Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খুদে ক্রিকেটার সাদিদ

খুদে ক্রিকেটার সাদিদের প্রতিভায় বিস্মিত শেন ওয়ার্ন

খুদে ক্রিকেটার সাদিদের প্রতিভায় বিস্মিত শেন ওয়ার্ন (ভিডিও)

স্টক নিউজ বিডি October 20, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কদিন আগে এক খুদে ক্রিকেটারের লেগস্পিনে দখল দেখে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। রীতিমতো বিস্মিত হয়ে সেই পুচকের বল করার ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেন শচীন। ক্যাপশনে লেখেন, ‘ওয়াও! দারুণ প্রতিভা! ক্রিকেটের প্রতি এই খুদে বালকের গভীর আবেগ ও ভালোবাসা একেবারে স্পষ্ট।’

ভিডিওটি শচীনের প্রোফাইল থেকে আপলোডের পর বিশ্বব্যাপী আলোচনায় এসে পড়েন সেই খুদে স্পিনার। কে এই বিস্ময়কর বালক? তা জানতে শচীনের প্রোফাইলে হুমড়ি খেয়ে পড়েন ভারতীয়রা।

জানা যায়, ভারতের কেউ নন, বাংলাদেশের বরিশালের মহাবাজ এলাকার বাসিন্দা ওই বিস্ময় বালক। দুরন্ত প্রতিভার এই শিশুর নাম আছাদুজ্জামান সাদিদ।

এবার সাদিদ নজরে পড়েছেন সর্বকালের সেরা লেগস্পিনার শেন ওয়ার্নের। সাদিদের বোলিং দেখে শচীনের মতো তিনিও বিস্মিত। টুইটারে সাদিদের বোলিংয়ের ভিডিও নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন শেন ওয়ার্ন।

ক্যাপশনে সাদিদকে প্রশংসায় ভাসিয়ে লিখেছেন, ‘ওয়াও, এটা আমি এই মাত্রই পেলাম। এটা কত ভালো! সে কে? অসাধারণ। এরকম দুর্দান্ত কাজ চালিয়ে যাও। বোলিং?

Wow !!! This just got sent to me. How good is this. Who is this ? Just awesome. Keep up the great work. Bowling….. pic.twitter.com/pICQZ6zvFY

— Shane Warne (@ShaneWarne) October 19, 2021

শেন ওয়ার্নের টুইটটিও রীতিমতো ভাইরাল। সেখানেও রিটুইটে অনেকে সাদিদের পরিচয় জানিয়ে দিচ্ছেন। সাদিদ বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের প্রতিনিধি বলে উল্লেখ করছেন অনেকে।

সোশ্যাল মিডিয়ায় এর আগেও সাদিদের এই প্রতিভা ভাইরাল হয়েছে।

তিন বছর বয়সেই ক্রিকেটে হাতেখড়ি সাদিদের। বর্তমানে তার বয়স ৬ পেরিয়েছে মাত্র। ক্রিকেটভক্ত সাদিদ অনুসরণ করেন অসি কিংবদন্তি শেন ওয়ার্ন ও আফগান লেগি রশিদ খানকে।

সে জানায়, ‘রশিদ খান এবং শেন ওয়ার্নের খেলা ভালো লাগে আমার। তাদের মতো বল করার চেষ্টা করি।

সাদিদ মূলত অলরাউন্ডার। দুর্দান্ত স্পিন বলিং করে তাক লাগানো সাদিদ ব্যাটিংয়েও সিদ্ধহস্ত তা অজানা অনেকের।’

এখানে তার একমাত্র আদর্শ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে জানায়, ‘সাকিবের খেলা আমার ভালো লাগে। সাকিব অলরাউন্ডার। তার মতো আমিও খেলতে চাই।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য