Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লাইফ স্টাইল

shashkosto

কেন শীতকালে শ্বাসকষ্ট বাড়ে?

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কেন শীতকালে শ্বাসকষ্ট বাড়ে? কী করেই বা এই সমস্যার হাত থেকে বাঁচবেন?

শীতকালে শ্বাসকষ্ট বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে।

• বাতাসে আর্দ্রতার পরিমাণ এই সময়ে অনেকটা কমে যায়। বাড়ে ধুলার পরিমাণ। সেগুলোই ফুসফুসে ঢুকে শ্বাসের সমস্যা বাড়ায়।

• বাতাসে ফুলের রেণুও এই সময় প্রচুর পরিমাণে ওড়ে। ফুসফুসে ঢুকে সেগুলোও অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয়। শ্বাসকষ্ট বাড়ে।

• শীতকালে বায়ুদূষণের পরিমাণও অনেক বেড়ে যায়। এটি শ্বাসকষ্টের সবচেয়ে বড় কারণ।

কী করে এই সমস্যা থেকে বাঁচবেন?

• বাড়ির বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বিশেষ করে যাদের শ্বাসের সমস্যা রয়েছে, তারা এই সময়ে মাস্ক ব্যবহার করলে সমস্যা কিছুটা কমতে পারে।

• তবে শুধু বাড়ির বাইরে নয়, ঘরের ভেতরও পরিষ্কার রাখা উচিত এই সময়। না হলে ঘরের ধুলাও শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াবে।

• ঘরের ধুলার মধ্যে বড় অংশই হলো শুষ্ক ত্বকের গুঁড়ো। শীতকালে নিয়মিত ময়শ্চারাইজার মাখলে ত্বকের শুষ্কতা কমবে। ফলে ধুলার পরিমাণও কিছুটা কমবে। শ্বাসকষ্টও বাড়বে না।

• শীতকালে অবশ্যই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা যদি শীতে ধূমপান করেন, তাদের ফুসফুসের উপর চাপ পড়ে। তাই ধূমপানের অভ্যাস এই সময়ে ছাড়তে হবেই।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dry-skin

শীতে ত্বকের রুক্ষতা প্রতিরোধে কী করবেন?

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রকৃতিতে হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু হয়েছে। তবে সেই সঙ্গে শুরু হয়ে ত্বকের রুক্ষতাও। শীত যতই এগিয়ে আসে ত্বকের রুক্ষতা ততই বাড়তে থাকে। সেই অস্বস্তি থেকে মুক্তি পেতে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে ত্বকের শুষ্কতা অনেকটা কমে।

এ সময়ে ত্বকের যত্ন নিতে কী কী করবেন?

১. ত্বক আর্দ্র রাখার চেষ্টা করা সবচেয়ে জরুরি। তাই দিনে তিন বার করে ময়শ্চারাইজার ব্যবহারের চেষ্টা করুন।

২. রোদ অনেক সময়ে বেশি ক্ষতি করে। বাইরে বেরোনোর আগে কোনও ভাবেই সানস্ক্রিন লোশন ব্যবহার করতে ভুলবেন না।

৩. এখন আর তেমন গরম নেই। তাই আগের মতো যখন তখন গলা শুকিয়ে যাচ্ছে না। তাই বলে পানি কম খাওয়া যাবে না। পর্যাপ্ত পানি পান করতে হবে।

৪. শীতে পা ফাটার সমস্যা থাকলে, এখন থেকেই মোজা পরুন। তাহলে পা ফাটার আশঙ্কা কমবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
tetul pani

যে ‘ম্যাজিক’ পানি পান করলে ওজন কমে

স্টক নিউজ বিডি October 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বর্তমান প্রজন্মের অনেকেই নিজেদের স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। বিশেষ করে ওজন নিয়ে। ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রচুর কসরতও করেন তারা। সকালে ট্রেডমিলে হাঁটা, সারা দিন নামমাত্র খাওয়া। কিন্তু এগুলিই সব নয়। ওজন কেমন হবে, তার অনেকটিই নির্ভর করে শরীরের বিপাক হারের উপর। বিপাক হার কমলে ওজন বাড়ে। কিন্তু এমন কিছু ‘ম্যাজিক’ পানীয় আছে, যা আপনার বিপাক হার বাড়িয়ে অতিরিক্ত ওজন ঝরিয়ে দেবে।

