Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মির্জা ফখরুল ইসলাম

সরকারের নির্দেশে ১৫০ আসনে ইভিএমের সিদ্ধান্ত ইসির: ফখরুল

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সরকারের নির্দেশে নির্বাচন কমিশন (ইসি) ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সরকার ৩০০ আসনে ইভিএম চেয়েছিল। কমিশন সমঝোতার মাধ্যমে অর্ধেক আসনে সরকারের সঙ্গে রফাদফা করেছে। এর মাধ্যমে এটাই প্রমাণিত যে, নির্বাচন কমিশন সরকারের হয়েই কাজ করছে। বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ভাবছে না। এ সরকারকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা নিয়ে রাজপথে আন্দোলন করছি আমরা।’

বুধবার (২৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আগে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

ফখরুল বলেন, ‘অনেক চড়াই-উতরাই গেছে এ দলের ওপর। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। বিভিন্নভাবে দেশের জাতীয়তাবাদকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিএনপি আবার খালেদা জিয়ার নেতৃত্বে জেগে উঠেছে। কিন্তু তিনি কারান্তরীণ হয়ে আছেন। বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে যারা বলেন, তারা অসত্য বক্তব্য দিচ্ছেন। বরং তারাই সে পথ ধরেই নিজেরা আসছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের অধিকার হরণ করে, সব প্রতিষ্ঠান ধ্বংস করে, জবরদখল করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ সরকার। তারা কথা বলে এক রকম, আর কাজ করেন অন্যরকম। প্রধানমন্ত্রী একদিকে বলেন সভা সমাবেশ করতে দেবেন, অন্যদিকে ভোলায় গুলি করে দুজনকে হত্যা করা হলো।’

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বক্তব্যমতে খেলা হচ্ছে। কিন্তু সেটা বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় আর বিরোধী রাজনৈতিক দলের ওপর। কোথাও স্বাভাবিকভাবে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না।’

বর্তমান সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ইভিএম নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। আমাদের মূল দাবি, সরকার পরিবর্তন না হলে কোনো কমিশনের অধীনেই নির্বাচনে সুষ্ঠু হবে না। সরকারের সঙ্গে ইসির রফাদফা হয়েছে, যার মাধ্যমে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হবে। ইভিএমে ভোটের মাধ্যমে ইসি সরকারের ইচ্ছার চূড়ান্ত প্রতিফলন ঘটাবে। এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই।’

ফখরুল বলেন, ‘সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে ভোটগ্রহণ হতে হবে ব্যালট পেপারে। তবে তার আগে অবশ্যই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
fakhrul

খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত সংলাপের প্রশ্নই ওঠে না: ফখরুল

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো পরিবেশ নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক সংকট সমাধানে বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত কোনো সংলাপ হতে পারে না। এ সরকার পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করবে, সংসদ বিলুপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সংলাপের প্রশ্নই ওঠে না।’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, খালেদা জিয়া সেই বুলেট আপনাকেও ছাড়েনি ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা তো ভয়ঙ্কর কথা। এ বুলেটের কথা যদি তিনি বলে থাকেন, তাহলে আমর সন্দেহ হয়। যদিও আমি শুনিনি তিনি ঠিক কী বলেছেন। যদি তিনি এটা বলে থাকেন, তাহলে বোঝা যাবে, তিনি পুরোপুরিভাবে এই ধরনের একটি চক্রান্তের সঙ্গে জড়িত।’

ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে তারা রাজনীতি থেকে সরিয়ে দিতে চান। জীবন থেকেও সরিয়ে দেওয়ার চক্রান্ত রয়েছে কি না, সেই প্রশ্ন নিশ্চয় আসে। এটা তাকে অবশ্যই জবাব দিতে হবে। কারণ তিনি দায়িত্বশীল সরকারের মন্ত্রী। এটা প্রত্যাখ্যান করার সুযোগ নেই। তিনি যদি বলে থাকেন যে, আমি এটা বলিনি তাহলে তাকে এটা বলতে হবে। তিনি যদি বলে থাকেন, তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ করা দরকার।’

