Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ম্যারিকো

Marico-

ম্যারিকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৭ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৩০ টাকা ৮৫ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৯ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ৬৩ টাকা ৫১ পয়সা ছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

ম্যারিকোর প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি July 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪২ টাকা ১৮ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৩২ টাকা ৬৭ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৬ টাকা ০৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

ম্যারিকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 24, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়াবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএস সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ টাকা ৯৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৭ টাকা ৩৫ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ম্যারিকোর ইপিএস হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। গতবছর একই সময়ে ৯০ টাকা ০৮ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৪ টাকা ৮১ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

ম্যারিকোর বোর্ড সভা ২৩ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 19, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়াবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩০ টাকা ৮৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

ম্যারিকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩০ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ২৮ টাকা ৪৫ পয়সা। প্রথম দুই প্রান্তিকে তথা ছয় মাসে (এপ্রিল’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ টাকা ৫১ পয়সা। গত বছর এই সময়ে ইপিএস ছিল ৬২ টাকা ৭৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৩ টাকা ৮৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

ম্যারিকোর বোর্ড সভা ৩১ অক্টোবর

স্টক নিউজ বিডি October 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩১ অক্টোবর, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩২ টাকা ৬৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

দ্বিতীয় অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় অর্তবর্তীকালীন লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। প্রথম প্রান্তিকের ফলাফলের ভিত্তিতে কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

ম্যারিকোর লেনদেন চালু কাল

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ২২ আগস্ট, সোমবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আজ রোববার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

ম্যারিকো বাংলাদেশের ২২তম এজিএম অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা এজিএমে ২শ শতাংশের চূড়ান্ত নগদ লভ্যাংশ (শেয়ার প্রতি ২০ টাকার) নিশ্চিত ও অনুমোদিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ডের সভাপতি সৌগত গুপ্তা। এই সময় উপস্থিত ছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল; স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে নিরীক্ষা কমিটির সভাপতি পারভিন মাহমুদ; মনোনয়ন ও পারিশ্রমিক কমিটির চেয়ারম্যান জাকির হোসেন খান; অ-নির্বাহী পরিচালক পবন আগারওয়াল প্রমুখ।

এ সময় ম্যারিকো’র পরিচালনা বোর্ডের নতুন দুই জন পরিচালক নির্বাচিত হয়। এরা হলেন নতুন ম্যানেজিং ডিরেক্টর রজত দিবাকর, এবং নতুন স্বতন্ত্র পরিচালক শিলা রহমান। সেই সঙ্গে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপালের অ-নির্বাহী/মনোনীত পরিচালক হিসেবে নির্বাচিত হয়।

এবাবের সভার মূল এজেন্ডা ছিল- ২০২১-২২ সালের অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন ও পরিচালনা বোর্ড-এর রিপোর্ট অনুমোদন; ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা; নির্বাচনের মাধ্যমে পরিচালক নিয়োগ; এবং নিরীক্ষক নিয়োগ এবং আন্তঃকোম্পানি লেনদেনের অনুমোদন প্রদান।

ম্যারিকো’র বার্ষিক সাধারণ সভায় ২শ শতাংশের চূড়ান্ত নগদ লভ্যাংশ (শেয়ার প্রতি ২০ টাকার) নিশ্চিত ও অনুমোদিত হয়েছে। এর আগে চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি ৬শ শতাংশের (শেয়ার প্রতি ৬০ টাকা) তিনটি অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করা ও প্রদান করা হয়, যা ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত বছরের মোট নগদ লভ্যাংশ ৮০০ শতাংশে (শেয়ার প্রতি ৮০ টাকা) নিয়ে এসেছে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ডের সভাপতি সৌগত গুপ্তা বলেন, “আমাদের কর-পরবর্তী মুনাফার পরিমাণ ৩৫৫ কোটি টাকা, আর আয় ১৩শ ০৩ কোটি টাকা। ফলে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১২.৮২ টাকা।”

তিনি কোভিড-১৯ পরবর্তী প্রভাব ও সামগ্রিক অর্থনৈতিক অস্থিরতা সামাল দেওয়া বাংলাদেশ সরকার, শিল্প সহযোগী এবং ম্যারিকোর সদস্যদের অভিনন্দন জানান। গত অর্থ-বছরে প্রতিষ্ঠানটি জাতীয় কোষাগারে কর, ভ্যাট এবং শুল্ক বাবদ ৪১৫ কোটি টাকা প্রদান করেছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

উল্লেখ্য, কোভিড-১৯ মোকাবেলায় সরকারকে সমর্থনের পাশাপাশি ম্যারিকো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ২.২৮ কোটি আর্থিক সহায়তা প্রদান করেছে গত বছর। এ বছর নিট লাভের ১ শতাংশ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, প্রতিষ্ঠানটি ইউএনডিপি ও সরকারের সাথে স্বপ্ন প্রকল্পে কাজ অব্যাহত রেখেছে এবং এই প্রকল্পের অধীনে হতদরিদ্র নারীদের কর্মসংস্থান ও কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য সহায়তা প্রদান করেছে। সেই সঙ্গে ব্র্যাক, সাজিদা ফাউন্ডেশন, ইউসিইপি এবং ঘাশফুল ফাউন্ডেশনের সহযোগিতায় ম্যারিকো হ্যান্ড-স্যানিটাইজার ও হাইজিন পণ্য অনুদান দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

ম্যারিকোর বোর্ড সভা ২৬ জুলাই

স্টক নিউজ বিডি July 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ডের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৬ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২২ প্রথম প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য