Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ব্রিটিশ এমপি

david aimes

ব্রিটিশ এমপির মৃত্যু ছুরির আঘাতে

স্টক নিউজ বিডি October 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ছুরিকাঘাতে ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস নিহত হয়েছেন। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এসেক্স কাউন্টির লেই-অন-সি শহরের বেলফারিস মেথডিস্ট গির্জায় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের বিবৃতিতে জানানো হয়, ডেভিড অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছিল। তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজা হচ্ছে।

ডেভিড অ্যামেস সাউথএন্ড ওয়েস্টের এমপি। গতকাল ছুরিকঘাতের সময় ওই নির্বাচনী এলাকার গির্জায় বৈঠক করছিলেন তিনি। তিনি ১৯৮৩ সালে বসিলডন থেকে প্রথম এমপি নির্বাচিত হন। ১৯৯৭ সাল থেকে সাউথএন্ডে নির্বাচন করছিলেন তিনি। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি ব্রিটিশ পার্লামেন্টে এমপি। রাজনৈতিকভাবে তিনি সোশ্যাল কনজারভেটিভ। গর্ভপাতবিরোধিতা ও প্রাণীদের অধিকার সুরক্ষায় কাজ করেন । গত পাঁচ বছরের মধ্যে ব্রিটিশ এমপি নিহত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে ২০১৬ সালে লেবার পার্টির এমপি জো কক্সকে গুলি করে হত্যা করা হয়েছিল। বেক্সিট গণভোটের আগের দিন এ ঘটনা ঘটেছিল।

ডেভিড অ্যামেসের মৃত্যুতে ব্রিটেনের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়লি বলেন, ‘এটি এমন একটি ঘটনা, যা পার্লামেন্টারি কমিউনিটি ও পুরো দেশের মধ্যে শোকের তরঙ্গ বয়ে আনবে।’ এ সময় তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে ব্রিটিশ এমপিদের নিরাপত্তা পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ডেভিড অ্যামেস একজন অসাধারণ মানুষ, অসাধারণ বন্ধু এবং অসাধারণ এমপি গণতান্ত্রিক ভূমিকা পালনের সময় নিহত হলেন।

সাউথএন্ডের কাউন্সিলর জন ল্যাম্ব ছুরিকাঘাতের ঘটনাকে ভয়ংকর আখ্যা দিয়ে বলেন, ‘আমরা এই নির্বাচনী এলাকার একজন ভালো মানুষ ও পরিশ্রমী এমপিকে হারিয়েছি, যিনি সকলের জন্য কাজ করতেন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • আইপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, সুযোগ পেতে পারে লোকসানি কোম্পানিও

  • ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের রুকন সম্মেলন ২০২৭-২০২৮ কার্যকালের আমীর নির্বাচন অনুষ্ঠিত

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য