Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

india

যেভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি টি-২০ বিশ্বকাপের শেষ চারে ওঠার লড়াই এখন তীব্র উত্তেজনাময়। দুই গ্রুপ থেকেই একটি করে দল সেমিফাইনালে ওঠে গেছে। অপর দল নির্ধারণে বাকি।

আর গ্রুপের চার রাউন্ডের খেলা শেষ। হাতে পড়ে মাত্র একটি করে ম্যাচ। সেমিফাইনাল নিশ্চিত হয়েছে কেবল পাকিস্তান ও ইংল্যান্ডের। এ গ্রুপ থেকে ইংল্যান্ড সেমিফাইনালে চলে গেছে। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে যেতে পারে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কোনো একটি দল।

আর গ্রুপ-২-এ এখন সবার নজর নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের দিকে। পাকিস্তানের সাথে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে জায়গা করে নেবে, রোববারের এই ম্যাচটিতেই স্পষ্ট হয়ে যেতে পারে ছবিটা।

প্রথমত, ভারতের সেমিফাইনালে যাওয়ার জন্য নিউজিল্যান্ডকে হারতেই হবে, এটাই প্রাথমিক শর্ত। নিউজিল্যান্ড যদি হারে, তখন হারের ব্যবধানের ওপর নির্ভর করবে সেমিফাইনালে যেতে সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতকে ঠিক কত বড় ব্যবধানে জিততে হবে। আর নিউজিল্যান্ড যদি জিতে যায়, তবে আর কোনো সমীকরণেই কাজ হবে না। ভারত বাদ পড়ে যাবে। নিউজিল্যান্ড যাবে সেমিফাইনালে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চরম আকারের বির্পযয়ে বাংলাদেশ

চরম আকারের বির্পযয়ে বাংলাদেশ

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে বিপদে বাংলাদেশ দল। ৪৫ রানে ৬ উইকেট হারায় টাইগাররা।

মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনের দেখানো পথেই সাজঘরে ওপেনার লিটন দাস। তার বিদায়ে ১১.৩ ওভারে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ২২ রানের জুটি গড়েন মোহাম্মদ নাঈম ও লিটন দস। এরপর মাত্র ৫ বলের ব্যবধানে ২ রানে ৩ উইকেট হারায় টাইগাররা।

৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করার সুযোগ পান তিনি।

নাঈম আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। রাবাদার পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেই কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিকুর রহিম। ৩ বল খেলেও রানের খাতা খোলার সুযোগ পাননি জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

৫.৩ ওভারে ২৪ রানে নাঈম, সৌম্য ও মুশফিকের উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ দল। ৩ ওভারে ১৪ রান খরচ করে বাংলাদেশ দলের টপঅর্ডার তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা।

অষ্টম ওভারের শেষ বলে আনরিচ নর্টজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৯ বলে ৩ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়ক রিয়াদ আউট হওয়ার পরের বলেই আউট হন তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন। ১১.৩ ওভারে দলীয় ৪৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ওপেনার লিটন দাস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রিশি ভেন ডার ডুসেন, এইডেন মার্কওরাম , ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরিজ শামসি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
kohli-ashwin

কেন এত দিন অশ্বিনকে বাদ দেওয়া হচ্ছে? এটা তদন্তের বিষয়

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এটা এখন সবাই জেনে গেছে যে, ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দলটির সিনিয়র তারকা স্পিনার রবিনচন্দ্রন অশ্বিনের সম্পর্ক মোটেও ভালো নয়। কোহলি গায়ের জোরে অশ্বিনকে নিয়মিতই দলের বাইরে রাখেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে কেন বাদ দেওয়া হয়েছে- তা নিয়ে মুখ খুললেন সাবেক ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হারের পর ভারতীয় দলের বোলিং নিয়ে প্রশ্ন উঠছে। পিটিআইকে দিলীপ বেঙ্গসরকার বলেন, ‘কেন এত দিন অশ্বিনকে বাদ দেওয়া হচ্ছে? এটা তদন্তের বিষয়। সব ফরম্যাট মিলিয়ে ৬০০টিরও বেশি আন্তর্জাতিক উইকেট নিয়ে সে দলের সেরা স্পিনার। সে আপনার দলের সবচেয়ে স্পিনার এবং আপনি তাকে দলে রাখছেন না। আমি বুঝতে পারছিনা। ইংল্যান্ড টেস্ট সিরিজেও সে একটি ম্যাচও খেলেনি। তাহলে কেন তাকে দলে নিচ্ছেন? এটা আমার কাছে রহস্য।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi

