাহিদা মেটানো সম্ভব হবে। বিদেশ থেকে জ্বালানি আমদানি কমবে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। পর নির্ভরশীলতা কমে যাবে। সোলারের মাধ্যমে শুধু বাতি নয়, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ওভেন থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করা যাবে। আমরা আশা করছি দেশের সব মানুষ সৌরশক্তি ব্যবহারের বিষয়ে এগিয়ে আসবেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ গ্রাহকদের বিদ্যুৎ বিল সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃস্বরণ হ্রাস এবং সবুজ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন সোলার ইকোসিস্টেম পরিবেশবান্ধব সৌরবিদ্যুমত উৎপাদন, সঞ্চয় ও জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি গৃহস্থালির দৈনন্দিন কাজে সৌরশক্তি নির্ভর অ্যা প্লায়েন্স উৎপাদন সক্ষমতার এক সমন্বিত প্রযুক্তি ব্যসবস্থা। সোলার ইকোসিস্টেম আমাদের ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। এর মাধ্যমে কোম্পানির আর্থিক সক্ষমতা ও মৌলভিত্তি আরও শক্তিশালী করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিই আমাদের লক্ষ্য।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও কার্যকর ব্যবহারের সমন্বিত প্রযুক্তিব্যবস্থা হলো ওয়ালটন সোলার ইকোসিস্টেম। আমাদের লক্ষ্য শুধু ‘মেড ইন বাংলাদেশ’ নয়; বরং বাংলাদেশেই প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়ন ঘটিয়ে বিশ্ববাজারে দেশের সক্ষমতা তুলে ধরা।
ওয়ালটনের সোলার ইকোসিস্টমে আওতায় নবায়নযোগ্যন জ্বালানি নির্ভর শতভাগ পরিবেশান্ধব প্রযুক্তিপণ্যস পণ্যে উৎপাদনের মাধ্যংমে ওয়ালটন বাংলাদেশের হাই-টেক শিল্পখাতের প্রযুক্তিগত উৎকর্ষতা, অগ্রগতি ও সক্ষমতাকে এক অনন্যা উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের সোলার ইকোসিস্টেম ব্যনবস্থায় হাইব্রিড প্রযুক্তিতে চলবে এসি, ফ্রিজ ও টিভি। পর্যাপ্ত সূর্যালোক থাকলে ব্যাটারি ছাড়াই সরাসরি সৌরবিদ্যুতে চলবে হাইব্রিড প্রযুক্তি নির্ভর ওয়ালটনের সোলার ফ্রিজ, এসি ও স্মার্ট টিভি। সৌরবিদ্যুতের সরবরাহ প্রয়োজনের তুলনায় কম হলে স্বয়ংক্রিয়ভাবে গ্রিড থেকে ঘাটতি বিদ্যুৎ গ্রহণের মাধ্যামে চালু থাকবে হাইব্রিড ফ্রিজ, এসি ও টিভি। ফলে সৌরবিদ্যুতের প্রাপ্যতা অনুযায়ী গ্রিড বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব।

এনার্জি স্টোরেজ সিস্টেম বা ইএসএস প্রযুক্তির সমন্বয়ে ওয়ালটন সোলার ইকোসিস্টেম ব্যেবস্থায় সৌরবিদ্যু্ত নির্ভর নতুন মডেলের ওয়াশিং মেশিন, কুকার ও ওভেন যুক্ত করা হয়েছে। দিনের বেলায় সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে পরবর্তী সময়ে বিভিন্ন গৃহস্থালি কাজে ব্যবহার করা যায়। এই ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার এবং বিএলডিসি ফ্যানের মতো পণ্যও পরিচালনা করা যাবে।

ওয়ালটনের ইনভার্টার ব্যা টারিত সোলার চার্জার ও এসি চার্জার সমন্বিত থাকায় সৌরবিদ্যুৎ ও গ্রিড—উভয় উৎস থেকে ব্যাটারি চার্জ করা যায়।

