Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

স্টক নিউজ বিডি October 18, 2026

নিজস্ব প্রতিবেদক | স্টক নিউজ বিডি: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের কারখানার ফিনিশড গুডস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তৈরি ওষুধ, ওষুধের কাঁচামাল, মেশিন, অবকাঠামোসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোম্পানির দেওয়া তথ্যমতে, গত ১৭ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে কারখানার ফিনিশড গুডস গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই কারখানার নিজস্ব ফায়ার ইউনিটের কর্মী এবং কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় পার্শ্ববর্তী নিট এশিয়া লিমিটেডের কর্মীরাও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

পরিস্থিতি মোকাবিলায় পরবর্তীতে কালিয়াকৈর ফায়ার স্টেশন ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজে অংশ নেয়। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

কোম্পানির তথ্যমতে, অগ্নিকাণ্ডে তৈরি ওষুধ, ওষুধের কাঁচামাল, মেশিন, অবকাঠামো এবং বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ও বিস্তারিত মূল্যায়ন শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কী পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নির্ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে কোম্পানি।

সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ

অগ্নিকাণ্ডের এ সংকটময় সময়ে যারা পাশে দাঁড়িয়েছেন, অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতা করেছেন এবং দোয়া ও সমবেদনা জানিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার নিজস্ব ফায়ার ইউনিট, কর্মকর্তা-কর্মচারী, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের কর্মী এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

স্টক নিউজ বিডি October 18, 2026

নিজস্ব প্রতিবেদক | স্টক নিউজ বিডি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের অনিশ্চয়তা মোকাবিলায় আশার সঞ্চার হয়েছে। গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কারখানার একটি ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তথ্যে অগ্নিকাণ্ডে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে বিস্তারিত মূল্যায়ন প্রয়োজন। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত স্থাপনার অবস্থা যাচাই, প্রয়োজনীয় মেরামত, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে, এখন ক্ষয়ক্ষতি নিরূপণে গুরুত্ব

প্রাথমিক সংবাদ অনুযায়ী, কারখানার ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুনের সূত্রপাত হয়। কোম্পানির কোম্পানি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্থাপনায় প্রাকৃতিকঅ ওষুধ উৎপাদন ইউনিট এবং প্রস্তুত পণ্য সংরক্ষণের গুদাম রয়েছে।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত সম্পদের প্রকৃত অবস্থা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। কাঁচামাল, প্রস্তুত পণ্য, যন্ত্রপাতি ও ভবনের ক্ষয়ক্ষতি আলাদাভাবে মূল্যায়নের মাধ্যমে আর্থিক প্রভাবের একটি সুস্পষ্ট চিত্র পাওয়া সম্ভব হবে।

দ্রুত ও সুষ্ঠুভাবে এ মূল্যায়ন সম্পন্ন করা গেলে পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হবে।

বিমা সুরক্ষা ও পুনরুদ্ধার পরিকল্পনায় কমতে পারে আর্থিক চাপ

অগ্নিকাণ্ডের কারণে কোম্পানিটির সম্ভাব্য আর্থিক প্রভাব নির্ভর করবে ক্ষতিগ্রস্ত সম্পদের প্রকৃত মূল্য, বিমা সুবিধার আওতা, মেরামত ও পুনঃস্থাপন ব্যয় এবং উৎপাদন কার্যক্রমে বিঘ্নের মাত্রার ওপর।

যদি ক্ষতিগ্রস্ত সম্পদ যথাযথ বিমা সুরক্ষার আওতায় থাকে, তাহলে প্রযোজ্য শর্ত অনুযায়ী বিমা দাবি নিষ্পত্তির মাধ্যমে আর্থিক ক্ষতির একটি অংশ পুষিয়ে নেওয়ার সুযোগ থাকতে পারে। তবে এ ক্ষেত্রে কোম্পানির বিমা পলিসি, ক্ষতির মূল্যায়ন এবং দাবি নিষ্পত্তির অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া প্রয়োজন।

একই সঙ্গে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত, প্রয়োজনীয় সরঞ্জাম পুনঃস্থাপন এবং বিকল্প ব্যবস্থাপনা গ্রহণ করা গেলে অগ্নিকাণ্ডের দীর্ঘমেয়াদি আর্থিক প্রভাব সীমিত রাখার সুযোগ তৈরি হতে পারে।

উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখাই অগ্রাধিকার

ওষুধশিল্পে উৎপাদনের ধারাবাহিকতা এবং বাজারে পণ্যের সরবরাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থাপনার পাশাপাশি অন্যান্য উৎপাদন ইউনিটের কার্যক্রম ও সরবরাহব্যবস্থার ওপর এর প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন।

ক্ষতিগ্রস্ত অংশের নিরাপত্তা যাচাই, প্রয়োজনীয় মেরামত এবং বিকল্প ব্যবস্থাপনার মাধ্যমে কার্যক্রম পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া গেলে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফেরার পথ সহজ হতে পারে।

তবে কোম্পানির সামগ্রিক উৎপাদন কার্যক্রম কতটা প্রভাবিত হয়েছে এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে কত সময় প্রয়োজন হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

