Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

নির্বাচন

পশ্চিমবঙ্গে মন্ত্রীদের দপ্তর বণ্টন করলেন শুভেন্দু অধিকারী, কে কোন দপ্তর পেলেন

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের এই দপ্তর বণ্টন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, পার্বত্য বিষয় ও প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্ব নিজের কাছে রেখেছেন।

আজ মন্ত্রিসভার বাকি সদস্যদের দপ্তর জানানো হয়। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। এ ছাড়া তাপস রায়কে শিল্প ও বাণিজ্য, শারদ্বত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য, জগন্নাথ চট্টোপাধ্যায়কে উচ্চশিক্ষা, দীপক বর্মণকে স্কুলশিক্ষা, অর্জুন সিংকে পরিবহন ও শ্রম এবং দুধকুমার মণ্ডলকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মালতী রাভা রায় পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের দায়িত্ব। ক্রীড়া, যুবকল্যাণ ও ক্রেতাসুরক্ষামন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খাঁ। শঙ্কর ঘোষকে পর্যটন এবং কল্যাণ চক্রবর্তীকে খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

বনমন্ত্রী হয়েছেন মনোজ ওঁরাও। সেচ ও জলপথ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অরূপ কুমার দাস। অজয় কুমার পোদ্দারকে জনস্বাস্থ্য, পূর্ত ও কারিগরি এবং রাজেশ মাহাতোকে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে জোয়েল মুর্মু আদিবাসী উন্নয়ন, হরেকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা, আনন্দময় বর্মণ পরিবহন ও অর্থ, অশোক দিন্দা কৃষি বিপণন, নদীয়ার চাঁদ বাউরি পূর্ত, বিশাল লামা স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক, শান্তনু প্রামাণিক খাদ্য ও সরবরাহ এবং মৌমিতা বিশ্বাস মিশ্র শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া উমেশ রাই সংসদীয় বিষয়ক, পূর্ণিমা চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি, কৌশিক চৌধুরী স্কুলশিক্ষা, ভাস্কর ভট্টাচার্য জনস্বাস্থ্য ও কারিগরি, দিবাকর ঘরামি সমবায় এবং অমিয় কিস্কু খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী হয়েছেন।

একসময়ের গৃহপরিচারিকা কলিতা মাঝি পেয়েছেন আবাসন দপ্তরের দায়িত্ব। অন্য প্রতিমন্ত্রীদের মধ্যে গার্গি দাস ঘোষ বিদ্যুৎ; বিরাজ বিশ্বাস আইন ও বিচার; দীপংকর জানা ভূমি ও ভূমি সংস্কার এবং সুন্দরবন আর সুমনা সরকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন।

এর আগে গত ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ওই দিন আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। তাঁদের মধ্যে দিলীপ ঘোষকে পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ; অগ্নিমিত্রা পালকে পৌর ও নগর উন্নয়ন; নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন; অশোক কীর্তনিয়াকে খাদ্য ও সরবরাহ এবং ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়।

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে হারিয়ে সরকার গঠন করে বিজেপি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মির্জা আব্বাস: আশার নাম, আস্থার প্রতীক, ধানের শীষের শক্ত কাণ্ড

স্টক নিউজ বিডি February 11, 2026

বাংলাদেশের রাজনীতিতে কিছু মানুষ থাকেন—যাঁদের নাম উচ্চারিত হলেই জনগণের মনে ভরসার জন্ম হয়। মির্জা আব্বাস তেমনই একজন নেতা। নম্রতা, ভদ্রতা ও ধৈর্যের অনন্য সংমিশ্রণে গড়ে ওঠা এই রাজনীতিক শুধু একজন প্রার্থী নন, তিনি জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রমাণ করেছেন—ক্ষমতার মোহ নয়, জনগণের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। বিএনপির প্রতি তাঁর নিবেদিত প্রাণ ভূমিকা, দলীয় সংকটে অবিচল থাকা এবং প্রতিকূল সময়েও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থান তাঁকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

তারেক রহমানের প্রতি আস্থার আলো

মির্জা আব্বাস বিশ্বাস করেন, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার রূপকার হচ্ছেন তারেক রহমান। তাঁর নেতৃত্ব, দূরদর্শী চিন্তা ও রাজনৈতিক প্রজ্ঞার প্রতি আস্থাই তাঁকে সামনে এগিয়ে যেতে প্রেরণা জোগায়। এই আস্থা কেবল কথায় নয়—কর্মে, আচরণে ও রাজনৈতিক দৃঢ়তায় প্রতিফলিত।