বার্সা সভাপতির এমন কথা বলা ঠিক নয় এটা আমাকে কষ্ট দিয়েছে: মেসি

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার প্রায় তিন মাস হয়ে গেল। এখনও তার বার্সা ছাড়া নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। বার্সেলোনায় থাকার প্রবল ইচ্ছায় ৫০ শতাংশ বেতন কমাতেও রাজি ছিলেন মেসি, যদিও তাতে কাজ হয়নি। সম্প্রতি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, মেসি বিনা বেতনে খেলতে সম্মত হলে হয়তো চুক্তিটি হতে পারত। তার এই বক্তব্যে কষ্ট পেয়েছেন মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাতকারে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি বলেন, ‘আমি বার্সেলোনায় থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কখনোই আমাকে বিনামূল্যে খেলতে বলা হয়নি। আমাকে আমার বেতন ৫০ শতাংশ কমাতে বলা হয়েছিল এবং আমি কোনো কিন্তু ছাড়াই রাজি হয়েছিলাম। আমরা ক্লাবকে সাহায্য করতে সম্মত ছিলাম। আমার ও আমার পরিবারের ইচ্ছা ছিল বার্সেলোনায় থাকার।’

অর্থাৎ মেসি স্পষ্ট করেছেন যে, বার্সা তাকে বিনামূল্যে খেলার প্রস্তাব দেয়নি। আর্জেন্টাইন সুপারস্টার আরও বলেন, ‘কেউ আমাকে বিনামূল্যে খেলতে বলেনি। আমি মনে করি, সভাপতির এমন কথা বলা ঠিক নয়। এটি আমাকে কষ্ট দিয়েছে, কারণ আমি মনে করি না যে তার এমন কথা বলার দরকার ছিল। এতে (আমাকে নিয়ে) নানা জল্পনা-কল্পনার জন্ম দেয় এবং মানুষকে এমন কিছু ভাবাতে পারে যা আমার প্রাপ্য নয় বলেই আমি মনে করি।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Shoaib-Malik

এখনই অবসর নিয়ে ভাবতে চাই না: মালিক

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ১৯৯৯ সাল থেকে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলছেন অলরাউন্ডার শোয়েব মালিক। বয়স হয়ে গেছে ৩৯, তার সমবয়সী ক্রিকেটাররা সব এখন কোচের ভূমিকায়। কিন্তু দিব্যি দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার।

অনেকবারই মালিকের অবসরে নিয়ে গুঞ্জন রটেছে। কিন্তু খোলাসা করে কিছু বলেননি তিনি। নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগেও অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল মালিককে। জানিয়ে দিলেন এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি, ‘আমার সম্পূর্ণ মনোযোগ এই মুহুর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরেই। অবসরের ব্যাপারে এখনই ভাবতে চাই না।’

মালিক জানালেন, ‘দলের আত্নবিশ্বাস এখন তুঙ্গে। তবে নামিবিয়াসহ কোনো দলের সঙ্গের ম্যাচকেই আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েই মাঠে নামবো।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
aron frince

বাংবাংলাদেশ খুব, খুবই ভালো একটি দল: ফিঞ্চ

স্টক নিউজ বিডি October 31, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই আগামী ৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষ করবে বাংলাদেশ। তার আগে ২ নভেম্বর টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই অস্ট্রেলিয়াকেই মাস দুয়েক আগে মিরপুর শেরে বাংলায় ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে সেই বাংলাদেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টানা তিন ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে। তারপরেও বাংলাদেশকে সমীহ করছেন অজি দলনেতা অ্যারন ফিঞ্চ।

