Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজধানী

পুড়ে গেছে ডাটা সেন্টার, ঢাকায় ইন্টারনেটে ধীরগতি

স্টক নিউজ বিডি October 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে। গ্রামীণফোনের নম্বর থেকে অন্য অপারেটরের নম্বরে কল করতে সমস্যার মুখে পড়ছেন গ্রাহকরা। এছাড়া সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীর অধিকাংশ এলাকায় ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে গেছে।

ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, ‘খাজা টাওয়ারের ট্রান্সমিশনে দুটি ডাটা সেন্টার রয়েছে। টাওয়ারে আগুনের কারণে অন্তত ৪০ শতাংশ প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আরও অনেক সেবাদাতার সেবা বন্ধের মুখে।’

ইন্টারনেট সংযোগ ব্যবসায়ী হিমেল বলেন, আগুন লাগার পরপরই কাস্টমারদের ফোন পাচ্ছিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম খাজা টাওয়ারে আগুন লেগেছে। খাজা টাওয়ারে ঢাকার ৯০ শতাংশ ইন্টারনেট সংযোগের ডাটা সার্ভার। সেখানে আগুনের কারণে সবার সার্ভিস বন্ধ হয়ে গেছে।

এদিকে, গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুকে পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, মহাখালীতে খাজা টাওয়ারে আগুনের কারণে কারিগরি বিপর্যয়ে কিছু গ্রাহকের গ্রামীণফোন নম্বর থেকে অন্য অপারেটরে ভয়েস কল দিতে সাময়িক অসুবিধা হতে পারে। আমাদের টিম দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য অপারেটরটি দুঃখ প্রকাশ করেছে।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানান, আগুনে খাজা টাওয়ারে থাকা এনআরবি নামে একটি ডাটা সেন্টার পুড়ে গেছে। কয়েকটি আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) শাটডাউন করেছে। এতে শুধু ঢাকা নয়, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি হচ্ছে। ঢাকা কোলা নামের আরেকটি ডাটা সেন্টার ঝুঁকির মুখে রয়েছে। ওটা পুড়ে গেলে বড় ধরনের ক্ষতি হবে।

তিনি আরও জানান, খাজা সেন্টারে লেভেল থ্রি, ম্যাক্স হাব, আমরা নেটওয়ার্ক, আর্থনেট ও উইনস্ট্রিম আইআইজিও পুড়ে গেছে। ফলে আমরা এরই মধ্যে ৭০-৮০ শতাংশ ব্যান্ডউইথ হারিয়েছি। কবে নাগাদ ইন্টারনেটের এ গতি ফিরবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মধ্যরাতে বিএনপি নেতা এ্যানিকে আটকের অভিযোগ

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির প্রচার সম্পাদক এবং দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানান, এ্যানির ধানমন্ডির বাসা ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশ তাকে থানায় যেতে বলছে।

সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বরাত দিয়ে স্বপন তিনি আরও জানান, রাত দেড়টায় পুলিশ তার বাসার চারপাশে অবস্থান নিয়েছে। পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে ঢুকে গুলি করবে। বেআইনিভাবে তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সবশেষ রাত পৌনে ৩টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য মোরশেদ জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বর্তমানে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ঢাকার যে এলাকায় বুধবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার (২৩ আগস্ট) রাজধানীর বনানী এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টা বনানী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য গত রোববারও (২০ আগস্ট) বনানীতে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দীর্ঘ সাত বছরের বেশি সময় পলাতক থাকার পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২১ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থেকে আসামি প্রদীপ চন্দ্র সরকারকে (৩০) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাব-২ এর একটি আভিযানিক দল সোমবার রাতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রদীপ চন্দ্র সরকারকে গ্রেফতার করে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রদীপ চন্দ্র মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ২০১৬ সালে রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। এরপর থেকে তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ১২টির বেশি মাদক ও অস্ত্র মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে রাজধানীর হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
BNP

ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২২ আগস্ট ঢাকা মহানগর দক্ষিণে থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়েছে বিএনপি।

সোমবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ডিএমপিতে এ চিঠি দেওয়া হয়।

ঢাকা দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠিতে বলা হয়, ‘মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণের ২৪টি থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে একই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা মিছিল কর্মসূচি পালন করবেন।’

চিঠিতে আরও বলা হয়, ‘মিছিল কর্মসূচির অনুমতিসহ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে গ্রেফতারের প্রতিবাদে রোববার (২০ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গ্রেনেড হামলার ১৯ বছর, এখনো শুকায়নি ২১ আগস্টের ক্ষত

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯ বছর আজ। ২০০৪ সালের এ দিনে রাজধানীতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নজিরবিহীন সন্ত্রাসের শিকার হন তিনশতাধিক নেতাকর্মী। প্রায় দুই দশক হতে চললেও বঙ্গবন্ধুর অ্যাভিনিউয়ের সেই ট্র্যাজেডির কথা এখনো ভুলতে পারছেন না আহতরা। স্প্লিন্টারের আঘাতে ক্ষত বিক্ষত তাদের দেহ এখনো চরম কষ্টের সঙ্গী। দিন যত গড়াচ্ছে, কষ্ট তত বাড়ছে। দলীয় সভানেত্রীর সহায়তায় কোনো রকম বেঁচে থাকলেও দুঃখের শেষে নেই।

২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় আহতদের দুঃখগাথা নিয়ে আজকের আয়োজন- এখনও শুকায়নি ২১ আগস্টের ক্ষত।

জানা গেছে, ২১ আগস্টে নিহতদের অধিকাংশ এবং আহতদের মধ্যে ৩৩ জনকে ঢাকায় ফ্ল্যাট দিয়েছে আওয়ামী লীগ। প্রায় সব আহতদের দেশ-বিদেশে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি আহতদের অনেককে সঞ্চয়পত্র করে দেওয়া হয়েছে, যেখান থেকে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। যা দিয়ে তাদের ওষুধের খরচ হয়।

আহতদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগের শরীরে এখনো রয়ে গেছে স্প্লিন্টার। দিন বাড়ার সঙ্গে সঙ্গে নানা সংকটের দানা বাঁধছে দেহে। প্রয়োজনীয় চিকিৎসা হলে তারা আরও সুস্থ হবে বলে আশা করছেন। এজন্য সবার নজর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিকে। তিনি ছাড়া কেউ তাদের খবর নেন না। বরং নেত্রী নির্দেশ দিলেও ঠিকমত পালন করেন না আওয়ামী লীগ নেতারা।

২১ আগস্টে আহত রাশেদা আক্তার রুমা বলেন, শরীরে অনেক স্প্লিন্টার আছে। শারীরিক অবস্থা আগের চেয়েও আরও খারাপ। যতদিন যায় ব্যথা বাড়ে। এখন কিডনিতে সমস্যা হয়ে গেছে। চেহারায় পানি চলে আসছে। পা মাঝে মাঝে ফুলে যায়। আগের মতো হাঁটতেও পারি না। এ সপ্তাহেও ডাক্তারের কাছে গেছি।

সবার নজর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিকে। তিনি ছাড়া কেউ তাদের খবর নেন না। বরং নেত্রী নির্দেশ দিলেও ঠিকমত পালন করেন না আওয়ামী লীগ নেতারা।

আহত নাজমুল হোসাইন নাজিম বলেন, ‘পায়ের যে অবস্থা হাঁটতে কষ্ট হয়। শত শত স্প্লিন্টার রয়ে গেছে পায়ে। সর্বশেষ গত সপ্তাহে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন, বাইরে চিকিৎসা করতে হবে। এত স্প্লিন্টার জার্মান ছাড়া খোলা মুশকিল। তারপরও ভারতে গিয়ে করা যায় কি না দেখি। এ চিকিৎসা নিজের পক্ষে করা সম্ভব নয়। নেত্রীর (শেখ হাসিনা) কাছে বলবো, দেখি কী হয়।’