আজ মির্জা আব্বাসের কণ্ঠে যে প্রত্যয় শোনা যায়, তা আসলে তারেক রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, জনগণের বাংলাদেশ গড়ার প্রত্যয়।

বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা

মির্জা আব্বাসের রাজনীতি কেবল ক্ষমতার রাজনীতি নয়—এটি দেশপ্রেমের রাজনীতি। শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া জনগণ, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে তরুণ উদ্যোক্তা—সবার কথা তিনি ভাবেন। ব্যবসা-বাণিজ্যের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে গতিশীল করার প্রশ্নে তিনি একজন দূরদর্শী কর্ণধর হিসেবে পরিচিত।

তিনি বিশ্বাস করেন, শক্তিশালী অর্থনীতি ছাড়া শক্তিশালী বাংলাদেশ সম্ভব নয়।

১২ তারিখের নির্বাচন: ধানের শীষে আস্থার প্রতিফলন

আগামী ১২ তারিখের নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়—এটি জনগণের আশা প্রকাশের দিন। মির্জা আব্বাসের নেতৃত্বে ধানের শীষ হয়ে উঠেছে নিরাপত্তা, ন্যায় ও উন্নয়নের প্রতীক।

তাঁর নির্বাচনী এলাকায় যেমন জনপ্রিয়তা তুঙ্গে, তেমনি সারা দেশের মানুষ তাঁকে দেখছেন একজন অভিজ্ঞ, পরীক্ষিত ও জনবান্ধব নেতা হিসেবে। এই নির্বাচন হতে পারে জনগণের আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার ঐতিহাসিক সুযোগ।

আইডল হয়ে ওঠা নেতৃত্ব

আজ মির্জা আব্বাস একা নন—তাঁর সঙ্গে আছেন তারেক রহমানসহ বিএনপির সকল ত্যাগী নেতাকর্মী। তাঁদের আদর্শ, সংগ্রাম ও ধৈর্য নতুন প্রজন্মের কাছে আইডল হয়ে উঠছে। এই নেতৃত্ব দেখিয়ে দিচ্ছে—রাজনীতি মানে সেবা, রাজনীতি মানে দায়িত্ব।

শামীম রেজা

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সরকার আমাদের সংসদে নিয়ে গেছে এটা আংশিক সত্য: জিএম কাদের

স্টক নিউজ বিডি February 3, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, নির্বাচনের সময় আওয়ামী লীগ একটা বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট দিয়েছে। আওয়ামী লীগ বলেছে, ২৬টা সিট জাতীয় পার্টির ফেভারে ছেড়েছে। আওয়ামী লীগের এ স্টেটমেন্টের কারণে ভোটে জাতীয় পার্টির চরম ক্ষতি হয়েছে।

তিনি বলেন, সরকারের বদান্যতায় সংসদে গেছি বা সরকার সংসদে নিয়ে গেছে এটা আংশিক সত্য। সামগ্রিকভাবে এটা সত্য নয়। আমরা ফাইট করে এসেছি, উনারা শুধু নৌকা তুলে নিয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ একটা সিটও আমাদের ফেভারে ছাড়েনি। সব জায়গায় তাদের লোক দিয়েছে, ফাইট করেছে। আমাদের প্রার্থীদের যে কোনোভাবে পরাজিত করা হয়েছে। অনেকেই বলেছেন মহাজোট, অনেকেই বলেছেন সিট ভাগাভাগি হয়েছে। এ বিভ্রান্তি আওয়ামী লীগ ইচ্ছা করে করেছে অথবা ভুলে করেছে। তবে আমাদের চরম ক্ষতি হয়েছে। আমরা ৩০০ আসনে ফাইট দিয়েছি। যদি ৩০০ আসনে ফাইট একেবারে নিশ্চিতভাবে করতে পারতাম, তাহলে ফলাফল এর চেয়ে ভালো হতো। বিভ্রান্তির কারণে জাপা প্রার্থীরা নির্বাচনী পোস্টারে ‘সরকারদলের প্রধানের’ ছবি দিয়েছেন।

