Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজনীতি

বিএনপির ষড়যন্ত্র প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

স্টক নিউজ বিডি August 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, দেশে যে সংকট চলমান রয়েছে তা সাময়িক হলেও বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করে সরকারকে উৎখাতের ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় ঘরে ঘরে দূর্গ গড়ে তুলে বিএনপির অশুভ কর্মপন্থা প্রতিহত করতে হবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে।

রোববার বিকেলে চট্টগ্রামে কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, বাংলাদেশের জন্ম না হলে বাঙালি চিরদিন শৃঙ্খলিত হয়ে থাকতো। অথচ ৭৫-এর ১৫ আগস্ট দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের নীলনকশা অনুযায়ী ৭১-এর পরাজিত শক্তির প্রত্যক্ষ ইন্ধনে কিছু বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বিশ্ববাসীর কাছে বাঙালিকে কলঙ্কিত করে।

তিনি বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপট উপস্থাপন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেখান থেকে টেনে তুলে আজ উচ্চতার আসনে বসিয়েছেন তা অনেকের সহ্য হচ্ছে না। এরা জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের মিথ্যাচার করছে।

ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন প্রমুখ বক্তব্য দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ধৈর্যের সীমা ছাড়ালে ছাত্রলীগ বসে থাকবে না: লেখক ভট্টাচার্য

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘বুয়েটের মাটি থেকে ছাত্ররাজনীতির ইতিহাসকে মুছে ফেলতে পারবেন না। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে, বাঁধ ভেঙে গেলে ছাত্রলীগ কিন্তু বসে থাকবে না।’

রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে আলোচনা সভা ও বঙ্গবন্ধু বইমেলায় তিনি এসব কথা বলেন। সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ এ সভা ও মেলার আয়োজন করে।

লেখক ভট্টাচার্য বলেন, ‘দেশের ছাত্রসমাজের পক্ষ থেকে বুয়েটের সেইসব শিক্ষার্থীদের ধিক্কার জানাই। যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলতে পারবে না।’

তিনি বলেন, ‘বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের নামে কিছু শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেছেন। তারা প্রশ্ন তুলেছেন- আরিফ রায়হান দ্বীপ ও সনির মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের পক্ষ থেকে কেন শ্রদ্ধা জানানো হয়েছে? বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক নেতাদের আয়োজনে সেখানে কেন শোকসভার আয়োজন করা হয়েছে? আমরা বলবো- তারা ১৫ আগস্টের শোকসভার বিরোধিতা করে জামায়াত-শিবিরের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছেন।’

বুয়েটে এ ধারা অব্যাহত থাকলে পরবর্তীসময়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক। এসময় শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তাগিদ দেন তিনি।

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

সংকট কাটিয়ে উঠতে সরকারের চেষ্টার ত্রুটি নেই: কাদের

স্টক নিউজ বিডি August 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সারা বিশ্বে জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। এ সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা জানি, দেশের জনগণের কষ্ট হচ্ছে। আমরা বলতে পারি, এ সংকট কাটিয়ে উঠতে সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই।’

শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম নেই। তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন। শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে। কীভাবে দেশের মানুষের একটু স্বস্তি দেওয়া যায়, সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।’

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ সংকটকে কেন্দ্র করে ফ্রান্সের বিরোধী দল সরকার উৎখাতে বিক্ষোভে নামেনি। যুক্তরাষ্ট্রে বিরোধী দল সরকার উৎখাতের বিক্ষোভ করেনি। জার্মানি-জাপানেও কোনো প্রটেস্ট (প্রতিবাদ) হয়নি। অথচ বাংলাদেশে তারা (বিরোধী দল) সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা মিছিল করুক। যখন মিছিল-মিটিং করতে পারছেন, তখন বলছেন, বিদেশিদের চাপে সরকার মিছিল-মিটিং করতে দিচ্ছে। আমি বলবো, বিদেশি শক্তির কাছে আমরা মাথানত করি না। মাথানত করার লোক শেখ হাসিনা নন।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আগুন নিয়ে খেলতে আসবেন না। শান্তিপূর্ণভাবে কর্মসূচি করুন। আগুন সন্ত্রাস নিয়ে যদি নামতে চান, তাহলে বলবো- জনতার প্রতিরোধ সুনামিতে পরিণত হবে। জবাব দেওয়া হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে কথাবার্তায় আচার-আচরণে সংযত হতে হবে। এসময় দায়িত্বহীন কথাবার্তা বলা ঠিক নয়। ক্ষমতার দাপট দেখানো উচিত নয়। ঠান্ডা মাথায় কথা বলতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে।’

মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের সহ-সভাপতি শামসুর নাহার ভুইয়া, সাধারণ সম্পাদক রহিমা আক্তার সাথী প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপিসহ কিছু দল তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপিসহ কিছু দল ও প্রতিষ্ঠান জ্বালানি তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, দেশে একটি মহল সবসময় বিভ্রান্তি ছড়ায়। পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিলো তখন টিআইবি, সিপিডি লাফিয়ে লাফিয়ে অনেক বক্তব্য দিয়েছে। বিএনপিও লাফিয়ে লাফিয়ে বক্তব্য রাখছিল। আর বিএনপির সঙ্গে সিপিডি, টিআইবিও লাফাচ্ছিল।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র ও এলইডি প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে ও প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া সূচনা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, আজ জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। আমাদের দেশে ডিজেলের মূল্য ১১৪ টাকা, কলকাতায় সেটি ১১৬ টাকা। অর্থাৎ কলকাতার চেয়ে এখনো এখানে কম আছে। এই মূল্যবৃদ্ধির পরও বিপিসিকে প্রতি লিটার ডিজেলে ৮ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

তিনি বলেন, কিছু কিছু ব্যক্তি যারা নিজেকে বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দেন, আমিও তাদের বুদ্ধিজীবী হিসেবেই গণ্য করি। কিন্তু সময়ে সময়ে তাদের বুদ্ধি লোপ পায়, সময়ে সময়ে বিশেষ উদ্দেশ্যে তাদের বুদ্ধি ব্যবহৃত হয়। তারা কয়েকদিন ধরে যেভাবে কথাবার্তা বলছেন এটি জনগণকে বিভ্রান্ত করার শামিল। আমি আশা করবো তারা জনগণকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা থেকে বেরিয়ে আসবেন। যখন বিশ্ববাজারে স্থিতিশীলভাবে জ্বালানি তেলের দাম কমবে তখন সরকার আবার মূল্য সমন্বয় করবে।

বিএনপি তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমি মনে করি বিএনপি আসলে বাস্তব পরিস্থিতিটা বুঝতে পেরেছে। কারণ ঈদের পরে, শীতের পরে, পরীক্ষার পরে, বর্ষার পরে আন্দোলনের কথা বলে বলে নিজেদের হাস্যকর বানিয়েছে। তাদের আন্দোলনে তাদের কর্মীরাও সাড়া দেয় না। এটি বুঝতে পেরেই তারা নতুন ঘোষণা দিয়েছে বলে আমি মনে করি।

এর আগে বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ইতিহাসে অন্যতম জঘন্যতম একটি হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৫৪ শতাংশ, অর্থাৎ সাড়ে ৯ শতাংশের বেশি। আজ পর্যন্ত বাংলাদেশ সেই সাড়ে ৯ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়নি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমরা ৮ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু ৯ শতাংশ আমরা এখনো ছুঁতে পারিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার, জাতীয় পতাকা, জাতীয় সংগীত পরিবর্তনের এবং রেডিও, টেলিভিশনসহ সব ক্ষেত্রে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার অপচেষ্টা হয়েছিল। তখন থেকে জাতি এক জায়গায় ঘুরপাক খেয়েছিল দীর্ঘ ২০ বছর। সেই অচলাবস্থা ভেঙেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে আবার সরকার গঠন করার মধ্য দিয়ে। এরপর ২০০৮ সালে সরকার গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশ সাড়ে ১৩ বছরে যেভাবে এগিয়ে গেছে, আজকে বাংলাদেশ পৃথিবীর সামনে একটি গর্বিত রাষ্ট্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘ভর্তুকি দিয়ে বিপিসি দেউলিয়া হচ্ছে’ এ তথ্য ভিত্তিহীন: রব

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ভর্তুকি দিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে- সরকারের এ তথ্য অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

জ্বালানি ইস্যুতে আট দফা দাবি জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে বিপিসি ৪৮ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এরপরও অতিরিক্ত লাভের জন্য জনগনকে জিম্মি করে ৫০ শতাংশ মূল্যবৃদ্ধি রাষ্ট্রদ্রোহিতার শামিল। সরকার সত্যকে আড়াল করে ‘মিথ্যার কারখানা’ হতে পারে না।

বুধবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, গত ৮ বছরে বিপিসি এ বিপুল পরিমাণ মুনাফা করায় ওই সময়ে তাদের কোনো ভর্তুকি দিতে হয়নি। বরং লাভের টাকা এফডিআর করে সুদ বাবদ মোটা অংকের অর্থ আয় করেছে। তেলের দাম বাড়ানোর আগে যে দামে তেল বিক্রি করছিল তাতেও বিপিসির মুনাফা হচ্ছিল বলে দাবি করেন তিনি।

