Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শেয়ারবাজার

বেস্ট ক্লাইমেট ফোকাস ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট’ স্বীকৃতি পেলো আইপিডিসি

স্টক নিউজ বিডি May 30, 2024

আইপিডিসি ফাইন্যান্স ‘বেস্ট ক্লাইমেট ফোকাস ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট’ স্বীকৃতি অর্জন করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আর্থিক খাতে গ্রিন ইনিশিয়েটিভ এর চর্চার প্রতি গুরুত্বারোপের মধ্য দিয়ে আইপিডিসি এই পুরস্কার অর্জন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ এনার্জি বিভাগ এবং গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এই স্বীকৃতি প্রদান করে যেখানে সহযোগিতায় ছিল ইউএসএইড এবং অন্যান্য সংগঠন। এই প্রাপ্তি পরিবেশগত দিকে টেকসই উন্নয়নের সাথে ব্যবসায়িক অপারেশন্স এবং ইনভেস্টমেন্ট পরিকল্পনাকে এক সুতোয় গাঁথতে আইপিডিসির প্রতিশ্রুতির প্রতিফলন।

গ্রিন ইনিশিয়েটিভ ও টেকসই আগামী নিশ্চিতকরণের সাথে যুক্ত বিভিন্ন উদ্যোগে আইপিডিসি সবসময়ই ব্যাপক উদ্দীপনার সাথে যুক্ত থেকেছে। গত দুই বছরে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল রেটিং-এ সেরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাতারে আইপিডিসি’র অবস্থান এই স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য টেকসই আগামী গড়ে তুলতে আইপিডিসি’র স্বতঃস্ফূর্ত ভূমিকাকে সুস্পষ্ট করে তুলে ধরেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্র্যাক ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি May 30, 2024

ব্র্যাক ব্যাংক পিএলসি’র শেয়ারহোল্ডারবৃন্দ ২০২৩ সালের জন্য ২০ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন। তাদের মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড আকারে বণ্টিত হবে।

বৃহস্পতিবার (৩০ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হয়। এজিএম এ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেছিলেন।

ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসানের সভাপতিত্বে এজিএমে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং পরিচালক আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ডা. জাহিদ হোসেন, শামেরান আবেদ, ডা. মোস্তফা কে. মুজেরী, সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার এবং লীলা রশিদ।

সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ব্যাংকের প্রতি অবিচল আস্থার জন্য তাঁদের ধন্যবাদ জানান। কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান, এফসিএস এজিএম পরিচালনা করেন।

ব্যাংকটি ২০২৩ সালে সমন্বিতভাবে ৮২৮ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করে। এর ফলে ২০২২ সালের সমন্বিত কর-পরবর্তী মুনাফা ৬১৪ কোটি টাকার তুলনায় ২০২৩ সালে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২২ সালের তুলনায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ২০২৩ সালে ব্র্যাক ব্যাংক এককভাবেই ৭৩০ কোটি টাকা মুনাফা করে, ২০২২ সালে যার পরিমাণ ছিল ৫৭৬ কোটি টাকা। সভায় ব্র্যাক ব্যাংক শেয়ারহোল্ডারদের এসব বিষয়ে জানায়।

ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান তাঁর বক্তব্যে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের শক্তিশালী আর্থিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। তাঁর তুলে ধরা বিষয়গুলোর মধ্যে ছিল ২০২৩ সালে ব্যাংকটির গ্রাহক আমানত ও ঋণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। তিনি শেয়ারহোল্ডার, রেগুলেটর, সহকর্মী এবং স্টেকহোল্ডারদের তাঁদের সমর্থন এবং অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক আরও বেশি সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আস্থার সংকটে শেয়ারবাজার,আতঙ্কে বিনিয়োগকারীরা

আস্থার সংকটে শেয়ারবাজার,আতঙ্কে বিনিয়োগকারীরা

স্টক নিউজ বিডি May 29, 2024

বিশেষ প্রতিবেদনঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ মে) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। এক দিনেই প্রধান সূচক কমেছে ৫০ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৪ টি, দর কমেছে ২৮৬টি কোম্পানির। এক দিন সূচক বাড়ছে তো পরের দিনই আবার কমছে। কিন্তু কেন এ অবস্থা দেশের শেয়ার বাজারের?