প্রথম দুই ম্যাচে জিতলেও ইংল্যান্ডের হেরে যাওয়ার পর বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। তাই পরের দুই ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না ফিঞ্চ। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হারার পর ফিঞ্চ বলেন, ‘দিন দুয়েকের বিশ্রাম ছেলেদের প্রাপ্য। আমরা আবার তরতাজা হয়ে, দিন দুয়েক কঠোর ট্রেনিং করে, আবার লড়াইয়ে নেমে যাব। এক ম্যাচের প্রভাব ভিন্ন ম্যাচে ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে পড়বে না বলেই আমার বিশ্বাস।’

গত আগস্টে বাংলাদেশ সফরে ইনজুরির কারণে আসতে পারেননি অ্যারন ফিঞ্চ। দেশে বসে দেখেছেন মিরপুরের উইকেটে সতীর্থদের নাকানি চুবানি খাওয়া। তবু বাংলাদেশকে সমীহ করছেন ফিঞ্চ, ‘সামনের দুটি ম্যাচ জিততেই হবে। আজকে (গতকাল) আমাদের নেট রান রেটের বাজে অবস্থা হয়েছে, তো আমাদের সেরা ফর্মে থাকতে হবে । বাংলাদেশ খুব, খুবই ভালো একটি দল। ওয়েস্ট ইন্ডিজেও বিস্ফোরক ও অভিজ্ঞ ক্রিকেটার আছে। এখন থেকে আমাদের চ্যালেঞ্জ সবগুলো ম্যাচ জয়। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Mohammad-Nabi

তালেবান নিয়ে প্রশ্ন করায় যা বললেন আফগান অধিনায়ক

স্টক নিউজ বিডি October 31, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বকাপে খেলতে গিয়ে তালেবান নিয়ে রাজনৈতিক প্রশ্নের মুখে পড়তে হলো আফগানিস্তান অধিনায়ক মুহাম্মদ নবিকে। তবে তিনি এর কড়া জবাব দিয়েছেন।

ক্ষমতার পালাবদলে দেশে অস্থিরতা বিরাজ করলেও রীতিমতো ভালো পারফরম্যান্স করেই বিশ্বকাপে সুপার-১২ পর্বের যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার কঠিন লড়াইয়ে পাকিস্তানের কাছে যায় দলটি। সেই হারের পরে সংবাদ সম্মেলনে অস্বস্তির মুখে পড়তে হল আফগান অধিনায়ককে। সংবাদ সম্মেলনে ক্রিকেট বিষয়ক প্রশ্ন করাই স্বাভাবিক। তবে সেখানে যে রাজনৈতিক প্রশ্ন নিয়ে হাজির হবেন জনৈক সাংবাদিক, তা আঁচ করতে পারেননি নবি।

‘আফগানিস্তান বিশ্বকাপে দারুণ খেলেছে। দুটো ম্যাচও জিতেছে। তবে দেশে ফেরার পরে কী হবে, সেই ভয় কি আপনাদের রয়েছে? আপনাদের কাছে হয়তো সরকার কৈফিয়ত চাইতে পারে,’ এমনই ভয়ঙ্কর প্রশ্ন করে বসেন সংশ্লিষ্ট সাংবাদিক।

এখানেই না থেমে তিনি আরো জিজ্ঞাসা করেন, ‘নতুন রাজনৈতিক পালাবদলে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কও বেশ ভালো। এতে কি আফগানিস্তান উপকৃত হবে?’

এতে কড়া গলায় নবির জবাব, ‘এমন প্রশ্ন সরিয়ে আমরা কি ক্রিকেট নিয়ে ফোকাস করতে পারি? শুধু ক্রিকেট নিয়ে কথা বলাই ঠিক হবে। সঠিক প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপে খেলতে এসেছি। ক্রিকেট নিয়ে কিছু জিজ্ঞাসার থাকলে প্রশ্ন করতে পারেন!’

এরপরেও সেই সাংবাদিকের দাবি ছিল, তার প্রশ্ন নাকি ক্রিকেট সংক্রান্ত। এতে আরো একবার ক্ষুব্ধ হন নবি। শেষ পর্যন্ত মডারেটরের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়।

শুধু নবিই নন, এর আগে সাংবাদিকের বেয়াড়া প্রশ্নের মুখে পড়েন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। পাকিস্তানের সাথে ম্যাচে হারের পরে হঠাৎ করেই তাকে জিজ্ঞাসা করা হয়, রোহিত শর্মাকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা তার রয়েছে কিনা। সরাসরি জবাবে কোহলি বলেন, বিতর্কের মশলা খুঁজলে তাকে যেন আগেভাগে জানানো হয়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
nasir tamima

