Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

গুগল

জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত প্ল্যাটফর্ম হচ্ছে ই-মেইল। বিশেষ করে অফিসিয়াল যত বার্তা আদান-প্রদান সবকিছু ই-মেইলেই করতে হচ্ছে। এক্ষেত্রে গুগলের জি-মেইল ব্যবহারকারীর সংখ্যা বিশ্বে এখন সবচেয়ে বেশি।

ব্যক্তিগত বা অফিসিয়াল কাজে বেশিরভাগ সময়ই জি-মেইল ব্যবহার করছেন। তবে নিরাপত্তার জন্য পাসওয়ার্ড বারবার পরিবর্তন করে ঝামেলায় পড়েন অনেকেই। কারণ ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করায় নতুন পাসওয়ার্ডটি মনে রাখতে পারেন না। যদি এমন ঝামেলায় পড়েন তাহলে কয়েকটি উপায়ে জি-মেইল অ্যাকাউন্ট ফের লগইন করতে পারবেন।

জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে এবং রিকভারি ই-মেইল বা ফোন নম্বরের মাধ্যমে খুব সহজেই কাজটি করা যায়। তবে যদি এর কোনোটিই আপনার কাছে না থাকে তারপরও জি-মেইল অ্যাকাউন্টের অ্যাক্সেস পুনরুদ্ধার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক উপায়-

প্রথমে ‘গুগল অ্যাকাউন্ট রিকভারি’ অপশনে যেতে হবে।
এখানে জি-মেইল আইডি বা আপনার নাম লিখুন।
এরপর ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করুন।
পরবর্তী স্ক্রিনে ৩টি বিকল্প অপশন দেখতে পাবেন। একটি ‘এন্টার ইওর পাসওয়ার্ড’, ‘গেট ভেরিভিকেশন ই-মেইল অন রিকভারি ই-মেইল’ এবং ‘ট্রাই এনাদার ওয়ে টু সাইন ইন’।
এর মধ্যে থেকে ‘ট্রাই এনাদার ওয়ে টু সাইন ইন’ অপশনে ক্লিক করুন।
এখন যে ডিভাইসে এরই মধ্যে ব্যবহারকারী লগইন করেছেন সেখানে একটি মেসেজ পাবেন।
এভাবে আসলে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। এবার ‘ইয়েস,ইটস মি’ অপশনে ক্লিক করুন।
এখন খুব সহজেই জি-মেইল অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যাপ স্টোর প্লেস্টোর

অ্যাপ ডেভেলপারদের ৯ কোটি ডলার জরিমানা দেবে গুগল

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গুগলের অ্যান্ড্রয়েডনির্ভর অ্যাপ স্টোর প্লেস্টোর। ডেভেলপাররা তাদের অ্যাপ প্লেস্টোরে রেখে নানাভাবে অর্থ আয়ের সুযোগ পায়। প্লেস্টোরের অ্যাপ থেকে অর্থ আয়ের বড় একটি অংশ কেটে রাখে গুগল। এ ছাড়া প্লেস্টোরে থাকা যে কোনো অ্যাপের যে কোনো ফিচারের জন্য অর্থ খরচ করতে চাইলে গ্রাহককে গুগলের অ্যাকাউন্টের মাধ্যমেই (ইন-অ্যাপ পারচেজ) করতে হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন ডেভেলপাররা। কেননা ডেভেলপারদের আয়ের ৩০ শতাংশ কেটে রাখে গুগল। প্লেস্টোরনির্ভর কেনাকাটায় অর্থ পরিশোধের এই বাধ্যবাধকতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধিতা করে আসছেন ডেভেলপাররা। এ নিয়ে মার্কিন আদালতের দ্বারস্থ হন তাঁরা।

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর ফেডারেল আদালত এ মামলার শুনানি শেষে ৯ কোটি ডলার জরিমানা করেছে গুগলকে। জরিমানা পরিশোধে রাজি হয়ে এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে যেসব ডেভেলপার ২০ লাখ ডলার কিংবা আরও কম আয় করেছেন তাদের আনুপাতিক হারে প্রদান করা হবে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ডেভেলপার, যাঁরা প্লেস্টোর থেকে আয় করেছেন তাঁরা এ অর্থ পাবেন।

পাশাপাশি প্লেস্টোরনির্ভর আয়ের ৩০ শতাংশের পরিবর্তে ১০ লাখ ডলার পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে অর্থ কাটবে গুগল, যা ২০২১ সাল থেকে শুরু করেছে প্রতিষ্ঠানটি। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের প্রায় ৪৮ হাজার অ্যাপ ডেভেলপার জরিমানার অংশ থেকে অর্থ পাবেন, যার নূ্যনতম পরিমাণ হবে ২৫০ ডলার। একই দোষে অন্য শীর্ষ অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম অ্যাপলের অ্যাপ স্টোরও দুষ্ট।