আহত আরেকজন সম্রাট আকবর সবুজ। তিনি বলেন, আমার শরীর খুব অসুস্থ। প্রস্রাবের রাস্তায়, অন্ডোকোষে ও বাম পায়ে স্প্লিন্টার। এগুলো নিয়ে খুব কষ্টে আছি। মেরুদণ্ডের হাড়ে সমস্যা। ভারি কাজ করতে পারি না। সহযোগিতা পাইলে ভারতে গিয়ে চিকিৎসা করাতে পারতাম।

তিনি আরও বলেন, মায়ের সঙ্গে আমি আহত হয়। মায়ের নামই (মাহমুদা মনোয়ারা বেগম) তালিকায় উঠে। তাকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র করে দিছে। ওখান থেকে ১৫ হাজার করে মাসে পায়, ওটা দিয়ে ওনার ওধুষপত্র চলে। আমি কোনো সহযোগিতা পাই নাই। জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করেছি। চিকিৎসাও পরিপূর্ণ হয় নাই। এখন আর কিছু নাই। মায়ের সঙ্গে ১৮ বছর বয়সে আহত হয়। এখন বয়স ৩৮ বছর চলে, অসুস্থতার জন্য বিয়েও করতে পারছি না।

আমি কোনো সহযোগিতা পাই নাই। জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করেছি। চিকিৎসাও পরিপূর্ণ হয় নাই। এখন আর কিছু নাই। মায়ের সঙ্গে ১৮ বছর বয়সে আহত হয়। এখন বয়স ৩৮ বছর চলে, অসুস্থতার জন্য বিয়েও করতে পারছি না।

দলীয় নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে সবুজ বলেন, প্রধানমন্ত্রী বলার পরও আমার চাকরি হয় নাই। আব্দুস সোবহান গোলাপ ওরা দেয় নাই। আওয়ামী লীগের নেতারা সব মুখোশধারী শয়তান। শেখ হাসিনার বিপদে এদের কাউকে খুঁজে পাবেন না। আমরা জীবন দিয়ে নেত্রীর পাশে ছিলাম। তারা চায় না, আমাদের সুচিকিৎসা হোক, ভালো করে বেঁচে থাকি। আমরা তো কোটি কোটি টাকা চাই না।

রাশিদা, নাজিম ও সবুজদের মতো এমন শতাধিক আহত শরীরে স্প্লিন্টার নিয়ে আজও মানবেতর জীবনযাপন করছেন। এখনো অনেকে সেদিনের সেই গ্রেনেডের স্প্লিন্টারের মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। অনেকে তাৎক্ষণিক দেশে-বিদেশে চিকিৎসা করালেও তারা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সন্ত্রাসবিরোধী সমাবেশে রাষ্ট্রীয় মদদে গ্রেনেড হামলা করা হয়। এতে ঘটনাস্থলেই ১২ ও পরে হাসপাতালে আরও ১২ জন মারা যান। আহত হন সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মী।

এ ঘটনায় দুটো মামলা হয়- হত্যা, হত্যা চেষ্টা, ষড়যন্ত্র, ঘটনায় সহায়তাসহ বিভিন্ন অভিযোগে একটি এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনে (সংশোধনী-২০০২) আরেকটি। সেই মামলায় গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন ঢাকার একটি বিশেষ দ্রুত আদালত। রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া অন্য মামলায় ফাঁসির কারণে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর) মুফতি আব্দুল হান্নান মুন্সী (ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ড কার্যকর), শরীফ শাহেদুল আলম বিপুল কে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আওয়ামী লীগ কখনো স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি: সালাম

