Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিজ্ঞান ও প্রযুক্তি

জাপানে বিশ্বের প্রথম 'ডুয়েল মোড ভেহিকল' চালু

জাপানে বিশ্বের প্রথম ‘ডুয়েল মোড ভেহিকল’ চালু

স্টক নিউজ বিডি December 25, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বে প্রথমবারের মতো বাস ও ট্রেনের মিশ্রণ বাহন তৈরি করে বিশ্বব্যাপী সাড়া ফেলেছে জাপান। উদ্ভাবকরা এর নাম দিয়েছে ‘ডুয়েল মোড ভেহিকল’। এটি সমানভাবে সড়ক এবং রেললাইনে চলতে পারে।

শনিবার জাপানের তোকুশিমা প্রিফেকচারের কাইয়ো শহরে পরীক্ষা-নিরীক্ষা শেষে এর বাণিজ্যিক যাত্রাও শুরু হয়েছে।

ডুয়েল মোড ভেহিকেল বা ডিএমভি নামের এই গাড়িটি রেল লাইনে চলতে পারবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে। আর সড়কে উঠলে এর গতি হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ২১ জন যাত্রী বহন করতে পারবে। খবর রয়টার্সের।

সড়ক থেকে রেললাইনে চলাচলের উপযোগী হতে গাড়িটির সময় লাগে মাত্র ১৫ সেকেন্ড। সুইচের মাধ্যমে পরিবর্তন হবে ইস্পাতের চাকায়। যখন বাসটি রাস্তা থেকে রেল লাইনে যায় তখন সামনে টায়ারের চাকা গুলো ভেতরে চলে যায় আর রেলের চাকা বেরিয়ে আসে। তখন স্বাভাবিক ভাবেই চলাচল করতে পারে বাসটি।

জাপানের আশা কোস্ট রেল কোম্পানির সিইও শিগেকি মিউরা বলেন, ‘এই বাহন বিশেষ করে গ্রামীণ জনপদের জন্য খুবই কার্যকর হবে। আশা করছি আগামী দিনের জন্য এটি হবে সবচেয়ে সেরা গণপরিবহন।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
tiktok1

ভারত-পাকিস্তানের পর এবার টিকটক নিষিদ্ধ করল ইরাক

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভিডিও-ভিক্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিয়ে সমালোচনা চলছে। চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপের বিরুদ্ধে অনৈতিক ও অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগও আছে।

এবার ‘অনুপযুক্ত বিষয়বস্তুর ক্রমাগত উপস্থিতির’ অভিযোগ তুলে টিকটক নিষিদ্ধ করেছে ইরাক। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, টিকটক অ্যাপ নৈতিকার লঙ্ঘন হয় এমন বিভিন্ন বিষয় প্রচারে সাহায্য করে। এছাড়া নির্দিষ্ট বয়সের জনগোষ্ঠীকে টার্গেট করে অশ্লীল ভিডিও প্রচার করে এই অ্যাপের ব্যবহারকারীরা।

তবে ইরাকই প্রথম দেশ নয়, যারা টিকটক নিষিদ্ধ করল। চলতি বছরের শুরুতে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত চলতি বছরের জানুয়ারিতে স্থায়ীভাবে টিকটকসহ ৫৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
biman

‘স্পিরিট অব ইনোভেশন’ বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রোলস-রয়েসের তৈরি ‘স্পিরিট অব ইনোভেশন’ বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

ডার্বিতে অবস্থিত রোলস রয়েসের এয়ারস্পেস সদর দফতর বলছে, পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটির গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার পর্যন্ত উঠেছে।

এটি তিনটি ভিন্ন দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বলে মনে করা হচ্ছে।সত্যতা যাচাইয়ের জন্য পরিসংখ্যান বিশ্ব এয়ার স্পোর্টস ফেডারেশনে পাঠানো হয়েছে।

উইল্টশায়ারের আমেসবারির বসকম্ব ডাউনে গত ১৬ নভেম্বর পরীক্ষামূলক ফ্লাইটগুলো পরিচালনা করা হয়। ফ্লাইট অপারেশনের পরিচালক এবং পাইলট ফিল ও’ডেল সর্বোচ্চ গতি তোলেন।

