Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশে যেন তেমন দুঃসময় না আসে সেজন্য প্রস্তুতি নিয়েছি: প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি July 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমগ্র বিশ্ব মুদ্রাস্ফীতির জন্য হিমসিম খাচ্ছে। করোনা মোকাবিলা করতে করতেই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাল্টাপাল্টি স্যাংকশন। ফলে বিশ্বব্যাপী জ্বালানি খাদ্যের সংকট। সব দেশ বিদ্যুৎ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী। ইংল্যান্ড, জার্মানি প্রতিটি দেশে দুঃসময় চলছে। বাংলাদেশে যেন তেমন দুঃসময় না আসে সেজন্য প্রস্তুতি নিয়েছি। সবাইকে সাশ্রয়ী হতে হবে। তারপরও ভর্তুকি দিয়ে যাচ্ছি। উৎপাদন যেন অব্যাহত থাকে।’

বুধবার স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশে পেট্রোল-অকটেনের ঘাটতি নিয়ে মিথ্যা কথায় বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘চাহিদার চেয়ে বেশি পেট্রোল-অকটেন দেশে আছে। ডিজেল আমাদের কিনতে হয় ঠিক। কিন্তু পেট্রোল-অকটেন কিনতে হয় না। সমালোচকরা অনেক বেশি জ্ঞানী তো, ছোট বিষয়গুলো ভুলে যান!’

তিনি বলেন, বিদ্যুৎ দিয়েছি সত্য, কিন্তু সারা বিশ্বে বর্তমানে কেমন অবস্থা বিরাজ করছে তা আপনারা জানেন। বিপদে যাতে না পড়ি সেজন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা সাশ্রয়ী হবো। তার মানে এই না যে বিদ্যুৎ নেই।

তিনি আরও বলেন, ‘এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। সেনা থেকে সব বাহিনীকে নির্দেশ দিয়েছি যাতে এক ইঞ্চি জমি খালি না থাকে। একই সঙ্গে দলের সবাইকে বলবো- উৎপাদন করবেন। এর মাধ্যমে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই

স্টক নিউজ বিডি July 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই দল গড়ে উঠেছে। আওয়ামী লীগ ভালো করেই জানে কিভাবে আন্দোলন মোকাবিলা করতে হয়। রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি, আওয়ামী লীগ রাজপথে ছিলো,আছে এবং থাকবে।

রোববার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোন শেষ নেই, তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার, আবার কখনো তত্ত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে কখনো জাতীয় সরকার নিয়ে কথা বলেন। আসলে বিএনপি নেতারা কি চায়, তা তারা নিজেরাও জানে না। নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোন সংকট নেই, সংকট আছে বিএনপিতে এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটের কথা বলেছেন তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়, সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনকালে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। মির্জা ফখরুল ইসলাম নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলছেন, সেটা একটা মীমাংসিত বিষয়, সুতরাং এ নিয়ে নতুন করে আলোচনার কোন সুযোগ নেই।

বিএনপির শান্তিপূর্ণ যে কোন কর্মসূচিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণের জানমাল রক্ষায় জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত।

‘আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এমন বক্তব্য শুনলে দেশের জনগণ হাসে। যে দল তাদের নেত্রীর মুক্তির জন্য রাজপথে একটা মিছিল পর্যন্ত করতে পারে না, তারা আবার আন্দোলন করে সরকারকে পদত্যাগে বাধ্য করবে, এমনটা জনগণ বিশ্বাস করে না।

রাষ্ট্রপতির আমন্ত্রণ ও নির্বাচন কমিশনের ডাকে সংলাপে না গিয়ে বিএনপি এবং তার দোসররা এখন নিজেদের মধ্যে সংলাপ করছেন, এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা আসলে সংলাপ নয়, সংলাপের নামে ষড়যন্ত্র করছে বিএনপি। সাম্প্রদায়িক অপশক্তি নিয়ে বিএনপির এ ধরনের ষড়যন্ত্র দেশপ্রেমী জনগণ কিছুতেই মেনে নিবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কার্যালয় ঘেরাও করতে এলে বিএনপিকে চা খাওয়াবেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি July 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি দেয়, তাতেও বাধা দেওয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলামোটরে যে বাধা দেওয়া, সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আসুক না হেঁটে হেঁটে যতদূর আসতে পারে। কোনো আপত্তি নেই। আমি বসাব, চা খাওয়াব। কথা বলতে চাইলে শুনব।’

শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যৌথসভায় এসব কথা বলেন দলীয় প্রধান শেখ হাসিনা। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। শেখ হাসিনা বলেন, ‘আমি গণতন্ত্রে বিশ্বাস করি।

তবে যদি বোমাবাজি ও ভাঙচুর করে, সেটি করলে বাধা দেব এবং উপযুক্ত জবাব পাবে। এটাই বাস্তবতা। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা নেই। সেটা তো করেই যাচ্ছে।’

কথা বলার স্বাধীনতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘কথা যত পারুক বলুক। যদিও সারা দিন কথা বলার পর বলে কথা বলতে দেওয়া হয় না। মিটিং করে লোক হয় না, বলে আমাদের লোক আসতে দেয় না সরকার।’

বিএনপির নেতৃত্বে এতিমের অর্থ আত্মসাৎকারী, ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি ও অর্থ পাচারকারী রয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে একটা মানুষও পায়নি তারা নেতা বানাতে? দলটির গঠনতন্ত্রের ৭ অনুচ্ছেদে আছে, সাজাপ্রাপ্ত আসামি হয়, তাহলে দলটির নেতা হতে পারবে না। কিন্তু বিএনপি তা–ই করেছে। তারপরও তারা কথা বলছে।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের দাবির পরিপ্রেক্ষিতেই ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সংস্কার করা হয়েছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে যদি নির্বাচনের ক্ষেত্রে কোনো শৃঙ্খলা এসে থাকে, সেটা আওয়ামী লীগের হাত ধরে হয়েছে।

২০১৮ সালের নির্বাচনের সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সাংবাদিক, বুদ্ধিজীবী, জ্ঞানী-গুণী যাঁরাই কথা বলেন, তাঁরা কি এটা চিন্তা করেছেন ৩০০ সিটে যদি একটা দল সাড়ে ৭০০ মনোনয়ন দেয়, তাহলে তাদের নির্বাচন কী করে হয়? একজন বিএনপি অফিস থেকে দিচ্ছে, আরেকজন লন্ডন থেকে, আরেকজন গুলশান অফিস থেকে দিচ্ছে। যারা এভাবে নির্বাচন করে, তারা নির্বাচনে জিতবে কী করে?’
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দুর্নীতির কারণে বিশ্বব্যাংক বিদ্যুতে বরাদ্দ বন্ধ করে দেয়। যোগাযোগের অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের ভাবমূর্তি ফিরিয়ে এনেছে। পরপর তিনবার ক্ষমতায় থাকার কারণে দেশ আজ উন্নয়নশীল।

আওয়ামী লীগ সব সময় এই দেশের জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সে জন্য নির্বাচনের ক্ষেত্রে যতটা উন্নতি হয়েছে, সেটা আমাদের আমলেই হয়েছে।’ রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, ‘অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য দুই–তৃতীয়াংশ ক্ষমতা নিয়েই সংবিধান সংশোধন করার উদ্যোগ নেয়। যাদের এ ধরনের মানসিকতা, তারাই ভোট চুরি করে। জিয়াউর রহমান, এরশাদ তা–ই করে গেছে। আর খালেদা জিয়া তো গ্যাস বিক্রির মুচলেকা দিয়েই ক্ষমতা আসে। আরেকবার জামায়াতের হাত ধরে এল।’