স্টক নিউজ বিডি August 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। জনগণের অধিকারগুলোকে কুক্ষিগত করে। গণতন্ত্রকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখে। যার কারণে তারা আজ জনবিচ্ছিন্ন। অতীত ইতিহাস দেখলে দেখা যাবে, এরা কখনো স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি। অতিরিক্ত অন্যায় অবিচারের কারণে তাদের পতন হয়েছে। এবারও তাদের পতন অনিবার্য।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাম বলেন, আজকে বিচারের নামে প্রহসন চলছে। পুরোনো মামলা সচল করে দ্রুত নিষ্পত্তি করে বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। কারণ, আন্দোলন ও নির্বাচনের মাঠ ফাঁকা রাখা। আমরাতো আগেই বলেছি, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর আন্দোলনের মাঠ ফাঁকা রাখা যাবে না। কারণ, এ আন্দোলনে সাধারণ জনগণ সম্পৃক্ত হয়ে গেছে। কত লাখ মানুষকে গ্রেফতার করবেন?

তিনি বলেন, অবৈধ ক্ষমতা ধরে রাখতে সরকার অনেক ফন্দি-ফিকির করেছে। কিন্তু কোনোটাই আলোর মুখ দেখেনি। আওয়ামী লীগ চারদিকে অন্ধকার দেখছে। আর জনগণ আশার আলো দেখতে পাচ্ছে। স্বৈরাচারী শাসনের পতন অচিরেই ঘটবে, আর গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে জনগণ।

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মো. মোহন, হারুন অর রশিদ, লিটন মাহমুদ, আনম সাইফুল ইসলাম, এসকে সেকান্দর কাদির, স্বেচ্ছাসেবক দলের জহির উদ্দিন তুহিন, মহিলা দলের রুমা আক্তার, শাহিনুর নার্গিস, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের খালিদ হাসান জ্যাকি, কৃষকদলের কামাল হোসেনসহ মহানগর দক্ষিণ বিএনপির থানা ও ওয়ার্ড নেতারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

স্টক নিউজ বিডি August 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন ভবনে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে নাজমুল হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ১৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি ভবনে এ ঘটনা ঘটে।

নাজমুলের সহকর্মী রিয়াজুল ইসলাম বলেন, আমরা উত্তরা ১৪ নম্বর সেক্টরে একটি নির্মাণাধীন ভবনে রড কাটার কাজ করছিলাম। হঠাৎ বিদ্যুৎস্পষ্ট হয়ে তৃতীয়তলা থেকে নিচে পড়ে যান নাজমুল। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত নাজমুলের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ছোট দারাগাওয়া গ্রামে। বাবার নাম আব্দুল লতিফ। ঢাকায় ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডেঙ্গুতে আরও ১৮ মৃত্যু, প্রাণহানি ৪০০ ছাড়ালো

স্টক নিউজ বিডি August 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছেই। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৮০ জন।

সোমবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯১৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৬১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩ হাজার ৬৬৫ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ২২৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ২০৭ জন এবং ঢাকার বাইরের ৩৮ হাজার ৮৩৭ জন।

এদিকে চলতি বছর ডেঙ্গতে ৪১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১৮ জন এবং ঢাকার বাইরের ৯৮ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাজারের আগুন নেভাবে কে?

স্টক নিউজ বিডি August 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে প্রায় এক যুগ ধরে বসবাস করছেন শাহজাহান মিয়া। তিন রুমের ফ্ল্যাট ছেড়ে একই ভবনের নিচতলার দুই রুমের ফ্ল্যাটে উঠেছেন গত মাসে। সাব-লেটের ওই বাসায় সাড়ে চার হাজার টাকা কমে থাকতে পারছেন এখন।

শাহজাহান মিয়ার ভাষ্য, বাজারে গেলে চোখে পানি চলে আসে। এমন বিপদে পড়তে হবে কখনই ভাবিনি। ছয় সদস্যের সংসার। মেয়ে ভার্সিটিতে পড়ে। ছেলে কলেজে। টাকার অভাবে অসুস্থ মায়ের চিকিৎসাও কমিয়ে দিয়েছি। বাজার করে খাওয়াবো নাকি মাকে নিয়মিত ওষুধ খাওয়াবো? একটি করলে আরেকটা হয় না। মাছ-মাংস তো প্রায় ছেড়েই দিয়েছি। মাঝে মধ্যে ডিম খেতাম। তাও আর সম্ভব নয়। বাধ্য হয়ে কম ভাড়ার ফ্ল্যাটে উঠেছি।

