Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ভূমিকম্প

তুরস্ক-সিরিয়ায় নিহত ছাড়াল ৫০ হাজার

স্টক নিউজ বিডি February 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৪৪ হাজার ২১৮ এবং সিরিয়ায় ৫ হাজার ৮০০ জন।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এরপর গত ২০ ফেব্রুয়ারি রাতে ফের ৬ দশমিক ৪ এবং ৫ দশমিক ৮ মাত্রায় দুটি ভূমিকম্প আঘাত হানে।

প্রথম ভূমিকম্পের পর দেশটিতে ৯ হাজার ১৩৬ এর বেশি আফটারশক হয়েছে। ভূমিকম্পে দেড় লাখেরও বেশি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পটিকে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ্য করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভূমিকম্পে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।

এদিকে তুরস্ক সরকার জানিয়েছে, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় মার্চের প্রথম দিকে ২ লাখের বেশি বাড়ি নির্মাণ শুরু করবে এবং এক বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করবে।

উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তুরস্কে অভিযান শেষে ফিরল উদ্ধারকারী দল

স্টক নিউজ বিডি February 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তুরস্কে উদ্ধার অভিযান শেষে দেশে ফিরেছে ৪৬ সদস্যের সম্মিলিত বাংলাদেশি উদ্ধারকারী দল।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এ সময় বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক তাদের বরণ করে নেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। পরে গত ৮ ফেব্রুয়ারি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে অংশ নিতে ৬০ সদস্যের উদ্ধারকারী দল ঢাকা ত্যাগ করে। এর মধ্যে সেনাবাহিনীর ২৪ জন, ফায়ার সার্ভিসের ১২, চিকিৎসক ১০ ও বিমানবাহিনীর ক্রু ছিলেন ১৪ জন।

১৫ ফেব্রুয়ারি উদ্ধারকারী দলের সদস্যদের দেশে ফিরে আসার কথা ছিল। তবে তুরস্ক সরকারের অনুরোধে বাড়ানো হয় উদ্ধার অভিযানের মেয়াদ। সোমবার মধ্যরাতে আদানা বিমানবন্দর থেকে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে উদ্ধারকারী দলের সদস্যরা বাংলাদেশের পথে রওনা হন।

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পরপরই তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদফতরের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত ও মৃতদের উদ্ধারে কাজ শুরু করে বাংলাদেশি উদ্ধারকারী দল। কাজ করতে গিয়ে স্থানীয়দের শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা পেয়েছেন দলের প্রতিটি সদস্য।

তুরস্কের প্রশাসনিক পর্যায়েও বাংলাদেশের উদ্ধারকারী দলের কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছে।

তুরস্কে গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে প্রথম ভূমিকম্পটি। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৮। এর কেন্দ্র ছিল তুরস্কের কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়। এরপর ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে একই অঞ্চলে আঘাত হানে দ্বিতীয় ভূমিকম্পটি। এটার মাত্রা ৭.৬। এছাড়াও আরও অনেক ছোটো ছোটো ভূকম্পন হয়েছে।

এদিকে, সোমবারও দেশটিতে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে তিন জনের প্রাণহানি ঘটেছে এবং দুই শতাধিক আহত হয়েছেন। এছাড়াও ভূমিকম্পে হাতায় প্রদেশের আন্তাকিয়া শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল-জাজিরার সর্বশেষ তথ্যমতে, শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে এখন পর্যন্ত ৪১ হাজার মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সিরিয়ায় ছয় হাজার জনের মৃত্যুর তথ্য জানা গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ঘূর্ণিঝড়ের পর নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৬ দশমিক ১। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর ডেইলি মেইলের।

জানা গেছে, ‘ভীতিকর’ এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় ৪০ হাজার বাসিন্দা এ কম্পন টের পান।

এ ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে জিওনেট। ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনির মাধ্যমে। এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।

এর আগে নিউজিল্যান্ডে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলা। এতে বাড়ি-ঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দেশটিতে এ জন্য জরুরি অবস্থাও জারি করা হয়। এরই একদিন পর আবার ভূমিকম্পে কেঁপে ওঠল দেশটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তুরস্কে ভূমিকম্প: মৃতের সংখ্যা ছাড়াল ৪০ হাজার

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। সিরিয়ায় এখন পর্যন্ত ৫ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং তুরস্কে এরইমধ্যে মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪১৮ জন ছাড়িয়েছে।

ভূমিকম্পে তুরস্কে ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং সাহায্য সংস্থাগুলো বলছে যে, সিরিয়ায় এই সংখ্যা আরও বেশি হতে পারে।

দুই দেশেরই উদ্ধারকারী দলগুলো এখন বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কাজ গুটিয়ে আনছে। কারণ জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

