Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

‘আমি ম্যাচ ফিক্সিং করিনি, আমি প্রতারক নই’

‘আমি ম্যাচ ফিক্সিং করিনি, আমি প্রতারক নই’

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষিদ্ধ করল জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন টেলরকে।

আইসিসির নিষেধাজ্ঞা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে এই উইকেটকিপার ব্যাটসম্যান জানান, জুয়াড়িদের ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের বিষয়টি আইসিসিকে রিপোর্ট করতে বিলম্ব হওয়ায় আমাকে শাস্তির সম্মুখীন হতে হয়েছে।

২০১৯ সালের অক্টোবরে ভারতীয় একজন ব্যবসায়ী টেলরের সঙ্গে দেখা করে তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন। সেই বৈঠকের রিপোর্ট করতে বিলম্ব করায় নিষিদ্ধ হন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক।

ব্যবসায়ীর সঙ্গে বসা সেই বৈঠক প্রসঙ্গে টুইটারে টেলর লেখেন- সান্ধ্যকালীন সেই বৈঠকে আমরা পানীয় খেয়েছিলাম। তারা আমাকে খোলাখুলিভাবে মদ খাওয়ার অফার করেছিল, যেটাতে তারা নিজেরাই জড়িত ছিল এবং আমি বোকামি করে তাদের টোপ নিয়েছিলাম।

পর দিন হোটেল রুমে ঢুকে পড়েন ওই ব্যবসায়ীরা এবং তারা টেলরকে স্পট-ফিক্সিংয়ের প্রস্তাব দেন। তা না হলে মাদক নেওয়ার ভিডিও প্রকাশ করার হুমকি দেন। টেলরকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়।

টেলর বলেন, এ অপরাধের বিষয়ে আইসিসিতে রিপোর্ট করতে আমার চার মাস সময় লেগেছে। আমি স্বীকার করি যে এটি অনেক দীর্ঘ সময় ছিল। কিন্তু আমি ভয়ে রিপোর্ট করতে পারিনি। আমি আমার এবং আমার পরিবারকে নিয়ে খুব ভয়ে ছিলাম। আমি বছরের পর বছর ধরে অনেক দুর্নীতিবিরোধী সেমিনারে অংশ নিয়েছি কিন্তু আমি সময়মতো প্রতিবেদন করতে ব্যর্থ হয়েছি।

তবে টেলর বলেছেন, আমি কোনো ধরনের ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলাম না। আমি অনেক কিছু হতে পারি তবে আমি প্রতারক নই। ক্রিকেটের সুন্দর খেলার প্রতি আমার ভালবাসা আগেও ছিল এখনও আছে।

তিনি আরও বলেন, এমন কাজে লিপ্ত হওয়ার জন্য আমি নিজেকে নিজেই ঘৃণা করছি। আমার পরিবারকে ছোট করেছি। আমি নিজেই আমার মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করেছি। এখন থেকে আমি সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার দেব।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেঞ্চুরির আগে মাশরাফি কী বলেছিলেন তামিমকে?

সেঞ্চুরির আগে মাশরাফি কী বলেছিলেন তামিমকে?

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২৪ ঘণ্টা আগে আন্তর্জাতিক টি-টো টোয়েন্টি ক্রিকেট থেকে ৬ মাসের বিরতির ঘোষণা দেওয়া তামিম যেন বদলে যান রাতের ব্যবধানে। ৬৪ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। ৪টি ছক্কার সঙ্গে ১৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। তামিমের এই অপরাজিত সেঞ্চুরিতে ৯ উইকেটে জয় পেয়েছে মিনিস্টার ঢাকা। সিলেটের দেয়া ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ বল আগেই জয় তুলে নেয় তামিমের দল।

শুক্রবার রাতে তামিমের সেঞ্চুরিতে ম্যাচ জয়ের পর এমনটা নিজেই জানিয়েছেন মাশরাফি। দলের মিটিংয়ে মাশরাফি বলেন, ‘‘এই পরিস্থিতিতে আমরাই এসেছি, আমাদেরই বের হতে হবে। নিজের ওপর ভরসা রাখা জরুরী। কাল তামিমকে বলেছিলাম- ‘তামিম, বিদেশিদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। তুই একশ মার, তোর ঐ সামর্থ্য আছে, কাল আমরা ম্যাচ জিততে যাচ্ছি।’ কাল রাতেই বলেছি। আলহামদুলিল্লাহ আজ ও একশ মেরেছে।’’
ঢাকায় চার ম্যাচের তিনটিতে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল মাহমুদুল্লাহ-মাশরাফিরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প পথ ছিল না। চট্টগ্রাম পর্বের প্রথম দিনে সিলেটের মুখোমুখি হয় তারা। লেন্ডল সিমন্সের সেঞ্চুরিতে ভর করে ১৭৬ রানের টার্গেট দিয়েছিল সিলেট। রান তাড়া করতে নেমে তামিমের সেঞ্চুরিতে ৯ উইকেটে বিশাল জয় পায় ঢাকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিপিএলে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকার জয়