তিনি বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনা এবং পুরো দলের জন্য এটি একটি অবিশ্বাস্য অর্জন।’রোলস-রয়েস বলেছে যে, স্পিরিট অফ ইনোভেশন ২০১৭ সালে সিমেন্স ই-এয়ারক্র্যাফ্ট চালিত এক্সট্রা ৩৩০ এলই অ্যারোব্যাটিক বিমানের করা রেকর্ডের তুলনায় ঘণ্টায় ১৩২ মাইল বেশি দ্রুততম ছিল।

এটি ৯৮৪২.৫২ ফুট উপরে উঠতে দ্রুততম সময় নেয়ার রেকর্ডটিও ভেঙ্গেছে ৬০ সেকেন্ডের ব্যবধানে। ওই উচ্চতায় উঠতে ২০২ সেকেন্ড সময় লাগতো।

বিমানটিতে একটি ৪০০কেডাব্লিউ বৈদ্যুতিক পাওয়ারট্রেন ব্যবহার করা হয়েছে, যা একটি ৫৩৫বিএইচপি সুপারকারের সমান।

রোল-রয়েস বলেছে যে, মহাশূন্যে এ পর্যন্ত যুক্ত করা সবচেয়ে শক্তিশালী প্রোপালশন ব্যাটারি প্যাক যুক্ত করেছে, যা দিয়ে এক সাথে সাড়ে সাত হাজার ফোন চার্জ করা সম্ভব।

রোলস-রয়েস এর প্রধান নির্বাহী ওয়ারেন ইস্ট বলেছেন, “কপ-২৬ এ প্রয়োজনীয় পদক্ষেপের নেয়ার গুরুত্বের উপর বিশ্বের দৃষ্টি নিবদ্ধ হওয়ার পর এটি আরেকটি মাইলফলক যা ‘জেট জিরো’কে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে৷”

“বাতাস, স্থল এবং সাগরে কার্বনমুক্ত পরিবহনের আনার যে গুরুত্ব সমাজে তৈরি হয়েছে সেখানে কাঙ্ক্ষিত প্রযুক্তি নিয়ে আসার আশাকে সমর্থন করে।”

রোলস রয়েস আশা করে যে, ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনাল (এফএআই) অদূর ভবিষ্যতে নতুন বিশ্ব রেকর্ড হিসাবে এই ফলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে।

সূত্র : বিবিসি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঢাকায় প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন আজ থেকে শুরু

ঢাকায় প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন আজ থেকে শুরু

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির ২৫তম আসর ডাব্লিউসিআইটি। বিশ্বের যেকোনওে প্রান্ত থেকে অনলাইনেও এ সম্মেলনে যুক্ত হওয়া যাবে। ডাব্লিউসিআইটি সম্মেলনের সমান্তরালে একই সময়ে অনুষ্ঠিত হবে এশিয়া -ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২১। সম্মেলন দুটি ফিজিক্যাল এবং ভার্চুয়ালের সমন্বয়ে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে।

দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’র (উইটসা) উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে বেসিস, বাক্কো, ই-ক্যাব ও আইএসপিএবি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এদিন দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বিশ্ব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও জানানো হয়, ১১ নভেম্বর মিনিস্টেরিয়াল কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়া ফিজিক্যালি ও ভার্চুয়ালি দেশি বিদেশি মন্ত্রীরা যুক্ত থাকবেন।

সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন গ্রামের প্রত্যেকটি স্কুল ও সরকারি অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করা হবে। দুর্গম দ্বীপে সব ধরনের প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন বিগত প্রায় ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের যে অর্জন তা এই সম্মেলনের মাধ্যমে বহির্বিশ্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে ব্র্যান্ডিং করার সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, সম্মেলনটির বিভিন্ন অংশ উপভোগ করার জন্য অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর ও আইফোনের অ্যাপ স্টোর থেকে “WCIT 2021” নামের অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তবে ব্যবহারের পূ্র্বে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান, বিসিএস সভাপতি মো.শাহিদ-উল-মুনীর। এছাড়া ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’র মহাসচিব জেমস এইচ পয়সান্ট অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
novochari