আদমশুমারিতে দেশের জনসংখ্যা খুব একটা বাড়েনি বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৬ কোটি ৫০ লাখের বেশি হবে। সামান্য কিছু হয়তো পরবর্তী সময়ে বাড়বে বন্যাকবলিত এলাকা ধরে। তিনি বলেন, ‘কেউ দেশের জনসংখ্যা ১৮ কোটি বলে, ১৭ কোটি বলে, আমাদের কিন্তু এত জনসংখ্যা না। কাজেই এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করতে পারব। আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে, সবই পারব। কিন্তু লুটেরা এলে কি করবে সেটা জানি না।’

কৃচ্ছ্রের আহ্বান

বৈশ্বিক সংকটের কারণে দেশবাসীকে কৃচ্ছ্র সাধনের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজের সঞ্চয়, উৎপাদন বাড়াতে হবে।

মানুষের সব মৌলিক চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘খুব বড় আকারে হয়তো করতে পারব না। কিন্তু গরিবানা হালে মানুষের দুমুঠো খাবারের ব্যবস্থা, একটু মাথা গোঁজার ঠাঁই, সুন্দর থাকা ও লেখাপড়ার ব্যবস্থা—এটুকু তো করতে পারব।’

ডিজেল, এলএনজিসহ জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সরকার লোডশেডিং করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে জার্মানি সুর তুলেছিল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা যাবে না, তারা কিন্তু আবার সেটিতে ফেরত গেছে।’

গত শুক্রবার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে খাদ্যপণ্য রপ্তানিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে চুক্তি হয়েছে, এর জন্য জাতিসংঘের মহাসচিব ও তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘খাদ্যদ্রব্য এখন আনা যাবে, কেনা যাবে। আমি মনে করি, এটা আমাদের জন্য স্বস্তির বিষয়। এর মাধ্যমে খাদ্যের অভাব থাকবে না।’
আবারও বন্যার আশঙ্কা আছে জানিয়ে সবাইকে প্রস্তুত থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

সভা চলাকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, এ এইচ এম খায়রুজ্জামান, কামরুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, বিপ্লব বড়ুয়া, সেলিম মাহমুদ, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, সায়েম খান প্রমুখ।

১ আগস্ট থেকে শোকের মাস আগস্ট শুরু। শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যৌথসভায় বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারলে এ সরকারের পতন অনিবার্য।: ফখরুল

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার এখন পুরোপুরিভাবে গভীর সংকটের মধ্যে রয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী ও আত্মবিশ্বাসী, এবার জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারলে এ সরকারের পতন অনিবার্য।’

তিনি বলেন, ‘দেশে একদিকে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে বিভিন্ন খাত সামাল দিতে ব্যর্থ হচ্ছে সরকার। তারা জনগণের সমস্যা সমাধানে ফেল করেছে। দ্রব্যমূল্য আকাশচুম্বী। সরকারের ভয়াবহ দুর্নীতিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে তারা এর কোনো সমাধান দিতে পারবে না।’

শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘মিট দ্য ওক্যাব’ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিদেশি গণমাধ্যমের বাংলাদেশি প্রতিনিধিদের সংগঠন ওভারসিজ করেসপনডেন্স অব বাংলাদেশ (ওক্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘জ্বালানি তেলের দাম বেড়েছে। এরই মধ্যে তার প্রভাবও পড়েছে। গ্যাসও পুরোপুরি আমদানিনির্ভর করেছে সরকার। দুর্ভাগ্যক্রমে এই সরকার ১৫ বছর ক্ষমতায় থাকলেও নিজেদের গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা করেনি। ডলারের দাম বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বড় ধরনের একটি ক্রাইসিস সৃষ্টি হয়েছে। সার কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টর বিপদে পড়েছে। গ্যাস না পাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। সব কল-কারখানা জ্বালানি সংকটে ভুগছে। পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। অনেক ধরনের বড় সংকট তৈরি হচ্ছে।’

‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের একটি প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে, এক্ষেত্রে বিএনপি দেশটির কাছে কী প্রত্যাশা করে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত করেছে। এমন পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সব গণতান্ত্রিক রাষ্ট্রের কার্যকর ভূমিকা প্রত্যাশা করি।’

