Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ক্যাটরিনা কাইফ

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্যাটরিনা কাইফ কি অন্তঃসত্ত্বা? ভিকি কৌশলকে একটি হাসপাতালের বাইরে দেখতে পাওয়ার পরই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এবারই প্রথম নয়। এর আগেও এ ধরনের জল্পনা বহুবার শোনা গিয়েছিল। প্রতিবারই শেষ পর্যন্ত জানা যায়, খবরটা ঠিক নয়।

গত ডিসেম্বরে দুই তারকার চার হাত এক হওয়ার পর থেকেই অনুরাগীদের প্রতীক্ষা শুরু হয় কবে ভিক্যাটের পরিবারে আসবে নতুন অতিথি? তবে প্রতিবারের মতোই এবারও সম্ভবত খবরটি জল্পনাই। কারণ নায়িকার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, ক্যাটরিনা হাসপাতালে গিয়েছিলেন এক ডেন্টিস্টকে দেখাতে। আসলে কয়েকদিন আগেই তার একটি আক্কেল দাঁত তুলতে হয়েছে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সে কথা জানিয়েছিলেনও ক্যাটরিনা। এদিনও সেই ডেন্টিস্টের কাছেই চেকআপের জন্য গিয়েছিলেন নায়িকা। তবে ক্যাটরিনা যে অন্তঃসত্ত্বা নন, এমন কোনো দাবি ওই সূত্র করেনি।

কয়েক দিন আগেও ক্যাটরিনার গর্ভবতী হওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল। বিমানবন্দরে তাকে দেখতে পাওয়ার পরই সেই গুঞ্জন শুরু হয়েছিল। কোনো কোনো অনুরাগী তো ক্যাটরিনার বেবি বাম্পও আবিষ্কার করে ফেলেছিলেন। তবে পরে জানা যায়, সবটাই ভিত্তিহীন অনুমান।

অন্য তারকা দম্পতিদের মতোই ভিক্যাটের জনপ্রিয়তাও বিপুল। তাদের একসঙ্গে দেখতে পেলে উচ্ছ্বসিত হন ভক্তরা। দুজনের রসায়ন মুগ্ধ করে তাদের। সম্প্রতি করণ জোহরের শোয়ে ভিকি কৌশল বলেন, ক্যাটরিনা তার কাছে আয়নার মতো। তাদের মধ্যে বোঝাপড়াও খুব ভালো বলেই দাবি তাদের। দুবছর আগে আগে ‘কফি উইথ করণ’ শো থেকেই নাকি প্রেম পর্ব শুরু হয় তাদের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
vicky katrina

বিয়েতে ক্যাটরিনাকে উপহার দিয়ে চমকে দিলেন সালমান-রণবীর

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সালমান খান এবং রণবীর কাপুর দু’জনেই তাঁর প্রাক্তন। তাঁরাই ক্যাটরিনাকে বিয়েতে বহুমূল্য উপহার দিয়ে চমকে দিলেন। আপাতত সবার মুখে মুখে ঘুরছে এই উপহারের কথা। সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, শাহরুখ খান, হৃত্বিক যে যা দিলেন-

শোনা যাচ্ছে সালমান নাকি প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাকে।

এদিকে ২ কোটি ৭০ লাখের একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন রণবীর তাঁর এই প্রাক্তনকে।

রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া আবার ক্যাটরিনার বেস্ট ফ্রেন্ড। বন্ধুকে বিয়েতে কয়েক লাখ টাকার সুগন্ধী উপহার দিয়েছেন তিনি।

এদিক থেকে দেখতে গেলে শাহরুখ খান বেশ হিসেবী! তিনি নাকি নব দম্পতিকে বিয়েতে দেড় লাখের পেন্টিং উপহার দিয়েছেন।

ক্যাটরিনার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক। তবে বিয়েতে তিনি উপহার দিয়েছেন ভিকি কৌশলকে। শোনা যাচ্ছে প্রায় লাখ তিনেকের BMW G310R উপহার দিয়েছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
vicky katrina

১০০ কোটি টাকায় বিক্রি ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ের ছবি-ভিডিওর স্বত্ব

