Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজধানী

গভর্নিং বডির মুশতাক ও অধ্যক্ষের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে এবার নারী নির্যাতন মামলা করা হয়েছে। মামলায় কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও আসামি করা হয়েছে।

গত ১ আগস্ট এক কলেজছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে অভিযোগ দিয়ে মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি নিয়ে আদালত অভিযোগটি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে বাদীর আইনজীবী ওমর ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, ‘১ আগস্ট ওই কলেজছাত্রীর বাবা আদালতে অভিযোগ দেন। আদালত এটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণে গুলশান থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার মেয়ে (কলেজছাত্রী) মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আসামি খন্দকার মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ছাত্রীকে ক্লাস থেকে অধ্যক্ষের কক্ষে ডেকে নিতেন। খোঁজখবর নেওয়ার নামে ছাত্রীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন। কিছুদিন পর মুশতাক তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ছাত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করেন এবং তাকে ও তার পরিবারকে ঢাকা ছাড়া করার হুমকি দেন।

এতে আরও বলা হয়, বাদী কলেজের অধ্যক্ষকে (২ নম্বর আসামি) ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। কিন্তু কোনো সহযোগিতা না করে বরং অভিযুক্ত মুশতাককে অনৈতিক সাহায্য করেছেন। পরে বাদী গত ১২ জুন মেয়েকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে নিয়ে গেলে মুশতাক তার লোকজন দিয়ে সেখান থেকে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যান। এরপর বাদী জানতে পারেন আসামি তার মেয়েকে অনৈতিক কাজে বাধ্য এবং যৌন নিপীড়ন করা হচ্ছে।

এ জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জাগো নিউজকে বলেন, ‘হ্যাঁ, ওটা (মামলা নথিভুক্ত) করা হয়েছে। আমরা আগে মামলা পর্যালোচনা করবো। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী জাগো নিউজকে বলেন, ‘আসলে এসব নিয়ে আর কথা বলার রুচি এবং সময় নেই। আমাকে এর সঙ্গে জড়ানোটা উদ্দেশ্যমূলক। আদালতে গেছেন তো ওনারা, সেখানেই প্রমাণ হবে অভিযোগ সব মিথ্যা।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রানারের বন্ডে মেটলাইফের ২৫৭ কোটি টাকা বিনিয়োগ

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেডের ইস্যু করা দেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনেবিলিটি বন্ডে ২৫৭ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) মেটলাইফ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিনিয়োগ বাংলাদেশের বন্ড বাজারের প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং মেটলাইফের শক্তিশালী বিনিয়োগ পোর্টফোলিওকে আর দৃঢ় করবে বলে মনে করছে এ জীবন বিমা কোম্পানিটির কর্তৃপক্ষ।

এ বিনিয়োগের ফলে বর্তমানে দেশের আর্থিক খাতে মেটলাইফ বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে ১৭ হাজার কোটি টাকার বেশি।

আন্তর্জাতিক প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপের অংশ গ্যারান্টকো বন্ডটির ঝুঁকি নিরসনে শতভাগ গ্যারান্টি দিয়েছে। এ লেনদেনে অ্যারেঞ্জার ও অ্যাডভাইজর হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্টি হচ্ছে ডিবিএইচ।

বিনিয়োগ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বাংলাদেশে আমাদের বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ছে এবং দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ড চালুর অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এ যুগান্তকারী বিনিয়োগ বাংলাদেশের প্রবৃদ্ধি ও সমৃদ্ধি এবং সামনে আরও উন্নত আর্থিক বাজারে পরিণত হওয়ার সম্ভাবনার প্রতি আমাদের আস্থার বহিঃপ্রকাশ।’

