স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা এবং নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।
আটকরা হলেন মো. কামরুল হাসান (৩৬), মো. জসিম উদ্দিন (৩৫) এবং মো. ইছাক (২৬)।
রোববার (২৮ আগস্ট) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. কামরুল হাসানকে (৩৬) ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় নয়ন পাটোয়ারীর (৩৫) বাসা থেকে ৭৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে নয়ন পাটোয়ারী (৩৫) পালিয়ে যান।
এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাছবোঝাই ট্রাক আটক করা হয়। পরে ড্রাইভার মো. জসিম উদ্দিন (৩৫) ও তার সহযোগী মো. ইছাককে (২৬) আটক করা হয়। তাদের দেহ ও ট্রাক তল্লাশি করে মোট ৪০০০ ইয়াবা উদ্ধার করা হয়।
পৃথক দুই অভিযানে মোট ১১ হাজার ৫০০ ইয়াবা এবং ১টি ট্রাক জব্দ করা হয়।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…


