Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

আক্ষেপ নিয়ে বিপিএল থেকে চলে গেলেন রাসেল

আক্ষেপ নিয়ে বিপিএল থেকে চলে গেলেন রাসেল

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু তাতে হানা দেয় বৃষ্টি। এই ম্যাচটি খেলেই দল ছাড়ার কথা ছিল ঢাকার ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। কিন্তু বৃষ্টির বাগড়ায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) একটি বলও মাঠে গড়ায়নি। তাইতো আক্ষেপ নিয়ে ঢাকা ছাড়ছেন রাসেল।

আজ রাতে তিনি ঢাকা ছাড়বেন। যাওয়ার আগে দলকে শুভকামনা জানিয়ে গেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ (গতকাল) আমার শেষ ম্যাচ ছিল, বৃষ্টিতে ভেসে গেল। আজ ভালো একটা ম্যাচ খেলে সবাইকে বিনোদন দিয়ে বিদায় নিতে চেয়েছিলাম। বৃষ্টির জন্য তা হল না। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমরা শিরোপা জেতার মত দল। মিনিস্টার ঢাকার সমর্থকরা সমর্থন জুগিয়ে যান। ডালাসে থেকে আমি যুক্ত থাকব।’

রাসেল আরও বলেন, ‘টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পদত্যাগ করলেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার

পদত্যাগ করলেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। আজ শনিবার ল্যাঙ্গারের মানেজমেন্ট সংস্থা এই খবর জানিয়েছে।

ডাইনামিক স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট গ্রুপ টুইট করে জানিয়েছে যে, “আমাদের ক্লায়েন্ট জাস্টিন ল্যাঙ্গার আজ সকালে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন।”

তারা আরও জানিয়েছে, “গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে একটি বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।”

শুক্রবারের দীর্ঘ বৈঠকের পর ল্যাঙ্গারের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। তিনি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল-টেম্পারিং কেলেঙ্কারির পরে এই পদটি গ্রহণ করেন। তার চুক্তির মেয়াদ এই বছর শেষ হওয়ার কথা ছিল। ল্যাঙ্গারের সময়কালে ২০২১-২২ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বকাপ খেলতে আজ নিউজিল্যান্ড যাচ্ছে নারী দল

বিশ্বকাপ খেলতে আজ নিউজিল্যান্ড যাচ্ছে নারী দল

স্টক নিউজ বিডি February 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডে আগামী ৪ মার্চ শুরু হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। নিজেদের ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে আজ নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আজ দুপুরে দেশ ছাড়বে টাইগ্রেসরা।

কয়েক দিন আগে বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছিল বিসিবি। গতকাল ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নুজহাত তাসনিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ঘোষিত ১৬ সদস্যের দলে থাকা সানজিদা আক্তার মেঘলাও ট্রাভেলিং রিজার্ভ হিসেবেই যাচ্ছেন নিউজিল্যান্ড।

বিশ্বকাপে ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। পরে ৭ মার্চ নিউজিল্যান্ড, ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া, ২৭ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে টাইগ্রেসরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
india

ভারতীয় শিবিরে দুঃসংবাদ, করোনা আক্রান্ত ৪ ক্রিকেটার

স্টক নিউজ বিডি February 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। কিন্তু তার আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ। করোনা আক্রান্ত হয়েছেন দলটির স্কোয়াডে থাকা চার ক্রিকেটার ও তিন জন স্টাফ। ওয়ানডে সিরিজ মিস করার শঙ্কায় এই ৪ খেলোয়াড়।

করোনা আক্রান্ত হওয়া ক্রিকেটাররা হলেন- শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গাইকোয়াদ ও নবদীপ সাইনি। আর তিন জন স্টাফ হলেন ফিল্ডিং কোচ দিলীপ, নিরাপত্তা কর্মকর্তা লোকেশ ও থেপারিস্ট রাজিব কুমার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ডিআরএস ছাড়া বিপিএল, কমিয়েছে টুর্নামেন্টের মান