রানার অটোমোবাইলস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী বলেন, ‘যাত্রা শুরুর পর থেকে রানার অটোমোবাইলস পিএলসি বাংলাদেশের অটোমোবাইল খাতে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি চালু করতে এবং পরিবহন খাতে টেকসই প্রভাব তৈরিতে ভূমিকা রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চলাচলের ক্ষেত্রে রানারের পরিবেশ-বান্ধব সমাধান সম্প্রসারণের পাশাপাশি দেশজুড়ে কমিউনিটি পর্যায়ে পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর প্রযুক্তির ব্যবহার বিস্তারে রানার ২৬৭ কোটি ৫০ কোটি টাকার টেকসই বন্ড ইস্যু করার জন্য গ্যারান্টকো’র সঙ্গে অংশীদারত্ব করেছে, যা বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনিবিলিটি বন্ড।’

এ বন্ডের অর্থায়নের মাধ্যমে রানার অটোমোবাইলস তিন চাকার বাহন কিনতে আগ্রহী চালকদের জন্য ঋণ সুবিধা দিতে পারবে এবং একই সঙ্গে উৎপাদন সুবিধার জন্য কারখানার ছাদে ৪ মেগাওয়াট শক্তি সম্পন্ন সৌর প্ল্যান্ট নির্মাণ করবে। এ উদ্যোগটি প্রায় ৭ হাজার চালককে তিন চাকার গাড়ির মালিক হওয়ার সুযোগ করে দেবে, যার ফলে চালক এবং যানবাহন রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্য আয়ের সম্ভাবনা তৈরি হবে। আশা করা হচ্ছে, এ তিন চাকার গাড়িগুলো বাংলাদেশের গ্রামীণ ও শহরাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের জন্য যাতায়াত সুবিধায় ভূমিকা রাখবে।

রানার অটোমোবাইলসের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ বন্ড লেনদেন সম্পন্ন করার একটি চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী, প্রধান আর্থিক কর্মকর্তা সানাত দত্ত এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন, গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলাম, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজধানীতে পুলিশের গাড়িসহ ৭-৮টি গাড়িতে আগুন-ভাঙচুর

স্টক নিউজ বিডি July 29, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীতে পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। এছাড়া কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষে ৬-৭ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দাবি করছে, পুলিশের সাঁজোয়া যান, পিকআপ ভ্যান ও কয়েকটি বাসে আগুন এবং ভাঙচুর করেছেন বিএনপি নেতাকর্মীরা।

ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী, নয়াবাজার, ধোলাইখাল ও শ্যামলী এলাকায় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুর করা হয়।

শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, আজকে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি পুলিশের গাড়ি ও বাসে হামলার এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় রাজধানীর যাত্রাবাড়ী, নয়াবাজার, ধোলাইখাল ও শ্যামলী এলাকায় পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুলিশের ৪-৫টি গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে এবং ৩-৪টি বাস ভাঙচুর করা হয়েছে।

ডিসি ফারুক হোসেন আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজধানীতে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশও কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপির সঙ্গে সংঘর্ষে জড়ায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এবার খুলেছে মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেট্রোরেলের আরও একটি স্টেশন যাত্রীদের চলাচলের জন্যে পুরোপুরি প্রস্তুত।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উত্তরা সেন্টার স্টেশন যাত্রী চলাচলের জন্যে উন্মুক্ত হয়েছে। এ নিয়ে উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও ও পল্লবী স্টেশনের পরে মেট্রোরেলের চতুর্থ স্টেশন হিসেবে খুলছে এই মেট্রো স্টেশনটি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আজ আমাদের অপারেশন টিম উত্তরা সেন্টার স্টেশন খুলে দেবে। আমরা আগেই বলেছিলাম পর্যায়ক্রমে মেট্রোরেলের স্টেশনগুলো খুলে দেওয়া হবে। প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রোরেল চলাচল শুরু হয়। মানুষ মেট্রোরেল ব্যবহারে ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছে।” মিরপুর-১০ স্টেশন আগামী ১ মার্চ থেকে খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যরে প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। সরকার এ প্রকল্প হাতে নেয় ২০১২ সালে। গত ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে কর্র্তৃপক্ষের। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাবলয়

