Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

ajaj patel

আজাজ প্যাটেলের ১০ উইকেট নেওয়া সেই বল ঠাঁই পাবে জাদুঘরে

স্টক নিউজ বিডি December 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট ইতিহাস লিখেছেন। ভারতের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন তিনি। এবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আজাজকে দিচ্ছে অনন্য সম্মান। আইকনিক এই স্টেডিয়ামে চালু হতে চলা এমসিএ মিউজিয়ামে ঠাঁই পাবে আজাজের সেই বল। ‘প্রাইড অফ দ্য প্লেস’ তালিকায় থাকবে সেই বল।

আজাজ বিশ্বের তৃতীয় স্পিনার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। দুই কিংবদন্তি জিম লেকার ও অনিল কুম্বলের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে মোট ১৪ উইকেট আসে মুম্বাইতে জন্মানো আজাজের।

এমসিএ’র প্রধান বিজয় পাটিল সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আজাজ ওয়াংখেড়েতে যা করেছে, তা অনন্য সাধারণ। ও আমাদের এই মাঠেই সেই রেকর্ড করেছে। আমাদের কাছে সুযোগ করে দিয়েছে এই ঐতিহাসিক মাঠে আরও কিছু স্মৃতি জুড়ে দেওয়ার। মুম্বাই আজাজের শিকড়। যেটা আমাদের কাছে আরও স্পেশ্যাল। সবচেয়ে বড় ব্যাপার ও ওই ১০ উইকেট নেওয়া বলটা আমাদেরকেই দিয়ে গেছে। যেটার মূল্য আমাদের কাছে অনেক। আমরা এমসিএ মিউজিয়ামের ‘প্রাইড অফ দ্য প্লেস’ হিসেবে ওই বল রেখে দেব।’

অসাধারণ কৃতিত্বের জন্য আজাজকে টেস্টের পর টিম ইন্ডিয়া এক বিশেষ উপহারও তুলে দিয়েছিল। বিরাট কোহলি অ্যান্ড কোং-এর সই করা জার্সি আজাজকে উপহার দেওয়া হয়। সেই জার্সি ভারতের সিনিয়র স্পিনার আর অশ্বিন তুলে দেন আজাজের হাতে। আজাজকে সংবর্ধনা জানায় এমসিএ।

এই প্রথম কেউ এই মাঠে ১৪ উইকেট নেওয়ার নজির গড়েছেন। ম্যাচের সরকারি স্কোরশিট ফ্রেমে বাঁধিয়ে আজাজকে উপহার দেয় এমসিএ। আজাজ ম্যাচ বলে সই করে সেই বলটি এমসিএ-কে দেন। পাশাপাশি নিজের টেস্ট জার্সিটিও উপহার দেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
uefe nations leage

নেশনস লিগে ‘গ্রুপ অফ ডেথ’ এ ইতালি-জার্মানি-ইংল্যান্ড

স্টক নিউজ বিডি December 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলকে আরও জমজমাট করতে উয়েফা চালু করে নেশনস লিগ। প্রীতি ম্যাচের বদলে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উয়েফা নেশনস লিগের এরইমধ্যে দু’টি আসর শেষ হয়ে গেছে। তৃতীয় আসরের জন্য আয়োজিত হল ড্রয়ের অনুষ্ঠান। যেখানে একই গ্রুপে পড়েছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি, জার্মানি ও ইংল্যান্ড। এই গ্রুপকেই বলা হচ্ছে এবারের নেশনস লিগের ‘গ্রুপ অফ ডেথ’।

এ বছরের ইউরোর নকআউট পর্বে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। তবে ফাইনালে পেনাল্টি শুটআউটে ব্রিটিশরা হেরে যায় ইতালির কাছে। এই তিন দলই পড়েছে নেশনস লিগের একই গ্রুপে। লিগ-এ ক্যাটাগরির গ্রুপ-৩-এ তাদের সঙ্গে চতুর্থ দল হিসেবে থাকছে হাঙ্গেরি।

