Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

অনন্ত জলিল

আমার কোরবানি ও সিনেমার আয়ের টাকা বন্যার্তরা পাবে: অনন্ত জলিল

স্টক নিউজ বিডি June 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এরইমধ্যে বন্যার্তদের উদ্ধারে শুক্রবারই মাঠে নেমেছে সেনাবাহিনী। পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে পড়ায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও। এ তৎপরতায় যুক্ত হয়েছে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ও কোস্ট গার্ডের দুটি ক্রুজ।

দেশের ভয়াবহ এ বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও। তারা নিজেরা সাহায্যের পাশাপাশি সবাইকে সাহায্যের আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (১৮ জুন) এক ভিডিওবার্তায় বন্যাকবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল। তিনি বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১টা বা দুইটি গরু কোরবানি দেবো। এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো।

শুধু কোরবানির টাকাই না, আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি, সেটা থেকেও টাকা আসবে- সবকিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই। আমাদের যাদের অর্থ-কড়ি আছে, আমরা কেউ টাকা কবরে নিয়ে যেতে পারব না। আমরা যেটা আয় করি সেটা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনি-আমি একদিন পৃথিবীতে থাকব না।

আমরা নিজেরা ভোগ না করে, যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি, তাহলে আল্লাহ্‌ আমাদের এই দান কবুল করবেন। মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না। যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে। ’
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অমানুষ

‘অমানুষ’ সিনেমার বিক্রিত টিকিটের টাকা পাবেন বন্যাদুর্গতরা!

স্টক নিউজ বিডি June 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। ক্রমশ পানি বেড়ে এই দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতির দিকেই যাচ্ছে। জীবন বাঁচাতে সেখানকার মানুষেরা ছুটছে নানাদিকে। এমন পরিস্থিতি সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনেকেই এবং প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানান মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তেমনই একটি উদ্যোগ নিলো শুক্রবার মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অমানুষ’ টিম! বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তারা।

এ সিনেমার নায়ক নিরব জানান, ‘প্রথম সপ্তাহে অমানুষ থেকে যতো টাকার টিকেট বিক্রি হবে সমস্ত টাকা যাবে বন্যার্তদের কাছে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করছি। যারা পাশে থাকতে চায় এখনই সময় এগিয়ে আসার। তাদের পাশে দাঁড়াতে আমরা ‘অমানুষ’ টিম এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নিয়েছি।

নিরব মনে করেন, দেশের সামর্থ্যবানদের উচিত সিলেট অঞ্চলের মানুষদের দুঃসময়ে এগিয়ে আসা। ছোট ছোট সহায়তার মাধ্যমে এমন দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ মুক্তি পেয়েছে ৪১টি সিনেমা হলে। নিরব ছাড়াও এতে অভিনয় করেন মিথিলা, রাশেদ মামুন অপু, নওশাবা, মিশা সওদাগর প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Dipjol

বন্যার্তদের ১০ ট্রাক খাবার দেবেন ডিপজল

স্টক নিউজ বিডি June 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ। বন্যাকবলিতদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন খল অভিনেতা ডিপজল। তাদের জন্য ১০ ট্রাক খাবার পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে ডিপজল জানান, প্রতি সপ্তাহে ২ ট্রাক খাবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে থাকবে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশু খাবার।

ডিপজল বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার স্টোর করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’

মোট ১০ ট্রাক খাবার পাঠাবেন বলেও জানান তিনি। এছাড়া বন্যা পরিস্থিতি যাতের দ্রুত স্বাভাবিক হয় সেই আশাও ব্যক্ত করেন তিনি।

দেশি চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান এবং অনন্ত জলিলও বানভাসি মানুষদের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন।