স্টক নিউজ বিডি December 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সমাবেশকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৫ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও মাঠে থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য। ঢাকার প্রবেশমুখে ইতোমধ্যেই ব্যাপক তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, এখনো তা অব্যাহত আছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এর বাইরে রাজধানীজুড়ে ডিএমপির সিসি ক্যামেরায় সবার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সমাবেশকে ঘিরে তল্লাশি গত কয়েকদিনের তুলনায় শুক্রবার ছিল সবচেয়ে বেশি। বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং রেলস্টেশনে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। কঠোর নিরাপত্তার কারণে রাজধানীর আবাসিক হোটেলগুলো ফাঁকা থাকতে দেখা গেছে।

এদিকে, গত ১ ডিসেম্বর থেকে পুলিশের যে অভিযান শুরু হয়েছে তা এখনো চলছে। এ অভিযান চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে অনলাইনে নজরদারি অব্যাহত আছে। এর অংশ হিসেবে যাত্রীদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপ চেক করছে পুলিশ।
শুক্রবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশের অনুমতি ডিএমপি দিয়েছে। ডিএমপির অনুমোদনের পরপরই সেই এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তারা সেখানে যান। পোশাকি এবং সাদা পোশাকি পুলিশ সদস্যরা সেখানে গড়ে তুলেছে সর্বোচ্চ নিরাপত্তা বলয়। এ নিরাপত্তা বলয়ের মধ্যেই সেখানে ইতোমধ্যে জড়ো হয়েছেন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। দেওয়ার পর সবশেষ খবর অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও শর্তসাপেক্ষে অনুমোদন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর লঞ্চঘাট, রেল, বাস স্টেশনসহ বিভিন্ন সড়ক, অলিগলিতে পুলিশের তল্লাশি ছিল ব্যাপক। যানবাহনে ব্যাগ-শরীর তল্লাশির পাশাপাশি কোথায় যাচ্ছেন, কেন যাবেন-কী কারণে ইত্যাদি বিষয়ে যাত্রীদের জিজ্ঞেস করছে পুলিশ। তল্লাশির কারণও জানতে চান অনেক পথচারী। অনেকের মধ্যে চরম বিরক্ত প্রকাশ করতেও দেখা গেছে।

সরকারি ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিলেট মহাসড়কে এমনিতেই স্বল্প সংখ্যক যান চলাচল করে। ঢাকা থেকে বের হওয়া বিভিন্ন যানও তল্লাশির মুখে পড়ছে। যাত্রীদের বলছে, নিরাপত্তাজনিত কারণে পুলিশ তল্লাশি চালাতেই পারে। কিন্তু তল্লাশির নামে পরিচয়পত্রও দেখাতে বলছে পুলিশ। সাধারণ মানুষের সঙ্গে পরিচয়পত্র সব সময় থাকে না। কিন্তু কোনো সমাবেশকে কেন্দ্র করে এভাবে ঢালাও তল্লাশি চালিয়ে সাধারণ যাত্রীদের হয়রানি করা পুলিশের উচিত নয়।

এ ব্যাপারে ময়মসিংহ থেকে আসা কাদির মোল্লা জানান, তিনি ঢাকা-ময়মনসিংহ নিয়মিত আসা-যাওয়া করেন ব্যবসায়ের কাজে। শুক্রবারও এসেছিলেন জরুরি ব্যবসায়িক কাজে কিন্তু তল্লাশির মুখে পড়ে তার কাজের কিাজের দেরি হয়ে গেছে। এতে তিনি কিছুটা ক্ষতির সম্মুখিন হয়েছেন।

চট্টগ্রাম থেকে থেকে আসা ট্রেনযাত্রী মাহমুদ জানান, মায়ের চিকিৎসার জন্য গত কয়েকসপ্তাহ ধরে ঢাকায় আসা-যাওয়া করছেন। কিন্তু আজ (শুক্রবার) তল্লাশির নামে যে পরিমাণ নাজেহাল হয়েছেন তা ভাষায় প্রকাশ করা মত নয়।

