Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইরান

রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। ২০২২ সালের গোড়ার দিকে এই সফর অনুষ্ঠিত হবে।

ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে ‘কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে’ প্রেসিডেন্ট পুতিন তার ইরানি সমকক্ষকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

ওদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের জানিয়েছেন, ইরান ও রাশিয়া ‘সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপনের’ প্রস্তুতি নিচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে নানা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী হয়েছে। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট রায়িসি রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক টেলিফোনালাপে মস্কোর সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, করোনাভাইরাস মোকাবিলায় রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের চেষ্টা করছে ইরান।

সূত্র: প্রেসটিভি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
iran

ইরানের ওপর ইসরাইল হামলা চালানোর চিন্তা করলে ‘হাত কেটে নেবো’: ইরান

স্টক নিউজ বিডি December 25, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি সপ্তাহের শুরুতে ইরান বিশাল এক সামরিক মহড়ার আয়োজন করে। ইসলামিক রেভুলশনারি গার্ডসের (আইআরজিসি) প্রধান জানালেন, এটা ইসরাইলের প্রতি একটা সতর্কতা।

শুক্রবার আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, সোমবার ইরানের দক্ষিণ অঞ্চলজুড়ে পাঁচদিনের মহড়া শুরু করা হয়। এই মহড়ার বার্তা ‘মারাত্মক’ এবং ইহুদি রাষ্ট্র ইসরাইলের কর্মকর্তাদের প্রতি ‘বাস্তব সতর্কতা’। এ সময় তিনি আরও বলেন, ইরানের ওপর ইসরাইল সামরিক পদক্ষেপের চিন্তা করলে আমাদের জবাব হবে ভয়াবহ। ইসরাইল হামলা চালানোর মতো ‘ভুল’ করলে আমরা তাদের হাত কেটে নিব।

আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে আইআরজিসি প্রধান এমন মন্তব্য করলেন। এর আগে বৃহস্পতিবার ইসরাইলের নতুন দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান বলেন, ইসরাইল যেকোনো সময় এমনকি আগামীকালের মধ্যে ইরানে হামলা চালাতে পারে।

পরমাণু নিয়ে ইরানের সঙ্গে ইসরাইলের চরম উত্তেজনা বিরাজ করছে। ইসরাইল সতর্ক করে বলেছে, ইরানের পরমাণু অস্ত্র প্রাপ্তি কূটনৈতিক প্রক্রিয়ায় ঠেকাতে ব্যর্থ হলে তারা শক্তি প্রয়োগ করবে। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইরান-আফগানিস্তানের সম্পর্ক গভীর হচ্ছে

ইরান-আফগানিস্তানের সম্পর্ক গভীর হচ্ছে

স্টক নিউজ বিডি November 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর থেকে বিশ্বের অধিকাংশ দেশ দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছে। তবে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে তালেবানের চেষ্টার কোনো কমতি নেই। সরকার গঠনের পর থেকে ইসলামিক আমিরাতের প্রতিনিধিরা বিভিন্ন দেশ সফর করছেন। তবে স্বীকৃতি আদায় করতে না পারলেও বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সুখবর পাচ্ছে তালেবান।

সম্প্রতি আফগানিস্তান নিয়ে ইরান ও তালেবানের মধ্যে সহযোগিতা বাড়াতে সাতটি জয়েন্ট কমিটি কাজ শুরু করেছে। খবর তাসনিম নিউজ এজেন্সির।

আফগানিস্তানে ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কওমি ও তালেবান সরকারের কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। এরপর এক চুক্তির অধীনে আনুষ্ঠানিকভাবে ওই সাতটি কমিটি কাজ শুরু করে।

কমিটির কার্যক্রম উদ্বোধনের সময় কাজেমি কওমি বলেন, ইরান ও আফগানিস্তানের স্বার্থ একই। বাইরে থেকে আসা লোকজন আফগানিস্তানের জনগণের জন্য বহু সমস্যা তৈরি করেছে। আফগানিস্তানের সমৃদ্ধ সম্পদ রয়েছে কিন্তু অন্যরা এ সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে দিচ্ছে না।

তিনি আরও বলেন, ইরান সবসময় আফগানিস্তানের জনগণের পাশে থাকবে যেন দেশটি তার সক্ষমতা বাড়াতে পারে।

কাজেমি কওমি বলেন, ৫ থেকে ১০ বছরের জন্য পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি রোড ম্যাপ তৈরিতে এ সাতটি কমিটি প্রথমে প্রয়োজনীয়তা নির্ধারণ করবে।

ইরানের এ দূত বলেন, আফগানিস্তানের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও দেশটির পণ্য রপ্তানিতে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে ইরান। আফগানিস্তানের সঙ্গে শুধু বাণিজ্য নয়, প্রযুক্তিপণ্য ও প্রকৌশলী সেবা রপ্তানিতেও ইরানের নজর রয়েছে।

ইরান এখনই আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তেহরান আফগান জাতির দাবিকে সম্মান করে। তাদের দাবির সঙ্গে আমাদের অবস্থান সামঞ্জস্যপূর্ণ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনা

ইরানে তিন কোটির বেশি মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন

স্টক নিউজ বিডি October 26, 2021

ইরানে তিন কোটির বেশি মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশটির পর প্রথম দিকে যে কয়েকটি দেশ বেশি বিপর্যস্ত ছিল তার মধ্যে অন্যতম ইরান। দেশটিতে মৃত্যুহার ও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে। বিপর্যয় কাটিয়ে এখন দেশটি এ মহামারি নিয়ন্ত্রণের পথে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত তিন কোটিরও বেশি মানুষকে করোনা থেকে সুরক্ষার টিকার দুই ডোজ দেওয়া হয়েছে।

সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর তাসনিম নিউজ এজেন্সি।খবরে বলা হয়, করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ইরানের তিন কোটির বেশি মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত আট কোটি ১৩ লাখের মতো মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে তিন কোটির বেশি মানুষ পেয়েছেন দুই ডোজ টিকা।
এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটিতে মোট করোনাক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৬৮ হাজার ৩০০ জন। সর্বশেষ রোববার দেশটিতে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৫১৬ জন।

এ পর্যন্ত দেশটিতে করোনাক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৯ হাজার ৯০০ জন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে এক লাখ ২৫ হাজার ৩৬৩ জনের।

২০১৯ সালে চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৭০ হাজার মানুষের। এ রোগে আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৮৯৮ জন ।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য