Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

নিহত

রাশিয়ার কোস্ট্রোমায় ক্যাফেতে আগুন, নিহত ১৩

স্টক নিউজ বিডি November 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি ক্যাফেতে রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হয়েছেন ১৩ জন। ক্যাফে থেকে তাৎক্ষণকিভাবে ২৫০ জন মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

শনিবার (৫ নভেম্বর) স্থানীয় গভর্নর সের্গেই স্টিনিকোভের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর পূর্ব শহরে এক ভবনে আগুন ধরে যায়। তখনই ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়।

গভর্নর সের্গেই স্টিনিকোভ জানান, পলিগন নামের ক্যাফেতে লাগা আগুন স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।

স্থানীয় জরুরি বিভাগগুলো জানিয়েছে, তারা শনিবার রাত ২টার দিকে আগুন লাগার খবর পায়। কী কারণে আগুন লেগেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধসে নিহত ২

স্টক নিউজ বিডি October 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন।

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সাথে সাথেই ধসেপড়া ছাদের নিচে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু হয়। পরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট।

পরে মোট দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সাজ্জাদ (১৭)। আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছাদটি নির্মাণের যে সেন্টারিং তৈরি করা হয়েছে, সেটি দুর্বল ছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ শুরু হয়। ভবনটির সামনের অংশে ১৬ জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শান্তি মিশনে নিহত সেনাসদস্য শরিফুলের বাড়িতে শোকের মাতম

স্টক নিউজ বিডি October 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে কার্যক্রম পরিচালনাকালে বোমা বিস্ফোরণে নিহত ৩ সেনা সদস্যের একজন শরিফুল ইসলাম। তার বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের অন্যতম কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে মা-বাবা, স্ত্রী, ভাই-বোন অনেকটাই নির্বাক। শোকে বিহ্বল এলাকাবাসীও।

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বেড়াখারুয়া গ্রামের তাঁত শ্রমিক লেবু শেখের ২ ছেলে ১ মেয়ের মধ্যে বড় শরিফুল ইসলাম। তিনি ২০১৭ সালের ২৩ নভেম্বর সেনাবাহিনীতে যোগ দেন। এরপর আফ্রিকান রিপাবলিকে অবস্থানকালে গত ৩ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঘটিকায় (বাংলাদেশ সময় ৪ অক্টোবর ০১.৩৫ ঘটিকা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনা করছিলেন।

এসময়ে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়ী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়। তখন ৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহতদের মধ্যে ছিলেন শরিফুল ইসলাম। মৃত্যুর এ সংবাদ শোনার পর থেকেই তার বাড়িতে চলছে শোকের মাতম।

সন্তানের মৃত্যুর খবর শোনার পর ছেলের ছবি দেখে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। বাবা, ভাইবোনসহ আত্মীয় স্বজনের কান্নায় ভারী হয়ে আছে এলাকার আকাশ-বাতাস।

একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে পরিবারটি এখন অসহায়। মিশন শেষ করে বাড়িতে আসার মাত্র দেড় মাসের আগেই মৃত্যুবরণ করেন শরিফুল ইসলাম।

নিহত শরিফুল এক বছর আগে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া গ্রামের ছালমা খাতুনকে বিয়ে করেন। তার ছোটভাই কাওসার হোসেন লেখাপড়া শেষ করে চাকরির চেষ্টা করছেন। আর একমাত্র ছোটবোন এইচএসসিতে অধ্যয়নরত লাকী খাতুনের বিয়ে হবার কথা ছিলো বড়ভাই ফিরে আসার পর।

কিন্তু শরিফুলের মৃত্যুতে সাজানো সংসারটি এখন তছনছ হয়ে গেলো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রংপুরে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৩