‘রাজনৈতিক সংকট সমাধানে করণীয় কী’ এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া সংলাপের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সরকারকেই উদ্যোগ নিতে হবে। তা না হলে রাজপথে সমাধান হবে।

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মিল প্রসঙ্গে বিএনপি নেতারা বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, এ প্রসঙ্গে করা আরেক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতিতে মিল দেখছি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে যাওয়া, বিদ্যুৎ-গ্যাসের সংকট, লোডশেডিংসহ অনেক কিছুই দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার সঙ্গে মিলে যাচ্ছে। সেটাই আমরা বারবার সতর্ক করে আসছি।’

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন না করলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে-এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক সংকট সমাধানে সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার যদি দেশে কোনো বিশৃঙ্খলা, মারামারি-কাটাকাটি দেখতে না চায়, তাহলে অবশ্যই সরকারকে পদত্যাগ করতে হবে। দ্রুত নির্বাচনকালীন নির্দলীয় সরকারের ব্যবস্থা করতে হবে।

বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন। তিনিই আমাদের নেত্রী। তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, তিনি নেতৃত্ব দেবেন। এখানে অস্পষ্টতার কিছু নেই।’

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের আহ্বায়ক বিবিসি বাংলার সংবাদদাতা কাদির কল্লোল, সদস্যসচিব জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডিপিএ’র প্রতিনিধি নজরুল ইসলাম মিঠুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও বিদেশি গণমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধিরা অংশ নেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dr dipu moni

মৌলবাদী, দেশ বিরোধীরা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মৌলবাদী, দেশ বিরোধী, যারা দেশে ধর্মের দোহাই দিয়ে ধর্মপ্রাণ, ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিভিন্ন ভুল তথ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সারাদেশের মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে।

শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২০-২১ অর্থ-বছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন খাত থেকে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের বিরাট একটি অংশ বিদেশে বসে এসব অপতৎপরতা চালাচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত কোন তথ্যেরই যেন সঠিকতা যাচাই না করে আমরা অন্য কারো কাছে না পাঠাই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে: ওবায়দুল কাদের

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সংবিধানবহির্ভূত যেকোনো বিধান দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার নামান্তর। কোনো শর্ত দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও অগণতান্ত্রিক অশুভ অপশক্তির হাতে রাষ্ট্রক্ষমতার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না। নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।’

আজ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মাধ্যমে দলটির মানসিক দেউলিয়াত্ব ফুটে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম বারবার নির্বাচনে না আসার মতো শিশুসুলভ বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরাও বারবার বলেছি, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘কোনো শর্ত দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও অগণতান্ত্রিক অশুভ অপশক্তির হাতে রাষ্ট্রক্ষমতার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না। বিএনপি তার অতীত অপকর্মের জন্য জনগণের মুখোমুখি হতে ভয় পায় বলেই তারা সাংবিধানিক পন্থার ব্যত্যয় ঘটিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে তাদের বিদেশি প্রভুদের আজ্ঞাবহ সরকার গঠনের দিবাস্বপ্নে নিমজ্জিত হয়ে আছে।’

‘বিএনপির সময় দেশে কোনো উন্নয়ন ও অগ্রগতি হয়নি বলেই আজকে দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে তাদের গা জ্বালা করে। এ কারণেই তারা গুজব ও অপপ্রচারের মধ্য দিয়ে বর্তমান সরকারের গৃহীত জনকল্যাণকর মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে চায় এবং দুর্নীতির কাল্পনিক অভিযোগ এনে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালায়।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিদ্যুৎসহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিদ্যুৎসহ সব ক্ষেত্রে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ জুলাই) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী আমাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, সরকারপ্রধান বলেছেন— মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। সরকারের বাইরে যারা সাধারণ নাগরিক আছেন সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।’

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, এসব বিষয়ে প্রধানমন্ত্রী নতুন বলছেন না। অনেক আগে থেকেই বলে আসছেন। মিটিং ছাড়া সামারে আপনারা স্যুট-কোট পরবেন না। প্রধানমন্ত্রী আগে থেকেই বলে আসছেন আমাদের সাশ্রয়ী হতে হবে।’