ওয়ালটনের সোলার ইকোসিস্টেমের আওতায় নতুন মডেলের তাকিওন ই-বাইকে সংযুক্ত করা হয়েছে ইন্টেলিজেন্ট ব্যাকআপ পাওয়ার সাপ্লাই সিস্টেম স্মার্ট, পরিবেশবান্ধব ও বহুমুখী এনার্জি সল্যুশন সমৃদ্ধ ব্যাটারি। এই প্রযুক্তির ব্যাটারি ই-বাইককে একটি মোবাইল এনার্জি স্টোরেজ সিস্টেমে রূপান্তর করে, যা পরিবহন, সৌরশক্তি সংরক্ষণ ও জরুরি বিদ্যুৎ সরবরাহের সুবিধা একসঙ্গে প্রদান করে।

এছাড়া সোলার ইকোসিস্টের সমন্বিত ব্য্বস্থায় সৌরবিদ্যুুতের নিরাপদ ও স্বাভাবিক সঞ্চালনের বিষয়টি মাথায় রেখে ওয়ালটন এনেছে ফটোভোলটাইক বা সোলার ক্যা বল। UV রশ্মি, আর্দ্রতা ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগী ওয়ালটন সোলার ক্যা বলসে নমনীয় টিনড কপার কন্ডাক্টর এবং বিশেষ ইনসুলেশন ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নিরাপদ ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংযোগের সুবিধা পাওয়া যায়।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

স্টক নিউজ বিডি October 10, 2026

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এর উদ্যোগে সম্প্রতি ‘আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভ ২০২৬’ শীর্ষক এক আলোচনার আয়োজন করা হয়। রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এ শনিবার (অক্টোবর ১০) আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের পুঁজিবাজারের ভবিষ্যৎ এবং টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার প্রসঙ্গে এই খাতের বিশেষজ্ঞরা মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশের পুঁজিবাজারের পরিসর বৃদ্ধি করা এবং আরো উন্নত ভারসাম্যপূর্ণ একটি আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে করনীয় নিয়ে আর্থিক খাতের সম্মানিত নীতিনির্ধারক, নিয়ন্ত্রক, ব্যাংক সহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, অর্থনীতিবিদ ও পুঁজিবাজারের প্রতিনিধিরা অংশ নেন।

শক্তিশালী আর্থিক ভিত্তি, করপোরেট সুশাসন, ও ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিক রেকর্ড রয়েছে – এমন বড় প্রতিষ্ঠান এবং স্বনামধন্য ব্র্যান্ডগুলোর পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়িয়ে একে আরও সমৃদ্ধ করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) ও সরাসরি তালিকাভুক্তি (ডিরেক্ট লিস্টিং)-এর মাধ্যমে পুঁজিবাজারে নতুন প্রতিষ্ঠান যুক্ত করা, বিনিয়োগের সুযোগ বাড়ানো, বাজারে তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা জোরদারের বিষয়েও আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান এম জামাল উদ্দিন, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, বিএসইসি কমিশনার তানভীর হাবিব রহমান, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

