Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

আম্বার হার্ড জনি ডেপ

মধুচন্দ্রিমায় আমার গলা চেপে ধরেছিলেন জনি ডেপ: দাবি আম্বার হার্ডের

স্টক নিউজ বিডি May 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হলিউডের তারকা অভিনেতা জনি ডেপ ও অভিনেত্রী আম্বার হার্ডের আইনি লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের আদালতে মামলার শুনানি চলাকালে পাওয়া যাচ্ছে নতুন নতুন তথ্য। এবার আম্বার হার্ড দাবি করেছেন, জনি ডেপ মধুচন্দ্রিমায় তার গলা চেপে ধরেছিলেন।

আম্বারের সঙ্গে জনির বিয়ে হয়েছিল ২০১৫ সালে, ছাড়াছাড়ি হয় ২০১৭ সালে। সংবাদমাধ্যমে নিবন্ধ লেখার জেরে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন ৫৮ বছরের জনি। নিবন্ধে আম্বার দাবি করেছিলেন, জনি তাকে নির্যাতন করেছেন। জনি ডেপের মামলার জবাবে ৩৬ বছরের আম্বারও পাল্টা ১০০ মিলিয়ন ডলারের মামলা করেছেন।

ভার্জিনিয়ার আদালতে পঞ্চম সপ্তাহের শুনানি শুরু হয়েছে। আম্বার আদালতে বলেছেন, জনির সঙ্গে বিয়ে টিকিয়ে রাখতে চাইলে হয়তো তিনি বেঁচে থাকতেন না। আম্বার বলেন, আমি খুবই ভীত হয়ে পড়েছিলাম। আমার জন্য পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। আমি তাকে ছাড়তে চাইনি। আমি তাকে অনেক অনেক বেশি ভালোবেসেছিলাম।

সূত্র : বিবিসি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চেতনা রাজ

প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে অভিনেত্রীর মৃত্যু

স্টক নিউজ বিডি May 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মাত্র ২১ বছর বয়সে প্রাণ হারালেন কন্নড় অভিনেত্রী চেতনা রাজ । সোমবার অস্ত্রোপচার পরবর্তী জটিলতায় মারা যান তিনি। এ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন অভিনেত্রীর মা ও বাবা।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, মেদ ঝরানোর জন্য গত সোমবার বিকেলে পরিবারের কাউকে কিছু না জানিয়ে প্লাস্টিক সার্জারি করার জন্য বেঙ্গালুরুর শেট্টি’স কসমেটিক সেন্টারে যান চেতনা। কিন্তু সার্জারি করতে গিয়ে অভিনেত্রীর ফুসফুসে নানা ধরনের সমস্যা দেখা দেয়। পানি জমতে শুরু করে ফুসফুসে। এরপর তাড়াতাড়ি করে চেতনাকে সেন্টারের অ্যানাস্থেটিস্ট মেলভিন চেতনাকে কাদে হাসপাতালে নিয়ে যান। বলা হয়, চেতনা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর প্রায় ৪৫ মিনিট ধরে চেষ্টা করেও চিকিৎসকরা চেতনাকে বাঁচাতে পারেননি।

পুলিশি অভিযোগে আইসিইউ-র দায়িত্বে থাকা চিকিৎসক সন্দীপ বলেন, প্লাস্টিক সার্জারির সংস্থার কর্মীরা জানতেন যে, চেতনার মৃত্যু হয়েছে অনেক আগেই। তা সত্ত্বেও তাকে হুমকি দিতে থাকেন। কাদে হাসপাতালে পৌনে সাতটায় চেতনাকে মৃত বলে ঘোষণা করা হয়।

কন্নড় টেলিভশনের জগতে পরিচিত মুখ ছিলেন চেতনা। ‘গীতা’, ‘দোরাসনি’র মতো ধারাবাহিকে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিল্পা শেঠি

ঢাকায় আসছেন শিল্পা শেঠি

স্টক নিউজ বিডি May 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আগামী ২৮ জুলাই ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে হাজির হবেন শিল্পা শেঠি। অনুষ্ঠানে সেরাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড।

শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু বলেন, ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন।

শিল্পী শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় এসেছিলন এই বলিউড সুন্দরী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
kangana

বলিউডের তারকাসন্তানদের খোঁচা দিয়েই যা বললেন কঙ্গনা

স্টক নিউজ বিডি May 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ একের পর এক দক্ষিণী অভিনেতা বলিউডের বাজার দখল করছেন। এতে ক্ষতিগ্রস্ত বহু হিন্দি ছবি। গুটিকয়েক হিন্দি ছবি ছাড়া বক্স অফিসে শোরগোল ফেলেছে মূলত তামিল, তেলুগু ছবিই। কেন এমন হাল? কারণ খুঁজতে গিয়ে তারকাসন্তানদেরই কাঠগড়ায় দাঁড় করালেন বলিউডের আলোচিত কঙ্গনা রানাউত।

পর্দার ‘কুইন’-এর সাফ কথা, বলিউডের এই তারকাসন্তানেরা অধিকাংশই পাশ্চাত্য ঢং-য়ে উচ্চারণে অভ্যস্ত। সংলাপই বোঝা দায়। তার প্রশ্ন, হিন্দি ছবির সঙ্গে তা হলে দর্শকেরা একাত্ম হবেন কীভাবে?

ইদানিং নিজের নতুন ছবি ‘ধাকড়’-এর জন্য জোরদার প্রচার চালাচ্ছেন কঙ্গনা। তবে তার ফাঁকেই নিজস্ব কায়দায় বিতর্কিত মন্তব্যের সুযোগও হাতছাড়া করেননি। অভিনেত্রী বলেন, “বলিউড তারকাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে যান। ইংরেজিতে কথাবার্তা বলেন। ছবিও দেখেন কেবলমাত্র হলিউডের।”

এই ধরনের নতুন প্রজন্ম হিন্দি ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় থাকলেও তাদের হিন্দি উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। বেশ খোঁচা দিয়েই বলেছেন, “কাঁটাচামচ দিয়ে খাবার খাওয়া এই সব তারকাসন্তানদের (হিন্দি) উচ্চারণই তো অন্য ধরনের।” তার প্রশ্ন, “দর্শকদের কাছে এঁদের যোগাযোগ হবে কীভাবে?”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Akshay

হাসপাতালে অক্ষয়, যেতে পারছেন না কান চলচ্চিত্র উৎসবে

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ কান চলচ্চিত্র উৎসব ২০২২’এ অংশ নেওয়ার কথা ছিলো অক্ষয় কুমারের। জানা গিয়েছিলো সেখানে বলিউড সুন্দরীদের মতো এবার তিনিও লাল গালিচায় হাটবেন। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না হয়তো। কারণ বলিউড খিলাড়ি দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বলিউড গণমাধ্যমের বরাতে জানা যায়, কানে অতিথি হয়ে যাওয়ার কথা বলিউড তারকা এ আর রহমান, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুরসহ আরও অনেকেরই। বাকি সব পরিকল্পনা আগের মতো থাকলেও বাদ পড়লেন অক্ষয়, যা নিয়ে মন খারাপ বলিউডের বাকি নিমন্ত্রিতদেরও।

২০২১-এর এপ্রিলে প্রথম বার করোনার কবলে পড়েছিলেন অভিনেতা। সমস্ত সতর্কতা মেনে চলা সত্বেও ফের করোনার কবলে তিনি। এই পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই বার্তা অক্ষয়ের, আপনাদের সকলের শুভেচ্ছা আর ভালবাসায় আমি খুব শিগগিরই সেরে উঠব। তা ছাড়া, আমি ভালই আছি।’

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মাসাবা গুপ্তা

‘মায়ের মতো বিয়ে না করে সন্তান জন্ম দেওয়ার সাহস আমার নেই’