বিপিএলে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকার জয়

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার হয়ে দুর্দান্ত শতক হাঁকালেন তামিম ইকবাল। এবারের আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে একই ম্যাচে ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন সিলেট সানরাইজার্সের লেন্ডল সিমন্স।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তামিম ইকবাল ৬১ বলে ১৫টি চার ও তিন ছক্কায় পৌঁছে যান শত রানের ম্যাজিক ফিগারে। শেষ পর্যন্ত অপরাজিত ৬৪ বলে ১১১ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেন সিলেটের ক্যারিবীয় ওপেনার সিমন্স। তিনি ৬৫ বলে ১১৬ রান করেন। তবে তামিম ইকবালের সেঞ্চুরির কাছে হার মানতে হয় সিমন্সের সিলেটকে। ৫ উইকেটে ১৭৫ রান করেও ৯ উইকেটে হেরে যায় সিলেট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Tamim-Iqbal

আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম

স্টক নিউজ বিডি January 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে একথা নিজেই জানান তিনি।

তামিম বলেন, গত কয়েক দিন ধরে বিসিবির সঙ্গে আমার মিটিং হয়েছে। বিশেষ করে জালাল ইউনুস ভাইয়ের সঙ্গে। আমি মনে করছি আগামী ছয় মাস টি-টোয়েন্টি নিয়ে ভাববো না। এ সময়টায় দলের হয়ে যারা খেলবে তারা ভালোই করবে। আমার দরকার পড়বে বলে মনে হয় না।

তিনি আরও বলেন, ছয় মাস পর দল তাকে প্রয়োজন মনে করলে এবং তিনি ফিট থাকলে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ফেরার কথা ভাববেন। তবে এর মধ্যে টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শনিবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

শনিবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্টক নিউজ বিডি January 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কোয়ার্টার ফাইনালে ভারতকে হারাতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ যুবারা। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের দুই ম্যাচে জয় তুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। এমনটাই বলছেন ব্যাটার নওরোজ প্রান্তিক।

অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ যুবারা।

গত বিশ্বকাপের ফাইনালের মতো আবারও ভারতকে হারাতে চায় রকিবুল হাসানের দল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

আজকের খবর

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নিউজিল্যান্ডের সাথে খেলবে না অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের টি-টোয়েন্টি দল ঘোষণা, নেই ওয়ার্নার-মার্শ

স্টক নিউজ বিডি January 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে বিশ্রাম দিয়েছে। আগামী ১১ থেকে ২০ ফেব্রুয়ারি সিরিজটি মাঠে গড়াবে। ম্যাচগুলো সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে গড়াবে।

অজি দলে ডাক পেয়েছেন সদ্য শেষ হওয়া অ্যাশেজে সিরিজ সেরা হওয়া ট্রাভিস হেড। এছাড়া স্কোয়াডে ঢুকেছেন মইসেস হেনরিকেস, ঝাই রিচার্ডসন ও বেন ম্যাকডারমট। চলতি বিগ ব্যাশ লিগে দারুণ পারফর্মের পুরস্কারটাই যেন পেয়েছেন বেন ম্যাকডারমট।

অস্ট্রেলিয়ার স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মেইসেস হেনরিকেস, জশ ইংলিস, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
afridi

হবু মেয়ের জামাই হয়েছে বর্ষসেরা ক্রিকেটার ; খুশিতে যা বললেন শহীদ আফ্রিদি

স্টক নিউজ বিডি January 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত বছর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বর্ষসেরা ক্রিকেটার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন শাহিন আফ্রিদি। ২০০৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে আইসিসি। ২১ বছর বয়সী আফ্রিদির চেয়ে কম বয়সে এটি জিততে পারেননি আর কেউই। পাকিস্তানের হয়েও প্রথমবারের মতো কেউ এ পুরস্কার পেল। আইসিসি অ্যাওয়ার্ডে পাকিস্তানের শাহিন ছাড়াও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টির সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

শাহিন আফ্রিদির অর্জনকে অসাধারণ উল্লেখ করে টুইটারে শহীদ আফ্রিদি অভিনন্দন জানালেন পুরস্কার জেতা সবাইকেই। তিনি লিখেন, ‘অভিনন্দন শাহিন! তোমার জন্য ও পাকিস্তানের জন্য এটি অসাধারণ অর্জন। পুরোপুরি যোগ্য হিসেবেই পেয়েছো এটি। আমাদের দল এখন মহাতারকায় ভরা। আবারও অভিনন্দন রিজওয়ান, বাবর ও শাহিন। ’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দীর্ঘ দিন পর খেলায় ফিরে বল হাতে উজ্জল মাশরাফি