সোমবার মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন চার নভোচারি

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: একটানা মহাকাশে ছয় মাসের বেশি সময় অবস্থানের পর সোমবার ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন চার নভোচারি। নাসা এ ঘোষণা দিয়েছে।

ক্রু-২ মিশনের চার সদস্যের মধ্যে একজন ফরাসি এবং একজন জাপানি রয়েছেন। তাদের পৃথিবীতে ফেরার আগে অন্য ক্রুরা তাদের স্থলাভিষিক্ত হবেন। আবহাওয়া অনুকূলে না থাকায় এই মিশনের উড্ডয়ন একাধিকবার পিছিয়ে দেয়া হয়।

নাসা শুক্রবার দিনের শেষ দিকে এক বিবৃতিতে বলেছে, ‘ক্রু-২ সদস্যরা ৮ নভেম্বর সোমবার সকাল ৭:১৪ ইস্টার্ন স্টান্ডার্ড টাইম (ইএসটি) মিনিটের আগে ফ্লোরিডা উপকূলে অবতরণ করতে পারছে না।’

ফরাসি নভোচারী টমাস পেসকুয়েট এর আগে শুক্রবার মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এটা এক তিক্ত-মধুর অনুভূতি। আমরা হয়তো আর কখনো মহাকাশ স্টেশনে ফিরবো না এবং এটি সত্যিই জাদুকরী জায়গা।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
facebook

‘ফেসবুক প্রোটেক্ট’ চালু না করলে লক হয়ে যাবে অ্যাকাউন্ট

স্টক নিউজ বিডি October 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনেক ব্যবহারকারীকে সম্প্রতি নতুন একটি নোটিফিকেশন দিয়েছে। ওই নোটিফিকেশনে বলা হয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে ‘ফেসবুক প্রোটেক্ট’ নামে একটি ফিচার ‘টার্ন অন’ বা ‘চালু’ না করলে অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। বুধবার (১৩ অক্টোবর) বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই নোটিফিকেশন পাবার পর ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, ফেসবুক প্রোটেক্ট কী এবং কীভাবে কজ করে।

এ বিষয়ে ফেসবুকের ওয়েবসাইটে বলা হয়েছে যে, ফেসবুক অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে ফেসবুক প্রোটেক্ট নামে নতুন একটি ফিচার আনছে তারা। এটি একটি ভলানটারি (ঐচ্ছিক) প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়।

তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে ফেসবুক জানায়।

নতুন এই ফিচারের বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার অ্যাকাউন্টটি অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ কারণে আপনার শক্তিশালী নিরাপত্তা দরকার। নতুন এই ফিচারে মাধ্যমে নিরাপত্তা ব্যবহার আরও জোরদার করা সম্ভব।

ফেসবুক প্রোটেক্ট চালু করার সময় এ বিষয়ে বিস্তারিত জানতে লার্ন মোর অপশনে গেলে সেখানে ফেসবুক প্রোটেক্ট কেন জরুরি সে বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়, হ্যাকাররা সব সময় সেই অ্যাকাউন্টগুলোর প্রতিই আগ্রহী হয়, যেগুলোতে অনেক বেশি ফলোয়ার থাকে, যেগুলো গুরুত্বপূর্ণ পেইজ পরিচালনা করে কিংবা যার কমিউনিটি সিগনিফিক্যান্স বা গুরুত্ব রয়েছে। এ ধরনের টার্গেটেড অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলা রোধ করতেই উন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার অনুরোধ করেছে ফেসবুক।

ফেসবুকের ওয়েবসাইটে জানানো হয়েছে, যারা এই ফিচারটি চালু করতে পারবেন তারা ফেসবুকের মাধ্যমেই তা জানতে পারবেন। তারা সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লগ-ইন করে ফেসবুক প্রোটেক্ট চালু করতে পারবেন।

ফেসবুক প্রোটেক্টের ব্যাপারে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ বলেন, ফেসবুকের এই ফিচারটি অ্যাকাউন্টের মৌলিক নিরাপত্তার বিষয়গুলো যেমন ইউজার নেম, পাসওয়ার্ড বা টু-ফ্যাক্টর অথেনটিফিকেশনের পাশাপাশি আরও কিছু বাড়তি নিরাপত্তা দেবে।