মানবাধিকার ইস্যুতে বিএনপি যতগুলো অভিযোগ করেছে, সবকিছু রাজনৈতিক বলে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) তো গুম-অপহরণের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। আমি তো টেলিভিশনে দেখলাম, তিনি বক্তব্যে বলেছেন, গুম বা অপহরণ হয়ে যাওয়া বিষয়গুলোর বিচার করার জাতিসংঘের কোনো ক্ষমতা নেই। তার মানে এগুলো সংঘটিত হয়েছে, এটা স্বীকার করছেন। নেত্রনিউজের প্রতিবেদনে আরও বেশি প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারকে একটি আলাদা কমিশন গঠন করে গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা তদন্ত করার সুপারিশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। তাদের দেওয়া বিবৃতিতে যা উঠে এসেছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তার সত্যতা প্রমাণ হয়েছে। আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত চাই, জড়িতদের বিচার চাই।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দিন যায় মাস যায়, ফখরুল সাহেবদের আন্দোলন দেখা যায় না: কাদের

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৩ বছর ধরে কত শুনলাম, কোরবানির ঈদের পরে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, পদ্মা, মেঘনায় কত পানি গড়িয়ে যায়, কিন্তু ফখরুল সাহেবদের আন্দোলনের সোনার হরিণের দেখা পাওয়া যায় না। ক্ষমতার ময়ূর সিংহাসন, দিল্লি দূর অস্ত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে টিএসসিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত ‘পিতার শোক, কন্যার শক্তি বাংলার অপ্রতিরোধ্য অগ্রগতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কতা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফখরুল সাহেব মাঝে মাঝে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলেন। আমাদের যে কত চোখের পানি কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে, সে হিসাব কি আপনাদের দেব? আন্দোলন করবেন আর ব্যর্থ হলে নন্দঘোষ আওয়ামী লীগ। কোথায় আন্দোলন? দেখা তো মেলে না। আন্দোলনের সোনার হরিণ দেখা না দিলে ক্ষমতার ময়ূর সিংহাসন কোনো দিন ধরা দেবে না।

শেখ হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ফখরুল সাহেব, কষ্ট প্রকাশ করে কি করবেন? শেখ হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তিনি ভাগ্যবতী। এ দেশে একজনকে (শেখ মুজিবুর রহমান) আল্লাহ সৃষ্টি করেছেন স্বাধীনতার জন্য, আরেকজনকে (শেখ হাসিনা) সৃষ্টি করেছেন মুক্তির জন্য।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ইলেকশন আসছে। যতই মুখে বলেন, বাস্তবে তো আমরা বুঝি। ইলেকশনের আগে বিশাল একটা মনোনয়ন ব্যবসা আছে। এই লোভ আপনারা সামলাতে পারবেন না। তখন কি পদ্মা নদীতে লঞ্চে যাবেন? নৌকায় যাবেন? নৌকাও তো আমাদের। আগামী বছরের প্রথম দিন অনেকগুলো মেগা প্রজেক্ট উদ্বোধন করা হবে। তখন আপনাদের কষ্টের দরিয়ায় ঢেউ আসবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ছাত্রলীগকে উদ্দেশ করে বলেন, ১৯৭৩ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু বলেছিলেন, বাবারা একটু লেখাপড়া করো। অবসর সময়ে বাবা-মাকে সাহায্য করো। তোমরা লেখাপড়া করো কি না আমি জানি না। কারণ লেখাপড়া করার প্রমাণ হাতে বই, খাতা, কলম। শ্রেণিকক্ষে অবস্থান, গ্রন্থাগারে অবস্থান, যে দুটো অবস্থানেই আমি তোমাদের দেখি না।

আনোয়ার হোসেন আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান হয়, আনুষ্ঠানিকতা হয়, কিন্তু আন্তরিকতার বড় অভাব। আমি জানি না তোমরা কেউ বঙ্গবন্ধুর লেখা তিনটি বই পড়েছ কি না। ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, অন্তরে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারলে এ সরকারের পতন অনিবার্য।: ফখরুল

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার এখন পুরোপুরিভাবে গভীর সংকটের মধ্যে রয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী ও আত্মবিশ্বাসী, এবার জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারলে এ সরকারের পতন অনিবার্য।’

তিনি বলেন, ‘দেশে একদিকে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে বিভিন্ন খাত সামাল দিতে ব্যর্থ হচ্ছে সরকার। তারা জনগণের সমস্যা সমাধানে ফেল করেছে। দ্রব্যমূল্য আকাশচুম্বী। সরকারের ভয়াবহ দুর্নীতিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে তারা এর কোনো সমাধান দিতে পারবে না।’

শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘মিট দ্য ওক্যাব’ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিদেশি গণমাধ্যমের বাংলাদেশি প্রতিনিধিদের সংগঠন ওভারসিজ করেসপনডেন্স অব বাংলাদেশ (ওক্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘জ্বালানি তেলের দাম বেড়েছে। এরই মধ্যে তার প্রভাবও পড়েছে। গ্যাসও পুরোপুরি আমদানিনির্ভর করেছে সরকার। দুর্ভাগ্যক্রমে এই সরকার ১৫ বছর ক্ষমতায় থাকলেও নিজেদের গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা করেনি। ডলারের দাম বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বড় ধরনের একটি ক্রাইসিস সৃষ্টি হয়েছে। সার কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টর বিপদে পড়েছে। গ্যাস না পাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। সব কল-কারখানা জ্বালানি সংকটে ভুগছে। পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। অনেক ধরনের বড় সংকট তৈরি হচ্ছে।’

‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের একটি প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে, এক্ষেত্রে বিএনপি দেশটির কাছে কী প্রত্যাশা করে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত করেছে। এমন পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সব গণতান্ত্রিক রাষ্ট্রের কার্যকর ভূমিকা প্রত্যাশা করি।’

‘রাজনৈতিক সংকট সমাধানে করণীয় কী’ এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া সংলাপের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সরকারকেই উদ্যোগ নিতে হবে। তা না হলে রাজপথে সমাধান হবে।

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মিল প্রসঙ্গে বিএনপি নেতারা বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, এ প্রসঙ্গে করা আরেক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতিতে মিল দেখছি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে যাওয়া, বিদ্যুৎ-গ্যাসের সংকট, লোডশেডিংসহ অনেক কিছুই দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার সঙ্গে মিলে যাচ্ছে। সেটাই আমরা বারবার সতর্ক করে আসছি।’

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন না করলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে-এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক সংকট সমাধানে সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার যদি দেশে কোনো বিশৃঙ্খলা, মারামারি-কাটাকাটি দেখতে না চায়, তাহলে অবশ্যই সরকারকে পদত্যাগ করতে হবে। দ্রুত নির্বাচনকালীন নির্দলীয় সরকারের ব্যবস্থা করতে হবে।

বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন। তিনিই আমাদের নেত্রী। তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, তিনি নেতৃত্ব দেবেন। এখানে অস্পষ্টতার কিছু নেই।’

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের আহ্বায়ক বিবিসি বাংলার সংবাদদাতা কাদির কল্লোল, সদস্যসচিব জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডিপিএ’র প্রতিনিধি নজরুল ইসলাম মিঠুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও বিদেশি গণমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধিরা অংশ নেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

সরকারের কোনো পরিকল্পনা নেই, আছে দুর্নীতির চেষ্টা: ফখরুল

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কোনো পরিকল্পনা নেই, আছে দুর্নীতির চেষ্টা। সব জায়গায় তারা এটা করে যাচ্ছে। বর্তমানে সরকার চোখে সর্ষের ফুল দেখা শুরু করেছে। জনগণ ফুঁসে উঠছে, ফুঁসে উঠবে। তাদের পতন ত্বরান্বিত হতে শুরু করেছে।

মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বহু আগে থেকেই বলে আসছি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা এখন প্রমাণিত। বিদায়ী বিদায়ী সিইসি হুদা চাকরি থেকে চলে যাওয়ার পরে ওই কথাটি বলেছে। আর বর্তমান সিইসি তো গতকাল বললেন বিএনপি নির্বাচনে না আসলে তা কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হবে না।

ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের উদ্দেশ্যমূলক নিস্ক্রিয়তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ। এই সরকারের আমলে একের পর এক বিভিন্ন ধর্মাবলম্বীদের, উপাসনালয়, বসতবাড়ি ও ব্যবসা কেন্দ্রে পরিকল্পিত হামলা, জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার হীন চক্রান্ত।

কমিটির সদস্যরা হলেন- অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, ফাহিমা নাসরীন মুন্নি, রুমিন ফারহানা ও নিপুন রায় চৌধুরী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

