Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মির্জা ফখরুল ইসলাম

মির্জা ফখরুল

আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে : মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ দেশকে একটি ভয়াবহ নরকে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, তারা যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে এ জন্য প্রত্যেকটি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে।

শনিবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা যখন কোর্টে যাই চারিদিকে আমাদের লোক আর কিছুই দেখা যায় না। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এমনকি ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ছোটখাটো যে সকল নেতা রয়েছে তারাও এই মিথ্যা মামলায় জর্জরিত। এমনও আছেন যারা নেতাও নন সমর্থকও নন, তাদের বিরুদ্ধেও অসংখ্য মামলা চলছে। তারা দেশকে নরকে পরিণত করেছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
fakhrul

দেশকে রাজনীতিহীন করার নীলনকশা তৈরী করেছে সরকার : মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশকে রাজনীতিহীন করার নীলনকশার অংশ হিসেবে বর্তমান সরকার তাদের লালিত সন্ত্রাসীদের দ্বারা খুন, জখম, হত্যা, গুম, দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজীর মতো অপকর্মের মাধ্যমে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নাটোর জেলাধীন গুরুদাসপুর থানা বিএনপির আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে ধানের শীষের এমপি প্রার্থী আব্দুল আজিজের ওপর চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। তিনি এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন। সন্ত্রাসীদের দ্বারা এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশবাসী এখন গভীর শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। সরকারদলীয় সন্ত্রাসীদের দাপটে দেশে ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রয়েছে। দেশকে রাজনীতিহীন করার নীলনকশার অংশ হিসেবেই সরকার এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিবৃতিতে বর্তমান সরকারের চলমান ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পেতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। পাশাপাশি তিনি আব্দুল আজিজের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

দেশ এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে : ফখরুল

স্টক নিউজ বিডি January 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে। ঘর থেকে বের হয়ে নিরাপদে গৃহে ফিরে যাবার নিশ্চয়তাটুকুও আজ মানুষের নেই।

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা প্রাপ্তির অর্ধশতাব্দী অতিক্রান্ত হলেও দেশীয় কর্তৃত্ববাদী বর্তমান স্বৈরাচার ঔপনিবেশিক প্রভুদের মতো দুঃশাসন চালিয়ে জনগণকে ক্ষতবিক্ষত করছে। বর্তমানে জনগণের কোন নাগরিক স্বাধীনতা, মানবিক মর্যাদা ও নির্ভয়ে কথা বলার অধিকার নেই।

তিনি বলেন, দেশে আবারও ‘৬৯ এর ন্যায় গণঅভ্যুথানের পরিস্থিতি বিরাজমান। আমাদের আবারও অধিকারহারা বঞ্চিত জনগণকে সাথে নিয়ে রাজপথে বেরিয়ে আসতে হবে। ভাঙতে হবে স্বৈরাচারের দুঃশাসনের শৃঙ্খল। দেশের গণতন্ত্র ও নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় গণঅভ্যুত্থান দিবস আমাদের প্রেরণার উৎস।
বিএনপি মহাসচিব আরও বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আমাদের জাতীয় জীবনে এক তাৎপর্যময় ও গুরুত্বপূর্ণ দিন। ১৯৬৯ সালের এ দিনে ছাত্র-জনতার দৃঢ় ঐক্য স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপান্তরিত করেছিল। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল পশ্চিমা শাসন-শোষণ ও জুলুমের বিরুদ্ধে রাজপথে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে। দীর্ঘদিন ধরে এদেশের জনগণের হারানো অধিকার ফিরে পাওয়ার আন্দোলন ‘৬৯ এর এদিনে গণঅভ্যুথানে পরিণতি লাভ করে। সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের এ সংগ্রাম ছিল বিশ্বের সকল স্বৈরাচারের বিরুদ্ধে সতর্কবার্তা। ‘৬৯ এ স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র ও স্বাধীনতা-স্বাধীকারের দ্বার উন্মুক্ত হয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়ার কিছু হলে সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিবাদী মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিরাজনীতিকরণের চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দরকার হলেও বিদেশে নিয়ে যেতে দিচ্ছে না আইনের দোহাই দিয়ে। এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে, সুনামী হয়ে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার রক্তের হিমোগ্লোবিন ও প্লাটিলেট কমে গেছে, তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। তবে আগে যে রক্ত পড়ছিল তা পড়া বন্ধ হয়েছে।

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ২২ তারিখ থেকে জেলা পর্যায়ে সমাবেশ হবে। যা ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

চলতি মাসেই জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে আগামী বুধবার (২২ ডিসেম্বর) থেকে দেশের জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী ২২ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

প্রথমদিন ঢাকা বিভাগে টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ হবে।

২২, ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ৬টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন ৭টি করে সমাবেশ হবে।

