স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাজশাহীতে কিশোরী অপহরণের ঘটনায় অভিযুক্ত যুবক ও তার বাবা-মাকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৬ আগস্ট) ভোরে সিরাজগঞ্জের মালশাপাড়া এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বিশাল আলী (১৯), তার বাবা মো. মাসুদ রানা (৪৫) ও মা মোছা. মারুফা বেগম (৪০)। তারা রাজশাহীর বেলপুকুর উপজেলার সুলভনগর গ্রামে বসবাস করতেন।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, স্কুলে যাওয়ার সময় ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন বিশাল আলী (১৯)। ২৭ জুন স্কুলে গিয়ে বাড়ি না ফেরায় ওই কিশোরীর বাবা ১৩ জুলাই মতিহার থানায় অপহরণ মামলা করেন। মামলার পর অসামিরা সপরিবারে গা ঢাকা দেন। বিভিন্ন মহল থেকে বাদীকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেন।
পরে ৪ আগস্ট ওই কিশোরীর বাবা বিষয়টি র্যাবকে জানালে তারা মামলার ছায়া তদন্ত শুরু করে। শনিবার ভোর ৬টায় সিরাজগঞ্জের মালশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার করে র্যাব।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