স্টক নিউজ বিডি December 7, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে অনুরাগীদের উৎসাহের অন্ত নেই। একসাথে দু’জনকে দেখার অপেক্ষায় প্রায় সকলেই। তবে বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছেন ভিক্যাট। শোনা যাচ্ছে, অতিথিদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। শুধু পাপারাৎজির নজর এড়ানোই কি লক্ষ্য নাকি অন্য কোনো কারণ রয়েছে? তা নিয়ে চলছে জোর চর্চা।

শোনা যাচ্ছে, একটি অনলাইন সংস্থা নাকি ১০০ কোটি টাকার বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবির স্বত্ব কিনে নিয়েছে। পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ভিক্যাটের বিয়ের ছবি এবং ভিডিও। সে কারণেই নাকি রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ভিক্যাটের বিয়ের আসরে আমন্ত্রিতদের ছবি তোলার ক্ষেত্রে জারি কড়া বিধিনিষেধ।

কেউই সেখানে তুলতে পারবেন না ছবি। তোলা যাবে না ভিডিও। তৈরি করা যাবে না রিলস। ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া সেই ছবি এবং ভিডিও শেয়ার করা যাবে না। তবে ভিকি-ক্যাটরিনা ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে সায় দিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

সূত্র : সংবাদ প্রতিদিন

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Malala1

মালালার বিয়েতে উচ্ছ্বাস ক্যাট-প্রিয়াঙ্কার

স্টক নিউজ বিডি November 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরনে বেইজ রঙা কামিজ-শরারার সাথে মাথায় চোলি। অলঙ্কারভূষিত। হাত সাজিয়েছেন মেহেন্দিতে। চোখে-মুখে আলতো লাজুক হাসি। যে মেয়েটির মাথার খুলি কিনা পর পর তিনটে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল বন্দুকধারীরা। কপালের বাঁদিক ঘেঁষে সেই গুলিগুলো মুখ-গলা ক্ষত-বিক্ষত করে পৌঁছে গিয়েছিল কাঁধ পর্যন্ত। যে মেয়েটি বেঁচে থাকার লড়াই কিংবা অধিকার ছিনিয়ে নেয়ার লড়াইয়ের পাঠ পড়িয়ে যাচ্ছেন গোটা বিশ্বকে প্রতিনিয়ত, সেই মেয়েটিই আজ নিকাহর আসরে লাজে রাঙা। মালালা ইউসুফজাই। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন মঙ্গলবার। আর বিয়ের আসরে সেই লাজুক মালালাকে দেখেই উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া , ক্যাটরিনা কাইফরা। বলছেন, ‘চোখ ফেরানো যাচ্ছে না।’

বিশ্বের কনিষ্ঠতম নোবেল প্রাপক মালালা। বন্দুকের নলের সামনে যে মেয়ে অকুতোভয়। আন্তর্জাতিক ময়দানে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানিয়ে চলেছেন বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্য, মেয়েদের পঠন-পাঠন নিয়ে। প্রাণনাশের হুমকি খেয়েও একচুল টলেননি নিজের জায়গা থেকে। মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিহ্যামের ঘরে বিয়ে সারলেন।

পাত্র? আসার মালিক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার। মালালার স্বামী আসার আদতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্তা। বার্মিহ্যামের বাড়িতে একেবারে আদ্যোপান্ত ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই বিয়ে করলেন তিনি। সাক্ষী বলতে শুধু পাত্র-পাত্রী পক্ষের পরিবার।

২৪ বছরের মালালা দাম্পত্যজীবনের জন্য অনুরাগীদের কাছে আশীর্বাদ এবং ভালবাসা চেয়ে নিকাহর কয়েকটি ছবি টুইট করেছিলেন। সেখান থেকেই ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, অসংখ্য শুভেচ্ছা। দারুণ দেখতে লাগছে তোমায়।

মালালার বিয়ের ছবি দেখে উচ্ছ্বসিত ক্যাটরিনা কাইফ, রিজ উইদারস্পুন, খ্যাতনামা ইউটিউবার লিলি সিং-ও। নবদম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন পাকিস্তানের তারকারাও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য