আস্থার সংকট:

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, বাজারে আস্থার সংকট প্রকট। ব্যাংকে সুদের হার বাড়ায় সাধারণ বিনিয়োগকারী থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অনেকেই সেখানে ছুটছেন টাকা রাখতে। বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এ সব কারণে শেয়ার বাজার তারল্যসংকটে পড়েছে। বাজারসংশ্লিষ্টরা বলেন, বাজারের এ সংকটময় সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাপোর্ট দিলে বাজার ঘুরে দাঁড়াত।

বাজার পর্যালোচনা:

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫০ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে। এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১ হাজার ১৩৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৪ টি কোম্পানির, বিপরীতে ২৮৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। এদিকে আস্থার সংকটে শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা।

বাজারের বর্তমান অবস্থা:

বাজারের বর্তমান অবস্থা নিয়ে বিনিয়োগকারীদের আস্থার সংকট রয়েছে। তাই এক দিন শেয়ারের দাম বাড়লে পরের দিনই আবার বিক্রি করে দিচ্ছেন। ব্যাংকে সুদের হার বাড়ার কারণে বিনিয়োগকারীরা সেখানে যাচ্ছেন। এছাড়া বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ রয়েছে। সবমিলিয়ে বাজারের এ অবস্থা। বাজারে যদি এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাপোর্ট থাকত তাহলে বাজার ঘুরে দাঁড়াত। এছাড়াও বাজারে ব্যাপক তারল্য সংকট রয়েছে। একদিন বাজার বাড়লে পরেরদিনই আবার বাজারে দরপতন হচ্ছে।

দরপতন ঠেকাতে নানা উদ্যোগ:

টানা দরপতনের কারণে বাজারে যাতে ফোর্সড সেল বা জোর করে বিক্রির চাপ না বাড়ে, সে জন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য নীতি ছাড়ের মেয়াদ বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার বাজারে ঋণদাতা ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে বিনিয়োগকারীদের দেওয়া ঋণের অনাদায়ি অংশের জন্য নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিংয়ের মেয়াদ বাড়িয়ে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বাজারের সামগ্রিক পরিস্থিতিতে তারল্য ও নীতিসহায়তায় বাংলাদেশ ব্যাংকও এ ব্যাপারে ইতিবাচক বলে জানা গেছে।

স্টক নিউজ বিডি/ শামীম রেজা

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনভয় টেক্সটাইল

এনভয় গ্রুপের পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

স্টক নিউজ বিডি May 27, 2024

নিজস্ব প্রতিবেদকঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড গ্রুপের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঢাকার সাভারে শ্রমিক অসন্তোষের জেরে এবং বিভিন্ন অভিযোগের কারনে কারখানাটির ৭১ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রবিবার (২৬ মে) সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়ার ছয়তলার বেরন এলাকার এনভয় ফ্যাশনস লিমিটেডে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পায় শ্রমিকরা।

এনভয় ফ্যাশনস লিমিটেডে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের এবং এনভয় ডিজাইন লিমিটেডের ৭১ জন ব্যক্তিকে বরখাস্তের নোটিশ দেখতে পায় শ্রমিকরা

নোটিশে বলা হয়, শনিবার ২৫ মে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে সকাল সাড়ে ৮টার দিকে কাজ বন্ধ করে একত্রিত হয় এবং অযৌক্তিক দাবি পেশ করে। একপর্যায়ে শ্রমিকরা কারখানায় উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করলে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার সকল গেট অবরুদ্ধ করে সবাইকে জিম্মি করে নিয়ন্ত্রণে নেয়। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বারবার কাজ করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা সত্ত্বেও তারা কাজ না করে কারখানার মেইন গেটের সামনে অবস্থান করে বিভিন্ন অযৌক্তিক দাবি পেশ করেন।

আরও পড়ুন….। বিডি থাই ফুডের আইপিও অর্থ বিনিয়োগে গড়িমসি

বরখাস্তের নোটিশে বলা হয়, কারখানায় সৃষ্ট শ্রমিক অসন্তোষ এবং গুরুতর অভিযোগের ভিত্তিতে এনভয় কমপ্লেক্সের আওতাধীন মানতা অ্যাপারেলস্ লিমিটেড, এনভয় ফ্যাশনস্ লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেডের ৭১ জন ব্যক্তিবর্গের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তাদের তদন্তকালীন সাময়িক বরখাস্ত করা হলো।