অনবরত ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের জৈন্তা, গোয়াইঘাট, কোম্পানিগঞ্জসহ সুনামগঞ্জের মানুষ পানিবন্দি জীবন-যাপন করছেন। পাশাপাশি তলিয়ে গেছে স্কুল, কলেজ, আশ্রয়কেন্দ্রসহ বহু গ্রাম। বন্যায় সেনা, নৌ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা উদ্ধার কাজে লিপ্ত রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মৌসুমীর অডিও বার্তা নিয়ে যা বললেন ছেলে ফারদিন

মৌসুমীর অডিও বার্তা নিয়ে যা বললেন ছেলে ফারদিন

স্টক নিউজ বিডি June 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ জায়েদ খান চিত্রনায়িকা মৌসুমীকে চারমাস ধরে ‘বিরক্ত ও হয়রানি’ করছেন এমন অভিযোগ এনেছেন ওমর সানী। তবে ওমর সানীর অভিযোগ সত্য নয় বলে অডিও বার্তা দিয়েছেন মৌসুমী। মৌসুমী গতকাল সোমবার অডিও বার্তায় বলেছেন, ‘জায়েদ খান ভালো ছেলে। জায়েদ তাকে অসম্মান করেনি।’

জায়েদ-মৌসুমী-ওমর সানীর ত্রিমুখী দ্বন্দ্বে এবার যুক্ত হয়েছেন ফারদিন। তিনি মৌসুমী ও ওমর সানীর ছেলে। মৌসুমীর অডিও বার্তা প্রসঙ্গে ফারদিন জানান, ‘মা বলেছেন, “দেখ বাবা আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি (অডিও বার্তায়)। আমি কিন্তু মিথ্যাচার করছে সানী- এটা ডিরেক্ট বলি নাই। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি।”’

ওমর সানী দাবি করেছেন, জায়েদকে তিনি চড় মেরেছেন। তবে জায়েদ বলেছেন, ওমর সানী তাকে চড় মারেননি। জায়েদের বিরুদ্ধে ‘সংসার ভাঙার’ অভিযোগ এনে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও দিয়েছেন ওমর সানী। ফারদিন বলেন, ‘তিনি (জায়েদ খান) থাপ্পড় খাওয়ার যোগ্য দেখেই থাপ্পড় খেয়েছেন। আর আমার বাবা পাগল না। বুঝেই সেসব করেছেন। মায়ের দুর্বলতার সুযোগ নিয়েছেন তিনি। তাকে প্রপারলি শাস্তি দিয়েছেন আব্বা।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মহানবীকে কটূক্তি: তিন খানের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহের প্রশ্ন

মহানবীকে কটূক্তি: তিন খানের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহের প্রশ্ন

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে প্রতিবাদে মুখর হয়েছে মুসলিম বিশ্ব। এবার সে তালিকায় যোগ দিয়েছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। একই সঙ্গে এ ইস্যুতে বলিউডের তিন খানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ শাহরুখ, সালমান আর আমির খানের নীরবতা প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘তিন খানদের নিয়ে আমার কিছু বলার নেই। আমি যে পরিস্থিতিতে আছি, তারা নেই। আমার মনে হয়, তাদের ঝুঁকি বেশি। তবে, তারা নিজেরা কী ভাবছে, তা আমি জানি না। আমার মনে হয়, তাদের অবস্থা এমন যে, কিছু বললে অনেক কিছু হারাতে হবে।’

একই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এসব বিষ বন্ধ করার আহ্বান জানান নাসিরুদ্দিন শাহ।

ওই সাক্ষাৎকারে তিনি ‘দ্য কাশ্মীর ফাইল’ সিনেমারও সমালোচনা করেছেন। সেইসঙ্গে আরিয়ান ইস্যুতে শাহরুখ খানের অবস্থানের প্রশংসা করেছেন।

সম্প্রতি বিজেপি দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে ভারত। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোসহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে।

এসব দেশ ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জনি ডেপ

টাকা নেবেন না জনি ডেপ!

