স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন বছরের প্রথম সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি আজ ৪ হাজার ৬২০ বারে ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার অর্থিক মূল্য ৭০ কোটি ৮৭ লাখ টাকা।
দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রবি লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি আজ ১ হাজার ৮০৮ বারে ৩১ লাখ ৮৭ হাজার ৬৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ১৬ লাখ টাকা।
দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি আজ ১ হাজার ৮১৩ বারে ১৯ লাখ ৪৫ হাজার ৪৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৯২ লাখ টাকা।
দর বাড়ার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাইয়ের ৯.৯০ শতাংশ, লাভেলোর ৯.৮৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৭০ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৫৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.০৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮.৫৬ শতাংশ এবং বিবিএসের শেয়ার দর ৭.৯০ শতাংশ বেড়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