দলের সাম্প্রতিক সময়ের সংকট প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলছেন আমাদের দল ভাগ হয়ে যাবে। এ মুহূর্তে দল ভাগ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আরেকটা দল গঠন হতে পারে। এরশাদ সাহেবের নাম নিয়ে, আদর্শ নিয়ে আরও ১০টা দল গঠন হতে পারে। সেটার একটা প্রক্রিয়া আছে, যে কোনো লোক করতে পারে। তবে আমাদের যে দলের কাঠামোতে আমরা এগিয়ে যাচ্ছি, সেখান থেকে নতুন করে দল গঠন করার কোনো পরিবেশ বা পরিস্থিতি দেখতে পারছি না। দলের ব্যাপারে মানুষের ধারণা খুব একটা ভালো নয়।

জাপা চেয়ারম্যান বলেন, সরকারের বদান্যতায় আমরা সংসদে গেছি বা সরকার আমাদের সংসদে নিয়ে গেছে এটা আংশিক সত্য। সামগ্রিকভাবে এটা সত্য নয়। আমরা ফাইট করে এসেছি, উনারা শুধু নৌকা তুলে নিয়েছেন। আরেজন বলছেন আমরা পরের দ্বারা নিয়ন্ত্রিত এটাও আংশিক সত্য। আমরা চেষ্টা করছি এটা থেকে বেরিয়ে আসতে। আমি বলছি না, দল ভাঙবে। তবে দলের মধ্যে সংশোধন হওয়ার দরকার আছে। সংশোধন করতে না পারলে আগামীতে দলের প্রতি মানুষের আস্থা ভালোবাসা থাকবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বুধবার অবরোধ বৃহস্পতিবার হরতাল

স্টক নিউজ বিডি November 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টানা অষ্টম দফায় আরও দুদিনের হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো।

সপ্তম দফা অবরোধের শেষ দিনে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জনকে।

এর আগে সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরু হয় গতকাল রোববার সকাল ৬টায়। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এসব কর্মসূচির আওতামুক্ত রাখা হচ্ছে।

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তাদের জোটসঙ্গীসহ সরকারবিরোধী অন্য দলগুলোও একযোগে এসব কর্মসূচি পালন করছে।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গত ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারাদেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ সরকারবিরোধী অন্য দলগুলো। পরের দফায় ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ চলে।

তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ৮ নভেম্বর সকাল ৬টায় শুরু হয়ে ১০ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়। চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে, যা শেষ হয় ১৪ নভেম্বর সকাল ৬টায়। পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলে ১৫ ও ১৬ নভেম্বর।

এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি চলে ২১ ও ২২ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিভিন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে: রিজভী

স্টক নিউজ বিডি November 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিভিন্ন দল থেকে নেতা কিনতে সরকার গরুর হাটের মতো দরদাম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘দেশের জনগণ তফসিল প্রত্যাখ্যান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফখরুদ্দীন-মঈনউদ্দিনের মতো তথাকথিত কিংস পার্টি, ভুঁইফোড় পার্টি, ড্রিংকস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তাদের দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন।’

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ষষ্ঠ দফা অবরোধের সার্বিক চিত্র তুলে ধরতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন রিজভী। এসময় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা তার এজেন্সিগুলো মাঠে নামিয়ে দিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে। আওয়ামী সরকারের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ-প্রলোভন-ভয়ভীতি দেখানো হচ্ছে। ছলে বলে কৌশলে, টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে।

‘আবার কেউ কেউ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না গিয়ে বিরোধীদলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হয়ে তথাকথিত এইসব কিংস পার্টি, ভুঁইফোড় পার্টি, ছিন্নমূল পার্টি হালুয়া-রুটির ভাগ পাওয়ার লালসায় ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন-বঙ্গভবনে ছুটোছুটি করছেন।’

রিজভী বলেন, ‘দেশের কৃষক-শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ, শ্রমজীবী-কৃষিজীবী, পেশাজীবী, আলেম-ওলামাসহ সব শেণি-পেশার মানুষ এখন মাফিয়া চক্রের শৃঙ্খলে বন্দি। দেশের সব নাগরিক বর্তমানে মানবিক মর্যাদা হারিয়ে, রাজনৈতিক অধিকার হারিয়ে, ভোট প্রয়োগের অধিকার হারিয়ে নিজ দেশেই যখন মাফিয়া চক্রের শৃঙ্খলে বন্দি, তখন কিছু লোক সামান্য খুদ-কুড়ার লোভে তারা বিবেক বিবেচনাহীনভাবে তামাশার নির্বাচনে অংশ নিচ্ছেন। এইসব বেইমান দলছুটরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। কিন্তু এসব রং বদলানো পরজীবী রাজনীতিবিদরা জনগণের সংকেতবার্তা টের পাচ্ছেন না। জনগণ খুব দ্রুতগতিতে ধেয়ে যাচ্ছে সরকারের সিংহাসন ধুলোয় লুটিয়ে দিতে। জনগণের সেই পদচিহ্ন লক্ষ্য করতে পারছে না এই নব্য রাজাকারেরা।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