দীর্ঘ দিন পর খেলায় ফিরে বল হাতে উজ্জল মাশরাফি

স্টক নিউজ বিডি January 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দীর্ঘ দিন পর মাঠে ফিরেছেন ওয়ানডের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকার হয়ে খেলায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।

ব্যাট হাতে ২ রান করেছেন মাশরাফি। ৪ ওভার বল করেছেন। ২১ রান দিয়ে উইকেট পেয়েছেন ২টি। ইকোনমি রেট ৫.২৫। ম্যাচে ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে সিলেট।

এর আগে, ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জেমকন খুলনার হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন মাশরাফি।

২০১৭ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মাশরাফি অবসর নেন। ২০০৯ সালের পর থেকে টেস্ট খেলেন না তিনি। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এরপর থেকে ওয়ানডে ম্যাচেও দেখা যায়নি তাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মোহাম্মাদ রফিকদের কাছে হারল ইন্ডিয়া মহারাজাস

মোহাম্মাদ রফিকদের কাছে হারল ইন্ডিয়া মহারাজাস

স্টক নিউজ বিডি January 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইন্ডিয়া মহারাজাসকে এবার হারিয়ে দিল এশিয়া লায়ন্স। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের নেতৃত্বাধীন ওই দলে রয়েছেন সাবেক স্পিডস্টার শোয়েব আখতার ও বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক ও বদলি প্লেয়ার হিসেবে নেমেছিলো হাবিবুল বাশার এশিয়ার বিভিন্ন তারকা।

সোমবার প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৩ রান করে এশিয়া লায়ন্স। দলের পক্ষে ঝড়ো হাফ-সেঞ্চুরি করেন আসগর আফগান ও উপুল থারাঙ্গা। মাত্র ২৮ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন আসগর আফগান। তার ইনিংসটি ছিল ৪টি চার ও ৭টি ছক্কায় সাজানো। শ্রীলংকার তারকা ব্যাটসম্যান উপুল থারাঙ্গা করেন ৪৫ বলে ৭২ রান। তার ইনিংসটি ছিল ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো।

১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৭ রান করতে সমর্থ হয় ইন্ডিয়া মহারাজাস। ৩৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে এশিয়া। ইন্ডিয়ার হয়ে জাফর ৩৫, গনি অপরাজিত ৩৫, বিনি ২৫ ও ইউসুফ পাঠান ২১ রান করেন। ২ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন আসগর আফগান। এছাড়াও বাংলাদেশের কিংবদন্তি মোহাম্মদ রফিক ও শ্রীলংকার নুয়ান কুলাসেকারা দুটি করে উইকেট শিকার করেন। আর শোয়েব আখতার দুই ওভারে মাত্র ১১ রান দিয়ে ১টি উইকেট দখল করেন।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আফগান তারকা আসগর আফগান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হোয়াইটওয়াশের পর যা বললেন লোকেশ রাহুল

হোয়াইটওয়াশের পর যা বললেন লোকেশ রাহুল

স্টক নিউজ বিডি January 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতীয় দলের অধিনায়ক কেএল রাহুল নিজেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। সেই সঙ্গে ব্যর্থতা যোগ করেছেন বিরাট কোহলি, শিখর ধওয়ানের মতো সিনিয়রা। তারা দুইজন রান পেলেও মোক্ষম সময় উইকেট ছুড়ে এসেছেন। শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ কেউই মিডল অর্ডারে ভরসা দিতে পারেননি। তাই সতীর্থদের উপর রাগ করে তাদের আয়নার সামনে দাঁড়াতে বলে দিলেন কেএল রাহুল।

সিরিজ হারের পর কেএল রাহুল বলেন, তৃতীয় ম্যাচে দীপক লড়াই করে জয়ের সুযোগ তৈরি করেছিল। কিন্তু বাকিরা নিজেদের একদমই মেলে ধরতে পারেনি। পুরো সিরিজে আমাদের শট বাছাই একদম ভাল ছিল না। এমনকি বোলাররা চাপ বজায় রাখতে পারেনি। এই ভাবে তো ম্যাচ জেতা যায় না।

এরপরেই কেএল রাহুল আরও ক্ষোভের সঙ্গে যোগ করেন, আমরা এক ভুল বারবার করে গিয়েছি। এটা দ্রুত ঠিক করতে হবে। আর তাই নিজেদের মধ্যে কড়া কথা বলতে হলে সেটা বলতে হবেই। এর পাশাপাশি নিজেদের আয়নার সামনে দাঁড়ানোর সময় এসে গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য