স্বাগত বক্তব্যে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান এম জামাল উদ্দিন বলেন, “বাংলাদেশের অর্থনীতি যত এগিয়ে যাচ্ছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের চাহিদাও তত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে অর্থায়নের বিকল্প উৎসের গুরুত্বও বাড়ছে। এই বাস্তবতায় একটি শক্তিশালী ও কার্যকর পুঁজিবাজার গড়ে তোলার কোনো বিকল্প নেই। দেশের আর্থিক ব্যবস্থায় ব্যাংক খাত সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে দীর্ঘমেয়াদি করপোরেট অর্থায়নের জন্য পুঁজিবাজারকে আরও কার্যকর বিকল্প হিসেবে গড়ে তোলা গেলে ব্যাংক খাতের ওপর ক্রমবর্ধমান অর্থায়নের চাপ অনেকটাই কমানো সম্ভব হবে”।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, “আমরা চাই, কোম্পানিগুলো বাধ্যবাধকতা ছাড়া স্বপ্রণোদিত হয়ে পুঁজিবাজারে আসুক এবং এর সুফল ভোগ করুক। আমরা ইতিমধ্যে বেশ কিছু দেশি-বিদেশি ও বহুজাতিক কোম্পানির সঙ্গে সরাসরি কথা বলেছি। শেয়ারবাজারে আসার বিষয়টি বেসরকারি খাতের উদ্যোক্তাদের গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত”।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, “ব্যক্তিপর্যায়ে সঞ্চয় করেন, কিন্তু পুঁজিবাজার সম্পর্কে ধারণা ও বিশ্বাস কম – বিশ্বের অন্যান্য দেশে এ ধরণের সঞ্চয়কারীরা মিউচুয়াল ফান্ডের ওপর নির্ভর করেন। দুর্ভাগ্যবশত, আমাদের দেশে মিউচুয়াল ফান্ড পরিচালনার ক্ষেত্রে ভালো চর্চা গড়ে ওঠেনি। বাংলাদেশে তারা ফিক্সড ডিপোজিটের দিকে ঝোঁকেন, কিন্তু এখন সেখানেও মুনাফার হার এক অঙ্কের ঘরে নেমে এসেছে। এই শ্রেণীর সঞ্চয়কারীদের জন্য আমাদের শেয়ারবাজার খাতটির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। শেয়ারবাজারে সব বিনিয়োগকারীই যে ঝুঁকি নিতে চান, তা কিন্তু নয়। অনেক মানুষই নিরাপদ মুনাফা চান, যা ব্যাংকের স্থায়ী আমানতের সুদের হারের চেয়ে কিছুটা বেশি হতে পারে। শেয়ারে বিনিয়োগকারীদের মধ্যে সেই আস্থা ফিরিয়ে আনতে হবে।

“আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “অর্থায়নের তিনটি মূল উৎস বন্ড, ইক্যুইটি এবং ব্যাংকঋণ এর মধ্যে বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো প্রায় প্রায় ৭৫ শতাংশ, অর্থাৎ সম্পূর্ণভাবে ব্যাংকঋণের ওপর নির্ভরশীল। ভারতে এই নির্ভরতার হার প্রায় ৫৩ শতাংশ, এবং উন্নত বাজারগুলোতে ব্যাংকনির্ভরতার হার কেবলমাত্র ১৫ থেকে ২০ শতাংশ। একই সময়ে, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারের বাজারমূলধনও সবচেয়ে কম। আমরা বলছি না যে ব্যাংকনির্ভরতা খারাপ। ব্যাংক খাতের অর্থায়নের মাধ্যমেই আমাদের অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধি ও উন্নয়ন, এমনকি জিডিপি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান এসেছে। তবে আমাদের একটি আরো নির্ভরযোগ্য ও ভারসাম্যপূর্ণ আর্থিক কাঠামো গড়ার লক্ষ্যে কাজ করা প্রয়োজন”।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, “বর্তমানে আমাদের বাজার মূলধন জিডিপির ৭ দশমিক ৪ শতাংশ বা তারও কম। ২০৩০ সালের মধ্যে আমরা এটা জিডিপির ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি। ফলে বন্ড ও সরকারি সিকিউরিটিজসহ আমাদের বাজারের আকার বর্তমানের ৩০ বিলিয়ন ডলার (ইকুইটি) থেকে ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে এটা অবশ্যই সম্ভব। তবে এর জন্য সবার সক্রিয় অংশগ্রহণ, আস্থা ও বিশ্বাস প্রয়োজন।’
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং মো. রাশিদুজ্জামান এবং সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মারুফুর রহমান মজুমদার মূল্যবান মতামত তুলে ধরেন।

আয়োজনের অন্যতম প্রধান অংশ ছিল ‘রিথিংকিং দ্য ব্যালান্স শিট: ডাইভার্সিফাইং করপোরেট ফাইন্যান্সিং’ শীর্ষক প্যানেল আলোচনা। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কীভাবে তাদের অর্থায়নের সীমাবদ্ধতা মোকাবিলা করতে পারে এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে উপযুক্ত অর্থায়ন কাঠামো তৈরি করতে পারে, তা নিয়ে প্যানেলে তথ্যসমৃদ্ধ আলোচনা হয়। দীর্ঘমেয়াদে ব্যবসার মূল্য বাড়াতে করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক কাঠামো ও কার্যকর আর্থিক কাঠামোর গুরুত্বও আলোচনায় উঠে আসে।
নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক ও পুঁজিবাজারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়িয়ে আরও শক্তিশালী ও কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে কনক্লেভটি শেষ হয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প