গত বছর মামলার ফাঁদে পড়ে ছোট ডেভেলপারদের জন্য ইন-অ্যাপ পারচেজ বাধ্যবাধকতা তুলে নেয় প্ল্যাটফর্মটি। ওই সময় অ্যাপল জরিমানা হিসেবে ১০ কোটি ডলার শোধ করে। মামলার অভিযোগে জানা যায়, গুগল স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে যোগসাজশ করে অ্যাপ ডাউনলোডে কারিগরি বাধা সৃষ্টির পাশাপাশি ইন-অ্যাপ পারচেজে বাধ্য করে আয়ের ৩০ শতাংশ কেটে নিচ্ছে। আদালতের আদেশে বলা হয়েছে, প্লেস্টোরে কোনো অ্যাপ থাকলেও ওই অ্যাপটি বাইরের কোনো উৎস থেকে ডাউনলোডের সুযোগের পাশাপাশি কেনাকাটার অর্থ পরিশোধের সুযোগ দিতে হবে। গুগল ইতোমধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে শুরু করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যেসব বিষয় গুগলে সর্চ করলে পরতে পারেন মহা বিপদে

যেসব বিষয় গুগলে সর্চ করলে পরতে পারেন মহা বিপদে

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তথ্য-প্রযুক্তির এই যুগে মানুষের কিছু জানার প্রয়োজন হলেই কারও মুখাপেক্ষী না হয়ে গুগলে সর্চ করেন। তৎক্ষণাত পেয়ে যান তার কাঙ্ক্ষিত বিষয়। তবে, ইন্টারনেট ব্যবাহারকারীদের গুগল সার্চের মধ্য দিয়ে ফাঁদ পাতে

দেখা যায় নিজের প্রয়োজনে সার্চ করতে গিয়ে উল্টো বিপদে পড়েন অনেকে। তাই গুগল সার্চে অন্তত ৫টি জিনিসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখে নিন সেগুলো:

অ্যাপ ও সফটওয়্যার: অনেকেই বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার সরাসরি গুগল সার্চ করে খোঁজেন। এমন কিছু অ্যাপও থাকে যা গুগল প্লে স্টোরে থাকে না। কিন্তু এভাবে ডট এপিকে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সবসময়েই ঝুঁকি থেকে যায়। অজানা সাইট থেকে অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার। ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার প্রাইভেসির দফারফা। স্মার্টফোনের বারোটাও বাজতে পারে।

ব্যাংকিং সংক্রান্ত যে কোনো লিঙ্ক: গুগল সার্চ করে কোনো ব্যাংকের ওয়েবসাইটে ঢোকার আগে সাবধান। ডুপ্লিকেট ভুয়া ওয়েবসাইট থেকে সর্বস্বান্ত হতে পারেন। তাই ব্যাংকিংয়ের ক্ষেত্রে অবশ্যই সরাসরি ওয়েব অ্যাড্রেস টাইপ করে খুলুন। অথবা সেই ব্যাংকেরই তৈরি অ্যাপ ব্যবহার করুন। অনলাইন লেনদেনের সময় থাকুন সতর্ক।

ওষুধ ও চিকিৎসা: গুগল সার্চ ব্যবহার করে ডাক্তারি না করাই ভাল। টুকটাক শরীর খারাপের প্রাথমিক চিকিৎসা ইত্যাদি দেখতেই পারেন। তবে শরীর খারাপের ক্ষেত্রে গুগল সার্চ করে কোনো ওয়েবসাইট দেখে ডাক্তারি করা মোটেও বিচক্ষণ কাজ নয়। গুগলে সার্চ করে হঠাৎ কোনো ওষুধ, সাপ্লিমেন্টও কেনা অনুচিত।

কাস্টমার কেয়ার নম্বর: ধরুন আপনি অনলাইন কোনো জিনিস কিনেছিলেন। সেটি রিটার্ন করায় রিফান্ড পাবেন। কিন্তু ২ দিন পরেও টাকা ফেরত পাননি। এমন সময়ে কিন্তু ভুলেও গুগল করে সেই সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খুঁজতে যাবেন না। অনলাইন বিপণন সংস্থার আদলেই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা। সেখানে থাকে ভুয়া নম্বর। সেই নম্বরে ফোন করলেই পড়তে হবে ফাঁদে।

শেয়ারবাজার, ট্রেডিংয়ের বুদ্ধি: গুগলে এ সম্বন্ধে সার্চ করলেই হাজারো ওয়েবসাইট ভরা পরামর্শ পাবেন। কিন্তু নির্দিষ্ট ও নামী কিছু ওয়েবসাইট ছাড়া শেয়ারবাজার সংক্রান্ত বুদ্ধি না নেওয়াই শ্রেয়। একই সঙ্গে বিভিন্ন ভুয়া সংস্থা ‘ট্রেডিং’-এর নাম করে প্রতারণার ফাঁদ পেতে থাকে। তাই এই বিষয়ে গুগল সার্চের উপর বেশি নির্ভর না করাই ভালো।

সূত্র: সময় নিউজ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গুগল ও ফেসবুককে বড় অংকের জরিমানা করলো রাশিয়া

গুগল ও ফেসবুককে বড় অংকের জরিমানা করলো রাশিয়া

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গুগলকে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল বা ৯৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে রাশিয়া। দেশটিতে অবৈধ বলে বিবেচিত কনটেন্ট মুছতে বারবার ব্যর্থতার জন্য মস্কোর একটি আদালত এই রায় দেন।

এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের রায়টি বিবেচনা করবে। এদিকে গুগলকে জরিমানা করার পরপরই একই কারণে অর্থাৎ নিষিদ্ধ কনটেন্ট সরাতে ব্যর্থতার কারণে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে প্রায় ২৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার আদালত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য