জেএসডি সভাপতি বলেন, বিপিসির ব্যাংকে জমা করা টাকার পরিমাণ ৩২ হাজার কোটি। সরকার নিয়েছে ১২ হাজার কোটি, আয়কর পরিশোধ করেছে ৫৭০ কোটি টাকা। তারপরও বিপিসি লোকসানে দেউলিয়া হয়ে যাচ্ছে বলে সরকারের অসত্য বয়ান জনগণের সঙ্গে প্রতারণার নামান্তর। লোকসানের বানোয়াট দায় চাপিয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে যৌক্তিক বলার অপ্রয়াস ভয়ঙ্কর অপরাধ।

তিনি বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হচ্ছে পরিকল্পিত অর্থনীতি বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন। একই সঙ্গে জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের উন্নতি করা রাষ্ট্রের দায়িত্ব। জনগণকে জিম্মি করে কোন ব্যবসায় রাষ্ট্র জড়িত হতে পারে না।

এ সময় জনগণের দুর্ভোগ নিরসন এবং রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে আট দফা দাবি জানান তিনি। সেগুলো হলো-

১. আন্তর্জাতিক ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্য নিম্নমুখী হওয়ায় দেশে ৫০ শতাংশ মূল্যবৃদ্ধির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

২. বিপিসি আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি দামে তেল আমদানি মাধ্যমে টাকা পাচার করছে- এ অভিযোগের বিষয়ে তদন্ত কমিশন গঠন করতে হবে।

৩. তেল আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক ও মূসক ধার্য পুনর্বিবেচনা করতে হবে।

৪. যারা কম দামে তেল কিনে ভোক্তার কাছে দুইগুণ বা তিনগুণ দামে বিক্রি করে মুনাফা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

৫. উন্নয়ন প্রকল্পের আওতায় জনগণের টাকায় মুনাফা করে বিপিসি যেসব বিলাসী প্রকল্প নিয়েছে সেসব প্রকল্প দ্রুত স্থগিত করতে হবে।

৬. বিপিসি যেসব প্রকল্প বৈদেশিক ঋণের টাকায় বাস্তবায়ন করছে তা বন্ধ করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

৭. বিপিসির লাভের টাকা দিয়ে প্রয়োজনে তেলে ভর্তুকি দিতে হবে।

৮. জ্বালানি ও বিদ্যুৎ খাতের তুঘলকি কাণ্ড, দুর্নীতি ও অপচয় উদঘাটনে কমিশন গঠন করতে হবে।

সবশেষ আ স ম রব বলেন, জনগণকে চরম দুর্দশার দিকে ঠেলে দেওয়ার অধিকার রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের নেই। এর সব দায় সরকারকে বহন করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যেতে একমত গণফোরাম-পিপলস পার্টি

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে একমত হয়েছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। মঙ্গলবার (৯ আগস্ট) এক সংলাপে এ সিদ্ধান্ত নেয় দল দুটি। গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। সেই স্বার্থে আমরা গণফোরাম ও পিপলস পার্টি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এই ব্যাপারে একমত হয়েছি। পাশাপাশি জনস্বার্থে দাবি আদায়ে রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করতে প্রস্তুত আছি।

গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে পুনরায় জনতাকে লুট করার পরিকল্পনা জনগণকে সঙ্গে নিয়ে ঠেকিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী বলেন, দলমত নির্বিশেষে মৌলিক ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তাই আমরা পিপলস পার্টি ও গণফোরাম জনদাবি আদায়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে প্রস্তুত আছি।

সংলাপে গণফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদের, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু ও সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ পিপলস পার্টির পক্ষে ছিলেন দলটির মহাসচিব আবদুল কাদের, কো চেয়ারম্যান পারভীন নাসির খান ভাসানী, মো রফিকুল ইসলাম খান রনো, প্রেসিডিয়াম সদস্য মিসেস নাজমা আক্তার, রানী শেখ, গোলাম মোস্তফা, মাহফুজা বেগম, জসিম উদ্দিন প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে জনজীবনে: বাংলাদেশ কংগ্রেস

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে জনজীবনের নানা ক্ষেত্রে।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ কংগ্রেস।

তিনি বলেন, জ্বালানি তেলের এই আকস্মিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে। তেলের মূল্যবৃদ্ধির আগে সরকারকে সব মহলের মতামত নেয়া উচিত ছিল। এই বৃদ্ধির মাধ্যমে সব ক্ষেত্রে পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়বে। ফলে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাবে।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে তেলের মূল্য যে নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে তা যুক্তিযুক্ত নয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সমন্বয়ের কথা বলা হলেও বিষয়টি জনসম্মুখে স্পষ্ট করা হয়নি। কেননা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কিছুটা কমেছে।

জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানি তিনি।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আব্দুল আওয়াল ও আব্দুল্লাহ আল মামুন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ জাতীয় লীগের নির্বাহী সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান খাজা মহিবুল্লাহ শাস্তিপুরী, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, গণঅধিকার পার্টির মহাসচিব মো. আব্দুস সাত্তার, বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে)-এর চেয়ারম্যান এইচ. সিদ্দিকুর রহমান খোরশেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

স্টক নিউজ বিডি August 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৭ দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’ নাম নিয়ে নতুন রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন এ জোট আগামী ১১ আগস্ট রাজধানীতে প্রথম কর্মসূচি দিয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ‘গণতন্ত্র মঞ্চ’ নামের নতুন জোটের ঘোষণা দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ নিয়ে নতুন এ রাজনৈতিক জোট গঠন করা হয়।

জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ষড়যন্ত্র নয়, প্রকাশ্যে ঘোষণা দিয়েই সরকারবিরোধী আন্দোলনে যাবে ‘গণতন্ত্র মঞ্চ’। দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারবিরোধী লড়াই-সংগ্রামের বিকল্প নেই।

জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে আগামী দিনের সংগ্রামে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ‘গণতন্ত্র মঞ্চ’র রূপরেখা তুলে ধরে ১১ তারিখের কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তেলের দাম বাড়ালেন কিন্তু বেতন তো বাড়াননি: ফয়জুল করীম

স্টক নিউজ বিডি August 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছেন কিন্তু বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে মানুষের বেতন তো বাড়াননি। তাহলে মানুষ চলবে কী করে? ফলে ভাড়া বৃদ্ধি পেয়েছে। সবকিছুর দাম বাড়বে।

রোববার (৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, যখন বিশ্ববাজারে তেলের দাম কমেছিল, ব্যারেলপ্রতি ৩০ ডলার হয়েছিল তখন তো আপনি তেলের দাম কমাননি। আজ যখন বিশ্ববাজারে তেলের দাম কমছে আপনি তখন দাম বাড়িয়েছেন। ফলে সব কিছুর দাম বাড়বে। তেলের সঙ্গে সম্পৃক্ত সব কিছুর দাম বাড়বে। কৃষি শিল্প পণ্যের দাম বাড়বে।

সরকার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সরকার হলো জনগণের সেবামূলক প্রতিষ্ঠান নয় উল্লেখ করে ফয়জুল করীম বলেন, সরকার জনসেবায় কাজ করবে। কিন্তু এক বছরে ১১ হাজার কোটি টাকা লাভের জন্য সরকার নয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমেদ, গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, ড. শহিদুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, নুরুল করীম আকরামসহ প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ক্ষমতার স্বার্থে জনগণকে বলি দেওয়া হচ্ছে: রব

স্টক নিউজ বিডি August 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ক্ষমতার স্বার্থে জনগণকে বলি দেওয়া হচ্ছে। দুর্নীতি ও অপচয় বন্ধ করেও ঘাটতি সমন্বয়ের শর্ত পূরণ করা যেত। সে পদক্ষেপ নেওয়া হয়নি। সীমাহীন দুর্নীতি ও অবাধ লুণ্ঠনের পথ খোলা রেখে জনগণের বেঁচে থাকার অধিকার পদদলিত করে দেওয়া হয়েছে।

শনিবার (৬ আগস্ট) এক অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মী জেএসডিতে যোগদান উপলক্ষে আ স ম আবদুর রব এসব কথা বলেন। সিরাজগঞ্জে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে আ স ম আবদুর রব ভার্চুয়ালি যুক্ত হন।

রব বলেন, বেঁচে থাকার স্বার্থেই জনগণকে রাজপথে নামতে হবে। জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অনিবার্য হয়ে পড়েছে।

তিনি বলেন, কোনো সরকারের পক্ষেই জ্বালানি তেলের দাম একসঙ্গে হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়ানো সম্ভব হতো না। সরকার গণবিরোধী বলেই তা সম্ভব হয়েছে বলে দাবি করেন রব।

তিনি আরও বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমার পরও অস্বাভাবিকভাবে তেলের দাম বাড়ায় সব ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। জনজীবন গভীর সংকটে পড়বে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আরও কয়েক ধাপ বৃদ্ধি পাবে। যা জনগণকে চরম দুর্দশায় পিষ্ট করবে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প হচ্ছে গণজাগরণ।

এ যোগদান অনুষ্ঠানে জেএসডির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন ছাড়া প্রজাতন্ত্রের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

জেএসডিতে যোগদানকারী নেতাদের অন্যতম আশিক হাসান, আজাদ, সোহাগ, তারেক রহমান, কবির আহমেদ, শাকিল আহমেদ, হুমায়ুন কবির জুয়েল, টিএম আলম তালুকদার, মো. আকবর রহমান, আল হেলাল, মো. কুতুব উদ্দিন প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য