স্টক নিউজ বিডি October 8, 2026

স্টক নিউজ বিডি: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের সহযোগিতায় মুন্সিগঞ্জে প্রায় দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে বিশেষায়িত প্লাস্টিক সার্জারি ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত এ ক্যাম্পে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়াজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা দেওয়া হয়।

ক্যাম্পে মোট ৩২৬ জন রোগীকে চিকিৎসাসেবার আওতায় আনা হয়। এর মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা মূল্যায়ন শেষে ১৩৫ জন রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা প্রদান করা হয়েছে।

ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, যমুনা ব্যাংক পিএলসি’র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও এবং যমুনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মোঃ শাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার ও প্লাস্টিক সার্জন ডা. মেনো হুইকেশোভেন এবং তাঁর নেতৃত্বাধীন চিকিৎসক দলের সদস্যরা। এছাড়াও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পের মাধ্যমে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়াজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা প্রদানের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এ উদ্যোগকে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষায়িত চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি October 1, 2026

ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর বনানী কাঁচা বাজারে “ক্যাশলেস বাংলাদেশ” প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. এহতেশামুল হক খান এ সময় উপস্থিত ছিলেন। মাননীয় মন্ত্রী ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে এ সময় একটি পণ্য ক্রয় করেন। বাংলাদেশ ব্যাংক -এর উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক-এর সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাননীয় মন্ত্রী বাংলা কিউআরকে সম্পূর্ণ নিরাপদ পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে “ক্যাশলেস বাংলাদেশ” গড়ার সরকারের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। তিনি আরও বলেন, মানুষকে আর সঙ্গে করে নগদ টাকা বহন করতে হবে না। এর ফলে পেমেন্টের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়। ডাচ্-বাংলা ব্যাংক ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও বাড়াতে এবং বাংলাদেশে আরও সহজ, দ্রুত ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

স্টক নিউজ বিডি September 30, 2026

স্টক নিউজ বিডি: ঔষধ ও স্বাস্থ্যসেবা খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি-র আর্থিক পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির সম্পদমূল্য, শেয়ারপ্রতি আয় (EPS) এবং পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ—সবকটি গুরুত্বপূর্ণ সূচকেই আগের অর্থবছরের তুলনায় শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। এরই ধারাবাহিকতায় শেয়ারহোল্ডারদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মূল্য সংবেদনশীল তথ্য (PSI) অনুযায়ী, ৩৪২তম বোর্ড সভায় ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশের সুপারিশ করা হয়।

EPS বেড়েছে ২৫ শতাংশের বেশি

সমন্বিত (Consolidated) আর্থিক হিসাবে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে দি ইবনে সিনা ফার্মার শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২০ টাকা ২৭ পয়সা। অর্থাৎ এক বছরে EPS বেড়েছে প্রায় ২৫.৫ শতাংশ।

অন্যদিকে কোম্পানির একক (Standalone) আর্থিক হিসাবে EPS হয়েছে ২৫ টাকা ৩৭ পয়সা, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ২১ টাকা ১৩ পয়সা। এ হিসাবে EPS বেড়েছে প্রায় ২০.১ শতাংশ।

EPS-এর এই ধারাবাহিক উন্নতি কোম্পানিটির মুনাফা অর্জন সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হতে পারে।

নেট অ্যাসেট ভ্যালুতেও ইতিবাচক অগ্রগতি

২০২৫-২৬ অর্থবছর শেষে সমন্বিত হিসাবে কোম্পানিটির মোট নেট অ্যাসেট ভ্যালু (NAV) দাঁড়িয়েছে ৪৬৫ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ৯৭০ টাকা, যা আগের অর্থবছরে ছিল প্রায় ৩৯৯ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ২৬০ টাকা। অর্থাৎ এক বছরে মোট NAV বেড়েছে প্রায় ১৬.৫ শতাংশ।