জামিন পেলেন নাসির হোসেন ও তার স্ত্রী-শাশুড়ি

স্টক নিউজ বিডি October 31, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ব্যবসায়ী ও তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের দায়ের করা মামলায় স্ত্রী-শাশুড়িসহ জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

ব্যবসায়ী ও তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের প্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত সমন জারি করেন।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মী। গত ১৭ ফেব্রুয়ারি হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারি তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
তবে তাদের এ বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে দেয়া তথ্য মতে, রাকিবকে তালাক দেননি তামিমা। লিগ্যালভাবে তালাকের কোনো নোটিশও পাননি রাকিব। তামিমা জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক সম্পন্ন না হওয়ায় তামিমা এখনো রাকিবে স্ত্রী বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী, এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে নাসির হোসেন ও তামিমার বিয়ে অবৈধ।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
sakib sohan

সাকিব ও সোহানের আগামী ম্যাচগুলো অনিশ্চিত

স্টক নিউজ বিডি October 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গতকাল (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন সাকিব আল হাসান। সেটি নিয়েই পুরো ম্যাচ খেলে গেছেন। তাকে এখন দুই দিন পর্যবেক্ষণে রাখবে মেডিকেল টিম। অন্যদিকে, ম্যাচের আগেই চোট পেয়েছিলেন নুরুল হাসান সোহান। তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে আগামী ম্যাচ তারা খেলবেন কি না, সেটা এখনো অনিশ্চিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিত। ফলে সেমিফাইনালে যাওয়ার আশাও কার্যত শেষ। তবে এখনো দুটি ম্যাচ রয়েছে।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সাকিব। সেটি নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ের গুরুদায়িত্ব পালন করেন। দুই দিন পর্যবেক্ষণ শেষে পরবর্তী পদক্ষেপ নেবে মেডিকেল টিম।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
warner

কঠিন সময়ে যে যাই বলুক না কেন, মুখ থেকে হাসি সরতে দেওয়া যাবে না: ওয়ার্নার

স্টক নিউজ বিডি October 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অনেকদিন ধরে ফর্মহীনতায় ভুগছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার ব্যাট একেবারেই হাসছিল না।

ব্যাটে রান না থাকায় আইপিএলে রীতিমতো অপমানিত হয়েছিলেন। অধিনায়কত্ব তো দূরের কথা, সবশেষ আইপিএলের শেষ পাঁচ ম্যাচে ডেভিড ওয়ার্নারকে একাদশেই রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। এক ম্যাচে রেখে এসেছিল হোটেলে।

সে সময় চারদিকে ওয়ার্নারের ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সবই নিশ্চুপ হজম করেছেন এ অসি তারকা।

এবার জাতীয় দলের জার্সি গায়ে জবাব দিলেন বাইশ গজে। ৪২ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলে বড় অবদান রাখলেন দলের জয়ে।

শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সাত উইকেটের দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন ডেভিড ওয়ার্নার।

সাংবাদিকরা অবশ্য ওয়ার্নারকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন এই সুযোগে তিনি যেন সমালোচকদের ধুয়ে দেন।

কিন্তু বিষয়টি এড়িয়ে গিয়ে এক গাল হাসলেন ওয়ার্নার।

সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্ন ছিল, এই ইনিংস কী সমালোচনার জবাব? হাসিমুখে ওয়ার্নারের উত্তর, ‘সমালোচকদের মুখ বন্ধ করা? নাহ, কখনোই না। এটা খেলাধুলার পৃথিবী। এখানে যেমন চূড়ায় বিচরণ থাকবে, তেমনি তলানির স্বাদও পেতে হবে। শুধু আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, মুখে হাসি ফোটাতে হবে। কঠিন সময়ে যে যাই বলুক না কেন, মুখ থেকে হাসি সরতে দেওয়া যাবে না। এই ইনিংস সমালোচনার জবাব নয়। যারা আমার সমালোচনা করেন, তারা ঠিকই জানেন, আমি কেমন। আমি নিজেও সেটা জানি। এই তো।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ৩১ আগস্ট

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য