জাতিসংঘ বলছে যে, গত সপ্তাহের মারাত্মক ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর দেশটিতে ত্রাণ সহায়তা পৌঁছাতে আরও দুটি সীমান্ত পারাপার খুলতে রাজি হয়েছে সিরিয়ার সরকার।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, “এটি একটি বড় পরিবর্তন আসতে চলেছে। আমরা এখন পর্যন্ত একটি সীমান্ত পারাপার ব্যবহার করছি।”

অনেক সিরিয় নাগরিক তাদের যুদ্ধ-বিধ্বস্ত দেশে সহায়তা না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার জন্য দেশটির উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেছে।

কিন্তু আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠীগুলো বলছে, আসাদ সরকারের অব্যবস্থাপনা এবং দেশের সব এলাকায় উদ্ধার কাজে সংযুক্ত না হওয়াটাই মূল প্রতিবন্ধকতা।

গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় বিভিন্ন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহত কিংবা জীবিতদের বের করে আনার জন্য উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এদিকে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূকম্পন। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়নের চেষ্টা করছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের মান্না শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৫২ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশীয় রাজধানী জাকার্তা থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত মান্না শহরটি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিপিএনবি এক বিবৃতিতে জানিয়েছে, শক্তিশালী ভূকম্পনটি দুই থেকে ছয় সেকেন্ড স্থায়ী ছিল। সুমাত্রার দক্ষিণ উপকূল বরাবর এর প্রভাব অনুভব করেছেন বাসিন্দারা।

তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। গত সোমবার (২২ আগস্ট) দেশটির ডেনপাসার এলাকায় আঘাত হেনেছিল ৫ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্প। এতে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে গত ফেব্রুয়ারিতে সুমাত্রার পশ্চিম উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১০ জন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরপ্রদেশ

স্টক নিউজ বিডি August 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দিনগত রাতে ভূমিকম্পে কেঁপে উঠে রাজ্যটি। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১টা ১২ মিনিটে উত্তরপ্রদেশের বাহরাইচে ভূমিকম্প হয়। যেখান থেকে ভারত-নেপাল সীমান্তের দূরত্ব খুব একটা বেশি নয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তর-পশ্চিমে ১৭০ কিলোমিটার, লখনউয়ের উত্তর ও উত্তর-পূর্বে ১৩৯ কিলোমিটার, প্রয়াগরাজের উত্তর ও উত্তর-পশ্চিমে ২৯৮ কিলোমিটার, আগ্রার পূর্ব ও উত্তর-পূর্বে ৩৩৪ কিলোমিটার; উত্তরাখণ্ডের পিথোরাগড়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১৯৬ কিলোমিটার, উত্তরাখণ্ডের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩২১ কিলোমিটার দূরে অবস্থান করছে ভূমিকম্পের উৎসস্থল।

ভূমিকম্পে উত্তরপ্রদেশের লখনউ, বরেলি, গোরখপুর, কানপুর, রায়বরেলি, আগ্রা, উত্তরাখণ্ডের বাঘেশ্বর, হলদিওয়ানি, নয়াদিল্লির একাংশেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে নেপালের একাংশেও কম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র থেকে। তবে আপাতত ভারতের কোথাও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
vomikompo

আফগান-কাজিক সীমান্তে ৫.৭ মাত্রার ভূমিকম্প

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকায় শনিবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর প্রভাবে ভারতের কাশ্মীর, দিল্লি ও উত্তরপ্রদেশে বিভিন্ন এলাকাও কেঁপে উঠে। খবর এনডিটিভির।

ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের কোনও এলাকা। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ৪৬ মিনিটে শুরু হয় ভূকম্পন। তা প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়।

আচমকা কাঁপুনিতে তটস্থ হয়ে পড়েন সাধারণ মানুষ। কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আফগানিস্তানে ভূমিকম্পে ৭ শতাধিক ঘরবাড়ি ধ্বংস, নিহত ২৬

আফগানিস্তানে ভূমিকম্পে ৭ শতাধিক ঘরবাড়ি ধ্বংস, নিহত ২৬

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের ক্বাদিস জেলায় সোমবার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সাত শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর দুই ঘণ্টা পর ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ নারী ও ৪ শিশু রয়েছে।

সূত্র: আল-জাজিরা, এএফপি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাইপ্রাসে শক্তিশালী ৬.৬ মাত্রায় ভূমিকম্প

সাইপ্রাসে শক্তিশালী ৬.৬ মাত্রায় ভূমিকম্প

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ভূকম্পনটি আঘাত হানে বলে জানা গেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী ভূকম্পনটি সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে সাইপ্রাস তুলনামূলক কম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। এই ধরনের শক্তিশালী ভূমিকম্প খুব হওয়ার নজির রয়েছে দেশটিতে।
সূত্র: এএফপি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটিতে এরপর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ মঙ্গলবার সকালে এ খবর দিয়েছে। খবর আল জাজিরার

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৩ ছিল বলে জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে দেশটির ফ্লোরেস দ্বীপের মাউমেরের ১১২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ফ্লোরেস সাগরের ১৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য