• আদা, লেবু এবং মধুতেই লুকিয়ে আছে বিপাক হার বাড়ানোর মন্ত্র। একটি পাত্রে এক লিটার পানি নিয়ে তাতে মেশাতে হবে হাফ চা-চামচ লেবুর রস, কুচি করে কাটা লেবুর খোসা, কুচোনো আদা এবং অল্প গোলমরিচ। মিশ্রণটি কিছু ক্ষণ ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে পান করুন।

• এই পানীয়টি তৈরি করতে এক লিটার পরিমাণ পানিতে জিরা, গোলমরিচ, দারচিনি মেশান। মিশ্রণটা পাঁচ-সাত মিনিট ফুটিয়ে নিন। এর পরে ছেঁকে নিয়ে তাতে লেবু আর মধু যোগ করে পান করুন।

• এক কাপ পরিমাণ পানিতে মিশিয়ে নিন পুদিনা পাতা। তার পরে ভাল করে ফুটিয়ে নিন। তাতে গ্রিন টি মিশিয়ে তিন মিনিট রেখে দিন। সেই জল পান করুন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংকে ‘হেড অব করপোরেট ব্যাংকিং’ পদে নিয়োগ

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান এনআরবি ব্যাংক লিমিটেড। করপোরেট ব্যাংকিং বিভাগে ‘হেড অব করপোরেট ব্যাংকিং’ পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: হেড অব করপোরেট ব্যাংকিং
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: এ পদের জন্য সর্বনিম্ন ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে যেকোনো কর্মাশিয়াল ব্যাংকের করপোরেট শাখায় নূন্যতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: অনির্দিষ্ট
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: সর্বোচ্চ ৫০ বছর

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি দেখতে ও অনলাইনে আবেদন করতে পারবেন, https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1001301&fcatId=2&ln=1
আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
strock

স্ট্রোক হয়েছে কিনা যেভাবে বুঝবেন

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:আমাদের জীবন যাপনে বহু পরিবর্তন এসেছে। খাদ্যাভ্যাসে পরিবর্তন ও শারীরিক পরিশ্রম দিন দিন করে যাওয়ার কারণে বিভিন্ন রোগ বাসা বাঁধছে শরীরে। স্ট্রোকের ঝুঁকিও বেড়েই চলেছে।

সঠিক সময়ে স্ট্রোক শনাক্ত করতে না পারলে বিপদ। আছে মৃত্যুঝুঁকিও। রোগীর স্ট্রোক হয়েছে কিনা সেটি বুঝার উপায় নিয়ে পরামর্শ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তরুণ কুমার সাহা।

স্ট্রোক চেনার সহজ তিনটি ধাপ হচ্ছে- S T I R

মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কী অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

সহজ উপায়ে স্ট্রোক শনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুন

S : Smile. রোগীকে হাসতে বলুন।

T : Talk. রোগীকে আপনার সঙ্গে সঙ্গে একটি বাক্য বলতে বলুন। উদাহরণ- আজকের দিনটা অনেক সুন্দর।

R : Raise hands. রোগীকে একসঙ্গে দুইহাত উপরে তুলতে বলুন।

এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

শনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে অথবা যদি তা বেঁকে যে কোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিতে হবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Public-Health-Engineering

জনবল নিতে নিয়োগ দিবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

স্টক নিউজ বিডি October 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রাজস্ব খাতের একটি পদে ৫০ জনকে নেবে প্রতিষ্ঠানটি। যোগ্যতা পূরণ সাপেক্ষ এতে আবেদন করতে পারবেন যে কেউ। আগামী ২০ অক্টোবর থেকে আবেদন করা যাবে অনলাইনেই।

পদের নাম : ক্যাশিয়ার (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ৫০ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯৩০০/- থেকে ২২৪৯০/-

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://dphe.teletalk.com.bd/ -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Dal_Lentil

