Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদকোম্পানি সংবাদশেয়ার বাজার

মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

স্টক নিউজ বিডি October 15, 2026
স্টক নিউজ বিডি October 15, 2026 0 শেয়ার করুন
8

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল, ভ্রমণ, ডাইনিং ও পেমেন্ট সুবিধার সমন্বয়ে ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ 14 অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কার্ডটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকার এবং হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমানসহ মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিডল্যান্ড ব্যাংক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডটি গ্রাহকদের একটি প্রিমিয়াম ও রিওয়ার্ডিং পেমেন্ট অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে। কার্ডটির উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট, সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত সুবিধা, স্বাস্থ্য পরীক্ষার সুবিধা, প্রতিটি খরচে ৮ গুণ রিওয়ার্ড পয়েন্ট, ডুয়াল কারেন্সি সুবিধা, এক্সক্লুসিভ আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জ ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং সুবিধাজনক এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ সেবা। পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন মার্চেন্ট আউটলেটে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ইএমআই সুবিধা।

কার্ডধারীরা সর্বোচ্চ ১৯,০০০ রিওয়ার্ড পয়েন্টের আকর্ষণীয় ওয়েলকাম অফার, বার্ষিক ফি মওকুফের সুবিধা, কমপ্লিমেন্টারি বুফে ডাইনিং ও হোটেলে থাকার সুবিধা, বিভিন্ন ভ্রমণ সুবিধা এবং নির্বাচিত শীর্ষস্থানীয় হোটেলে বছরব্যাপী Buy 1 Get 1/2/3 Free অফার উপভোগ করতে পারবেন। এসব সুবিধা প্রযোজ্য শর্তাবলি সাপেক্ষে প্রদান করা হবে।

এছাড়া, কার্ডটিতে রয়েছে সর্বোচ্চ ৯৫ শতাংশ পর্যন্ত ফান্ড ট্রান্সফার সুবিধা, ইন্স্যুরেন্স সুবিধা, অনলাইন শপিং এবং টিউশন ফি, ইউটিলিটি বিল ও মোবাইল টপ-আপ পরিশোধের সুবিধা। গ্রাহকরা Midland Online-এর মাধ্যমে কার্ড পরিচালনার পাশাপাশি NFC-সক্ষম কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন। প্রযোজ্য শর্ত সাপেক্ষে bKash, Nagad, Rocket ও Upay-সহ নির্বাচিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) থেকে বিনামূল্যে Add Money সুবিধাও রয়েছে।

ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডের যাত্রা মিডল্যান্ড ব্যাংকের কার্ড পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি গ্রাহকদের আধুনিক, সুবিধাজনক ও মূল্য সংযোজিত ব্যাংকিং সেবা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টায় আরও একটি উল্লেখযোগ্য অর্জন।

১৫ অক্টোবর ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে...

October 15, 2026

সূচকের উত্থানে লেনদেন শেষ

October 14, 2026

সদস্য দেশগুলোকে ৬৩৫ কোটি ডলার দিচ্ছে ফিফা

October 14, 2026

বাংলাদেশের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করেছে: নেহা বোরা

October 14, 2026

‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া...

October 14, 2026

শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ১৪.২৯...

October 14, 2026

সর্বশেষ খবর

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

  • প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

  • সূচকের উত্থানে লেনদেন শেষ

  • তথ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • বিয়ের খরচ সামাল দিতে এবার ব্যাংক দিচ্ছে ‘বিবাহ ঋণ’

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি...

সূচকের উত্থানে লেনদেন শেষ

সদস্য দেশগুলোকে ৬৩৫ কোটি ডলার...

বাংলাদেশের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করেছে:...