তিনি বলেন, এর পরবর্তীতে অ্যাকাউন্টধারীর পেইজে কোনো পোস্ট আসার আগে ফারদার (আরও) অথেনটিফিকেশন (যাচাই) হয়ে আসবে। যাতে ওই অ্যাকাউন্টটিকে আর কেউ অ্যাবিউজ করতে না পারে, থ্রেট (হুমকি) থেকে রক্ষা করতে এই উদ্যোগ।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
laptop ca

মোবাইল ক্যামেরার মান উন্নয়নের তুলনায় পিছিয়ে ল্যাপটপ ওয়েবক্যাম

স্টক নিউজ বিডি October 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রযুক্তিতে মোবাইল ক্যামেরার মান উন্নয়নের তুলনায় পিছিয়ে ল্যাপটপ ওয়েবক্যাম। মোবাইলের আধুনিক ভিডিও কনফারেন্সিং টেকনোলজির তুলনায় কমেছে ল্যাপটপ ওয়েবক্যামের ব্যবহার।

করপোরেট কর্মকর্তাদের ক্লায়েন্ট বা বিজনেসের খাতিরে ওয়েবক্যাম ব্যবহার করতে হয়। এরপরও ২০১০ সালেও ওয়েবক্যাম যে অবস্থানে ছিল আজও সেখানেই আছে।

বর্তমানে টেক কোম্পানিগুলো হাইব্রিড প্রডাক্ট আনছে, মাইক্রোসফট টিম, জুম এবং গুগল মিট বা ইনফিনিক্স জিরো এইটের মতো মূলধারার স্মার্টফোনগুলো ৪৮ মেগাপিক্সেল রেজল্যুশনের সেলফি ক্যামেরা নিয়ে আসছে।
অন্যদিকে সাধারণ ব্যবহারকারীরা ল্যাপটপের ওয়েবক্যাম সচরাচর ব্যবহার করেন না। যে কারণে ম্যানুফ্যাকচারাররা ল্যাপটপগুলোতে হাই কোয়ালিটি ওয়েবক্যাম দেন না। ল্যাপটপ ম্যানুফ্যাকচারাররা চিন্তা করেন, ব্যবহারকারীদের এইচডি বা আল্ট্রা এইচডি কোয়ালিটির ওয়েবক্যাম দেয়ার মানে শুধু অর্থের অপচয়। তাদের ধারণা ভালো ওয়েবক্যামের পেছনে টাকা খরচ করলেও গ্রাহকরা সেটি ব্যবহার করবে না।

এছাড়াও লো কোয়ালিটি ফোর এইটটি পি ওয়েবক্যাম বা লো কোয়ালিটি ভিজিএ ওয়েবক্যাম ব্যাবহার করলে ম্যানুফ্যাকচারাররা ল্যাপটপের অন্যান্য কম্পোনেন্টের ক্ষেত্রে বেশি বাজেট রাখার চিন্তা করেন। যে কারণে ল্যাপটপের ক্যামেরা উন্নত হয় না।

এতদিন বিষয়টি নিয়ে অভিযোগ না থাকলেও এখন ওয়েবক্যাম নিয়ে চিন্তা বাড়ছে। কারণ করোনা মহামারীর কারণে অধিকাংশ মানুষ বাড়িতে বসে কাজ করছেন। করপোরেট কর্মকর্তারা জুম মিটিং বা ইন-জেনারেল অনলাইন ভিডিও কনফারেন্সিং টেকনোলজির ব্যবহার করছেন। যখন তারা দেখছেন তাদের ল্যাপটপে থাকা ওয়েবক্যাম লো কোয়ালিটি ভিডিও আউটপুট করে, তখন অভিযোগের তালিকা দীর্ঘ হচ্ছে।

হুয়াওয়ে ও অনার তাদের ক্যামেরা পপ আপ কি রাখলেও এতে সংযুক্ত ক্যামেরা নিজস্ব অ্যাঙ্গেলের কারণে জনপ্রিয় হতে পারেনি। আগামী দিনে যেসব ল্যাপটপ আসছে তাতে মোটা বেজেল, ডিসপ্লে বা পাঞ্চ হোল ক্যামেরা থাকতে পারে।