ডিআরএস ছাড়া বিপিএল, কমিয়েছে টুর্নামেন্টের মান

স্টক নিউজ বিডি February 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এই প্রযুক্তি ছাড়াই মাঠে গড়িয়েছে বিপিএলের অষ্টম আসর। যা টুর্নামেন্টের মান কমিয়েছে অনেকখানি। করোনার কারণে ডিআরএস আনতে পারেনি বিসিবি। ঘাটতি কমাতে বিকল্প ডিআরএস চালু করলেও তা অপ্রতুল হয়েই ধরা দিয়েছে।

সামনেই বাংলাদেশ-আফগানিস্তান আন্তর্জাতিক সিরিজ। এই সিরিজের কারণেই ডিআরএস প্রযুক্তি আনতে তৎপর হয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে বিপিএলের শেষাংশে এই প্রযুক্তির ব্যবহার দেখা যাবে। পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে আফগান সিরিজেও।

গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বিসিবি চেষ্টা করছে দ্রুত ডিআরএস আনতে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি শুধু আফগানিস্তান না, আমাদের শেষের অংশে বিপিএলের যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএস রাখা যায় কি না, সে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যে, অন্তত শেষদিকে যে ম্যাচগুলো হবে ঢাকাতে ও আফগানিস্তান সিরিজে ডিআরএসটা নিশ্চিত করার জন্য।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
argentina

টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি February 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে আগের ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ছিলেন না কোচ লিওনেল স্কালোনিও। তার পরও জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবার কলম্বিয়ার বিপক্ষেও জয় পেলেন তারা। তাদের ১-০ গোলে হারিয়েছেন আলবিসেলেস্তেরা। তাতে সব মিলে ২৯ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা।

আগের ম্যাচে আইসোলেশনে থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ছিলেন কোচ স্কালোনি। যে কারণে ডাগআউটে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তার। তবে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেই ছয়টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা।

গত বছর বাছাইয়ের একটি ম্যাচ ড্র হয় ২-২ গোলে। পরেরটি ছিল কোপা আমেরিকার সেমিফাইনালে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে পেনাল্টিতে জিতেছে আর্জেন্টিনা। এবার অবশ্য নির্ধারিত সময়েই নিষ্পত্তি হয়েছে ম্যাচ। ঘরের মাঠে ২৯ মিনিটে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেস।

বক্সের কাছে পুরোপুরি আনমার্কড ছিলেন ইন্টার মিলান স্ট্রাইকার। বক্সে ভাসানো ক্রস দিয়েছিলেন আকুনা, যা পড়েছিল মার্টিনেসের কাছে। কলম্বিয়া গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই জাল কাঁপিয়ে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করলেও এই একটি গোলই যথেষ্ট ছিল আর্জেন্টিনার জন্য। তবে ডি মারিয়ারও দুটি দারুণ প্রচেষ্টা সেভ করেছেন কলম্বিয়া গোলকিপার, না হলে ব্যবধান ভিন্ন হলেও হতে পারত।

খেলায় ফিরতে মরিয়া কলম্বিয়াও ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল দুবার। প্রথমার্ধে একটিতে বাধা হয়েছিলেন এমি মার্টিনেস। পরে একটি গোল বাতিল হয়েছে অফসাইডে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তামিম, মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে ঢাকার সংগ্রহ ১৮১

তামিম, মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে ঢাকার সংগ্রহ ১৮১

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দুই অভিজ্ঞ তারকা তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মিনিস্টার ঢাকা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনেই নিজের সেরা ব্যাটিংটা করেছেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ। অপরাজিত ইনিংসে মাত্র ৪১ বলে করেছেন ৭০ রান। যেখানে ছিল ৩ চার ২ ৪টি ছক্কার মার। তামিমের ব্যাট থেকে এসেছে ৪৫ রানের কার্যকরী ইনিংস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আবারো জাতীয় দলের দায়িত্বে সিডন্স

আবারো জাতীয় দলের দায়িত্বে সিডন্স

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন সাবেক কোচ জেমি সিডন্স। শুরুতে তার কাজের জায়গা চূড়ান্ত ছিল না। বিসিবি যখন যেখানে সুযোগ পাবে সেখানেই তাকে কাজে লাগানোর কথা ছিল। তবে বোর্ড এখন তাকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করতে চাইছে। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সিডন্সের নিয়োগ চূড়ান্ত হয়। দায়িত্ব নিতে বুধবার বিকেলে ঢাকায় পা রাখছেন তিনি।