স্টক নিউজ বিডি November 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ বলেন, ‘সকাল থেকে ১২ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।’

এসময় খুলনা-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মেজর ড. শেখ হাবিবুর রহমান বলেন, ‘আমরা ৩০০ আসনে নির্বাচন করব। খুলনা-৪ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছি। আশা করি জয়ী হব। বর্তমানে জনগন চায় তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক। আমরা জনগনের পাশে থাকব।’

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা ১৬ তলা) ৫ হাজার টাকা পে অর্ডার/নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মনোনয়নপত্রের তথ্য সংগ্রহের দায়িত্ব ইসির ১০ কর্মকর্তার

স্টক নিউজ বিডি November 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের (ইসি) ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত সংস্থাটি দ্বিতীয় পরিপত্রে এ তথ্য জানায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, জামানত, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, মনোনয়নপত্র দাখিলকারীদের তথ্য প্রদান, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, বৈধভাবে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ ইত্যাদির বিষয়ে পরিপত্রে বলেছে ইসি।

ইসির ১০ অঞ্চল থেকে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের বিভিন্ন তথ্য সংগ্রহ সংক্রান্ত তথ্য ইসির যেসব কর্মকর্তা সংগ্রহ করবেন- রংপুর অঞ্চলের প্রার্থীদের তথ্য সংগ্রহ করবেন ইসির উপ-সচিব মো. হেলাল উদ্দিন খান, খুলনা অঞ্চলের তথ্য নেবেন ইসির উপ-সচিব সালাহউদ্দীন আহমেদ, বরিশাল অঞ্চলের তথ্য নেবেন উপ-সচিব মো. মিজানুর রহমান, চট্টগ্রাম অঞ্চলের তথ্য নেবেন এনআইডির মুহাম্মদ ফজলুর রহমান।

এছাড়া, ঢাকা অঞ্চলের তথ্য সংগ্রহ করবেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুদুল হক, সিলেট অঞ্চলের তথ্য নেবেন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুব আলম, কুমিল্লা অঞ্চলের তথ্য নেবেন সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল, ফরিদপুর অঞ্চলের তথ্য সংগ্রহ করবেন সহকারী সচিব আফরোজা পারভীন, ময়মনসিংহ অঞ্চলের তথ্য নেবেন সহকারী সচিব মো. ইলিয়াছ কামাল রিসাত এবং রাজশাহী অঞ্চলের তথ্য সংগ্রহ করবেন সহকারী সচিব আরিফা বেগম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সব দলকে নির্বাচনে আসার আহ্বান শেখ হাসিনার

স্টক নিউজ বিডি November 17, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণা হয়েছে, সবাই আসেন, ইলেকশনে অংশগ্রহণ করেন, ইলেকশনে জনগণের কাছে গিয়ে জনগণের ভোট চান।

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।

এসময় দেশবাসীর সহযোগিতা চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, এখন নির্বাচন যেন যথাসময়ে সুষ্ঠুভাবে হয় সে জন্য জনগণ ও দেশবাসী সহযোগিতা আমি চাই।

তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়ে শেখ হাসিনা বলেন, ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশনকে। তারা অন্তত এ জ্বালাও পোড়াও এ ভীত না হয়ে, সাংবিধানিক নিয়ম মেনে সময় মতো নির্বাচন সিডিউল ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, এই যে অপরাধ করেছেন জনগণের কাছে, বিশেষ করে জামায়াত-বিএনপি, অগ্নিসংযোগ করে জনগণকে হত্যা ও জানমালের ক্ষতি করেছেন, সে জন্য জাতির কাছে মাফ চেয়ে তারপর নির্বাচনে আসেন সেটাই আমরা চাই। নির্বাচনের দরজা সবার জন্য উন্মক্ত।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন জনগণের অধিকার, এটা তাদের সাংবিধানিক অধিকার। সময় এসেছে নির্বাচন হবে। জনগণ ভোট দেবে। কারো যদি সাহস থাকে এসে ইলেকশন করবে। জনগণের ভোট পাওয়ার আস্থা থাকে তাহলে ভোট পাবে। জনগণ যাকে ভোটে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে।

