Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইরান

আজই চুক্তি স্বাক্ষর দাবি ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

স্টক নিউজ বিডি June 14, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি আজ ১৪ জুন স্বাক্ষরিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো চূড়ান্ত নয়,  স্বাক্ষরের কোনো সম্ভাবনাও নেই।

শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি আগামীকাল (রোববার) সই হওয়ার কথা রয়েছে। 

তার মতে, চুক্তি সম্পন্ন হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার উন্মুক্ত হবে।

ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং দেশটির সরকার আর এমন অস্ত্র চায় না। তিনি আরও জানান, এই পর্যায়ে ইরানের ইউরেনিয়ামের মজুত ফিরিয়ে নেওয়া হবে না।

তিনি বলেন, যথাযথ সময়ে, যখন সবকিছু শান্ত হবে, তখন আমরা সেখানে গিয়ে গভীরে সমাহিত পারমাণবিক ধুলাবালি উদ্ধার করবো। এ সময় তিনি ইরানের কাছে থাকা শত শত কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রসঙ্গ উল্লেখ করেন।

ভবিষ্যতে ইরান ও সমগ্র মধ্যপ্রাচ্যের সঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানান ট্রাম্প। একইসঙ্গে সতর্ক করে তিনি বলেন, এই প্রক্রিয়া দ্রুত ও সহজভাবে সম্পন্ন না হলে যুক্তরাষ্ট্রের কাছে ‘চূড়ান্ত বিকল্প’ রয়েছে, যা তিনি আবার ব্যবহার করতে চান না।

অন্যদিকে তেহরান ইঙ্গিত দিয়েছে, দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। তবে স্বাক্ষরের সময়সূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে নতুন করে ৬০ দিনের আলোচনা শুরু হবে।

আইআরজিসি এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করে বলেছে, ইরানের আলোচকরা স্পষ্ট করেছেন যে সমঝোতা স্মারক এখনো চূড়ান্ত হয়নি এবং রোববার স্বাক্ষরের প্রশ্নই ওঠে না। তাদের ভাষ্য, এই ঘোষণা ইরানের আলোচক দলের জন্য এক ধরনের ‘পরীক্ষা’।

টেলিগ্রামে প্রকাশিত বার্তায় আইআরজিসি দাবি করে, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি প্রতীকীভাবে ওই দিনটিকে ব্যবহার করতে চাইছেন। কিছু পর্যবেক্ষকের ধারণা, ব্যক্তিগত প্রচারণার উদ্দেশ্যে ট্রাম্প এ তারিখকে গুরুত্ব দিচ্ছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারক সইয়ের নির্দিষ্ট তারিখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে সেটি রোববার হবে না।

তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে অপর পক্ষের অর্থাৎ যুক্তরাষ্ট্রের দ্বিধার কারণে এ বিষয়ে মন্তব্য করতে আমাদের সতর্ক থাকতে হবে। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। তবে সম্ভাব্য চুক্তির শর্ত ও সময় নির্ধারণ নিয়ে দুই পক্ষের অবস্থানে এখনো অমিল রয়ে গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন হামলা

স্টক নিউজ বিডি November 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইরান সমর্থিত গোষ্ঠীকে লক্ষ্য করে ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এর জবাব দিতেই পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (২১ নভেম্বর) ইরাকে দুইটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে চালানো ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীর হামলার সরাসরি জবাব এটি।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বাগদাদের দক্ষিণে আল আনবার ও জুরফ আল সাকারের কাছে একটি কাতায়েব হিজবুল্লাহ অপারেশন সেন্টার এবং কাতায়েব হিজবুল্লাহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল নোডকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে চারদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় তাদের মধ্যে এই সমঝোতা হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির অধীনে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

ছয় সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে তীব্র সংঘাত চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় প্রায় ২০০ ইসরায়েলি নাগরিককে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এছাড়া হামাসের হামলায় ১২০০ জন নিহত হয়। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। এখন পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজারের বেশিই শিশু। গাজার চারদিকে অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানকার সাধারণ মানুষ মানবেতর জীবন-যাপন করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সৌদি সফরে ইরানি প্রেসিডেন্ট, গুরুত্ব পাবে গাজা ইস্যু

স্টক নিউজ বিডি November 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও ভয়াবহ হত্যাযজ্ঞ এবং যুদ্ধাপরাধের বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।

শনিবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি আরবে পৌঁছেছেন বলে প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওআইসি’র বিশেষ এই শীর্ষ সম্মেলনে যোগদানকারী দেশগুলোর নেতারা গাজার নিপীড়িত অসহায় মানুষের জন্য মানবিক ত্রাণ পাঠানোর উপায় নিয়েও আলোচনা করবেন।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজার নিরপরাধ মানুষের ওপর ভয়াবহ বোমা হামলা শুরুর পর থেকে ইরানের প্রেসিডেন্ট বিশ্বের বিভিন্ন দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ওআইসি’র বিশেষ সম্মেলন ডাকার আহ্বান জানিয়েছিলেন।