এই কর্মসূচি সফল করতে জাতীয় পর্যায়ে কয়েকটি দল গঠন করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে মানববন্ধন, সমাবেশ, গণঅনশন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারকলিপি দেওয়ার পর জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি দিল বিএনপি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

গণতান্ত্র প্রতাষ্ঠার জন্য বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন, কিন্তু দেশে এখনো গণতান্ত্র প্রতাষ্ঠিত হয়নি: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এ দিনে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। সেই সঙ্গে আশা করছি, জনগণ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে এবং স্বৈরাচার সরকারকে সরিয়ে জনগণের সরকার ও জনগণের পার্লামেন্ট এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে জাতিকে মেধাশূন্য করে দিতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। যে উদ্দেশে বুদ্ধিজীবীরা আত্মদান করেছেন, তা এখনো বাস্তবায়ন হয়নি। আমরা এ বছর স্বাধীনতার ৫০ বছর পূরণ করতে চলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, আমাদের অগণিত সৈনিক প্রাণ দিয়েছেন, বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন, দুঃখজনক হলেও সত্য গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমরা এখনো গড়ে তুলতে পারিনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু তাই নয়, স্বাধীনতার সে আশা আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, কিন্তু এখন এক দলীয় শাসন প্রতিষ্ঠা করেছে বর্তমান শাসক গোষ্ঠী। এ শাসক গোষ্ঠী দেশের জনগণের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে। দেশের মানুষকে খুন করছে, গুম করছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, স্বাধীনতার সময়ে যিনি বন্দি ছিলেন, যিনি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা- খালেদা জিয়া। তিনি কয়েক বছর কারাগারে ছিলেন। এখন অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসায় আটকে আছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ফখরুল

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক প্রতিহিংসায় আটকে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা। এ সময় বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়াকে ঘিরে রাজনীতিকরণের ষড়যন্ত্র করছে সরকার।

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী দল আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে প্রায় এক মাস ধরেই রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদ। মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সমাবেশে দলের মহাসচিব চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের বরাত দিয়ে জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। দ্রুত তাকে বিদেশে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে তার জীবনের শঙ্কা রয়েছে।

দলটির সিনিয়র নেতাদের অভিযোগ, আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। দাবি পূরণ না হলে সরকারবিরোধী কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আমান উল্লাহ আমানসহ অন্য নেতারা। একই দিন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে : ফখরুল

স্টক নিউজ বিডি December 8, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবার সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গতকাল আমি হাসপাতালে গিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। গত ২৬ দিন যাবত আইসিইউতে রয়েছেন। অনতিবিলম্বে তাকে বিদেশে চিকিৎসা দরকার।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এই মানববন্ধনের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন- তিনি যখন কেন্দ্রীয় কারাগারে ছিলেন তখন তাকে চিকিৎসা দেয়া হয়নি। বারবার বলার পরে চিকিৎসার জন্য বোর্ড করা হয়েছে, সেই বোর্ড থেকেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা হয়নি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা যখন সেখানে যান এবং তাদের সুপারিশক্রমে পিজিতে নিয়ে আসা হয় তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে।

বিএনপি চেয়ারপারসনকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কারণ একটাই। খালেদা জিয়ার হচ্ছে একমাত্র রাজনীতিক, যিনি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের জন্য তার সমস্ত জীবন বিলিয়ে দিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্র মুক্তি পাবে না। দেশনেত্রী সুস্থ না হলে আমরা সুস্থ হব না। সরকারের কাছে আবারো আহ্বান জানাচ্ছি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সব ব্যবস্থা করুন।

সরকারের উদ্দশে তিনি বলেন, আইনের কথা বলেন, কেন মানুষকে বোকা বানাতে চান? ৪০১ ধারার যে আইনে তাকে আটকে রেখেছেন, সেই ধারায় শর্ত দিয়েছেন তিনি দেশের বাইরে যেতে পারবেন না। ওই শর্তটা আপনার তুলতে পারেন, আর কেউ তুলতে পারবে না। ওই শর্ত তুলে নেন এবং তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার পাসপোর্টের আবেদন বাতিল করে দিয়েছেন। অনতিবিলম্বে তার পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তা না হলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে, কোনো অঘটন ঘটলে এর সমস্ত দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন: ফখরুলকে কাদের

অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন: ফখরুলকে কাদের

স্টক নিউজ বিডি December 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে আইন নয় এই অবৈধ সরকার বাধা বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘সরকার যদি অবৈধই হয়, তা হলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?

ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার অবৈধই বা হয় কী করে? সংসদে তো আপনাদেরও বৈধ প্রতিনিধিত্ব রয়েছে।

‘আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে’ যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে, তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য