ডাল যেভাবে রান্না করলে শরিরের কোনো ক্ষতি হবে না

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডালের অনেক পুষ্টিগুণ রয়েছে। ডালে রয়েছে ফোলেট, আয়রন, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো সব পুষ্টি উপাদান। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ডাল খেলে হৃদরোগের আশঙ্কা কমে। কিন্তু ডাল রান্নায় কোনো রকম সমস্যা হলে তা থেকে বদহজমের সমস্যা হতে পারে

ডাল খেলে কেন সমস্যা হয় :

মসুর বা মুগ যে ডালই হোক না কেন, ভালোভাবে হজমের জন্য সেই ডাল আগে ভিজিয়ে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, কেন ডাল ভিজিয়ে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক।

ডাল না ভিজিয়ে অনেকেই রান্না করেন। এতে আপনি জেনে অবাক হবেন যে এতে করে শরীরের ক্ষতি হয়। হজমের সমস্যা হতে পারে। ভিজিয়ে রেখে ডাল রান্না করলে তা হজমশক্তি বাড়ায়। ডালে থাকা লেকটিনস ও ফাইটেটস নামের উপাদান, যা মূলত এসিডিটি তৈরি করে তা-ও নিষ্ক্রিয় করা সম্ভব ডাল ভিজিয়ে রাখলে। আর ডাল ভিজিয়ে রাখার আরো একটি সুবিধা হলো দ্রুত রান্না করা যায়।

যেভাবে আর যতক্ষণ ডাল ভেজাবেন :

একটি পাত্রে ডাল নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। তিনবার পানি পরিবর্তন করে হাত দিয়ে ঘষে ঘষে ডাল ধুয়ে নিন। তারপর একটি পাত্রে রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখুন। মুগ ডাল, মসুর ডাল, অড়হড় ডাল কম করে ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখা উচিত। রাজমা বা ছোলা জাতীয় ডাল ভিজিয়ে রাখুন ১২-১৮ ঘণ্টা। তবে এতটা সময় ভেজাতে না পারলেও চেষ্টা করুন রান্নার আগের দিন রাতে ভিজিয়ে রাখতে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
strock

স্ট্রোকের ঝুঁকি বাড়ে এমন কিছু অভ্যাস

স্টক নিউজ বিডি October 6, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: বিশেষজ্ঞদের মতে, গর্ভনিরোধক ওষুধ ব্যবহারের কারণে নারীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এছাড়া, আরও কিছু অভ্যাসে নারী-পুরুষ সবার মধ্যে এই ঝুঁকি অনেক বেড়ে যায়। যেমন-

ধূমপান : ধূমপান অত্যন্ত ক্ষতিকারক অভ্যাস, এটা কারোই অজানা নয়। ধূমপান স্মৃতিশক্তির উপর খারাপ প্রভাব ফেলার পাশাপাশি, আলঝেইমার এবং ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি দ্বিগুণ করতে পারে। ধূমপান কেবলমাত্র স্ট্রোকের ঝুঁকিই বাড়ায় না, এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্য এবং শ্বাসযন্ত্রের কার্যকারিতাকেও মারাত্মকভাবে প্রভাবিত করে।

শারীরিক ক্রিয়াকলাপের অভাব : নিষ্ক্রিয় থাকা কিংবা নিয়মিত ব্যায়াম না করা কেবলমাত্র যে অতিরিক্ত ওজন এবং স্থূলতা বাড়ায় তা নয়, পাশাপাশি এটি বড় ধরনের অসুস্থতার দিকেও শরীরকে অগ্রসর করতে পারে। শারীরিক ক্রিয়াকলাপের অভাবে স্ট্রোকের ঝুঁকি বাড়ার পাশাপাশি, বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও বাড়তে পারে। তাই অস্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস ত্যাগ করে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করার দিকে মনোযোগ দেওয়া উচিত।

অ্যালকোহল পান : স্ট্রোকের অন্যতম বড় কারণ অ্যালকোহল পান। প্রতিদিন দুই গ্লাসের বেশি মদ্যপান করলে, রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও অনেকাংশেই বৃদ্ধি পায়। যার ফলে স্ট্রোক পর্যন্ত হতে পারে।

অতিরিক্ত লবণ খাওয়া : কেবলমাত্র অতিরিক্ত চিনিই শরীরের জন্য ক্ষতিকারক নয়, অতিরিক্ত লবণও স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। লবণ সোডিয়ামের উৎস। বিভিন্ন গবেষণায় দেখা গেছে , অতিরিক্ত সোডিয়াম গ্রহণ শরীরে উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। যার ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