কর্মীদের নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা জোরদারে গুরুত্ব

অগ্নিকাণ্ডে কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে সাত থেকে আটজন আহত হওয়ার কথা জানা গেলেও তাঁদের সুনির্দিষ্ট সংখ্যা ও শারীরিক অবস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা প্রয়োজন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এ মুহূর্তে গুরুত্বপূর্ণ।

পাশাপাশি আগুনের সূত্রপাতের কারণ অনুসন্ধান, অগ্নিনিরাপত্তা সরঞ্জামের কার্যকারিতা পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক হবে।

শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানো দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে স্বচ্ছ তথ্য প্রকাশ গুরুত্বপূর্ণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের জন্য অগ্নিকাণ্ডের প্রকৃত ক্ষয়ক্ষতি, বিমা সুরক্ষা, উৎপাদন পরিস্থিতি এবং পুনরুদ্ধার পরিকল্পনা সম্পর্কে যথাযথ তথ্য প্রকাশ গুরুত্বপূর্ণ।

কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ, উৎপাদন কার্যক্রমে সম্ভাব্য প্রভাব এবং পুনরুদ্ধারের অগ্রগতি জানানো হলে বিনিয়োগকারীদের পক্ষে পরিস্থিতি মূল্যায়ন করা সহজ হবে। একই সঙ্গে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী গুরুত্বপূর্ণ মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।

এ ক্ষেত্রে অনুমাননির্ভর তথ্যের পরিবর্তে যাচাই করা তথ্য ও আনুষ্ঠানিক বক্তব্যের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করা কোম্পানি এবং বিনিয়োগকারী—উভয়ের জন্যই ইতিবাচক হবে।

পুনরুদ্ধার কার্যক্রমে নজর, স্বাভাবিক অবস্থায় ফেরার প্রত্যাশা

অগ্নিকাণ্ড একটি অনাকাঙ্ক্ষিত শিল্পদুর্ঘটনা। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিকল্পিত পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে এর প্রভাব মোকাবিলা করা সম্ভব।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতিগ্রস্ত স্থাপনার অবস্থা নিরূপণ, প্রয়োজনীয় মেরামত, বিমা-সংক্রান্ত প্রক্রিয়ার অগ্রগতি এবং উৎপাদন ও সরবরাহব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করা।

প্রাথমিকভাবে ৩০ থেকে ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতির যে আশঙ্কার কথা সামনে এসেছে, তার প্রকৃত পরিমাণ আনুষ্ঠানিক মূল্যায়নের পরই স্পষ্ট হবে। ক্ষতির বিপরীতে বিমা সুবিধা এবং অন্যান্য পুনরুদ্ধার উদ্যোগের বিষয়গুলোও চূড়ান্ত আর্থিক প্রভাব নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে।

সংশ্লিষ্ট তথ্যের স্বচ্ছ প্রকাশ, কার্যকর নিরাপত্তাব্যবস্থা এবং সময়োপযোগী পুনরুদ্ধার পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ

ইবনে সিনার বোর্ড সভা ৫ সেপ্টেম্বর

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা বোরবডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৫ সেপ্টেম্বর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গাজীপুরে জমি কিনবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড

স্টক নিউজ বিডি December 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গাজীপুরের কালিয়াকৈরে ১৪৩ ডেসিমেল জমি কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ৩ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা ব্যায় হবে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরে ইবনে সিনা ৪৭ শথাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইবনে সিনার ৪৭% নগদ লভ্যাংশ অনুমোদিত

ইবনে সিনার ৪৭% নগদ লভ্যাংশ অনুমোদোন

স্টক নিউজ বিডি November 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলামসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারি উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কাজ শুরু হয়।

সভায় ২০২০-২১অর্থবছরের নিরীক্ষিত হিসাব কোম্পানির পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। শেয়ার হোল্ডারগণের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২০-২১ অর্থবছরে আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৪৭% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।

সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে সর্বজনাব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।

জাতীয় রাজস্ব কোষাগারে শুল্ক, কর ও ভ্যাট বাবদ কোম্পানী ১জুলাই, ২০২০ থেকে ৩০ জুন, ২০২১ পর্যন্ত ১,৩৫,২৯,৫১,১২৪ টাকা (এক শত পঁয়ত্রিশকোটিঊনত্রিশ লক্ষ একান্ন হাজার একশত চব্বিশ টাকা) প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।

জাতীয় শ্রমনীতির আলোকে কোম্পানী বছরে মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৩,৫৭,৩৩,৬৬৫ টাকা (তিন কোটি সাতান্ন লাখ তেত্রিশ হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা) শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কোম্পানীর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম কমোডর (অব:) এম এ রহমান এবং অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রাক্তণ চেয়ারম্যান মরহুম শাহ আব্দুল হান্নান এর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সম্মানিত শেযারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানী ও বাংলাদেশের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও দোয়া কামনাসহ করোনা ভাইরাস (কোভিড-১৯) নামক মহামারী থেকে প্রিয় জন্মভূমি বাংলাদেশের জনগণের মুক্তি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত ইপিএস প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে এককভাবে কোম্পানিটির ইপিএস (Solo EPS) হয়েছে ৪ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময়ে একক ইপিএস ছিল ৩ টাকা ২৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ২৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য