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আলোচিত বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ড যুগলের একমাত্র কন্যা মাসাবা গুপ্তা। বিবাহিত ভিভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নীনা। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও ভিভের পক্ষে প্রথম স্ত্রীকে ছেড়ে আসা সম্ভব ছিল না। নীনাও জোর করে বিয়ে করতে চাননি প্রেমিককে। সে সম্পর্কের সাক্ষী হয়ে আছেন তাদের একমাত্র কন্যা মাসাবা।

যদিও এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী নীনা। সে সময় বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়েছে। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে মেয়েকে একাই বড় করেছেন নীনা গুপ্তা। ইতোমধ্যে ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন নীনার মেয়ে মাসাবা। তবে সিঙ্গেল মাদারের মেয়ে হিসেবে বড় হতে অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে। তিনিও কি মায়ের মতো বিয়ে ছাড়াই সন্তানের জন্ম দিতে চান? মাসাবার উত্তর- সে সাহস তার নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাসাবা জানান, ‘আমাকে সবসময় শুনতে হয়েছে, আমি অতিরিক্ত আধুনিক। আমার মাকেও অনেক কথা শুনতে হয়েছে। তবে আধুনিকতার তকমা নেতিবাচকভাবেই লেগেছিল আমাদের গায়ে। কিন্তু মায়ের মতো বিয়ে না করে সন্তান জন্ম দেওয়ার সাহস আমার নেই।’

উল্লেখ্য, পেশায় পোশাক শিল্পী মাসাবা অভিনয় জগতে পা রাখেন ২০২০ সালে। নেটফ্লিক্সে ‘মাসাবা মাসাবা’ ওয়েব সিরিজে নিজের চরিত্রেই অভিনয় করেন তিনি। তার জীবনের ওঠাপড়া, মায়ের সঙ্গে সম্পর্ক- এ সব নিয়েই তৈরি হয় সিরিজের গল্প। ছিলেন নীনা গুপ্তাও। হাতেখড়িতেই দর্শকের প্রশংসা পেয়েছিলেন মাসাবা। এবার তাকে দেখা যাবে ‘মডার্ন লাভ মুম্বাই’ ওয়েব সিরিজে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা ও এই সময়।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মাধুরী

আজ মাধুরীর ৫৫তম জন্মদিন

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বলিউডের ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতের ৫৫তম জন্মদিন আজ। মাধুরীর সমসাময়িক অনেক শিল্পীই হারিয়ে গেছেন। কিন্তু তিনি এখনো সমানতালে কাজ করে চলেছেন। নাচ থেকে অভিনয়; সবজায়গায় তার সরব উপস্থিতি।

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে সরব মাধুরী। এখনো অভিনয়, নাচ ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বছর ওয়েব সিরিজ ‌‘দ্য ফেম গেম’ দিয়ে নজর কেড়েছেন মাধুরী।

স্ত্রী মাধুরীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শ্রীরাম নেনে ইনস্টাগ্রামে লিখেছেন, বিশ্বের সবচেয়ে সুন্দর নারী, আমার স্ত্রী ও আমার সেরা বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক ভালোবাসি। সবচেয়ে সেরাটাই তোমার প্রাপ্য।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সোনাক্ষী

সোনাক্ষীর বাগদানের ইঙ্গিত, শিগগিরই বিয়ে!

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ফের বিয়ের গুঞ্জন বলিউডে। এবার সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরই মধ্যে নাকি বাগদান সেরে ফেলেছেন। আংটি পরিহিত ছবি শেয়ার করে নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে বাগদানের ইঙ্গিত দেন সোনাক্ষী। খবর এনডিটিভির।

একটি ছবিতে দেখা যায়, কোনো একজন পুরুষের হাত জড়িয়ে ধরে আছেন সোনাক্ষী। আরেকটিতে দেখা যায়, বাম হাতে মুখ ঢেকে রেখেছেন তিনি। সেই হাত ধরে রেখেছে আরেকটি হাত, যেটা পুরুষের হাত বলেই ধারণা করা হচ্ছে। দুটি ছবিতেই সোনাক্ষীর হাতের অনামিকায় আংটি স্পষ্ট।