স্ট্রোকের অন্যান্য কারণ : ব্রেন স্ট্রোকের ঝুঁকির আরও অনেক কারণ রয়েছে। উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন অর্থাৎ অনিয়মিত হৃদস্পন্দন, এই সবকিছু ঝুঁকি বাড়ায়। এছাড়াও, পারিবারিক ইতিহাসে থাকলেও স্ট্রোক হতে পারে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিশুর শ্বাসকষ্ট হলে কী করবেন?

শিশুর শ্বাসকষ্ট হলে কী করবেন?

স্টক নিউজ বিডি August 26, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: শিশুর শ্বাসকষ্ট একটি জটিল রোগ। সাধারণত শর্দি-জ্বর হলে শিশুরা এই সমস্যায় ভুগে থাকে। আবার শীতকালে অনেক শিশুর শ্বাস নিতে কষ্ট হয়।

ফুসফুসে ভাইরাল ইনফেকশন হলেই শ্বাসকষ্ট হয়। ভাইরাস ফুসফুসের সারফেস লাইনিং নষ্ট করে দেওয়ায় মিউকোসাল ইমিউনিটি কমে যায়। এতে করে ব্যাকটেরিয়ার গ্রোথ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ফুসফুসের এ ভাইরাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়ার গ্রোথ থেকেই হতে পারে নিউমোনিয়া।

শিশুদের বেশি নিউমোনিয়া হওয়ার প্রবণতা থাকে। কারণ বাচ্চাদের ডিফেন্স মেকানিজম বড়দের তুলনায় দুর্বল হয়ে থাকে। তার ওপর শিশুরা স্কুলে অনেক বাচ্চাদের সঙ্গে মিশে, মাঠে খেলাধুলা করে তাই তাদের অস্বাস্থ্যকর পরিবেশের কাছাকাছি আসার আশঙ্কাও বেশি। বড়রা যদি বাচ্চাদের সামনে ধূমপান করেন তা থেকেও বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়।

শিশুর শ্বাসকষ্টের লক্ষণ ও প্রতিকার নিয়ে পরামর্শ দিয়েছেন ডা. তানজিনা আল-মিজান।

শিশুর শ্বাসকষ্টের লক্ষণ

  • ঘন ঘন শ্বাস নেবে এবং শ্বাস নেয়ার হাড় বেড়ে যাবে
  • শ্বাসের সঙ্গে কোনো আওয়াজ হলে
  • শ্বাস নেওয়ার সময় পেট ভেতরে ঢুকে গেলে
  • বুকে ব্যথা হলে
  • ঘন ঘন শুকনা কাশি
  • অতিরিক্ত খিটখিটে মেজাজ
  • বেশ কয়েক দিন টানা জ্বর
  • ঘুমঘুম ভাব এগুলোর সঙ্গে যদি কাঁপুনি দিয়ে জ্বর এবং নাকের মাথা, ঠোঁটের চারপাশে নীল হয়ে যায় তাহলে অবহেলা না করে চটজলদি একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।

প্রতিরোধ ও প্রতিকার : পরিবারে কারও এ্যাজমার হিস্ট্রি না থাকলেও প্রথম থেকেই কিছু প্রতিরোধ ব্যবস্থা নিতে পারলে ভালো।

  • জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান অতি জরুরি। এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
  • ভ্যাকসিনেশন-সবগুলো ভ্যাকসিন যেন সঠিক সময়ে অবশ্যই দেয়া হয় সেদিকে খুব গুরুত্ব দিতে হবে।
  • বাচ্চার ঘর যেন হয় আলো বাতাসে ভরপুর।
  • প্রতিদিন বাচ্চা যেন রোদে কিছু সময় হলেও থাকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সূর্যরশ্মি থেকে আমাদের শরীরে যে ভিটামিন তৈরি হয় তাও আমাদের রোগ প্রতিরোধ করে।
  • বাচ্চাদের নিউট্রিশনাল ব্যালান্স জরুরি।
  • পর্যাপ্ত পানীয় খাবার নিশ্চিত করতে হবে।
  • বাসার কাজে সাহায্যের জন্য যারা আছেন তাদের দিকেও খেয়াল রাখতে হবে। তাদেরও প্রপার হাইজিন মেইনটেইন করতে হবে।
  • স্কুল থেকে এবং বিকালে খেলাধুলা করে বাচ্চারা বাসায় ফিরলে তাদের ঘামে ভেজা জামা-কাপড় পাল্টে দিয়ে হাত মুখ ধোয়ানোর অভ্যাস করতে হবে।
  • বাইরে যাওয়ার সময় এবং ঘুমানোর সময় বাচ্চাদের শরীরে পর্যাপ্ত শীতের কাপড় যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এতে করে রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যাবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
স্মৃতিশক্তিসহ ক্যান্সারের বিরুদ্ধেও লড়বে ডালিম-ফল

স্মৃতিশক্তি ও ক্যান্সারের বিরুদ্ধেও লড়বে ডালিম

স্টক নিউজ বিডি August 11, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: আমাদের দেশে পরিচিত ফলের তালিকায় অন্যতম হচ্ছে ডালিম। আর এ ফলটি হচ্ছে অন্যতম একটি স্বাস্থ্যকর ফল। এটির সুমিষ্ট স্বাদের পাশাপাশি এতে থাকে অনেক উপকারী যৌগ। আর এগুলো আমাদের স্বাস্থ্যের জন্যও অনেক গুরুত্বপূর্ণ।

এ ফলটি ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ। আর এতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিটিউমার এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য আছে। এ ছাড়া ডালিমে ১০০টিরও বেশি ফাইটোকেমিক্যাল থাকায় এটি হাজার বছরেরও বেশি সময় ধরে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এগুলো ছাড়াও ডালিমে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। জানুন যেসব রোগ প্রতিরোধে সাহায্য করবে ডালিম

১. ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে
পুরুষদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। আর নিয়মিত ডালিম খেলে এই ক্যান্সার প্রতিরোধে এটি সহায়তা করে। এ ছাড়া এটি নারীদের স্তন ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে এবং স্তন ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে।

২. স্মৃতিশক্তি বৃদ্ধি করে
স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও অনেক কার্যকরী হচ্ছে ডালিম। গবেষণায় দেখা গেছে, ২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক ডালিমের রস খাওয়ানোর ফলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়েছে।

৩. উচ্চরক্তচাপ কমায়
হার্টঅ্যাটাক এবং স্ট্রোক হওয়ার অন্যতম কারণ হচ্ছে উচ্চরক্তচাপ। আর ডালিম উচ্চরক্তচাপকে কমাতে সহায়তা করে। সমীক্ষায় দেখা গেছে, হাইপারটেনশনে আক্রান্ত ব্যক্তিদের দুই সপ্তাহ ধরে ডালিমের রস খাওয়ানো হলে তাদের উচ্চরক্তচাপ কমতে দেখা যায়।

৪. জয়েন্টের ব্যথা কমায়
অনেকেরই জয়েন্টের ব্যথা হওয়ার মতো সমস্যা দেখা দেয়। আর এ সমস্যার সমাধান মিলতে পারে ডালিমের রসে। এটিতে প্রদাহবিরোধী প্রভাব থাকার কারণে এটি বাতের চিকিৎসা করতে ও জয়েন্টের ব্যথা কমাতে সহায়তা করে।

৫. হার্ট ভালো রাখতে সহায়তা করে
শরীরের মাংস পেশিতে দ্রুত অক্সিজেন পৌঁছে দিয়ে ধমনীকে পুরু ও শক্ত হতে বাধা প্রদান করে ডালিমের রস। আর এ কারণে এটি হার্ট ভালো রাখতে সহায়তা করে। এ ছাড়া উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের কলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়তা করে।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
শরীরের বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে ডালিম। এ ছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও অনেক কার্যকরী।

৭. ত্বক উজ্জ্বল করে ও সুস্থ রাখে
অনেক ভালো ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে ডালিমের তেল। আর ডালিমে ফলিক অ্যাসিড, ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকায় এটি ত্বক উজ্জ্বল করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • বাজেট কমছে ঢাবির

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য