Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

বিনির সঙ্গে ম্যাক্সওয়েল

ভারতীয় তরুণীকে বিয়ে করলেন ম্যাক্সওয়েল

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিনির সঙ্গে ম্যাক্সওয়েলের দেখা হয় ২০১৯ সালে, অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে। অল্প দিনেই একে অপরের প্রেমে জড়িয়ে পড়েন।

ভারতীয় নারী বিনি রমনের জন্ম তামিল পরিবারে। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকছেন। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট। এবার সেই ভারতীয় প্রেমিকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল।

আইপিএল-২২ শুরুর আগেই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন এ অজি তারকা।

নিজেদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ম্যাক্সওয়েল-বিনি দম্পতি।

বিয়ের আংটি পরা ছবি দেন তারা। সেখানে বিনি লিখেছেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’

এদিকে এ খবরে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ম্যাক্সওয়েল-ভিনি রমন জুটি। নবদম্পতি হানিমুনে কোথায় যাবেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

২০২০ সালে বিনির সঙ্গে বাগদানের খবর জানান ম্যাক্সওয়েল। বিয়েটাও সেরে ফেলতেন তখনই। কিন্তু করোনার কারণে সেই পরিকল্পনা পিছিয়ে যায়।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাট চালাবেন ম্যাক্সওয়েল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি সবচেয়ে বিপজ্জনক বোলার: শন টেইট

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেইট বলেছেন, শাহিন শাহ আফ্রিদি যখন ফিট থাকে তখন সে সবচেয়ে বিপজ্জনক বোলার। তার সব দক্ষতা হলো অ্যাকশনে। আমি তাকে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে অজি সাবেক তারকা শন টেইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের শুরু থেকেই পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল শন টেইটের। কিন্তু হঠাৎ করে তার বাবার মৃত্যুর কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

কোচ হিসেবে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়ে শন টেইট বলেন, আমি অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে দেরিতে যোগ দিয়েছি। এখানকার ড্রেসিংরুমের পরিবেশ চমৎকার। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে মিশতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। আমি উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। পাকিস্তান ফাস্ট বোলিং প্রতিভায় পূর্ণ।

তিনি আরও বলেন, আমি পাকিস্তানে প্রতিভাবান তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে পেরে উত্তেজিত। চাপের মধ্যে তারা যাতে আরও ভালো পারফর্ম করতে পারে আমি তাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করব।

টেইট বলেন, আমি আমার ক্যারিয়ারে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। আমি পাকিস্তানি বোলারদের মধ্যে একই আবেগ এবং আগ্রাসন দেখতে চাই।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২৪ বছর পর পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। ইতোমধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের দুটি ড্রয়ে মীমাংসা হয়েছে। এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রিয়াল মাদ্রিদ বার্সেলোনা

বার্সা আজ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিরুদ্ধে মাঠে নামবে

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে।

১৫ পয়েন্ট নিয়ে বিশাল ব্যবধানের কারণে আজ রিয়ালের ডেরা বার্নাব্যুতে মৌসুমের শেষ এল ক্লাসিকোর আবহ কিছুটা নিরুত্তাপ। কারণ, এই ম্যাচের ফল শিরোপার লড়াইয়ে সরাসরি কোনো প্রভাব ফেলবে না।

বার্সেলোনার জন্য এবারের ক্লাসিকো কার্যত মর্যাদার লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শেষ চার ম্যাচেই তারা হেরেছে। কিন্তু রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কাছে এই ম্যাচও ফাইনাল! বার্সাকে হারিয়ে যত দ্রুত সম্ভব লিগ শিরোপা ঘরে তুলতে চান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ভেনিজুয়েলার বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

ভেনিজুয়েলার বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

স্টক নিউজ বিডি March 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কাতার ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের পরবর্তী দুই ম্যাচের জন্য ৩৩ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সর্বশেষ দুই ম্যাচে বিশ্রামে থাকা নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি ফিরেছেন এই দলে।

আগামী ২৫ মার্চ ভেনিজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ২৯ মার্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। তবে এই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে নেই নিষেধাজ্ঞায় থাকা চার ফুটবলার এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসো।

এছাড়াও চোটের কারণে নেই দলে নেই মার্কুস আকোনা ও আলেসান্দো গোমেস। চোট থেকে সেরে উঠলেও বিশ্রাম দেওয়া হয়েছে পাওলো দিবালাকে। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সমান ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল।

আর্জেন্টিনা স্কোয়াড

ফরোয়ার্ড: আঞ্জেল কোরেরা, মাতিয়াস সোলে, লুকাস ওকাম্পাস, দি মারিয়া, নিকোলাস গঞ্জালেস, জুয়াকুইন কোরেরা, লিওনেল মেসি, লুকাস বোয়ে, লাওতারো মার্তিনেজ ও হুয়ান আলভারেজ।