ছবির ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, ‘আমার জন্য একটি বড় দিন! আমার সব থেকে বড় স্বপ্নের মধ্যে একটি সত্য হতে যাচ্ছে। আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারছিলাম না! বিশ্বাস করতে পারছি না এটা এত সহজ!’ ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন অনেকগুলো লাভ ইমোজিও।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্ত ও অনুরাগীরা কমেন্টে তাকে ভালোবাসায় সিক্ত করছেন। চলছে আলোচনা সমালোচনাও। সবাই ধরে নিয়েছেন বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী। শিগগিরই বিয়ে করবেন। আর হাত ধরা ওই পুরুষ আর কেউ নয়, তারই প্রেমিক জহির ইকবাল।

তবে অনেকে ধারণা করছেন, নায়িকার নতুন কোনো ছবির প্রচারণার কৌশলও হতে পারে এই ছবি-ক্যাপশন।

জহিরের সঙ্গে জড়িয়ে সোনাক্ষীর প্রেম নিয়ে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জনকেই হয়তো কাজে লাগাচ্ছেন সোনাক্ষী নিজের সিনেমার প্রমোশনে।

সোনাক্ষীকে সর্বশেষ দেখা গেছে ‘ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে অজয় দেবগনের সঙ্গে। সামনে তাকে দেখা যাবে প্রেমিক জাহির ইকবালের সঙ্গে ‘ডবল এক্সেল’ ছবিতে।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
avatar-water-navi

‘অ্যা‌ভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে এসেছে। বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর এ ছবিটি পরিচালনা করেছেন জেমস ক্যামেরন। ছবিটি মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর। ক্যামেরুনের অ্যাভাটার ফাঞ্চাইজির দ্বিতীয় ছবি এটি। ২০০৯ সালের মুক্তি পেয়েছিল অ্যাভাটার ছবিটি।

ছবিতে সুলি পরিবারের গল্প বলা হয়েছে, তারা যেসব সমস্যায় পড়ে এবং একে অপরকে নিরাপদ রাখতে তাদের চেষ্টা ও ট্রাজেডির কথাও বলা হয়েছে।

ছবিটিতে অভিনয় করেছেন জো সালদানা, স্যাম ওর্থিংটন, সিগোর্নি ওয়েভার, স্টিফেন ল্যাং, ক্লিফ কার্টিস, জোয়েল ডেভিড মুর, সিসিএইচ পাউন্ডার, এডি ফালকো, জিমেইন ক্লিমেট ও কেট উইন্সলেট।
উল্লেখ্য, অ্যাভাটার ছবির আরও তিনটি সিক্যুয়েল আসবে যথাক্রমে ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালে।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মহেশ বাবু

বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না: মহেশ বাবু

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সম্প্রতি একটি অনুষ্ঠানে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু বলেছেন, ‌‘বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, ধরে রাখতে পারবে না। তাই ওখানে গিয়ে আমিও আমার সময় নষ্ট করতে চাই না।’

মহেশ বাবু জানিয়েছেন, দক্ষিণী ছবিই তার ভালবাসা। এখানেই অন্তরের টান খুঁজে পান। অভিনেতা এই মুহূর্তে তার আসন্ন ছবি ‘সরকারু ভারি পাটা’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। পরশুরাম পেটলা পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ মে।

মহেশ বাবু জানান, ‘আমি হিন্দি ছবি করার প্রস্তাব অনেক পেয়েছি, কিন্তু আমি মনে করি না তারা আমার ওজন বুঝতে পারবেন। আমি এমন ইন্ডাস্ট্রিতে কাজ করব কেন! স্টারডম এবং যে সম্মান দক্ষিণে পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার জায়গা ছেড়ে অন্য কোনও ছবির দুনিয়ায় যাওয়ার কথা ভাবিনি। আমার লক্ষ্য অনেক বড়।’

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের রুকন সম্মেলন ২০২৭-২০২৮ কার্যকালের আমীর নির্বাচন অনুষ্ঠিত

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য