Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

গ্রেফতার

রাজশাহীতে বাবাকে কুপিয়ে হত্যা, কারাগারে ছেলে

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীর বাঘায় রুস্তম আলী (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শুকুর আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ১১টার দিকে হরিরামপুর গ্রামের হাবিবের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর পাঁকাপাড়া গ্রামে বাবা রুস্তম আলীকে তার ছেলে শুকুর আলী হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পর থেকেই শুকুর আলী পলাতক ছিলেন। হত্যার ১৯ ঘণ্টা পর প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের কাছে শুকুর আলী বাবার হত্যার দায় স্বীকার করেছেন। বুধবার (৯ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সভা-সমাবেশে সহযোগিতা করছে না পুলিশ, অভিযোগ জামায়াতের

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বারবার আবেদন করলেও পুলিশ সভা-সমাবেশে সহযোগিতা করছে না। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার ও হয়রানি করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেছেন, রোববার (৬ আগস্ট) বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল থেকে এবং আগের রাতে জামায়াতের ৩২ নেতাকর্মীকে আটক করা হয়েছে ।

তিনি বলেন, জুলুম-নির্যাতন, গণগ্রেফতার ও হয়রানি করে আন্দোলন ঠেকানো যাবে না। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির আমির মুজিবুর রহমান।

বিবৃতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এ শীর্ষ নেতা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অগ্নিসংযোগের ঘটনায় দুজনকেই গ্রেফতার

রাজশাহী মহানগরীতে মাদকসহ গ্রেফতার ১৮

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আটকের সময় মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৬৫.৫০ গ্রাম হেরোইন, ৭০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রবিবার সকালে আরএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাণ হয়।

এতে বলা হয়েছে, বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৫.৯৫ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২

স্টক নিউজ বিডি October 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আজ রবিবার আরএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-৫ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৮ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও জানানো হয়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৪৩.২০ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইজিবাইক ছিনতাই চক্রের তিন আসা‌মি গ্রেফতার

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পিবিআই।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআই’র পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

তি‌নি জানান, গত ২৫ মে ভো‌রে কাজের উদ্দেশ্যে বারুহাস বাজারে যায় ইজিবাইক চালক ইসলাম। ওই দিন রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। প‌রের দিন সকা‌লে বারুহাস পাকা রাস্তার জোড়া পুকুরের মাঝখানে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মামলা হয় তাড়াশ থানায়। তদন্তকালে মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই সিরাজগঞ্জকে তদন্তের আদেশ দেন।

প‌রে মামলা তদন্তর জন‌্য বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সিরাজগঞ্জ পিবিআই’র সহ‌যো‌গিতায় টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের মাধ্যমে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পিবিআই’র ইন্সপেক্টর গোলাম কিবরিয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ সোহেল রানা, মাহবুব মোর্শেদ খান, তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল খালেক ও এসআই কামরুল প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জাল সনদসহ দুই ভুয়া চিকিৎসক গ্রেফতার

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর থেকে চিকিৎসা দেওয়া অবস্থায় রেজিস্ট্রেশনবিহীন দুই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে ওই দুইজন চিকিৎসককে উপজেলা সদরে রোগী দেখার চেম্বার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সাইনবোর্ড ও তাদের ব্যবহৃত লেখার প্যাডে যে সকল ডিগ্রি উল্লেখ করা হয়েছে তার সনদ দেখতে চাইলে তারা দেখাতে পারেন নাই।

তবে একজনের নিকট থেকে একটি জাল সনদ উদ্ধার করা হয়। চেম্বার থেকে চিকিৎসা প্রদানের বিভিন্ন ধরনের সরমঞ্জাদিও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসকরা হলেন, উপজেলার সোনাই মাগুরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৪১) এবং একই উপজেলার কেশবপুর গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে কায়েম উদ্দিন মন্ডল (৫৮)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, কিছুদিন পূর্বে ওই এলাকার বেশ কয়েকজন ভুক্তভোগী ওই দুই চিকিৎসকদের বিরুদ্ধে ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে বুধবার রাতে আক্কেলপুর উপজেলা সদরের কলেজগেট এলাকায় ওই দুই চিকিৎসকের রোগী দেখার চেম্বারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের নিকট থেকে শিক্ষাজীবনের অর্জিত সনদগুলো দেখতে চাইলে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের বা অন্যান্য কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারেন নাই। অথচ সাইনবোর্ড ও লেখার প্যাডে বিভিন্ন ডিগ্রি উল্লেখ করে কায়েম উদ্দিন মন্ডল গত ৩২ বছর ধরে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন।