মিডফিল্ডার: ফ্রাঙ্কো কারবোনি, লেয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, রদ্রিগো দি পল, এজেকুয়েল পালাসিওস, লুকা রোমেরো, আলেক্সিদ ম্যাক আলিস্তার, ভালেন্তিন কারবোনি, আলেজান্দ্রো গারনাচো, নিকোলাস পাজ, তিয়াগো গেয়ালনিক ও মানুয়েল লানজিনি।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, হুয়ান ফয়েথ, নাহুয়াল মলিনা পেজ্জেল্লা, লুকাস মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস ও নিকোলাস তাগলিফিকো।

গোলরক্ষক: ফ্রাঙ্কো আর্মানি, হুয়ান মুসসো ও জেরোনিমো রুল্লি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি রিয়াল-চেলসি

স্টক নিউজ বিডি March 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার (১৮ মার্চ) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে শেষ আটে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে সামনে আসে চেলসির নাম। গত মৌসুমে রিয়ালকে হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছিল থমাস টুখেলের দল।

এদিকে ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে। সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। আর লিভারপুল লড়বে বেনফিকার বিপক্ষে।

সেমিফাইনালের ড্রয়ের হিসেবে ম্যানসিটি-অ্যাতলেটিকোর ম্যাচে জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে লড়বে চেলসি-রিয়ালের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। আর লিভারপুল-বেনফিকার ম্যাচের জয়ী দল সেমিফাইনালে লড়বে বায়ার্ন-ভিয়ারিয়ালের ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৫-৬ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১২-১৩ এপ্রিল। আগামী ২৮ মে প্যারিসে মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ

তামিমকে মিরাজ বললো আমাকে বল দিন, আমি খেলা বদলে দিবো

স্টক নিউজ বিডি March 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাঠে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পেল। গতকাল ৩৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল।

মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদের বোলিং তোপের মুখে ৩১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। এদিন প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন রাসি ফন ডার ডুসেন। তিনি ব্যক্তিগত ৮৬ রান করে তাসকিনের বোলে ক্যাচ আউট হন।

শেষ স্পেলে আক্রমণে এসে ম্যাচটি পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন মেহেদি মিরাজ। প্রথম ৪ ওভারে ৩৮ রান দেওয়া মিরাজ, টানা পাঁচ ওভার বোলিং করে মাত্র ২৩ রান খরচায় নেন ৪টি উইকেট। যেখানে ছিলেন পথের কাঁটা হয়ে দাঁড়ানো ডেভিড মিলারও।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম জানিয়েছেন, প্রথম ৪ ওভারে ৪০ রান (আসলে ৩৮) দেওয়ার পরেও আত্মবিশ্বাস ছিল মিরাজের। যে কারণে নিজ থেকেই বোলিং চেয়ে নেন ম্যাচ বদলে দেওয়ার জন্য এবং সত্যিই তা করে দেখান।

তামিমের ভাষ্য, ‘আমি মনে করি, সব দলে মিরাজের মতো ক্যারেক্টার প্রয়োজন আছে। কারণ প্রথম ৪ ওভারে ৪০ রান দেওয়ার পর সে আমার কাছে এসে বলে, আমাকে বল দিন, আমি খেলা বদলে দিবো। সে খুবই আত্মবিশ্বাসী ছিল। এটি অধিনায়কের কাজ সহজ করে দেয়, যখন আপনার খেলোয়াড়রা আত্মবিশ্বাসী থাকে।’

টাইগার অধিনায়ক জানান, তার চোখে মিরাজও আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ। তিনি বলেন, ‘আমি খুব খুশি যে আত্মবিশ্বাসটা মিরাজের মধ্যে আছে। এমন চাপের মধ্যে ডানহাতির সামনে ছোট বাউন্ডারিতে বোলিং করা, উইকেট এনে দেওয়া… আমার মতে, সেও আমার ম্যান অব দ্য ম্যাচ।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

স্টক নিউজ বিডি March 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাঠে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পেল। গতকাল ৩৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল।

মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদের বোলিং তোপের মুখে ৩১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। এদিন প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন রাসি ফন ডার ডুসেন। তিনি ব্যক্তিগত ৮৬ রান করে তাসকিনের বোলে ক্যাচ আউট হন।

টাইগার বোলার মেহেদি হাসান মিরাজ ৯ ওভার বল করে ৬১ রান খরচে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন প্রোটিয়া বাহিনীর। এরপর তাসকিন আহমেদ ১০ ওভার বল করে ৩৬ রানের খরচায় তুলে নেন প্রোটিয়াদের গুরুত্বপূর্ণ তিন উইকেট।

সর্বশেষ মাহমুদউল্লাহ’র বোলে এলবিডব্লু-এর ফাঁদে পড়েন কেশব মহারাজ। এতেই অল ৭ বল বাকী থাকতেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।