গতবারের রানার্সআপ স্পেনও পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ-২-এ স্পেনকে লড়তে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোদের পর্তুগালের বিরুদ্ধে। তাদের সঙ্গে অন্য দুই দল সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স রয়েছে গ্রুপ-১ এ। তাদের সঙ্গে রয়েছে ডেনমার্ক, ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়া। গ্রুপ-৪-এ লড়বে বেলজিয়াম, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও ওয়েলস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনায় আক্রান্ত বোলিং কোচ রঙ্গনা হেরাথ, আইসোলেশনে মুমিনুল-মিরাজসহ ৯ জন

করোনায় আক্রান্ত বোলিং কোচ রঙ্গনা হেরাথ, আইসোলেশনে মুমিনুল-মিরাজসহ ৯ জন

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের সঙ্গী স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও দলের সঙ্গে যাওয়ার পর থেকে অন্যদের মতো তিনি এখনও কোয়ারেন্টিনে আছেন। গণমাধ্যমে এমন খবর নিশ্চিত করেছেন দলের এক সদস্য।

জানা যায়, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে আছে।

এছাড়া যেই ফ্লাইটে বাংলাদেশ দল নিউজিল্যান্ড গিয়েছে সেই ফ্লাইটের একজন ছিলেন করোনা আক্রান্ত। তার সংস্পর্শে থাকা নয়জনের বাড়ানো হয়েছে আইসোলেশন। এদের মধ্যে রয়েছেন অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ মাহমুদ সুজন, নির্বাচক আব্দুর রাজ্জাকসহ আরও তিন সদস্য। এদের কেউই এই সময়ের মধ্যে জিমনেশিয়াম ব্যবহার করতে পারবেন না।

নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি থেকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
sakib

এবার ব্যাংকের মালিকানায় আসছেন ক্রিকেটার সাকিব

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ব্রোকারেজ হাউজ, স্বর্ণ আমদানিকারক ও কাঁকড়া চাষের পর এবার ব্যাংকিং খাতে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। সম্প্রতি পিপলস ব্যাংকের পরিচালক পদে আবেদন করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার এবং তার মা শিরিন আক্তার।

উদ্যোক্তা হিসেবে কোনো ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্য হতে হলে প্রয়োজন হয় সর্বনিম্ন ২ শতাংশ শেয়ারের। পিপলস ব্যাংকের প্রতিটি পরিচালক পদের জন্য সর্বনিম্ন ১০ কোটি টাকা মূলধন জোগান দিতে হবে। তবে সাকিব ব্যাংকটির মালিকানায় আসতে ২৫ কোটি টাকারও বেশি মূলধন জোগান দিচ্ছেন।

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি পরিচালনা বোর্ডের সভায় বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেনস ও পিপলস নামে নতুন তিন ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে ব্যবসায় হাতেখড়ি হয় সাকিবের। এরপর এ খাতে তিনি আর থেমে থাকেননি। স্বর্ণ আমদানি ও বিপণন, শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি। কেবল দেশে নয় দেশের বাইরেও বড় বড় বিনিয়োগ রয়েছে সাকিবের।

এছাড়াও শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এলআর গ্লোবালের উপদেষ্টা হয়েছেন। চলতি বছরে মে মাসে একটি ব্রোকারেজ হাউসের অনুমোদন নিয়েছেন সাকিব।

সম্প্রতি স্বর্ণালঙ্কার ব্যবসায়ও নাম লিখিয়েছেন সাকিব। দেশে বৈধভাবে স্বর্ণবার ও স্বর্ণালংকার আমদানি এবং বিক্রির জন্য ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন তিনি। সর্বোপরি ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে উঠেছেন তারকা এ ক্রিকেটার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ব্রেন্টফোর্ড

লিডস ইউনাইটেডকে ৭-০ গোলে গুঁড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিবাগত রাতে লিডস ইউনাইটেডের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। পয়েন্ট টেবিলের নিচের দিকের দলটিকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ম্যানসিটি।