এ ব্যাপারে ঢাকা রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, রেলওয়ে স্টেশনে যেন কোনো অবস্থাতেই ক্ষয়-ক্ষতি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নানা কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকার প্রবেশমুখ ডেমরায় তল্লাশি করেছে পুলিশ। ডেমরার সুলতানা কামাল সেতুর পশ্চিম পাড়, স্টাফ কোয়ার্টার, চৌরাস্তা, কোনাপাড়া ও ডেমরা-রামপুরা সড়কসহ অভ্যন্তরীণ এলাকাতেও পুলিশ সতর্ক অবস্থায় ছিল। ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, নির্দেশনা অনুযায়ী কড়া সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। সন্দেহভাজন যাত্রীদের তল্লাশিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

গাজীপুরের চন্দ্রা মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট কার্যক্রম ছিল চোখে পড়ার মত। নিয়মিত অভিযানের অংশ হিসাবে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে বলে জানায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার। মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন সড়ক, মহাসড়ক ও নৌপথসহ গুরুত্বপূর্ণ ৮০টি চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি।

জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে যাতে কোনো ধরণের অপ্রীতকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা খবর পেয়েছি, জামায়াতে ইসলামী নাশকতার পরিকল্পনা করছে। শুক্রবার জুমার নামাজের পর তারা পল্টন সমাজ কল্যাণ মসজিদের গলিতে একত্র হয়ে স্লোগান দিচ্ছিল। এই স্লোগানটি বাংলাদেশের একটি নিষিদ্ধ দলের স্লোগান। তার মানে বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্য আছে। এখন যে-ই নাশকতার পরিকল্পনা করুক, কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো দুষ্কৃতকারী, নাশকতাকারী অথবা জামায়াত-শিবিরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভোটগ্রহণ স্থগিতের কারণ গুরুতর অনিয়ম: সিইসি

স্টক নিউজ বিডি October 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে গুরুতর অনিয়মের জন্য অনেকগুলো কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন।

বুধবার সকালে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, “আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি পর্যবেক্ষণ করছি সিসিটিভির মাধ্যমে। আমরা এ পর্যন্ত ৩১টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দিয়েছি।”

কী কারণে স্থগিত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “এটা তো আমরা বলবো না! আমরা অনিয়ম দেখেছি, গুরুতর অনিয়ম সেই জন্য।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচন কমিশন, স্বাধীন কমিশন। আমরা ভোটটাকে সত্যিকার অর্থে ভোট হিসেবে দেখতে চাই। কিছু অনিয়ম দেখা গেছে, ওখানে সুষ্ঠুভাবে ভোট হতে দেখা যাচ্ছে না। এতে সঠিক জনমতের প্রতিফলন হবে না। সে কারণে আমরা ওই সেন্টারগুলোকে বাতিল করে দিয়েছি।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আলকেস গ্রেপ্তার

স্টক নিউজ বিডি September 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর শাহআলী এলাকার চাঞ্চল্যকর বাসু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মোহাম্মদ আলকেসকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শনিবার দুপুরে রাজধানীতে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

পালিয়ে থাকা আলকেসকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, রাজধানীর শাহআলী এলাকার চটবাড়ি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ২০১২ সালে দলবল নিয়ে প্রকাশ্য দিবালোকে বাসু মিয়াকে গুলি করে হত্যা করে আসামি মোহাম্মদ আলকেস। এ ঘটনায় নিহতের ভাই চিনু মিয়া ১৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এর তিন মাসের মধ্যে আলকেসসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।

পরে তারা জামিনে বের হয়ে এসে অন্যা আসামিরা হাজিরা দিলেও দীর্ঘদিন পালিয়ে বেড়িয়েছেন আলকেস। জামিনে থাকাকালে এই আসামি আরও দুইজনকে হত্যা করেন।

২০২১ সালের নভেম্বরে আলকেসসহ ৫ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারালেন এক ব্যক্তি