জাতির সব অর্জন এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে : মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন দুঃসময় চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার তারা সরকারি জুলুমের শিকার হয়ে কেউ গুম হচ্ছেন, পঙ্গু হচ্ছেন, অথবা চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীসহ ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে গুম, মিথ্যা মামলা ও গ্রেফতারের হিড়িক থেমে থাকছে না, বরং সরকারের জুলুমের গতি পূর্বের মতোই চলমান আছে। জাতির সব অর্জন ও এগিয়ে যাওয়া এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের ওপর সর্বোচ্চ আঘাত হানা হচ্ছে। এই নৈরাজ্যের অমানিশা আমাদের দুরীভূত করতেই হবে।

শনিবার জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে আমি বাংলাদেশসহ সারাবিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠি ও সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা মানুষ নির্যাতিত হয়েছে এবং এখনও হচ্ছে। এখনও বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি ও সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে।

বিএনপি মহাসচিব বলেন, যেহেতু জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, সেহেতু গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকে হুমকি ও ভয় দেখিয়ে এবং নির্যাতন করে কব্জা করার অপচেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা এখন সম্পূর্ণরুপে বিপন্ন।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট মামলায় প্রতিহিংসামূলক সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। দেশনেত্রী ভীষণ অসুস্থ হওয়া সত্ত্বেও সরকার তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না। সুচিকিৎসার অভাবে তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে। আমি আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে দেশের গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
fakhrul

দেশে ন্যায়বিচার পাওয়ার সকল পথ বন্ধ : মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জুন) জাতিসঙ্ঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাণীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘জাতিসঙ্ঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে আমি বাংলাদেশসহ সারাবিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা মানুষ নির্যাতিত হয়েছে এবং এখনো হচ্ছে। এখনো বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি ও সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর চালাচ্ছে নির্যাতন।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক ভিন্ন মতের ওপর অসহিষ্ণু শাসকরা চালাচ্ছে নির্দয় অত্যাচার। বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা দখল করে অবৈধ শাসকগোষ্ঠী জনগণের ওপর এখন ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে। আর এক্ষেত্রে গুম ও বিচারবহির্ভূত হত্যাই হচ্ছে শাসকগোষ্ঠীর প্রধান অস্ত্র। বিভিন্ন অভিযানের নামে সারাদেশে বেআইনী হত্যার হিড়িক পড়ে গেছে। আর এই সমস্ত অভিযানে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষেদেরও বেছে বেছে হত্যা করা হয়েছে। দেশে মানুষের ন্যায়বিচার পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, ‘যেহেতু জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, সেহেতু গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। গণমাধ্যমকে হুমকি ও ভয় দেখিয়ে এবং নির্যাতন করে কব্জা করার অপচেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা এখন সম্পূর্ণরূপে বিপন্ন। দেশে এখন দুঃসময় চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার তারা সরকারি জুলুমের শিকার হয়ে কেউ গুম হচ্ছেন, পঙ্গু হচ্ছেন, অথবা চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছেন।

‘বাংলাদেশে আমরা এখন এক গভীর ত্রাসের মধ্যে বাস করছি। বিএনপি নেতাকর্মীসহ ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে গুম, মিথ্যা মামলা ও গ্রেফতারের হিড়িক থেমে থাকছে না, বরং সরকারের জুলুমের গতি পূর্বের মতোই চলমান আছে। জাতির সকল অর্জন ও এগিয়ে যাওয়া এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের ওপর সর্বোচ্চ আঘাত হানা হচ্ছে। এই নৈরাজ্যের অমানিশা আমাদের দূরীভূত করতেই হবে,’ বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট মামলায় প্রতিহিংসামূলক সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। দেশনেত্রী ভীষণ অসুস্থ হওয়া সত্ত্বেও সরকার তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না। সুচিকিৎসার অভাবে তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে। আমি আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে দেশের গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

বিরোধী মতকে ধ্বংস করতে চাচ্ছে সরকার: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ক্ষমতায় টিকে থাকতে সরকার নিজ দলের সন্ত্রাসীদের দিয়ে বিরোধী মত ও বিশ্বাসের মানুষকে ধ্বংস করে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদবিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার সেচ্ছাসেবক দল পটুয়াখালীর বাউফল উপজেলার সদর বাউফল ইউনিয়নের কর্মিসভায় ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়ে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমানসহ অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। এছাড়া মঞ্চসহ চেয়ার-টেবিল ভাঙচুর ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক ঘটনাকে অমানবিক আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, ‘সেচ্ছাসেবক দল উপজেলার সদর বাউফল ইউনিয়নের শান্তিপূর্ণ সভায় ছাত্রলীগ-যুবলীগের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। ক্ষমতার নড়বড়ে অবস্থা অনুধাবন করেই আওয়ামী অবৈধ সরকার রক্ত ঝরানোর খেলায় উন্মাদ হয়ে উঠেছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার নিজ দলের সন্ত্রাসীদেরকে দিয়ে বিরোধী মত ও বিশ্বাসের মানুষকে ধ্বংস করে দিতে চাচ্ছে।’