দখলদার সেনাদের বর্বর হামলায় এ পর্যন্ত গাজার ১১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০র বেশি শিশু রয়েছে। এছাড়া, ইসরায়েলি হামলায় ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এই ভয়াবহ হত্যাযজ্ঞের পাশাপাশি ইহুদিবাদী সরকার অবরুদ্ধ গাজা উপত্যকায় পানির সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং খাদ্য, বিদ্যুৎ এবং ওষুধসহ নিত্যপণ্যের জন্য মারাত্মক রকমের সংকট দেখা দিয়েছে।

গাজা যুদ্ধের ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গত সোমবার সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, বর্ণবাদী ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার মূল পরিকল্পনাকারী হচ্ছে যুক্তরাষ্ট্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী পুতিন

ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী পুতিন

স্টক নিউজ বিডি November 13, 2022

ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরালো করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক ফোনালাপে উপসাগরীয় মিত্র এ দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দেন তিনি।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা তাদের ফোনালাপে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি পরিবহণ এবং লজিস্টিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দিয়েছেন।

এ সময় পুতিন বলেন, নর্থ-সাউথ করিডোর পণ্য পরিবহণের খরচ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে এবং ট্রানজিট রুটটি বিশ্বে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কার্যকর উপায়ে পরিণত হবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বহু ক্ষেত্র রয়েছে।

তেহরান জানিয়েছে, ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে মস্কোর আগ্রহকে ‘স্বাগত’ জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিই রাইসি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি তেহরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মস্কোর নেওয়া উদ্যোগকে স্বাগত জানান।

সম্প্রতি মস্কোর সঙ্গে তেহরানের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ‘জোরালো’ হওয়ার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ পর ক্রমশ এক ঘরে হয়ে পড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপসাগরীয় মিত্র ইরানের সঙ্গে সম্পর্ক জোরালো করছেন।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে, প্রতিবেশী ২ দেশের ওপর পশ্চিমের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরও জ্বালানি ও বাণিজ্যিক খাতে তাদের সম্পর্ক বিস্তৃত হয়েছে।

আগামী ডিসেম্বরে রাশিয়ার শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রোমের সঙ্গে ইরানের ৪০ বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত হওয়ার কথা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে বুধবার সতর্ক করেছে ইরানের পুলিশ কমান্ড। পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর প্রায় দুই সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে।

হিজাবের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্রের কঠোর নিয়ম মাথার স্কার্ফ এবং শালীন পোশাক লঙ্ঘনের অভিযোগে তেহরানে গ্রেফতার হওয়ার পর মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক কুর্দি মহিলা মারা যাওয়ার পর রাতভর চলমান বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।

পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা এবং কিছু দাঙ্গাবাজরা যে কোনো অজুহাত ব্যবহার করে জাতির শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বস্তি বিঘ্নিত করতে চাইছে।’

ফার্স বার্তা সংস্থার খবরে পুলিশের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘প্রতিবিপ্লবী এবং বৈরী মহল দেশের যে কোনো স্থানে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে পুলিশ কর্মকর্তারা সর্বশক্তি দিয়ে তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করবে।’

ফার্স বার্তা সংস্থা মঙ্গলবার জানিয়েছে যে, ১৬ সেপ্টেম্বর আমিনির মৃত্যু পর থেকে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা শনিবারের ৪১ জন থেকে বেড়ে ‘প্রায় ৬০ জনে’ দাঁড়িয়েছে।

কর্মকর্তারা সোমবার বলেছেন, মানবাধিকার কর্মী, আইনজীবী ও সাংবাদিকসহ প্রায় ১,২০০ লোককে গ্রেফতার করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দুই মুসলিম দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে ইসরাইল

দুই মুসলিম দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে ইসরাইল: ইরান

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ তুরস্কের ইস্তানবুল শহরে ইসরাইলের নাগরিকদের ওপর ইরান হামলা চালাতে পারে বলে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ যে ভিত্তিহীন দাবি করেছেন তেহরান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

ইরান বলছে, প্রতিবেশী দুই মুসলিম দেশের সম্পর্কে ফাটল ধরানোর জন্য এই ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী। খবর তেহরান টাইমসের।

বিশ্বের কোনো জাতি ইসরাইলের এ ধরনের কল্পিত অভিযোগ বিশ্বাস করবে না বরং তারাই নিপীড়ক ও বর্বর শক্তি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ শুক্রবার এক বিবৃতিতে বলছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের নিজের অপরাধযজ্ঞ ঢাকার অপকৌশল হিসেবে লাপিদ এই বক্তব্য দিয়েছেন।

