Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজশাহী বিশ্ববিদ্যালয়

‘যখনই দেশ-জাতি আক্রান্ত হয়, তখনই ছাত্ররা এগিয়ে আসে’

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, যখনই এ দেশ-জাতি আক্রান্ত হয় তখনই ছাত্ররা এগিয়ে আসে। ছাত্ররা যতবার এগিয়ে আসবে তাদের পাশে শিক্ষকরা থাকবে। এটা আমাদের জোহা স্যার শিখিয়ে গেছেন। যারা পথ দেখায় তারা এগিয়ে থাকে। তাই যে কোনো নির্যাতনের প্রতিবাদে আমাদের পথে নামতে হবে।

বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আমরা ছাত্রদের শুধু শিক্ষা দেই না তাদের মধ্যে শুভবোধ চেতনা তৈরি করে দেই। তারা অন্যায়কে অবলীলায় অস্বীকার করতে পারে, রুখে দাঁড়াতে পারে। শিক্ষকরাই পারে তাদের মধ্যে একটি মনুষ্যত্ববোধ তৈরি করতে। সে মনুষ্যত্ববোধ থেকে ছাত্ররা সেদিন জেগে উঠেছিল। সিরিজ বোমা হামলা, হত্যা, লুণ্ঠন ইত্যাদির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সেই মনুষ্যত্ববোধের তাড়না থেকে।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ও রেজিস্টার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক, অধ্যাপক মলয় কুমার ভৌমিক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাসসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্র-শিক্ষক সমাজ বাঙালি জাতির সব আন্দোলন-সংগ্রামে গৌরবময় ভূমিকার অধিকারী। বিশেষ করে প্রতিটি সেনা সমর্থিত স্বৈরশাসনের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় ২০০৭ সালের আগস্টে দেশে বিরাজমান নিপীড়নমূলক পরিস্থিতিতে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাঙ্গন প্রতিবাদী হয়ে উঠে। তৎকালীন রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণকারী শক্তি সেই প্রতিবাদ দমন করতে ছাত্র-শিক্ষকদের গ্রেফতার করে নির্যাতন-হয়রানির পথ বেছে নেয়।

রাজশাহী-৩ আসনের সাংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, ২০০৭ সালে তৎকালীন সেনা সমর্থিত সরকার ছাত্রদের ওপর যে নির্যাতন চালিয়েছে সেটি ইতিহাসে বিরল। দিনের পর দিন আমাদের পালিয়ে থাকতে হয়েছে। এমন কী আমাদের পরিবারে লোকজনের ওপর তারা নির্যাতন চালাতেও দ্বিধা করেনি। সেই সময় আমরা যারা তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে ছিলাম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কোনো ধরনের সহযোগিতা তো দূরের কথা বরং সেনা বাহিনীর পক্ষ নিয়ে আমাদের ওপর হামলে পড়েছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ বাধে। এসময় অনেক ছাত্র-শিক্ষক নির্যাতনের শিকার হয়েছিলেন। ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আট শিক্ষক ও এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। দুদিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশে সংঘর্ষে অন্তত কয়েকশ জন আহত হন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সামসুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন ও ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সহকারী প্রক্টর ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আল মামুন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জহুরুল আনিস। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ মিললে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান প্রক্টর।

এরআগে শুক্রবার (১৯ আগস্ট) রাতে রাবির অর্থনীতি বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী সামসুল তাকে নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ তুলে প্রক্টর বরাবর একটি লিখিত দেন। এতে তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে ওইদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হলের ২৩২ নম্বর রুমে তাকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন এবং ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উত্তীর্ণদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগের লিখিত এবং নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইলিয়াস হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোকে বিবেচনায় নিয়ে ইংরেজি বিভাগের লিখিত এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১১, ১২, ১৪ এবং ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, ‘এগুলো আমরা প্রয়োজনে আরও যাচাই-বাছাই করবো। কোনো শিক্ষার্থীকেই যেন ভোগান্তিতে পড়তে না হয়, সেই দিকটি আমরা নিশ্চিত করতে চাচ্ছি।’

গত মঙ্গলবার (২৬ জুলাই) কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সমন্বয়ে গঠিত ‘এ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে (৩৫ নম্বরের মধ্যে) প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১০০০ জন (চার শিফট মিলে) পরীক্ষার্থী নিয়ে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পাস নম্বর ২০। শুধু লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে।

অন্যদিকে, চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ১০০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় পাস নম্বর ৪০। এমসিকিউ পরীক্ষার প্রাপ্ত নম্বরের ২০ শতাংশ এবং ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৮০ শতাংশের সমন্বয়ে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।

‘এ’ ইউনিটে কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগের ১০০টি, সংগীত বিভাগের ৩০টি এবং নাট্যকলা বিভাগের ২০টি আসন রয়েছে। অন্যদিকে, চারুকলা অনুষদের তিনটি বিভাগের জন্য মোট আসন রয়েছে ১২০টি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য