এমন জয়ে জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইন। গোলের দেখা পেয়েছেন ফিল ফোডেন, জ্যাক গ্রেলিশ, রিয়াদ মাহরেজ, জন স্টোনস ও নাথান আকে।

ঘরের মাঠে অষ্টম মিনিটে গোল উৎসবের সূচনা করেন ফিল ফোডেন। ১৩ মিনিটে গ্রেলিশের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৩২ মিনিটে ডি ব্রুইনের করা গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। বিরতির পর ৪৯ মিনিটে রিয়াদ মাহরেজ গোল করেন। ৬২ মিনিটে ডি ব্রুইন তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৫-০। এরপর ৭৪ মিনিটে স্টোনস ও ৭৮ মিনিটে নাথান আকে গোল করে সিটিকে ৭-০ গোলের বড় জয় উপহার দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা

বোকা জুনিয়র্সের কাছে বার্সার হার

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। মঙ্গলবার রাতে সৌদি আরবে প্রথমবার আয়োজিত ম্যারাডোনা কাপে প্রথমে এগিয়ে গিয়েও বোকা জুনিয়র্সের কাছে টাইব্রেকারে হেরে গেছে তারা। তাতে ম্যারাডোনা কাপের প্রথম আসরের শিরোপা হাতছাড়া হয়েছে কাতালানদের। টাইব্রেকারে তাদের ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স।

মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ৫০ মিনিটে এগিয়ে যায় বার্সা। এ সময় ফিলিপে কৌতিনহোর বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন তরুণ মিডফিল্ডার ফেরান জুটগ্লা। ৭৬ মিনিট পর্যন্ত তার গোলে এগিয়ে থাকে কাতালানরা। কিন্তু ৭৭ মিনিটে গোল হজম করে বসে। এ সময় বোকা জুনিয়র্সের এক্সিকুয়েল জেবালোস গোল করে সমতা ফেরান। তাকে ক্রসে গোলে সহায়তা করেন ফ্রাঙ্ক ফাব্রা।

এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটে খেলা। এরপর ম্যাচ গড়ায় সরাসারি টাইব্রেকারে। সেখানে চারটি শটের চারটি থেকেই গোল করে বোকা জুনিয়র্স। অন্যদিকে বার্সেলোনা চারটি শটের মাত্র দুটি থেকে গোল করতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিপিএলে এবার থাকছে না রংপুর-রাজশাহীর দল

বিদেশি ক্রিকেটারদের সম্মানী সর্বোচ্চ ৭৫ হাজার

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ক্রিকেটারদের সম্মানী নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি বা আইকন ক্রিকেটারদের সম্মানী নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ টাকা। আগে যেটা ছিল ৫০ লাখ টাকা। এবারও আইকন ক্রিকেটারদের সম্মানী ৫০ লাখ টাকা নির্ধারণ করে বাজেট প্রস্তুত করা হয়েছিল। দেশের তারকা ক্রিকেটারদের আপত্তি কারণে ক্যাটাগরিতে পরিবর্তন এনে সম্মানী নির্ধারণ করা হয়।

‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত ছয়টি ক্যাটাগরি করা হয়েছে। আগের নিয়মে আইকন ক্রিকেটারদের পরের ধাপের সম্মানী ছিল ২৫ লাখ টাকা। প্লেয়ার্স ড্রাফটে যেটা ‘এ’ ক্যাটাগরি দেখানো হতো। এখন ‘বি’ ক্যাটাগরিতে দ্বিতীয় ধাপের ক্রিকেটাররা। এই শ্রেণিতে ৪০ লাখ টাকা সম্মানী।

‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ২৫ লাখ টাকা, আগে যেটা ১৮ লাখ ছিল। ‘ডি’ ক্যাটাগরিতে ১৮, ‘ই’ ক্যাটাগরিতে ১২ এবং ‘এফ’ ক্যাটাগরিতে পাঁচ লাখ টাকা সম্মানী দিয়ে খেলোয়াড় দলে নিতে হবে। এতে করে দল গড়তেই ফ্র্যাঞ্চাইজিদের খরচ বাড়ছে।