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঘানার রাজধানী আক্রাতে চিড়িয়াখানার নিরাপত্তা বেষ্টনীর উপর দিয়ে লাফ মেরে সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। এর পর সিংহের আক্রমণে জখম হয়ে মারা গেছেন ওই ব্যক্তি। রোববার (২৮ আগস্ট) এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে।

জানা যায়, রোববার চিড়িয়াখানায় নিরাপত্তার বেষ্টনী টপকে হঠাৎ সিংহের খাঁচার মধ্যে ঢুকে পড়েন এক ব্যক্তি। ওই খাঁচায় একটি সিংহ, সিংহী ও দুটি সিংহ শাবক ছিল। তাদের ডেরায় ওই ব্যক্তিকে দেখেই ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। শেষে পশুরাজের আক্রমণে প্রাণ হারান ওই ব্যক্তি। তবে সিংহরা সুরক্ষিতই রয়েছে।

নিরাপত্তার বেড়াজাল টপকে কী ভাবে সবার চোখ এড়িয়ে সিংহের খাঁচার মধ্যে ওই ব্যক্তি ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চিড়িয়াখানার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

১৯৬০ এর দশকের প্রথম দিকে ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে এনক্রুমাহ ব্যক্তিগত মেনাজেরি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। পরে ১৯৬৬ সালে তার উৎখাতের পর জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘খালেদা জিয়ার যে অবস্থা, তাতে কোনোভাবেই সুস্থ বলা যাবে না’

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৮ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ নিয়ে ষষ্ঠবারের মতো এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া। রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

গত ২২ আগস্ট খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন রিপোর্ট ভালো না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ম্যাডামকে (খালেদা জিয়া) ভর্তি করা হয়েছে। তার আগের রিপোর্ট ভালো না বলেই আরও কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ডা. জাহিদ বলেন, ‘ওনার যে অবস্থা, তা কোনোভাবেই সুস্থ আছেন বলা যাবে না। জরুরি ভিত্তিতে সুচিকিৎসা প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব মাল্টি ডিসিপ্লিন অ্যাডভান্স সেন্টারে নেওয়া প্রয়োজন। মেডিকেল বোর্ডের পরামর্শ তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে। কিন্তু তিনি তো এখনো গৃহবন্দি। এমন অবস্থায় অনাকাঙ্ক্ষিত কিছু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে।’

খালেদা জিয়া কবে নাগাদ বাসায় ফিরতে পারেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিকিৎসার বিষয়ে আগাম কিছু বলার সুযোগ নেই। এটা রোগ, রোগের উপসর্গ সার্বিক বিষয়ের ওপর নির্ভর করে।’

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা কতটা গুরুতর- এমন প্রশ্নে ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। একটি জিনিস তো স্পষ্ট। ষষ্ঠবারের মতো তিনি হাসপাতালে এসেছেন। এই হচ্ছে ওনার অবস্থা। এটি আপনাদের কারও বাবা-মায়ের যদি হতো, আমার বাবা-মা যদি হতো, ওনাদের ব্যাপারে আমরা কী বলতাম চিন্তা করেন? আমি এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে চাই না।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাড়ে ১১ হাজার ইয়াবাসহ আটক ৩

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা এবং নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

আটকরা হলেন মো. কামরুল হাসান (৩৬), মো. জসিম উদ্দিন (৩৫) এবং মো. ইছাক (২৬)।

রোববার (২৮ আগস্ট) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. কামরুল হাসানকে (৩৬) ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় নয়ন পাটোয়ারীর (৩৫) বাসা থেকে ৭৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে নয়ন পাটোয়ারী (৩৫) পালিয়ে যান।

এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাছবোঝাই ট্রাক আটক করা হয়। পরে ড্রাইভার মো. জসিম উদ্দিন (৩৫) ও তার সহযোগী মো. ইছাককে (২৬) আটক করা হয়। তাদের দেহ ও ট্রাক তল্লাশি করে মোট ৪০০০ ইয়াবা উদ্ধার করা হয়।

পৃথক দুই অভিযানে মোট ১১ হাজার ৫০০ ইয়াবা এবং ১টি ট্রাক জব্দ করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য