খাতিবজাদেহ আরও বলেন, সন্ত্রাসবাদী ও প্রতারক ইসরাইল সরকারের এ প্রতিনিধির ভিত্তিহীন দাবি সম্পর্কে তুরস্ক সচেতন রয়েছে। তবে তেহরান আশা করে ইসরাইলের এমন ভিত্তিহীন দবির মুখে আঙ্কারা চুপ থাকবে না।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ গত বৃহস্পতিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ইস্তানবুল শহরে ইসরাইলের নাগরিকদের ওপর ইরান হামলা চালাতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী ও অন্তর্ঘাতমূলক যে কোনো তৎপরতার বিরুদ্ধে সাধারণ লোকজনকে ক্ষতিগ্রস্ত না করে কঠোর জবাব দিতে ইরান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কিয়োমার্স হেইদারি

ইসরায়েলের যে দুই শহর মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দিল ইরান

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিল ইরান। ওই দুই শহর হল- রাজধানী তেল আবিব ও হাইফা।

ইরানের স্থল বাহিনীর কমান্ডার কিয়োমার্স হেইদারি এই হুমকি দিয়েছেন।

কিয়োমার্স হেইদারি বলেছেন, “শত্রুরা (ইসরায়েল) কোনও ভুল করলে আমরা তেল আবিব এবং হাইফাকে সর্বোচ্চ নেতার নির্দেশে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমরা এতসব সামরিক সরঞ্জাম মজুত করেছি কেবল শত্রুদের বোকামিপূর্ণ আচরণ ও পদক্ষেপ মোকাবিলা করার জন্য।”
এ প্রসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর ড্রোন সিটির কথাও উল্লেখ করেন।

ইরানি সেনাবাহিনীর স্থল ইউনিটের এ কমান্ডার আরও বলেছেন, “ইসরায়েলিরা মুসলমানদের যেসব ভূখণ্ড দখল করে রেখেছে আগামী ২৫ বছরের মধ্যে সেগুলো মুসলমানদের হাতে ফিরে আসবে। আমাদের সেনাবাহিনীর হালকা অস্ত্রগুলোর আধুনিকায়নের কাজ চলছে। বর্তমানে ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা শত্রুদের চোখের কাঁটায় পরিণত হয়েছে।”

উল্লেখ্য, গত মে মাস থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি চলছে।

মে মাসের শেষ দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, প্রক্সির মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে ইরান।

এসব কর্মকাণ্ডের জন্য ইরানকে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন এই ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী।

এর আগের সপ্তাহে রেভ্যুলেশনারি গার্ডের কর্নেল হাসান সাঈদ খোদাই গুলিতে নিহত হন। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে ইরান।

সূত্র: প্রেসটিভি, টাইমস অব ইসরায়েল, মেহের নিউজ, তেহরান টাইমস,

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
sayed

ইসরায়েলের গোপন সামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে কেউ চুপ থাকতে পারে না: ইরান

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর গোপন সামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে কেউ চুপ থাকতে পারে না।

এক টুইটে তিনি বলেন, জাতিসংঘে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) প্রকৃত স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশ্বাসযোগ্যতার আবারও অধঃপতনের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

খাতিবজাদেহ বলেন, ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে চুপ থেকে এবং নিরপেক্ষ দাবি করে কেউ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলতে পারে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আসেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
iran

ইরানের সেনাঘাঁটিতে আগুন

স্টক নিউজ বিডি February 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলীয় একটি সেনাঘাঁটিতে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির নিরাপত্তা কাউন্সিল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

কেরমানশাহ প্রদেশের মাহিদাস্ত অঞ্চলে রিভ্যুলশনারি গার্ডের একটি ঘাঁটিতে সোমবার ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যানবাহন এবং গাড়ির তেল রাখার স্থানে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। তবে আগুন কীভাবে লাগল স্পর্শকাতর ওই ঘাঁটিতে, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইরান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ট্রাম্পকে হত্যার হুমকি, ইরানের নেতার টুইটার অ্যাকাউন্ট বন্ধ

ট্রাম্পকে হত্যার হুমকি, ইরানের নেতার টুইটার অ্যাকাউন্ট বন্ধ

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ওই টুইটার অ্যাকাউন্টটিতে জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার বদলা নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি ভিডিও পোস্ট করা হয়। এর কয়েক দিন পরে গত শনিবার (১৫ জানুয়ারি) ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে টুইটার কর্তৃপক্ষ।

আরব নিউজের খবরে বলা হয়েছে, খামেনিসাইট নামের ওই অ্যাকাউন্টটিতে এই সপ্তাহে একটি অ্যানিমেশন ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা গেছে, একটি চালকবিহীন বিমান ট্রাম্পকে হামলা করছে। ট্রাম্প দুই বছর আগে বাগদাদে একটি ড্রোন হামলার আদেশ দিয়েছিলেন। সেই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

টুইটারের একজন মুখপাত্র বলেন, আমাদের নিষেধাজ্ঞা ফাঁকির নীতি ভঙ্গের জন্য, উল্লিখিত অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য