বিদেশি ক্রিকেটারদের সম্মানী সর্বোচ্চ ৭৫ হাজার, দ্বিতীয় ৫০ হাজার, তৃতীয় ৪০ হাজার, তৃতীয় ৩০ হাজার আর চতুর্থ ২০ হাজার ইউএস ডলার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসির প্রতিপক্ষ রিয়াল, রোনালদোদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো

মেসির প্রতিপক্ষ রিয়াল, রোনালদোদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর চূড়ান্ত ড্রয়ে তারকাসমৃদ্ধ পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে রোনালদোর সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ।

আগের ড্রতে মাদ্রিদের ক্লাবটির প্রতিপক্ষ ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তাদের নতুন প্রতিপক্ষ হিসেবে এবার এসেছে আরবি সালজবার্গের নাম। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৪, ১৫, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ হবে দ্বিতীয় লেগ।

প্রথমে যে ড্র হয় সেখান থেকে ঠিক আছে শুধু চেলসি এবং লিলে’র ম্যাচ। এছাড়া নতুন ড্রয়ে বেনফিকার মুখোমুখি হবে আয়াক্স, ভিলারিয়ালের বিপক্ষে নামবে জুভেন্টাস। মোহাম্মদ সালাহদের লিভারপুল খেলবে ইন্টার মিলানের সঙ্গে। স্পোর্টিং সিপির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

দেখে নেয়া যাক ড্র’তে শেষ ষোলয় কে কার প্রতিপক্ষ-

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-রিয়াল মাদ্রিদ

আরবি সালজবার্গ-বায়ার্ন মিউনিখ

স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি

বেনফিকা-আয়াক্স

চেলসি-লিলে

অ্যাটলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড

ভিয়ারিয়াল-জুভেন্টাস

ইন্টারমিলান-লিভারপুল

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
pakisthan

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙ্গলো

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করাচি জাতীয় স্টেডিয়ামে সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাবর আজম বাহিনী।

এক পঞ্জিকাবর্ষে তারা রেকর্ড ১৮টি ম্যাচ জিতেছে। অবশ্য তারা নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছে। এর আগে ২০১৮ সালে এক পঞ্জিকাবর্ষে তারা সর্বোচ্চ ১৭টি ম্যাচ জিতেছিল। বিশ্বের আর কোনো দল এখনো এক বছরে এতোগুলো ম্যাচ জিততে পারেনি।

করাচিতে উইন্ডিজের বিপক্ষে টস হেরে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। যদিও ১ রানের মাথায়ই অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়েছিল তারা। ২ বল খেলে শূন্যরানে ফেরেন তিনি। কিন্তু এরপর মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলী ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে ভর করে ২০০ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান।
রিজওয়ান ৫২ বলে ১০ চারে সর্বোচ্চ ৭৮ রান করেন। হায়দার ৩৯ বলে ৬টি চার ও ৪ ছক্কায় করেন ৬৮ রান। মোহাম্মদ নাওয়াজ ৩টি চার ও ২ ছক্কার সাহায্যে ১০ বলে অপরাজিত ৩০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পুরানবাহিনী। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আগামীকাল অবসর নিচ্ছেন আগুয়েরো

আগামীকাল অবসর নিচ্ছেন আগুয়েরো

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন সার্জিও আগুয়েরো। হৃদরোগ সমস্যার কারণে ফুটবল আর চালিয়ে যেতে পারবেন না তিনি। আগামীকাল (১৫ ডিসেম্বর) এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ফুটবল থেকে বিদায় জানাবেন তিনি।

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। ইনজুরির কারণে অভিষেকটা দেরিতে হয় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। গত মাসে লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলার সময় বুকে ব্যাথা অনুভব করেন আগুয়েরো। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয় তাকে। তখনই গুঞ্জন ছিল ফুটবল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে তার। অবশেষে সেটাই হলো। মাত্র ৫ ম্যাচেই শেষ হয়ে গেলো তার বার্সেলোনা পর্ব।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য