স্টক নিউজ বিডি/ শামীম রেজা

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা

বিডি থাই ফুডের আইপিও অর্থ বিনিয়োগে গড়িমসি

স্টক নিউজ বিডি May 27, 2024

নিজস্ব প্রতিবেদকঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহার করতে পারছে না। ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থ সংগ্রহ করলেও তা এখনো কাজে লাগাতে পারেনি প্রতিষ্ঠানটি। দুই বছরের বেশি সময়ে আইপিও তহবিলের অর্থ ব্যবহার ব্যর্থ হয়ে আবার সময় চেয়ে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রোববার (২৬ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় একইসঙ্গে আইপিওর অর্থ ব্যবহারের ঘোষিত সময়সীমা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় ২০২১ সালের ডিসেম্বরে ব্যবসা সম্প্রসারণের জন্য শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। শর্তছিল, আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দুই বছরের মধ্যে করা হবে।

তথ্যে দেখা যায়, নির্ধারিত সময়ের মধ্যে আইপিও অর্থ সম্পূর্ণরূপে ব্যয় করতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ৬১ শতাংশ অর্থ ব্যবহার করেছে কোম্পানিটি। ২০২২ সালের পর থেকে কোনো অর্থ ব্যবহার করতে পারেনি প্রতিষ্ঠানটি।কোম্পানিটির কাছে আইপিওর অব্যবহৃত অর্থের পরিমাণ ৩ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা। প্রসপেক্টাসে দেওয়া ঘোসণা অনুসারে, চলতি বছরের ১১ জানুয়ারি মধ্যে আইপিওর অর্থের ব্যবহার শেষ হওয়ার কথা। কোম্পানিটি আজ এই সময়সীমা আগামী বছরেরে ২৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোম্পানি সেক্রেটারি হাবিবুর রহমান “স্টক নিউজ বিডি” বলেন, তিনি বলেন ডলারসংকট এবং মুদ্রাস্ফীতির কারণে কোম্পানিটি যে যন্ত্রপাতি আমদানি করার কথা ছিল। তবে এসব পণ্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে। এতে তাদের কোম্পানিটি প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করতে পারেনি। বাকি অর্থ ব্যবহারের জন্য আরও ছয় মাস সময় দরকার। এ জন্য ইতোমধ্যে বিএসইসির কাছে আবেদন করা হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, নতুন যন্ত্রপাতি কেনার জন্য যে তহবিল বরাদ্দ করা হয়েছিল, ডলারের দাম বৃদ্ধির কারণে যন্ত্রপাতির দাম অনেক বেড়ে গেছে। যে কারণে বরাদ্দকৃত অর্থ যথেষ্ট নয়। বিডি থাই ফুড প্রায় ৭ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে কোম্পানিটির যন্ত্রপাতি ও সরঞ্জাম কিনতে একটি পরিকল্পনা তৈরি করেছে।

কোম্পানিটি চীন থেকে একটি রোটারি ওভেন ও প্যাকেজিং মেশিন আমদানির জন্য ৮৪ লাখ ৫৭ হাজার টাকা, ভারত থেকে আরেকটি রোটারি ওভেন আমদানির জন্য ১৮ লাখ ৫৮ হাজার টাকা এবং চীন থেকে তিন সেট ছাঁচের যন্ত্রাংশ আমদানির জন্য ৬০ লাখ ৩৭ হাজার টাকা নির্ধারণ করেছে। বাকি ১ কোটি ২১ লাখ টাকা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেমন- ২৫০ কেভিএ ডিজেল জেনারেটর, ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন বয়লার সংগ্রহ এবং নির্মাণ কাজে ব্যবহার করা হবে।

আরও পড়ুন….। গত ৪ বছরে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের হাতে শেয়ারবাজার?

সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, বিডি থাই ফুড চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ’২৩) শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ৩১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৭ পয়সা।

এদিকে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২২ পয়সা। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ১৪ পয়সা।

প্রতিষ্ঠানটির চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৪৭ পয়সা। উল্লিখিত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৫ পয়সা।

স্টক নিউজ বিডি/ শামীম রেজা

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ডিএসইতে সূচক বেড়েছে ১১৫ আর লেনদেন হয়েছে ১৪৯১ কোটি টাকা

৯ কার্যদিবস পর সূচকের উত্থান

স্টক নিউজ বিডি May 27, 2024

৯ কার্যদিবস পর সূচকের উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনও।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৯ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১০ পয়েন্টে।এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫০৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৭৫ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৬ টি কোম্পানির, বিপরীতে ৮৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

