Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লংকাবাংলা সিকিউরিটিজ

লংকাবাংলা সিকিউরিটিজের সাথে রূপালী ইনভেস্টমেন্টের চুক্তি সই

স্টক নিউজ বিডি August 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লংকাবাংলা সিকিউরিটিস লিমিটেড (এলবিএসএল) এবং রূপালী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের (আরআইএল) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে ‘প্যানেল ব্রোকিং এগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তিটি সই হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তিটির উদ্দেশ্য নিরবিচ্ছিন্ন বাণিজ্য সুবিধা নিশ্চিত করা। আরআইএলের সিইও এ কে এম জাকির হোসেন এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সিইও ও পরিচালক খন্দকার সাফাত রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং আরআইএল-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা সাজ্জাদুল হক প্রমুখ।

এ চুক্তি দু’পক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক তৈরি করবে। পাশাপাশি তা রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকদের ট্রেড এক্সপ্রেস (এলবিএসএলের অনলাইন শেয়ার লেনদেন প্লাটফর্র্ম) ব্যবহার করে শেয়ার লেনদেনের সুবিধা দেবে। যা শেয়ারবাজারে ধারাবাহিকতা রক্ষায় ভূমিকা পালন করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শেয়ারবাজারে নতুন ইতিহাসের জন্ম দিলো লংকাবাংলা সিকিউরিটিজ ও সিটি ব্রোকারেজ

শেয়ারবাজারে নতুন ইতিহাসের জন্ম দিলো লংকাবাংলা সিকিউরিটিজ ও সিটি ব্রোকারেজ

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ থেকে চালু হচ্ছে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)। দেশের দুই শীর্ষ ব্রোকার লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ও সিটি ব্রোকারেজ লিমিটেড এতে অংশীদার হচ্ছেন।

আজ থেকে তাদের বিনিয়োগকারীরা তাদের নিজস্ব এএমএস দিয়ে লেনদেন করতে পারবে। এর মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজের ওএমএসের নাম ট্রেড এক্সপ্রেস আর সিটি ব্রোকারেজের ওএমএসের নাম সিটি ইনফিনিটি।

এর আগে গত দুই ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম প্রতিষ্ঠান দুটির কাছে সনদ তুলে দেন।

এসময় বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারের ইতিহাসে নতুন একটি মাইলফলক এই ওএমএস চালু। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় শেয়ারবাজারকেও পূর্ণ ডিজিটালাইজেশন করার চেষ্টা চলছে যেখানে সবসময়ই লেনদেন করা যাবে।

এ বিষয়ে সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিসবাহ উদ্দিন আফফান ইউসুফ বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বর্তমান সরকার বাস্তবে রূপ দিয়েছে যার ছোয়া শেয়ারবাজারেও পড়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আমরা নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করতে যাচ্ছি। আমাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিনিয়োগকারীদের সাপোর্ট দিতে পারবো। আমাদের এ প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানের জন্য বিএসইসি এবং ডিএসই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যাদের পরামর্শ এবং সহযোগিতায় আমরা এটি সম্পন্ন করতে পেরেছি।

লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফাত রেজা বলেন, ২০১৩ সাল থকেই আমরা নিজস্ব ওএমএস নিয়ে কাজ করছি। সিএসইতি এতোদিন চালু ছিলো, আজ থেকে দুই স্টক এক্সচেঞ্জে আমাদের গ্রাহকরা এটি ব্যবহার করে শেয়ার লেনদেন করতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে ৩০ শতাংশই ম্মার্ট ফোন ব্যবহার করে। এর প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ। আশা করছি ওএমএসের কারণে বাজার শিক্ষিত বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে।

তিনি আরও বলেন,ডিজিটাল এই উদ্যোগ দেশ-বিদেশের সব বিনিয়োগকারীকে বাংলাদেশের শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত করবে। ব্রোকারভিত্তিক নতুন এ অনলাইন ট্রেডিং অ্যাপস শেয়ারবাজারের উত্তরোত্তর উন্নয়নে বিরাট ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
২০২১ সালের সিএসই’র সেরা ব্রোকার লংকাবাংলা সিকিউরিটিজ

২০২১ সালের সিএসই’র সেরা ব্রোকার লংকাবাংলা সিকিউরিটিজ

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ২০২১ সালের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। এসকল ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষে অবস্থান করছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২১ সালের তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বি রিচ লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

এ তালিকার শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের অন্য প্রতিষ্ঠানগুলো হলো: কবির সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোং লিমিটেড, মীনহার সিকিউরিটিজ লিমিটেড, ইস্টার্ন শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড, মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, প্রুডেন্সিয়াল ক্যাপিটাল লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড, এসআর ক্যাপিটাল লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, রেমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য