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যকার মানহানি মামলার লড়াই আপাতত স্থগিত। কারণ বিচারকদের রায়ে মামলায় জিতে গেছেন জনি ডেপ। এর ফলে ডেপকে ক্ষতিপূরণ হিসেবে ১০.৩৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে অ্যাম্বার হার্ডকে।

তবে ধারণা করা হচ্ছে ডেপ তার প্রাক্তন স্ত্রীর কাছ থেকে কোনো টাকা নেবেন না। এক টিভি শো- তে ডেপের আইনজীবী বেঞ্জামিন চিউর কথোপকথন থেকে এই অনুমান করছে মিডিয়া আউটলেটগুলো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাস্টিন বিবার

মুখ বাঁকা হয়ে গেছে, গান গাইতে পারছেন না জাস্টিন বিবার

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ‘রামসে হান্ট সিনড্রোম’ নামের এক ধরনের বিরল রোগে আক্রান্ত হয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। ফলে গান গাইতে পারছেন না তিনি। তাই ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ নামে গান নিয়ে যে বিশ্ব ট্যুর করার কথা ছিলো সেটা স্থগিত করা হয়েছে। এ খবর জাস্টিন বিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার বিবার জানান, তিনি ‘রামসে হান্ট সিনড্রোম’ নামে অসুখে আক্রান্ত। এই অসুখের ফলে মুখের কোনও একটি অংশ বা পুরো মুখ পক্ষাঘাতে আক্রান্ত হয়।

ভিডিওতে নিজের চোখের দিকে ইঙ্গিত করে বিবার বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, একটি চোখের পাতা পড়ছে না। আমার মুখের একটা পাশ দিয়ে হাসতেও পারছি না, এক পাশের নাসারন্ধ্রটিও কাজ করছে না।’

টরন্টোতে তার পারফর্মের কয়েক ঘণ্টা আগে জাস্টিন বিবার জানান, অসুস্থতার কারণে তিনি ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ আপাতত স্থগিত রাখছেন। দর্শকদের উদ্দেশে বলেন, ‘যারা আমার শো বাতিলের কারণে হতাশ, তাদের বলব, আমি একেবারেই শোতে গাইতে পারছি না। পরিস্থিতি বেশ গুরুতর। আপনারা দেখেই বুঝতে পারছেন।’

পপ তারকা জানিয়েছেন, তিনি মুখের ব্যায়াম করছেন এবং বিশ্রাম নিচ্ছেন। তার আশা, একশো শতাংশ সুস্থ হলে ফিরে আসবেন দ্রুতই।

সূত্র: বিবিসি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নয়নতারা ও নির্মাতা বিগনেশ শিবান

অবশেষে বিয়েরপিঁড়িতে নয়নতারা

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দীর্ঘ সাত বছর প্রেমের পর বিয়েরপিঁড়িতে বসছেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও নির্মাতা বিগনেশ শিবান।

গত কয়েক মাস ধরে এই জুটির বিয়ের একাধিক তারিখ পাওয়া গেছে। তবে এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ জানালেন নির্মাতা বিগনেশ।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা ও ইন্ডিয়া টিভি জানায়, সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ঘোষণা করেছেন নয়নতারার প্রেমিক বিগনেশ।

এতদিন খবরটি গুঞ্জনে সীমাবদ্ধ থাকলেও মঙ্গলবার চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, আগামী ৯ জুন সাতপাকে বাঁধা পড়বেন এ জুটি। এদিন তামিলনাড়ুর মহবালিপুরামে পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হবে বলেও জানা গেছে। পরবর্তী সময়ে চেন্নাইয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। গেল বছর এই জুটির বাগদান সারার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।

বর্তমানে নয়নতারা বলিউড কিং খান শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন; যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার।

২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যাম্বার হার্ড

অ্যাম্বার হার্ডকে বিয়ে করে তার সব দায়িত্ব নিতে চায় সৌদি নাগরিক

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলায় সম্প্রতি হেরে গেছেন অ্যাম্বার হার্ড। ক্ষতিপূরণ হিসেবে ডেপকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে অ্যাম্বারকে। এরই মধ্যে ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত এই অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক সৌদি নাগরিক।