স্টক নিউজ বিডি/ শামীম রেজা

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
purabi-insu

পূরবী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১২ মে

স্টক নিউজ বিডি May 5, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ মে বিকাল ৩ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। এছাড়াও, একই সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শাহজালাল ইসলামী ব্যাংক

শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ৯ মে

স্টক নিউজ বিডি May 5, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি প্রান্তিক সংক্রান্ত বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৯ মে বেলা ৩ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি

আইপিওতে আসতে চায় ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি

স্টক নিউজ বিডি May 2, 2024

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় প্রকৌশল খাতের কোম্পানি ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিওর মাধ্যমে ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি বাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করবে। আর সংগ্রহ করা অর্থ দিয়ে অটোক্লেভ প্যানেলস, কনক্রিট ব্লক, ইট ও টাইলস উৎপাদনের একটি প্ল্যান্ট স্থাপন করবে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ, ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি হচ্ছে সাইফ পাওয়ারটেক পরিবারের একটি কোম্পানি। পুঁজিবাজারে এলে এটি হবে এই গ্রুপের দ্বিতীয় কোম্পানি। গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি মূলত সমুদ্রবন্দর পরিচালনা সংক্রান্ত সেবা দিয়ে থাকে। এর পাশাপাশি বাংলাদেশ-দুবাই রুটে জাহাজ পরিচালনার ব্যবসায়ও যুক্ত হয়েছে কোম্পানিটি।

ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি মূলত একটি ইপিসি (Engineering, Procurement and Construction) কোম্পানি। এই কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে, তাদের জন্য অবকাঠামোর ডিজাইন, পণ্য ক্রয়, অবকাঠামো তৈরি ও সংস্থাপন করে থাকে। এর পাশাপাশি ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি নিরাপত্তা ও আইটি সংশ্লিষ্ট ইক্যুইপমেন্ট, ড্রেজার, ক্রেন,ভারি মেশিনারিজ সরবরাহ ও সংস্থাপন সংক্রান্ত সেবা দিয়ে থাকে। কোম্পানিটির ব্যবসার পরিধির মধ্যে আরও রয়েছে নদী খনন, ভূমি উন্নয়ন, বহুতল ভবন নির্মাণ; সড়ক, সেতু, ফ্লাইওভার ইত্যাদি নির্মাণ।

ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি বেশ কয়েকটি বিদেশী কোম্পানির সাথে ঘনিষ্টভাবে কাজ করে। এর মধ্যে কয়েকটি কোম্পানির পণ্য ও সেবার পরিবেশক তারা। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের এস্ট্রোফিজিকস, স্ক্যানস্ক্যান, আমেরিকান সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তুরস্কের রিডোম্যাক টার্কি, সিঙ্গাপুরের এমটি কমিউনিকেশন, নেদারল্যান্ডসের ইউভি স্ক্যান।

ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি সূত্রে জানা গেছে, বর্তমানে কোম্পানিটির ১২ কোটি শেয়ার রয়েছে। তারা নতুন করে আর ৩ কোটি শেয়ার ইস্যু করার পরিকল্পনা করছে।

কোম্পানির একজন উর্ধতন কর্মকর্তা অর্থসূচককে বলেন, তাদের নতুন প্ল্যানটি হবে গ্রিন ফ্যাক্টরি তথা পরিবেশবান্ধব। পাশাপাশি এই প্ল্যান্ট পরিবেশবান্ধব নির্মাণে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। তাদের কারখনায় পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ উৎপাদন করা হবে। এর মধ্যে কিছু উপকরণ বাংলাদেশে তারাই প্রথম নিয়ে আসবেন। এরমধ্যে রয়েছে-অটোক্লেভ প্যানেলস। আগুনে না পুড়িয়ে তাপ-ও চাপের মাধ্যমে মেশিনে এই প্যানেল উৎপাদন করা হবে। এই প্যানেল ব্যবহারে নির্মাণ ব্যয় এবং সময়ও সাশ্রয় হবে। যেমন- কেউ চাইলে তারা ২০ ফুট বাই ২০ ফুট আকারের প্যানেল তৈরি করে দেবেন। সংশ্লিষ্ট ক্রেতা এটি নিয়ে শুধু সংস্থাপন করে দেবেন।

শিগগিরই কোম্পানিটি আইপিওর প্রক্রিয়া শুরু করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে আইপিওর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Atlas

এটলাস বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি May 1, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৪২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে ৭১ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৩-মার্চ’২৪) তথা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ১৮ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১৫ টাকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য