শেয়ারপ্রতি NAV-ও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি NAV দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৫৬ পয়সা, যা আগের বছর ছিল ১২৫ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

একক আর্থিক হিসাবেও একই ধরনের ইতিবাচক চিত্র দেখা গেছে। কোম্পানিটির মোট NAV বেড়ে হয়েছে ৪৫২ কোটি ১ লাখ ৪৩ হাজার ২৬৩ টাকা, যা আগের বছর ছিল ৩৯৩ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ৫৬ টাকা। শেয়ারপ্রতি NAV বেড়ে হয়েছে ১৪৪ টাকা ৬৭ পয়সা, আগের বছর যা ছিল ১২৫ টাকা ৮৬ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লোতে বড় উল্লম্ফন

দি ইবনে সিনা ফার্মার আর্থিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ছিল ২৩ টাকা ১৬ পয়সা।

অর্থাৎ NOCFPS এক বছরে বেড়েছে প্রায় ৬৩.৯ শতাংশ। একক হিসাবেও NOCFPS বেড়ে ৩৭ টাকা ৬৬ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ২২ টাকা ৭৮ পয়সা। এ হিসাবে প্রবৃদ্ধি প্রায় ৬৫.৩ শতাংশ।

ক্যাশ ফ্লোতে এই উল্লেখযোগ্য উন্নতি কোম্পানিটির মূল ব্যবসায়িক কার্যক্রম থেকে নগদ অর্থ সৃষ্টির সক্ষমতা বৃদ্ধির দিকটি তুলে ধরে।

শেয়ারহোল্ডারদের জন্য ৭৭% নগদ লভ্যাংশ

আর্থিক সূচকের উন্নতির পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে দি ইবনে সিনা ফার্মার পরিচালনা পর্ষদ। কোম্পানির আর্থিক কর্মদক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে শেয়ারহোল্ডারদের জন্য নগদ রিটার্ন দেওয়ার এই সিদ্ধান্ত বাজারে বিশেষ গুরুত্ব বহন করছে।

লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ২৬ অক্টোবর ২০২৬ রেকর্ড/বুক ক্লোজার তারিখ নির্ধারণ করা হয়েছে।

২৩ নভেম্বর ৪২তম বার্ষিক সাধারণ সভা

কোম্পানির ৪২তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর ২০২৬, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে। AGM ডিজিটাল/ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, রেকর্ড তারিখে শেয়ার রেজিস্টার বা CDBL-এ যাদের নাম থাকবে, তারাই AGM-এ অংশগ্রহণ, ভোটদান এবং ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

প্রবৃদ্ধির সঙ্গে আর্থিক ভিত্তি শক্তিশালী

দি ইবনে সিনা ফার্মার ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক চিত্রে তিনটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়—EPS বৃদ্ধি, NAV বৃদ্ধি এবং অপারেটিং ক্যাশ ফ্লোতে উল্লেখযোগ্য উন্নতি। বিশেষ করে EPS-এর পাশাপাশি NOCFPS-এর শক্তিশালী প্রবৃদ্ধি কোম্পানিটির পরিচালন সক্ষমতা ও নগদ অর্থ সৃষ্টির ধারাবাহিক উন্নতির ইঙ্গিত দেয়।

একই সময়ে সম্পদমূল্য বৃদ্ধির ফলে কোম্পানিটির ব্যালান্সশিটের ভিত্তিও আগের বছরের তুলনায় শক্তিশালী হয়েছে। এর সঙ্গে ৭৭ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ যুক্ত হওয়ায় ২০২৫-২৬ অর্থবছরটি কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর হিসেবে প্রতীয়মান হচ্ছে।

তবে কোনো বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে শুধু লভ্যাংশ বা একটি অর্থবছরের আর্থিক সূচক নয়—কোম্পানির ভবিষ্যৎ আয়, ব্যবসা সম্প্রসারণ, ঋণ ও দায়, নগদ প্রবাহের স্থায়িত্ব এবং বাজারমূল্যসহ সামগ্রিক বিষয় বিবেচনা করা প্রয়োজন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

  • বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • জিকিউ বলপেনের মুনাফায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য