সূত্র: টেক রাডার

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
hacker army

ইসলামের দৃষ্টিতে স্পুফিং সম্পূর্ণ নিষিদ্ধ
মুফতি মুহাম্মদ মর্তুজা

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রযুক্তি অনেকদূর এগিয়েছে, তার সঙ্গে এগিয়েছে বিশ্ব। কিন্তু কিছু লোক প্রযুক্তির অপব্যবহার করে মানুষকে প্রতারিতও করছে। প্রযুক্তি সম্পর্কে এখনো মানুষের যথেষ্ট জ্ঞান না থাকায় এ ধরনের প্রতারণার শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। হারাচ্ছে কোটি কোটি টাকা।

বর্তমান যুগে প্রযুক্তির অপব্যবহারের প্রতারকদের অভিনব ফাঁদ স্পুফিং। এটিও ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। স্পুফ অর্থ প্রতারণা করা, ধোঁকা দেওয়া। আইটি জগতেও স্পুফিং মানে কোনো কম্পিউটার সিস্টেম বা ইউজারকে ধোঁকা দেওয়া। সাধারণত কোনো ইউজাররের আইডি গোপন করে অথবা নকল করে স্পুফি করা হয়।

সাধারণত হ্যাকাররা নিজেদের ইনফরমেশন হাইড করতে কিংবা প্রতারণার উদ্দেশ্যে স্পুফিং করে থাকে। ইনফরমেশন হাইড করা মানে কী? ধরা যাক, কোনো হ্যাকার যদি কোনো সিস্টেম হ্যাকিং করে তাহলে ওই সিস্টেমে তার আইপি এড্রেস থেকে যাবে, এতে সে ধরা পড়তে পারে। এ পরিস্থিতি থেকে বাঁচার জন্য সে আইপি স্পুফিং করে তার আইপির বদলে অন্য কারো আইপি ব্যবহার করল। আর প্রতারণার উদ্দেশ্যে বলতে বোঝায়, হ্যাকাররা কোনো বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে কারো সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে। ধরুন, হ্যাকার কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানা ব্যবহার করে (ই-মেইল স্পুফিং) আপনাকে আকর্ষণীয় কোনো অফার দিয়ে ই-মেইল পাঠাল। আপনি যদি না জেনে সেই ফাঁদে পা দেন, তাহলে আপনি প্রতারিত হতে পারেন। বিভিন্ন সিস্টেমে স্পুফিং করা হয়। যেমন—কলার আইডি স্পুফিং, আইপি স্পুফিং, ই-মেইল স্পুফিং, ম্যাক স্পুফিং উল্লেখযোগ্য।

ইদানীং বাংলাদেশে কলার আইডি স্পুফিংয়ের মাধ্যমে প্রতারণা করার ঘটনা বেশি ঘটছে। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মোবাইল নম্বর স্পুফিং করে তাদের পরিচয় ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অনেকে আবার বিভিন্ন পরিচিতজন, কাস্টমার কেয়ারের নম্বর স্পুফিং করেও মানুষকে প্রতারিত করছে।

ইসলামের দৃষ্টি যেকোনো প্রতারণাকে হারাম করা হয়েছে, তা যে রূপেই হোক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ ও মুমিনদের যারা প্রতারিত করে, আসলে তারা নিজেরা নিজেদের প্রতারিত করছে, অথচ তারা তা বুঝে না।’ (সুরা : বাকারা, আয়াত : ৯)

রাসুল (সা.) বলেন, ‘যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (মুসলিম, হাদিস : ১০২)

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
zukar burg

ফেসবুক ইজ হরিবল, নো গুড, ভেরি ব্যাড উইক: টাইম ম্যাগাজিন

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদে মার্ক জাকারবার্গের একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবির ওপর একটি অ্যাপের চিত্রকে বেশি প্রাধান্য দিয়েছে টাইম ম্যাগাজিন।

সেখানে দেখা যায়, মার্ক জাকারবার্গের মুখের ওপর ‘ডিলিট ফেসবুক’ লেখা আইকন। আর সেখানেই দুটি অপশন রয়েছে। এর একটি ‘ক্যান্সেল’ আরেকটি ‘ডিলিট’।