ইনস্টাগ্রামে ওই সৌদি নাগরিক ভয়েস নোট পাঠিয়ে বলেছেন, তিনি ওই ‘বৃদ্ধ মানুষে’র (জনি ডেপ) চেয়ে ভালো।

ভয়েস নোটে ওই সৌদি নাগরিক আরও যোগ করেছেন যে অ্যাম্বার হার্ডের উচিত এই বিয়ের প্রস্তাব গ্রহণ করা। কারণ, ‘এখন তার আর কিছুই অবশিষ্ট নেই’।

সেখানে বলা হয়ে, ‘অ্যাম্বার, যেহেতু তোমার জন্য সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তোমার দেখাশোনা করার জন্য আমি ছাড়া আর কেউ নেই। আমি লক্ষ্য করেছি, কিছু মানুষ তোমাকে ঘৃণা করে, কষ্ট দেয়। তাই, আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ আমাদের উভয়ের মঙ্গল করুন। তুমি আশীর্বাদস্বরূপ, কিন্তু মানুষ তা স্বীকার করে না। আমি সেই বৃদ্ধের চেয়ে ভালো।’

অনেকেই এই সৌদি নাগরিকের প্রস্তাবের ভাষাকে অবমাননাকর বলে মন্তব্য করছেন এবং তাকে ‘বিভীষিকাময়’ বলে অভিহিত করেছেন। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ মানুষই এই পোস্টে হাসির ইমোজি দিয়ে গেছেন।

জনি ডেপ ও অ্যাম্বার হার্ড ২০১৫ সালে বিয়ে করেন। অ্যাম্বার এর পরের বছরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
angelina-jolie

আবারও জোলির বিরুদ্ধে ব্র্যাডের অভিযোগ!

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট তার প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে ওয়াইন ব্যবসার সুনাম নষ্ট করার অভিযোগ এনেছেন। তার অভিযোগ, অ্যাঞ্জেলিনা এবং তিনি একসঙ্গে যে ‘মদের ব্যবসা’ শুরু করেছিলেন, সেই ব্যবসার অর্ধেক অংশ ব্র্যাড পিটকে না জানিয়ে অ্যাঞ্জেলিনা তার পরিচিত এক রাশিয়ানের কাছে বিক্রি করে দিয়েছেন, যা তাদের ব্যবসার সুনাম নষ্ট করেছে।

অথচ চুক্তিতে বলা ছিল তারা কেউই একে অপরের সম্মতি ছাড়া ব্যবসার কোনো অংশ বিক্রি করতে পারবে না। কিন্তু জোলি অংশীদারিত্ব বিক্রি করে তাদের চুক্তিটি ভঙ্গ করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন, অ্যাঞ্জেলিনা ইচ্ছাকৃতভাবে তাদের ওয়াইন কোম্পানির অর্ধেক বিক্রি করেছেন, যাতে ব্যবসার ক্ষতি হয়।

জানা গেছে, এরইমধ্যে অভিনেতা ব্র্যাড পিট অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে ফরাসি আদালতে ব্যবসার অর্ধেক অংশীদারিত্ব বিক্রির অভিযোগে মামলা করেছেন। অভিযোগপত্রে ব্যাড লিখেছেন, কোম্পানিটি তার একটি আবেগের প্রকল্প ছিল।

যা বর্তমানে একটি বৈশ্বিক ব্যবসায় পরিণত হয়েছে। ব্যবসাটিকে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে দাঁড় করিয়েছেন। অ্যাঞ্জেলিনা কোনোদিনই এই ব্যবসার সাফল্যে অবদান রাখেননি। অথচ জোলি ইচ্ছাকৃতভাবে ব্র্যাড পিটকে অন্ধকারে রেখে চুক্তি অধিকার লঙ্ঘন করেছেন। এখন ব্র্যাড জোলির সিদ্ধান্তকে অকার্যকর ঘোষণার পাশাপাশি ক্ষতিপূরণ চান বলেও অভিযোগপত্রে লেখা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য