Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আইপিএল

Mustafiz

আইপিএলে মোস্তাফিজদের খেলার সূচি

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে ২ কোটি ভিত্তিমূল্যে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে মোস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস।

এরপর ২ এপ্রিল গুজরাট টাইটানসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলবে দিল্লি। ৭ এপ্রিল লখনউ সুপার জায়েন্টস আর ১০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে দিল্লি।

এছাড়া ১৬ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ২০ এপ্রিল পাঞ্জাব কিংস, ২২ এপ্রিল রাজস্থান রয়েলসের মুখোমুখি হবে মোস্তাফিজরা।

২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স, ১ মে লখনউ সুপার জায়ান্টস, ৫ মে সানরাইজার্স হায়দরাবাদ, ৮ মে চেন্নাই সুপার কিংস, ১১ মে রাজস্থান রয়েলস, ১৬ মে পাঞ্জাব কিংস আর ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গ্রুবপর্বের শেষ ম্যাচে অংশ নেবে দিল্লি ক্যাপিটালস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
warner1

আইপিএল: দিল্লিতে খেলবেন ওয়ার্নার

স্টক নিউজ বিডি February 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। আজ শনিবার শুরু হয়েছে এই নিলাম। দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।

এবারের আইপিএলে অজি তারকা ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে, গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছেন এ অজি তারকা। দলটির অধিনায়কও ছিলেন তিনি।

এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি। ইতোমধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তারকাদের দলে ভেড়ানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এই প্রথম আইপিএল নিলামে ভুটানের ক্রিকেটার

এই প্রথম আইপিএল নিলামে ভুটানের ক্রিকেটার

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এবারের আইপিএলের নিলামে থাকছেন ভুটানি ক্রিকেটার মিকিও দর্জি। ২০১৮ সালের পর এই প্রথম আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নিলামে নিজেদের দল সাজিয়ে নেওয়ার সুযোগ পাবে পুরোনো ৮ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া নতুন ২ ফ্র্যাঞ্চাইজি।

এবারের নিলামে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার থাকছেন। বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আছেন নিলামের সবচেয়ে দামি খেলোয়াড়দের শ্রেণিতে।

মোট ৪৯ জন তারকাকে রাখা হয়েছে এবার আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। এর মধ্যে ১৭ জন ভারতীয় ও ৩২ জন বিদেশি ক্রিকেটার। ডেভিড ওয়ার্নার, মুজিব উর রহমান, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্টদের সঙ্গে বিদেশি খেলোয়াড়ের তালিকায় আছেন সাকিব-মোস্তাফিজ। ভারতীয় ও বিদেশি মিলিয়ে এই ৪৯ ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। অর্থাৎ নিলামে তাঁদের দাম শুরু হবে দুই কোটি রুপি থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য দেড় কোটি রুপি—এউইন মরগান, অ্যারন ফিঞ্চ, জনি বেয়ারস্টোরা রয়েছেন এ তালিকায়। তৃতীয় সর্বোচ্চ ১ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন মারনাস লাবুশেন, মোহাম্মদ নবী, মিচেল স্যান্টনারদের মতো ক্রিকেটার।

আইপিএল নিলামে সুযোগ পাওয়া মিকিও অবশ্য এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করা ও কথা বলার সুযোগ পেয়েছেন। নিজের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ভারতের সাবেক অধিনায়ক তাঁকে পরামর্শও দিয়েছেন। মিকিওর প্রতি ধোনির পরামর্শ, ‘সহজ থাকো, ফলের দিকে না তাকিয়ে নিজের কাজটা করে যাও।’ সেই সঙ্গে আনন্দের সঙ্গে ক্রিকেট খেলারও কথা বলেছেন ধোনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায় সাকিব ও মুস্তাফিজ

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায় সাকিব ও মুস্তাফিজ

স্টক নিউজ বিডি January 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২২ আসরের নিলামে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। গতবারের মতোই এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তিমূল্যেই নিলামে আছেন।

আইপিএল ২০২২ এর মেগা অকশনের তালিকায় আছেন মোট ১২১৪ জন ক্রিকেটার।

যাদের মধ্যে বিদেশি ক্রিকেটার হিসেবে ২৭০ জন খেলোয়াড়ের আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৩১২ জন ক্রিকেটারের। এবং সহযোগী দেশগুলো থেকে আছে ৪১ জন ক্রিকেটার।
৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি, যা প্রায় ২ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার। এই তালিকায় আছেন সাকিব ও মুস্তাফিজ। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তবে মুস্তাফিজের ভিত্তিমূল্য আগের আসরে ছিল ১ কোটি রুপি। অর্থাৎ এবার মুস্তাফিজের উন্নতি হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এখন থেকে আইপিএলের টাইটেল স্পনসর টাটা

এখন থেকে আইপিএলের টাইটেল স্পনসর টাটা

স্টক নিউজ বিডি January 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভিভোর পরিবর্তে টাটার হাতে আইপিএলের সম্প্রচার সত্ত্ব তুলে দিয়েছে বোর্ড ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিশ্চিত করেন, ‘ভিভোকে বাদ দেওয়া হয়েছে এবং টাইটেল স্পনসর হবে টাটা।’

প্যাটেল আরও জানান, স্পনসরের এই আবেদন অনুমোদন দিয়েছে গভর্নিং বডি। আগামী দুই মৌসুমের জন্য (২০২২ ও ২০২৩) আইপিএলের টাইটেল স্পনসর সত্ত্ব পেল টাটা গ্রুপ।

আগের টাইটেল স্পনসর চাইনিজ স্মার্টফোন নির্মাতা ভিভোর সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিল চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়ায় সুযোগটি লুফে নেয় ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানটি। আইপিএলের স্পনসর হিসেবে এগিয়ে আসায় টাটা গ্রুপকে স্বাগত জানিয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।

প্রায় ৩৪১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ২০১৭ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরশিপ কিনে নিয়েছিল ভিভো। তবে ২০২০ সালে চাইনিজ কোম্পানিটির পরিবর্তে আইপিএলের টাইটেল স্পনসরশিপ পায় ড্রিম ইলেভেন।

২০২১ সালে ফের টাইটেল স্পনসরের দায়িত্ব ফিরে পায় ভিভো। চুক্তি অনুযায়ী, সে বছরই আইপিএলের সঙ্গে ভিভোর সম্পর্ক শেষ হওয়ার কথা। কিন্তু করোনা মহামারির কারণে মাঝে এক বছর বিরতি যাওয়ার কারণে চুক্তির বাইরে বাড়তি এক বছর স্পনসরশিপের দায়িত্বে থাকার সুযোগ পাওয়ার কথা ছিল ভিভোর।

অর্থাৎ, এই বছরও ভিভোর স্পনসরশিপ থাকার কথা। কিন্তু ভারত-চীন সীমান্ত দ্বন্দ্বের কারণেই আগামী আসরের টাইটেল স্পনসরে পরিবর্তন আনল আইপিএল কর্তৃপক্ষ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য