গতকাল শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে। জানা গেছে, শুক্রবার টাইম ম্যাগাজিন তাদের ভ্যারিফায়েড টুইটার অ্যাকাউন্টে ওই ছবি পোস্ট করেছে।

এদিকে গত ৭ অক্টোবর টাইম ম্যাগাজিন ‘ফেসবুক ইজ হরিবল, নো গুড, ভেরি ব্যাড উইক- অ্যান্ড হোয়াট ইট মিন্স ফর অ্যান্টিট্রাস্ট রিফর্ম’ শিরোনামে একটি লেখা প্রকাশ করে। আর্টিকেলটি লিখেছেন আবি ভিসোউলিস।

সেই আর্টিকেলে বলা হয়, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের সিভিক মিসইনফরমেশন টিমের সাবেক প্রডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হিউগেন বলেছেন, ব্যবহারকারীদের নিরাপত্তার চেয়ে কম্পানির মুনাফাকে বেশি গুরুত্ব দেয় ফেসবুক। এছাড়া ফেসবুক তার প্ল্যাটফর্মকে সহিংসতার পরিকল্পনাকারীদের ব্যবহার করা থেকে বিরত রাখতে খুব কম কাজ করেছে।

টাইম ম্যাগাজিনের কাভার ফটোতে বলা হয়েছে, ফেসবুকের যে টিম মুনাফার ওপরে মানুষের স্বার্থকে স্থান দিত, তাদের নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। এক সময় ফেসবুক, সিভিক ইন্টিগ্রিটি টিম নিয়োগ করেছিল। কিন্তু কম্পানির বেশ কয়েকটি সিদ্ধান্তে ওই টিমের কর্মীরা খুশি হতে পারেনি। ফলে ২০২০ সালের ডিসেম্বরে ওই টিম ভেঙে দেওয়া হয়।

চলতি সপ্তাহের শুরুতে জাকারবার্গ অবশ্য ফ্রান্সিস হিউগেনের এসব তথ্য ‘একদম সত্য নয়’ বলে দাবি করেছেন।

ফেসবুকে কর্মরত কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ কেউ বলছেন- ফেসবুকে এমন বিষয় পোস্ট করা হয় যাতে মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

পরে তিনি লেখেন, আমার মনে হয় না কোনো সংস্থা এমন কিছু প্রচার করবে যাতে মানুষ ক্রুদ্ধ হয়ে ওঠে।

এদিকে ফ্রান্সিস হিউগেন মঙ্গলবার সিনেটরদের সামনে সাক্ষ্য দিয়েছেন যে, ফেসবুক সামাজিক বিভাজনকে বাড়িয়ে তুলেছে এবং কিশোর-কিশোরীদের খাবারের সমস্যাকে বাড়িয়ে দিয়েছে।

ফেসবুক ও সংশ্লিষ্ট অ্যাপগুলো গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন ফ্রান্সিস হিউগেন। যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটির কাছে দেওয়া বক্তব্যে গত মঙ্গলবার ফেসবুকের নানা অসংগতির কথাও তুলে ধরেছেন তিনি।

তিনি বলেছেন, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ শুধু মুনাফার দিকেই নজর দিচ্ছেন। ফলে প্ল্যাটফর্মটি শিশুদের ভয়ানক ক্ষতি করার পাশাপাশি বিভাজনকেও উসকে দিচ্ছে। ছড়াচ্ছে ভুল তথ্য। মার্কিন আইন প্রণেতাদের ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানান তিনি।

নিজের অভিযোগ পোক্ত করতে হিউগেন কয়েক হাজার পৃষ্ঠার অভ্যন্তরীণ গবেষণার দলিলপত্র তুলে ধরেন। ফেসবুকের সিভিক ইন্টিগ্রিটি ইউনিটের চাকরি ছাড়ার আগে তিনি সেগুলো গোপনে কপি করেছিলেন।

সিনেট কমিটির ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষের আইন প্রণেতারা ফেসবুকের বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ডেমোক্র্যাট সিনেটর এবং শুনানির আয়োজনকারী উপকমিটির সভাপতি রিচার্ড ব্লুমেন্টাল বলেন, ‘ফেসবুক জানে তাদের পণ্যগুলো সিগারেটের মতো আসক্তি সৃষ্টি করে। আমাদের শিশুরাই এর শিকার হচ্ছে।’

