Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ধর্মঘট

১ ডিসেম্বর থেকে রাজশাহীর ৮ জেলায় পরিবহন ধর্মঘট

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৩০ নভেম্বরের মধ্যে সড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ।

শনিবার নাটোরে অনুষ্ঠিত বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথসভা থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।

শহরের কানাইখালী এলাকায় আরপি কমিউনিটি সেন্টারে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,পাবনা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, সিরাজগঞ্জ বাস কোচ মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম আতিক, চাপাঁই নবাবগঞ্জ মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।

এছাড়া সভায় রাজশাহী বিভাগের আট জেলার মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকালে এক প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধান করাসহ হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রিহুইলার, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্যহ্রাস করাসহ ১১ দফা বাস্তবায়নে সরকারের নিকট দাবি জানানো হয়।

এই দাবি ৩০ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করা না হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবরহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব যৌথসভার লিখিত সিদ্ধান্ত পাঠ করেন। এসময় আট জেলার পরিবহন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহীতে অটোরিকশা চালক-মালিকদের ধর্মঘট প্রত্যাহার

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীর ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (২৮ আগস্ট) বিকেল থেকে মহানগরীতে অটোরিকশা চলাচল শুরু হয়।

দেখা যায়, রাস্তায় আগের মতোই অটোরিকশা চলাচল করছে। তবে হঠাৎ করেই কেন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলো- এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন চালকরা।

জলিল নামে এক অটোরিকশা চালক বলেন, সমিতির লোকেরা আমাদের গতকাল (রোববার) থেকে অটো চালাতে দেয়নি। অটো নিয়ে বের হলে যাত্রী নামিয়ে দিয়ে চাবি কেড়ে নিয়েছে। সমিতির নেতারা বলেছিল, তারা ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে, তাই অটো বন্ধ রাখতে হবে। ভাড়া বাড়ালেই কেবল অটো চালানো যাবে। কিন্তু আজ (সোমবার) বিকেলে দেখছি, অনেকেই অটো চালাচ্ছে। আমিও তাই গাড়ি বের করেছি।

এ বিষয়ে রাজশাহী মহানগর অটোচালক শ্রমিক সমিতির সভাপতি মফিজ উদ্দিন বলেন, গাড়ি বন্ধ রাখা সম্ভব নয়। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনও বাইরে আছেন। তাই আমরা আপাতত গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি। বিকেল থেকে গাড়ি চলবে। পরবর্তীকালে আমরা এ বিষয় নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা করবো।

এদিকে, যাত্রীরা বলছেন- সিটি বাস সার্ভিস চালু হওয়ায় অটো মালিক ও চালকরা ধর্মঘট তুলে নিয়েছেন। কারণ বাস চলায় যাত্রীদের ভোগান্তি কমে গেছে, তাই আর ধর্মঘট দিয়ে আর লাভ হবে না।

মুক্তার হোসেন নামে এক যাত্রী বলেন, অটো মালিকরা ভেবেছিল, তারা সাধারণ মানুষকে জিম্মি করে ভাড়া বাড়াবে। কিন্তু সিটি বাস চালু হওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহার করেছে। কাল-পরশু দেখবেন, সিটি বাস বন্ধ করার জন্য তারা আন্দোলন করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
truck dhormoghat

জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্যরা।

পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালের সাথে দেখা করতে যান ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তারা যান। বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তারা।

এর আগে বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত শুক্রবার থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ট্রাকশ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের ভাড়ার ওপরে প্রভাব পড়েছে। আগে ভাড়া যেখানে ছিল ১০ হাজার, সেখানে এখন ভাড়া হবে তেলসহ ১২ হাজার। তাহলে কিভাবে আমরা গাড়ি চালাবো? আমাদের লাভের যে অংশটা ছিল তা এখন তেলেই চলে যাবে। লাভ না করতে পারলে রাস্তায় গাড়ি চালিয়ে করবো কী? এক রুটে যদি ২০০ লিটার তেল খরচ হয় তাহলে খরচের পরিমাণ কতটা বেড়ে গেল?

তিনি আরো বলেন, আমরা নেতৃত্ব দেই, আমরা যদি গাড়ি চালানোর কথা বলি গাড়ির মালিকরা তবুও গাড়ি চালাবেন না। কারণ এটি একটি ব্যবসা। ব্যবসা নাহলে গাড়ি কেন চালাবেন তারা?

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জ্বালানি তেলের দাম না কমানো হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না

জ্বালানি তেলের দাম না কমানো হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক পরিষদের নেতারা। বৈঠক শেষে পরিষদের নেতা জানিয়েছেন, ‘জ্বালানি তেলের দাম কমানো না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না’।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটে দুর্ভোগ বেড়েছে মানুষের। গতকালের মতো আজ শনিবারও সড়কে চলছে না পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক-কাভার্ডভ্যান। বাস চলাচলও বন্ধ থাকায় মানুষ প্রাইভেটকার, বাইক, সিএনজি অটোরিকশা ও রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

রাজধানীর প্রতিটি বাসস্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমায় থাকা যাত্রীদের ভিড়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও কর্মজীবীরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য