তিনি আরও বলেন, রয়টার্সে একটা লেখা বের হয়েছে— ১০টি দেশ শ্রীলঙ্কা হতে চলছে সেখানে বাংলাদেশের নামে নেই। আমদানি নিয়ন্ত্রণ চলে আসবে। বাংলাদেশ সুন্দর অবস্থানে আছে। আমরা স্বস্তির জায়গায় আছি, ডলার ক্রাইসিস ছিল তা ম্যানেজ করে ফেলেছি।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

সরকারের কোনো পরিকল্পনা নেই, আছে দুর্নীতির চেষ্টা: ফখরুল

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কোনো পরিকল্পনা নেই, আছে দুর্নীতির চেষ্টা। সব জায়গায় তারা এটা করে যাচ্ছে। বর্তমানে সরকার চোখে সর্ষের ফুল দেখা শুরু করেছে। জনগণ ফুঁসে উঠছে, ফুঁসে উঠবে। তাদের পতন ত্বরান্বিত হতে শুরু করেছে।

মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বহু আগে থেকেই বলে আসছি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা এখন প্রমাণিত। বিদায়ী বিদায়ী সিইসি হুদা চাকরি থেকে চলে যাওয়ার পরে ওই কথাটি বলেছে। আর বর্তমান সিইসি তো গতকাল বললেন বিএনপি নির্বাচনে না আসলে তা কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হবে না।

ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের উদ্দেশ্যমূলক নিস্ক্রিয়তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ। এই সরকারের আমলে একের পর এক বিভিন্ন ধর্মাবলম্বীদের, উপাসনালয়, বসতবাড়ি ও ব্যবসা কেন্দ্রে পরিকল্পিত হামলা, জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার হীন চক্রান্ত।

কমিটির সদস্যরা হলেন- অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, ফাহিমা নাসরীন মুন্নি, রুমিন ফারহানা ও নিপুন রায় চৌধুরী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
khaleda-zia

হঠাৎ অসুস্থ খালেদা জিয়া

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে হঠাৎ অসুস্থ অনুভূত হওয়ায় তার বাসায় অ্যাম্বুলেন্সে করে ইসিজি মেশিন, একজন টেকনোলজিস্ট, একজন নার্স ও ডা. শাহাবুদ্দিন এবং ডা. এজেডএম জাহিদ হোসেন গিয়ে উপস্থিত হন।

রাতে হঠাৎ করে খালেদা জিয়ার জ্বর, ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়া এবং বুকে সামান্য ব্যথা অনুভূত হয়েছিল। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

মঙ্গলবার খালেদা জিয়ার ইসিজি এবং ব্লাডের কিছু নমুনা নেওয়া হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জিএম কাদের

ঈদের আগেই কর্মজীবীদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান

স্টক নিউজ বিডি July 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঈদুল আজহার আগেই গণমাধ্যম, তৈরি পোশাক শিল্প এবং বেসরকারি সকল বিভাগের কর্মীদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ করছি। ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমুখর হয়ে ওঠে, সেজন্য দায়িত্বশীলদের আন্তরিক হতে হবে।

সোমবার (৪ জুলাই) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এ আহ্বান জানান‌।

তি‌নি ব‌লেন, বিশ্ব মুসলিম উম্মাহর সামনে পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেরই বাড়িতে ফিরতে হয়। পশু কোরবানি ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সকলকে। এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। একারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত। তাই পবিত্র ঈদুল আজহার পূর্বে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্পসহ সকল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন-বোনাসসহ সকল পাওনা পরিশোধ জরুরি।

বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবী মানুষের অধিকার। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • আইপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, সুযোগ পেতে পারে লোকসানি কোম্পানিও

  • ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের রুকন সম্মেলন ২০২৭-২০২৮ কার্যকালের আমীর নির্বাচন অনুষ্ঠিত

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য