তিনি জাকারবার্গকে কমিটির সামনে এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ফেডারেল ট্রেড কমিশনের কাছে কম্পানির তদন্তের আহ্বান জানান।

অনেক আগে থেকেই ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে না পারা এবং ভুয়া, উসকানি ও বিভেদমূলক তথ্য ও বক্তব্য ছড়ানো বন্ধে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের উভয় প্রধান রাজনৈতিক দলের সিনেটররা বলছেন, ফেসবুকের পরিবর্তন দরকার।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে সম্প্রতি বলা হয়, ইনস্টাগ্রামের নিজেদেরই এক গবেষণায় উঠে এসেছে যে এই মাধ্যমটি শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সিস হিউগেন বলেছেন, সম্প্রতি তিনি ফেসবুকের বেশ কিছু অভ্যন্তরীণ নথিপত্র ওয়াল স্ট্রিট জার্নালের কাছে হস্তান্তর করেছেন।

হিউগেন বলেন, ‘ফেসবুক ও ইনস্টাগ্রামের কর্মকর্তারা জানেন, কিভাবে মাধ্যমগুলোকে নিরাপদ করা যায়। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেবেন না। কারণ তাঁরা জনগণের ভালোর চেয়ে নিজেদের মুনাফার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন।’ মার্ক জাকারবার্গের সমালোচনা করে হাউগেন বলেছেন, ‘তিনি নিজে ছাড়া সেখানে তাঁকে জবাবদিহি করানোর মতো আর কেউ নেই।’

ফেসবুকের একজন মুখপাত্র, কেভিন ম্যাক এলিস্টার বার্তা সংস্থা রয়টার্সকে ই-মেইলে বলেন, কম্পানি তার ব্যবহারকারীদের মুনাফা বাড়ানোর চেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। এটা বলা ঠিক নয় যে ফাঁস হওয়া অভ্যন্তরীণ গবেষণায় দেখা গেছে যে, কিশোরীদের জন্য ইনস্টাগ্রাম ‘বিষাক্ত’।

প্রসঙ্গত, আইওয়া অঙ্গরাজ্যের বাসিন্দা ফ্রান্সিস হিউগেন কম্পিউটার প্রকৌশলে ডিগ্রি ও হার্ভার্ড থেকে ব্যবসা বিষয়ে স্নাতকোত্তর করা ডাটা বিশেষজ্ঞ। ২০১৯ সালে ফেসবুকে যোগ দেওয়ার আগে তিনি ১৫ বছর ধরে গুগল, পিন্টারেস্ট, ইয়েলপসহ বিভিন্ন প্রযুক্তি কম্পানিতে কাজ করেছেন।

সূত্র: টাইম।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

আবারো সমস্যার জের ফেসবুক মেসেঞ্জার-ইনস্টাগ্রাম, ক্ষমা প্রার্থনা

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সেবা দেওয়ার ক্ষেত্রে আবারো সমস্যা তৈরি হওয়ার জেরে ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক ছয় ঘণ্টার বেশি সময় ধরে ডাউন হয়ে পড়েছিল। আবারো এর পুনরাবৃত্তি ঘটার পর ক্ষমা চেয়েছে ফেসবুক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, ফেসবুক বলেছে- একটি কনফিগারেশন পরিবর্তন করার কারণে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েছেন।

তবে ফেসবুক আরো জানিয়েছে, দিন কয়েক আগে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে সাইট ডাউনের যে ঘটনা ঘটেছিল, এ ঘটনা সেটার সঙ্গে সম্পর্কিত নয়।

এবার ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার প্রভাবিত হয়েছে।

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, আপনি যদি গত কয়েক ঘণ্টার মধ্যে আমাদের সেবা পেতে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেজন্য আমরা দুঃখিত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা জানি যে, আপনারা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের ওপর কতটা নির্ভর করেন। সমস্যাটি আমরা ঠিক করে ফেলেছি। এই সপ্তাহে আপনারা ধৈর্য ধরার জন্য আবারো ধন্যবাদ।

সূত্র: বিবিসি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য