স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ২.৭৯ শতাংশ । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.৯৩ পয়েন্টে অবস্থান করছে।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪০ পয়েন্ট বা ২.৭৯ শতাংশ কমেছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
