Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বাংলাদেশ শিপিং কর্পোরেশন

BANGLAR PROGOTI প্রথম বাণিজ্যিক যাত্রায় প্রস্তুত

স্টক নিউজ বিডি October 26, 2025

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর বহরে যুক্ত আধুনিক জাহাজ “BANGLAR PROGOTI” অবশেষে তার প্রথম বাণিজ্যিক যাত্রার উদ্দেশ্যে প্রস্তুত। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং পতাকা সংক্রান্ত সমস্যারও সমাধান হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, জানান, সর্বশক্তিমান আল্লাহর রহমতে “BANGLAR PROGOTI” আগামীকাল সকাল ১০:০০ টায় চীনের জিংজিয়াং আন্তর্জাতিক বার্থ থেকে, তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করবে।

তিনি বলেন, “এটি নিঃসন্দেহে বিএসসির সাড়ে পাঁচ দশকের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জনগুলোর একটি। দেশের জন্য এই সাফল্য গর্বের।”

কমডোর মালেক, দেশ ও কর্পোরেশনের সেবায় যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “দেশের সেবা ও কর্পোরেশনের অগ্রযাত্রায় আমাকে সহায়তা করার জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, BANGLAR PROGOTI হলো বিএসসির বহরে যুক্ত নতুন প্রজন্মের একটি অত্যাধুনিক জাহাজ, যা বাংলাদেশের সামুদ্রিক পরিবহন সক্ষমতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার ( ১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৩ টাকা ৯৮ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৪ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৬ টাকা ৫০ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোর্ড সভা ১ নভেম্বর

স্টক নিউজ বিডি October 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১ নভেম্বর, দুপুর ২টা ৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দখলে

স্টক নিউজ বিডি February 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২ লাখ ৪৫ হাজার ৮৩৬টি শেয়ার লেনদেন করেছে । যার আর্থিক মূল্য ৪৩১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩৩৬ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩৩ লাখ ১৯ হাজার ১৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২১৬ কোটি ৪০ লাখ ৪৭ হাজার টাকা।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, এমকি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বে-লিজিং এবং ইসলামি ব্যাংক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০৮ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২১-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬৬ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬৮ টাকা ৫৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ শিপিং কর্পোরেশন

লেনদেনের শীর্ষস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দখলে

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আজ ৯৮ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ ৯৫ কোটি ৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। কোম্পানিটি আজ ৮৩ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত, ফারইস্ট লাইফ, পাওয়ার গ্রিড, জিএসপি ফাইন্যান্স, ফরচুন সুজ ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ শিপিং কর্পোরেশন

লেনদেনের শীর্ষস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দখলে

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আজ ১৩১ কোটি ৫২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। কোম্পানিটি আজ ১০০ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ ৯০ কোটি ৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিযন ফার্মা, পাওয়ার গ্রিড,আএকে সিরামিক, জিপিএইচ ইস্পাত, ফারইস্ট লাইফ, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফরচুন সুজ লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ শিপিং কর্পোরেশন

দর কমার শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

স্টক নিউজ বিডি January 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ১১ হাজার ৫৪৫ বারে ৭৮ লাখ ৩০ হাজার ৫৭৭ টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ৯৬ কোটি ৪৪ লাখ টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৭ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ১৭ বারে ৬ হাজার ৯৪০ টি শেয়ার লেনদেন করে। যার আর্থিকমূল্য ৩ লাখ টাকা।

দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ডেসকো। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ১ হাজার ৪৪১ বারে ১২ লাখ ২ হাজার ৮৬ টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৪২ লাখ টাকা।

দর কমার তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল টিউবস, পাওয়ার গ্রীড, বাংলাদেশ সাবমেরিন কেবল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এটলাস বাংলাদেশ এবং পেনিনসুলা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ শিপিং কর্পোরেশন

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৩ জানুয়ারি, বৃহস্পতিবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ জানুয়ারি, রোববার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ শিপিং কর্পোরেশন

দর বাড়ার শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন বছরের প্রথম সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি আজ ৪ হাজার ৬২০ বারে ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার অর্থিক মূল্য ৭০ কোটি ৮৭ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রবি লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি আজ ১ হাজার ৮০৮ বারে ৩১ লাখ ৮৭ হাজার ৬৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ১৬ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি আজ ১ হাজার ৮১৩ বারে ১৯ লাখ ৪৫ হাজার ৪৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৯২ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাইয়ের ৯.৯০ শতাংশ, লাভেলোর ৯.৮৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৭০ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৫৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.০৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮.৫৬ শতাংশ এবং বিবিএসের শেয়ার দর ৭.৯০ শতাংশ বেড়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য