কেউ নির্বাচন বানচাল করতে পারবে না দাবি করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আগুন নিয়ে খেলছে। বিএনপি এবং তাদের যে জোট আছে তাদের শুধু একটা কথা বলবো। এই আগুন নিয়ে খেলা এটা বাংলাদেশের মানুষ কখনও মেনে নেবে না। (অতীতে) তারা নির্বাচন বানচাল করতে চেয়েছে, এটাও তারা বানচাল করতে পারবে না।

বিএনপি-জামায়াত জনগণের ওপর আস্থা রাখতে না পেরে হামলা চালাচ্ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, যারা সাধারণ মানুষ হত্যা করার পরিকল্পনা করে তাদের মানুষ কেন ভোট দেবে? তাদেও ওপর মানুষ কেন আস্থা রাখবে? আস্থা রাখে না। মানুষ তাদের বিশ্বাস করে না, তারা ঘাতক চিহ্নিত। তারা ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত। সেটা তো মাথায় রাখতে হবে।

বিএনপি-জামায়াতের আন্দোলনকারীদের হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, আজকে যারা নির্বাচন বানচালের জন্য অগ্নিসন্ত্রাস শুরু করেছে এদের কিন্তু ক্ষমা নেই।

বিএনপি-জামায়াতের হাত থেকে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যারা সন্ত্রাস করছে তাদের ধরিয়ে দিন। যারা অগ্নিসন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবার আর কোনো ছাড়াছাড়ি নেই।

আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা আছে জানিয়ে দলটির সভাপতি বলেন, আমরা মানুষের সেবা করেছি বলেই আমাদের ওপর মানুষের সমর্থন আস্থা-বিশ্বাস রয়েছে। আজকে যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয় কোন দলের ওপর তাদের আস্থা আছে, সেটা আওয়ামী লীগের ওপরেই আছে আমাদের ওপরই আছে। সে আস্থা বিশ্বাস ধরে রেখে আমাদের এগোতে হবে।

শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, এবার আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবারও ১৯ ও ২০ নভেম্বর হরতাল ডাকলো বিএনপি-সমমনা দলগুলো

স্টক নিউজ বিডি November 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পঞ্চম ধাপের অবরোধ শেষে আগামী রোববার ও সোমবার দেশব্যাপী হরতাল আহ্বান করেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুসারে আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল বিফ্রিংয়ে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। দলগুলো হলো- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও সমমনাদের মহাসমাবেশে ওপর হামলার অভিযোগ তুলে পরদিন সারা দেশে হরতালের ডাক দেওয়া হয়। ২৯ অক্টোবরের ওই কর্মসূচি শেষে একদিন বিরতি দিয়ে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এভাবে বিরতি দিয়ে দাবি আদায়ে পঞ্চম ধাপে অবরোধ কর্মসূচি চলছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সরকারের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস চুপসে গেছে: মঈন খান

স্টক নিউজ বিডি November 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সরকারের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, ‘এ মুহূর্তে একতরফা তফসিল ঘোষণা করলে সরকার পুনরায় এটাই প্রমাণ করবে যে, আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়। বরং একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়।’

শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘সরকারি দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারেও নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। তারপর যেনতেন প্রকারে একটা গৃহপালিত বিরোধীদল সাজিয়ে নির্বিঘ্নে একটি ‘মেইক বিলিভ’ সংসদের নাটক মঞ্চস্থ করবে। তবে, বিষয়টি হচ্ছে এই যে, এখন আর ২০১৪ বা ২০১৮ সাল নয়। ২০২৪ সালে এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না। কারণ তাদের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে।

তিনি বলেন, ‘এখন দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক, সবাই প্রত্যক্ষ করেছে এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে দিয়েছে যে, বিরোধীদলের ওপর ক্র্যাক ডাউন করে, তাদের সংগঠনের ওপর থেকে নীচ পর্যন্ত সবাইকে গ্রেফতার করে তারপর একতরফা প্রহসনের নির্বাচনের তামাশার মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে তা গণতন্ত্র নয়।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সবকার গঠন করে দেশের মানুষের ভোটাধিকারসহ সব অধিকার হরণ করেই চলবে। এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে না।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

1 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য