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রংপুরের তারাগজ্ঞ উপজেলার বারাতি ব্রীজের কাছে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪ যাত্রী। তাদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও ড্রাইভার হেলপারকে আটক করতে পারেনি। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার বেলা ১১টার দিকে তারাগজ্ঞ উপজেলার ইকরচালি থেকে একটি অটোরিকশা ৪ যাত্রী নিয়ে তারাগজ্ঞ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় চট্রগ্রাম থেকে নীলফামারীর সৈয়দপুর গামি শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা চালকসহ তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সুরাইায়া বেগম (১৪) নামে এক কিশোরী মারা যায়। বাকি ৬ জনের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত সুরাইয়ার বাবার নাম ভুট্টু মিয়া বাড়ি তারাগজ্ঞ উপজেলার ইকরচালি সরকার পাড়া গ্রামে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বিকেলে আরও দুজন মারা যায়। এরা হলেন অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (৪৫) পিতা নজির উদ্দিন বাড়ি তারাগজ্ঞ উপজেলার জগদীশ উত্তরপাড়া গ্রামে অপরজন হলেন গৃহবধু স্মৃতি বেগম (২৩) স্বামী মাহমুদ আলী বাড়ি ইকরচালি গ্রামে।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ৪ যাত্রীর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সামি রহমান জানিয়েছেন।

এদিকে তারাগজ্ঞ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোর্শেদ জানান ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তিনি তিনজন নিহত হবার বিষয়টি নিশ্চিত করে বলেন আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে সম্প্রতি এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে কর্মকর্তারা যোগাযোগ করছেন এবং দূতাবাস থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। তবে ওই নাগরিকের মৃত্যুর বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি।

ওই মুখপাত্র বলেন, আমরা আবারও পুনর্ব্যক্ত করছি যে সক্রিয় সশস্ত্র সংঘাতের কারণে মার্কিন নাগরিকদের ইউক্রেনে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে। সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদে দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ইউক্রেনের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে দেশটিতে রাশিয়ার সামরিক হামলা বাড়তে পারে বলে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়। সে সময় মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে বলা হয়, পররাষ্ট্র দফতরের কাছে তথ্য রয়েছে যে রাশিয়া আগামী দিনে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর প্রচেষ্টা জোরদার করছে।

এদিকে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছে।

এক ভাষণে জেলেনস্কি বলেন, ১৫টি দেশে ৪৪টি জাহাজে করে খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে। আগামী কয়েকদিনে আরও প্রচুর পরিমাণে খাদ্যপণ্য বিভিন্ন দেশে পাঠানো হবে। তিনি বলেন, এক মাসে তিন লাখ টন খাদ্যপণ্য রপ্তানির লক্ষ্য রয়েছে কিয়েভের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাশিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৬

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার উলিয়ানোভস্ক অঞ্চলে একটি মিনিবাস ও দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রোববার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে। দেশটির ইমার্জেন্সি সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিকোলায়েভকা গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষের সময় একটি ট্রাক রাস্তা থেকে উল্টে যায়। এসময় অপর একটি ট্রাক পেছন থেকে মিনিবাসটিকে ধাক্কা দেয়। দুই ট্রাকের মাঝে চ্যাপ্টা হয়ে যায় মিনিবাসটি। এতেই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ১৬ জনের মধ্যে ১৪ জনই কিরগিজস্তানের নাগরিক এবং বাকী দুইজন রাশিয়ার।

এক বিবৃতিতে কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাদের নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গুরুতর আহত দুইজন পুরুষ ও একজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিগ্রাম চ্যানেলে আঞ্চলিক গভর্নর আলেক্সি রুস্কিক বিষয়টি জানান।

নিরাপদ সড়ক আইন লঙ্ঘন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাশিয়ায়। কয়েক বছর ধরে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে দেশটিতে। গত জানুয়ারিতে রিয়াজান অঞ্চলে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২১ জন আহত হন। সাইবেরিয়ায় ২০১৯ সালের ডিসেম্বরে ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ১৯ জন নিহত ও ২১ জন আহত হন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

স্টক নিউজ বিডি August 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোকলেস মিয়া (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় সায়দাবাদ জনপদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোকলেস মিয়ার স্ত্রী ফাহিমা বেগম জানান, তার স্বামী প্রতিদিনের মতো বাসা থেকে ভ্যান নিয়ে বের হন। রোববার সন্ধ্যায় খবর আসে আমার স্বামী সায়দাবাদ জনপদ মোড়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামে। বর্তমানে চিটাগাং রোড় ওবদা কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য