‘অশুভ উদ্দেশ্যেই তারা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। আর এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে বিএনপি এবং এর সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চালাচ্ছে নারকীয় তাণ্ডব।’

বিএনপি মহাসচিব বাউফল ইউনিয়নের শান্তিপূর্ণ কর্মিসভায় হামলাকারী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

আওয়ামী লীগ আমাদের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিচ্ছে: ফখরুল

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা কোনো নির্বাচিত সরকার নয়। এরা কোনো নির্বাচনে জয় লাভ করতে পারেনি। শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিভিন্ন আধিপত্যবাদী, পরাশক্তিকে কাজে লাগিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আমাদের সমস্ত স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিচ্ছে। ৬ শতাধিক নেতা-কর্মীকে গুম করেছে। ৩৫ লাখের বেশি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

তিনি বলেন, আমরা কোথাও চাকরি পাই না। আমাদের ছেলে-মেয়েরা পাস করে যায় কিন্তু তাদের চাকরি দেওয়া হয় না। অথচ ২০০৮ সালের নির্বাচনের আগে বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে; ১০ টাকা কেজি চাল খাওয়াবে; বিনা পয়সায় সার দেবে। যেখানে যাবে শুধু পয়সা। পুলিশ কনস্টেবলের চাকরি পেতে হলে ২০ লাখ টাকা কমপক্ষে লাগে, তাও পাবেন না যদি আওয়ামী লীগ না হন। এ দেশকে তারা লুটপাটের রাজত্ব বানিয়েছে।

তিনি বলেছেন, এটা একটা মাফিয়ার দেশে পরিণত হয়েছে। জনগণের ভোটে নির্বাচত নয় এই সরকার, আজকে জোর করে ক্ষমতা দখল করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা যখন চুরি-চামারির কথা বলি, গায়ে লাগে তাদের। গায়ে লাগার কিছু নাই, চুরি করলে মাথা নিচু করে থাকতে হবে। সময় আসছে, যখন তাদের মাথা নিচু করে এ দেশ থেকে চলে যেতে হবে।শনিবার দুপুরে ঝিনাইদহে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, প্রত্যেকটি চোরের-ডাকাতের বিচার হবে এ দেশে। তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে। প্রশাসনকে দলীয়করণ করেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না।

তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়াকে মুক্ত করে সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, এই দেশে আওয়ামী লীগের নেতৃত্বে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তাদের অবিলম্বে পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে, সেই কমিশনের পরিচালনায় সবার অংশগ্রহণে একটি নির্বাচন হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল ইসলাম

এই সরকার জনগণকে স্বস্তি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার জনগণকে স্বস্তি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার ব্যর্থ হয়েছে আমাদের চাল, ডাল, তেল, লবণসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে। এই সরকার কি করছে? তাদের সম্পূর্ণ যে ব্যর্থতা এবং তাদের লাগামহীন যে লোভ এবং তাদের সিন্ডিকেটে লোভের কারণে প্রত্যেকটি জিনিসের মূল্য আকাশচুম্বি হয়ে গেছে।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ এক প্রতীকী অনশন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতেরর মধ্যে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের ওপর এদেশের মানুষের আর কোনো আস্থা নেই। তাদেরকে সরে যেতে হবে। আর একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলন আমাদের শুরু করতে হবে।

তিনি বলেন, আজকে ভয়াবহভাবে যে অবস্থার সৃষ্টি করেছে এই ‘অনির্বাচিত’ আওয়ামী লীগ সরকার। তাদেরকে যদি আমরা পরাজিত করতে না পারি, তাদেরকে যদি ক্ষমতা থেকে সরিয়ে দিতে না পারি তাহলে এদেশের মানুষের অস্তিত্ব থাকবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • বাজেট কমছে ঢাবির

  • শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার — হত্যা না আত্মহত্যা?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য