শাহজাহানের এই আক্ষেপ সম্ভবত নগরীর অধিকাংশ মানুষের। সাধারণ মানুষ দিশেহারা প্রায়। আয় বাড়ছে না। ব্যয় বাড়ছে প্রতিনিয়ত। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের লাগামহীন মূল্যে অসহায় হয়ে পড়ছে নিম্ন-মধ্যবিত্ত পরিবার। কেউ সঞ্চয় ভেঙে খাচ্ছে, কেউ আবার চলছে ঋণ করে। জীবন চালাতে চরম এক অনিশ্চয়তায় দিন পার করছে মানুষ।

সরকার খাদ্য নিরাপত্তার জন্য বেশ কাজ করছে। কৃষক সুবিধাও পাচ্ছে নানাভাবে। প্রশ্ন হচ্ছে কৃষকের ফলানো ফসলে ভাগ বসাচ্ছেন অন্যজন। এই অন্যজনকে দমাতে না পারলে বাজারের অস্থিরতা কমবে না।

দক্ষিণ বাড্ডার বাসিন্দা রহিমা। ময়মনসিংহের গফরগাঁও থেকে এসেছিলেন আট বছর আগে। দুই ছেলে-মেয়ে। অসুস্থ স্বামী প্রায় বেকার। একদিন কাজে গেলে পরেরদিন আর কাজ করতে পারেন না। মানুষের বাসায় কাজ করে দিন পার করলেও এখন ঠেকে গেছেন। সব জিনিসের দাম বাড়ায় ঢাকায় আর থাকতে চাইছে না রহিমার পরিবার।

রহিমার কথা, গ্রামে গিয়ে আইল থেকে কচুশাক তুলে তা দিয়েও ভাত খাওয়া যাইবো। শহরে এক আঁটি কচুশাক কিনতেও এখন বিশ টাকা লাগে। চাল, ডাল, তেল কোন জিনিসটা হাতে ধরা যায়! সব কিছুতেই আগুন! নেভানোর কেউ নাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ মনে করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে সবচেয়ে বিপদে পড়েন সাধারণ মানুষ। মূল্যস্ফীতির প্রথম খড়্গ পড়ে গরিব মানুষের ওপর। সরকারের অব্যবস্থাপনা আর সিন্ডিকেটের কারণে আজকের এই দশা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য যে চেষ্টা থাকার কথা, সেখানে ঘাটতি আছে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো আরও সজাগ হলে ব্যবসায়ীরা যা ইচ্ছা করতে পারতেন না।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনও বাজার পরিস্থিতির জন্য বিশেষ সিন্ডিকেটকে অনেকটা দায়ী করলেন। তিনি বলেন, করোনা আর যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বে সংকট তৈরি করেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য যে চেষ্টা থাকার কথা, সেখানে ঘাটতি আছে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো আরও সজাগ হলে ব্যবসায়ীরা যা ইচ্ছা করতে পারতেন না।

অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, সরকার খাদ্য নিরাপত্তার জন্য বেশ কাজ করছে। কৃষক সুবিধাও পাচ্ছে নানাভাবে। প্রশ্ন হচ্ছে কৃষকের ফলানো ফসলে ভাগ বসাচ্ছেন অন্যজন। এই অন্যজনকে দমাতে না পারলে বাজারের অস্থিরতা কমবে না।

একই বিষয়ে মতামত গ্রহণ করার জন্য যোগাযোগ করা হয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে। তিনি বলেন, বাজারে ডিমের মূল্যবৃদ্ধির বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের দেখভালের ব্যাপার নয়। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। খাদ্য নিরাপত্তা, সাধারণ মানুষের বেঁচে থাকা, সরকারের দায়- এমন বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য