Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শহীদ মিনার

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

স্টক নিউজ বিডি February 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ রাষ্ট্র ও সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদনের পরে কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ছিলেন বিদেশিরাও।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে (প্রথম প্রহরে) মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীরা, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বিরোধী দলীয় নেতা।

এরপর পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধান, ভাষা সৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অনুষদের ডিন ও হলের প্রাধ্যক্ষরা।

এরপর সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার।

শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষের হাতে ছিল নানান রকমের ফুল। কেউ শুধু একটি করে গোলাপ আবার কেউ ফুলের তোড়া ও ডালায় নিজেদের সংগঠন ও প্রতিষ্ঠানের নাম লিখে প্রবেশ করেন শহীদ মিনারে। তাদের বেশিরভাগের পরনে ছিল কালো পাঞ্জাবি, শাড়ি। অনেকে বুকে লাগিয়েছেন কালো ব্যাজ।

তবে নতুন প্রজন্মের ক্ষোভ ছিল, এতো বছর পরও সর্বস্তরে চালু হয়নি বাংলা ভাষা।

১৯৫২ সালে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে।

ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনেতিক দল ও প্রতিষ্ঠান। বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিতের দাবি নতুন প্রজন্মের।

শ্রদ্ধা নিবেদনের পর ভাষাশহীদ আব্দুর জব্বারে পরিবারের সদস্যরাও বলেন, বাংলা ভাষা ব্যবহারে আরও যত্নবান হওয়া দরকার।

শ্রদ্ধা নিবেদনে আসেন বিদেশিরাও।

ভাষার এই মাসে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূলের আহবান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।

১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির স্বাধীনতা লাভের বীজ বপন বলেও মন্তব্য সবার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মাতৃভাষা দিবসে হামলার কোন আশঙ্কা নেই:র‌্যাব

স্টক নিউজ বিডি February 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি আজ সোমবার বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, ‘শহীদ দিবস উপলক্ষে কোনো গোয়েন্দা সংস্থা এমনকি র‌্যাবের গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত জঙ্গি হামলার কোন তথ্য পায়নি এবং কোনো রকম জঙ্গি হুমকির আশঙ্কা আছে বলে মনে করছে না। তারপরও আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাবের প্রস্তুতি রয়েছে। র‌্যাবের হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদশের শহীদ মিনার ও অনুষ্ঠান স্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। র‌্যাবের সাদা পোশাকধারী দলের সদস্যরা সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছে। কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যাব-৩ এর ব্যবস্থাপনায় র‌্যাব সদস্যরা ওই এলাকায় চেকপোস্টসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। শহীদ মিনারের সর্বোচ্চ নিরাপত্তা বিবেচনা করে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সুইপিং সম্পন্ন করবে। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, শহীদ মিনারে আগত নারীরা যেন ইভটিজিংয়ের শিকার না হয় সেজন্য নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক দৃষ্টি দেওয়া হবে। ভার্চুয়াল জগতে যে কোনো গুজব, উস্কানিমূলক তথ্য ও মিথ্যা তথ্য ছড়ানোসহ সাইবার অপরাধ প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, কোনো রকম জঙ্গি হামলার আশঙ্কা আছে বলে আমরা মনে করি না। তারপরও নজরদারি অব্যাহত রেখেছি।

আদালত থেকে দুই জঙ্গি পালানোর বিষয়ে জানতে চাইলে র‌্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘আদালত থেকে যে জঙ্গি পালিয়েছে এটা শুধু পুলিশের ব্যর্থতা নয়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সকলের ব্যর্থতা। তাদের গ্রেফতারে আমাদের কাজ অব্যাহত রয়েছে। যদি তারা দেশের মধ্যে থেকে থাকে তাহলে ‘টুডে অর টুমরো’ ইনশাআল্লাহ ধরা পড়বেই।’

তিনি বলেন, ‘আমাদের যতটুকু তথ্য আছে, তারা দেশেই আছে। আপনারা জানেন-র‌্যাব টেকনোলজির মাধ্যমে কাজ করে আসামি ধরে। তারা চতুর হয়ে গেছে। তারা টেকনলজি কাছেই রাখে না। আমাদের ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। দুই জঙ্গি পালানোর ঘটনা শহীদ দিবসে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানান র‌্যাব প্রধান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য