মঙ্গলবার ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেছেন, ‘সিডন্সকে মূলত বিসিবির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই ব্যবহার করবো। তবে আমরা চাই সে এখন জাতীয় দল নিয়েই বেশি কাজ করুক। তার অভিজ্ঞতা আমরা ব্যবহার করতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে।’

জেমি সিডন্স এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সাল থেকে ২০১১ আইসিসি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি সাকিব-তামিমদের কোচ ছিলেন। বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারান। সিডন্স থাকতে চাইলেও বিসিবি তাকে রাখেনি। তবে ব্যাটিং কোচ হিসেবে তার দারুণ দক্ষতার কথা বরাবরই স্বীকার করে নেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকরা। তাদের মতে সিডন্স তাদের ব্যাটিং উন্নতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সেই সময়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবাপ্পে

তবে কি রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপ্পে?

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের চুক্তির আর বাকি আছে পাঁচ মাসেরও কিছু বেশি সময়। ক্লাবটির সঙ্গে তার নতুন চুক্তির আলোচনা দফায় দফায় শেষ হয়েছে কোনো ফল ছাড়াই। এদিকে চুক্তির আর ৬ মাসেরও কম সময় বাকি থাকায় তিনি এখন যে কোনো ক্লাবের সঙ্গেই কথা চালিয়ে যেতে পারবেন।

ইউরোপীয় সংবাদ মাধ্যমে খবর, আগামী গ্রীষ্মকালীন দলবদলেই পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর বিষয়ে সম্মতি আদায় করে ফেলেছে রিয়াল মাদ্রিদ।

সবশেষ খবর, দুই পক্ষের আলোচনা আলোর মুখও দেখে ফেলেছে ইতোমধ্যে। আসছে জুলাইয়ে যখন তিনি ‘ফ্রি এজেন্ট’ হয়ে পড়বেন, তখন তাকে বিনামূল্যেই দলে ভেড়াতে পারবে রিয়াল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আবারো মাঠে ফিরলেন এরিকস

আবারো মাঠে ফিরলেন এরিকসেন

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউরো কাপে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচের বয়স তখন ৪০ মিনিট। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবুজ ঘাসে লুটিয়ে পড়েন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। তার সতীর্থদের চোখে মুখে তখন আতঙ্ক। গ্যালারিতে উপস্থিত ডেনমার্ক সমর্থকরাও বিস্মিত।

এরিকসেনকে মাঠে লুটিয়ে পড়তে দেখে ছুটে আসেন তার সতীর্থরা। খেলা বন্ধ করে দেন রেফারি। মেডিক্যাল টিমের সদস্যরা মাঠেই শুরু করে দেন চেস্ট পাম্প। মুখে মুখ লাগিয়ে কৃত্রিম প্রক্রিয়ায় শ্বাসকার্য চালানো হয়। স্ট্রেচারে করে এরিকসেনকে নিয়ে যাওয়া হয় হাসাপাতালে। ইউরো কাপ চলাকালীন সবার আলোচনার কেন্দ্রে ছিলেম এই এরিকসেন।

ডেনমার্কের সেই এরিকসেন আবার খবরের শিরোনামে। আবার তাকে দেখা যাবে ফুটবল মাঠে। সেই দুর্ঘটনার পর শোনা গিয়েছিল ফুটবল মাঠে আর কখনও ফিরবেন না তিনি। নতুন খবর, ব্রেন্টফোর্ডে সই করেছেন তিনি। ক্লাবটির সঙ্গে ৬ মাসের চুক্তি করেছেন এই ড্যানিশ মিডফিল্ডার।

হার না মানা মনোভাবের জন্য বিখ্যাত এরিকসেন। খেলার মাঠেও শেষ মিনিট পর্যন্ত লড়ে যেতেন। এখনও সেই লড়াকু এরিকসেনকেই দেখা গেল। তিনি মাঠে ফিরলে যে কোনও সমস্যা হবে না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। সেই মতোই ক্লাবের সন্ধানে ছিলেন এরিকসেন। নিজেকে ফিট রাখার জন্য আয়াক্সে শুরু করেছিলেন অনুশীলন। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে তিনি ব্রেন্টফোর্ডে যোগ দিতে পারেন। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সই করে দিলেন এরিকসেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য