এদিন টাইগার অধিনায়ক তামিম বোলারদের ব্যবহার করেছেন দারুণভাবে। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রুও এনে দিয়েছেন তাসকিনরা। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলীর তিন অর্ধশতকে ৩১৪ রান করে। শুরুতে তামিমের পর শেষদিকে অবদান রাখেন মিরাজ, মাহমুদউল্লাহ, আফিফরা। বাংলাদেশ গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৪ রান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বার্সেলোনা

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সা

স্টক নিউজ বিডি March 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অবশেষে গ্যালাতাসারেই এর বিপক্ষে ২-১ গোলের জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা।

ন্যু ক্যাম্পে আগের দেখায় গ্যালাতাসারেইর সঙ্গে হতাশাজনক ড্র করেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগ ছিল খুবই চ্যালেঞ্জিং, কারণ খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। পিছিয়ে পড়ায় কাজটা আরও কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ইস্তানবুলের এনইএফ স্টেডিয়ামে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

শেষ ষোলোতে দুই লেগের অগ্রগামিতায় ২-১ গোলে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।
গ্যালাতাসারেই ম্যাচের আধঘণ্টা না যেতেই লিড নেয়। মারকাও করেন গোলটি। বিরতির আগে বার্সাকে সমতায় ফেরান পেদ্রি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে পিয়েরে এমেরিক অবেমেয়াং এগিয়ে দেন অতিথিদের।

বার্সা থেকে ধারে তুর্কি ক্লাবে যোগ দেওয়া গোলকিপার ইনাকি পেনা দুটি দারুণ সেভ করলেও গোলমুখের খুব কাছ থেকে চমৎকার হেডে দ্বিতীয় গোল করেন অবেমেয়াং।

যুক্তরাষ্ট্রের খেলোয়াড় সার্জিনো দেস্ত ৫৬তম মিনিটে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠের বাইরে গেলে বদলি নামেন রোনাল্ড আরাউজো।

সমতা ফেরাতে গ্যালাতাসারেই হন্যে হয়ে ওঠে। নিজ দেশের ক্লাব পিছিয়ে পড়ার হতাশায় দর্শকরা মাঠে বোতল ও প্লাস্টিক কাপ ছোড়ায় কয়েক মিনিট খেলা বন্ধ রাখেন রেফারি। পরে ভক্তদের ঠাণ্ডা করেন ক্লাব খেলোয়াড়রা।

কিন্তু বার্সার বিপক্ষে আর সমতা ফেরাতে পারেনি গ্যালাতাসারেই। কাতালান জায়ান্টদের প্রতিপক্ষ কে, জানা যাবে শুক্রবারের ড্রয়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যারা

স্টক নিউজ বিডি March 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগ ষোলো দলের খেলা শেষ হয়েছে। এখন কোয়ার্টার-ফাইনাল চলছে। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে শেষ আটে উঠেছে এসব দল।

সবশেষ দুদল হিসেবে বুধবার রাতে শেষ আটে উঠে গত আসরের চ্যাম্পিয়ন চেলসি ও ভিয়ারিয়াল। বিদায় নেয় লিল ও দুবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস।

শেষ ষোলোর ফিরতি লেগে লিলকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় পরের ধাপে পা রাখে চেলসি। এ দিনই আরেক ম্যাচে ইউভেন্তুসকে ৩-০ গোলে হারিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপের টিকিট কাটে ভিয়ারিয়াল।

তাদের আগেই শেষ আটের টিকিট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ ও বেনফিকা।

কোয়ার্টার-ফাইনাল ও সেমিফাইনালের ড্র হবে আগামী শুক্রবার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মাইকেল ভন বাবর আজম

বাবরের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে মাইকেল ভন যা বললেন

স্টক নিউজ বিডি March 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করাচির দ্বিতীয় টেস্ট, নিশ্চিত পরাজয়ের মুখে পাকিস্তান। ত্রাতা হয়ে হাত বাড়ালেন স্বয়ং কাপ্তান বাবর আজম, আর তাতেই পরিত্রাণ। ৫০৬ রানের টার্গেটে খেলতে নেমেও হারেনি পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হওয়া দলটা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে তুলেছে ৪৪৩ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা হয়েছে ড্র।

আর এই জয়ে শফিক আর রিজওয়ান বড় অবদান রাখলেও ৪২৫ বলে ১৯৬ রান করে পাকিস্তানকে সামনে থেকে বাঁচিয়েছেন বাবর আজম। তার এমন অনবদ্য ইনিংস সবার নজড় কেড়েছেন।

বাবরের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকেই বর্তমানের বিশ্বসেরা বললেন, সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। শুধু টেস্ট নয়, তিন ফরম্যাটেই ভনের কাছে এখন বাবর সেরা।

টুইটারে ভনের সাফ কথা ‘কোনো প্রশ্ন ছাড়াই বাবর এখন তিন ফরম্যাটেই বিশ্বসেরা ব্যাটার।’ ওয়ানডের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও বিরাট কোহলিকে টপকে গেছেন বাবর আজম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য