অপরদিকে হারুনুর রশিদ গত ১১ বছর ধরে একজন দন্ত চিকিৎসক হিসেবে কোন প্রতিষ্ঠান থেকে আইনগত ডিগ্রি ছাড়াই মানুষের দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। যে সকল ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা দিয়ে আসছেন, সেই সনদগুলো দেখতে চাইলে তারা দেখাতে পারেন নাই। তবে দন্ত চিকিৎসকের নিকট থেকে একটি জাল সনদ উদ্ধার করা হয়।

চেম্বার থেকে চিকিৎসা প্রদানের বিভিন্ন ধরনের সরমঞ্জাদি উদ্ধারসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আক্কেলপুর থানায় সোপর্দ করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ভূয়া দুই চিকিৎসকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাড়ে ১১ হাজার ইয়াবাসহ আটক ৩

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা এবং নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

আটকরা হলেন মো. কামরুল হাসান (৩৬), মো. জসিম উদ্দিন (৩৫) এবং মো. ইছাক (২৬)।

রোববার (২৮ আগস্ট) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. কামরুল হাসানকে (৩৬) ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় নয়ন পাটোয়ারীর (৩৫) বাসা থেকে ৭৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে নয়ন পাটোয়ারী (৩৫) পালিয়ে যান।

এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাছবোঝাই ট্রাক আটক করা হয়। পরে ড্রাইভার মো. জসিম উদ্দিন (৩৫) ও তার সহযোগী মো. ইছাককে (২৬) আটক করা হয়। তাদের দেহ ও ট্রাক তল্লাশি করে মোট ৪০০০ ইয়াবা উদ্ধার করা হয়।

পৃথক দুই অভিযানে মোট ১১ হাজার ৫০০ ইয়াবা এবং ১টি ট্রাক জব্দ করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৬২১ পিস ইয়াবা, দুই গ্রাম হেরোইন, ১১ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ৫৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

বুধবার (২৪ আগস্ট) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘বিগ বস’ খ্যাত স্বপ্নার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অগ্রিম পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার অভিযোগে ‘বিগ বস’ খ্যাত নৃত্যশিল্পী ও গায়িকা স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চুক্তিভঙ্গের একাধিক মামলার পর সমন জারি হল তার বিরুদ্ধে।

সোমবার (২২ আগস্ট) লখনউয়ের একটি আদালত স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা যায়, মূল ঘটনাটি ২০১৮ সালের। ওই বছরের ১৩ অক্টোবরে লখনউয়ের স্মৃতি উপবন মঞ্চে একটি নাচগানের অনুষ্ঠান করার কথা ছিল স্বপ্নার। তার জন্য অগ্রিম পারিশ্রমিক দেওয়া হয়েছিল তাকে। অন্যদিকে অফলাইন ও অনলাইনে অনুষ্ঠানের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিনে অনুষ্ঠানে হাজিরই হননি বিখ্যাত এ নৃত্যশিল্পী। এর ফলে কয়েক হাজার দর্শক অনুষ্ঠানে এসেও ফিরে যান। চাপে পড়েন আয়োজকরা।

এই ঘটনায় ২০১৮ সালের ১৪ অক্টোবরে লখনউয়ের আশিয়ানা থানায় মামলা দায়ের হয় স্বপ্নার বিরুদ্ধে। একই ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল জুনেইদ আহমেদ, নবীন শর্মা, ইয়াদ আলি, অমিত পাণ্ডে ও রত্নাকর উপাধ্যায়ের বিরুদ্ধে। তাদের মাধ্যমেই স্বপ্নার সঙ্গে চুক্তি হয়েছিল।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, স্বপ্নার বিরুদ্ধে এটিই একমাত্র প্রতারণার অভিযোগ নয়। ২০২১ সালে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখায় স্বপ্নার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নথিভুক্ত হয়। এছাড়া তার বিরুদ্ধে বেশকিছু আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে।

তবে ২০২১ সালের মামলার প্রেক্ষিতেই স্বপ্নার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই মামলায় মধ্যে জামিনও পেয়েছিলেন তিনি। সোমবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। এমনকি তার পক্ষ থেকে কোনো আইনজীবীর দ্বারাও আবেদন করা হয়নি। এই অবস্থায় চুক্তিভঙ্গের অভিযোগ স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছে লখনউয়ের একটি আদালত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য